somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ফটো ব্লগঃ কেন এমন হচ্ছে? এস,এম,এ ব্রাণ্ডের দুধ খাওয়াতাম। এখানে এটা ৭-৮ পাউন্ড দাম হবে। সিলেট থেকে এটা কিনতে হচ্ছে ৩০০০ টাকা করে।পুরা অস্থির অবস্থা!

কিন্তু আমার আরো চিন্তা হচ্ছে উপরের ছবিটা দেখে। এইবার ইঞ্জেক্সনের ভেতর বিষ!!!!!!!!!!

কেন এমন হচ্ছে? আমাদের কি করার কিছু নাই?

]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28872661 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28872661 2008-11-22 18:18:20
প্রথম আলোর ১০ বছর পুর্তিতে…… তাই আজকের এই শুভ দিনে একটা ছবি সবাইকে শেয়ার করতে চাই।

কেন চাই?

চাই এই কারনে যে এই একটা ঘটনাই আমাদেরকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে!
এর দায় কি মতিউর রহমান এড়াতে পারেন?

-----

নোটঃ প্রথম আলোব্লগে ও প্রকাশিত । যদি ও আমার পরে দেওয়া আরেকজনের পোস্ট ফ্রন্ট পেইজে আসছে কিন্তু আমার টা আসে নাই /<img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28864234 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28864234 2008-11-03 23:42:02
নাম বিড়ম্বনা
নাস্তিকতা মানেই কি ইসলাম বিরোধিতা? এধরনের প্রশ্ন অনেকেই করে বাহবা কুড়ায়। এই প্রশ্ন টা যে কি হাস্যকর! মজাই লাগে অনেক সময়। ৯০ ভাগ ইসলাম মানসিকতার দেশে তাইলে নাস্তিকেরা কি নিয়ে কথা বলবে?

আমি অনেক সময় ভাবি আমার নাম সুশান্ত না হয়ে যদি করিম উল্লাহ হতো তাইলে আমি অনেক ভালো লেখালেখি করতে পারতাম। কেন যেন মনে হয় আমি আমাকে এই নামের মধ্যে থেকে প্রকাশ করতে পারছি না।

কিন্তু লেখালেখি ছাড়া বাস্তব জীবনে আমাকে কেউ এই নামের কারনে কোন কিছুতে আটকাতে পারেনি , কোন কিছুতেই। আমি আমার মেধা দিয়েই এগিয়ে থেকেছি। ভার্সিটি থেকে যখন বের হয়েছি তখন বি,এন, পি এর চরম পাওয়ার। অথচ এর মধ্যেই আমি মান্নান ভূইয়ার মন্ত্রনালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরি করেছি। চাকুরি তে ও সেই ভাবেই চলেছি। অনেকেই অবাক হয়ে বলতো , ” হিন্দু মানুষ হয়ে তুমি এখানে চাকুরী পেলে কিভাবে?”

লিখতে চেয়েছিলাম মুজাহিদকে গ্রেপ্তারের বিরুদ্ধে দেলোয়ারের হুঁশিয়ারি প্রসংগে। ধান ভানতে গিয়ে শীবের গীত গাইলাম। জামায়াত নেতা আলী আহসান মুজাহিদসহ খনি দুর্নীতি মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করার বিরুদ্ধে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তা বাস্তবায়নের চেষ্টা করবেন না। তা না হলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার সব দায় আপনাদেরই নিতে হবে।

কোথায় জানি একবার প্রশ্ন করেছিলাম , বর্তমান প্রেক্ষাপটে জামাত ও বি,এন, পির মধ্যে আসলে কি কোন নৈতিক পার্থক্য আছে? আমি এই প্রশ্ন করতে গেলেই হয়তো অনেকে এসে বলবে , আম্নালিগ যখন জামাতের সাথে হাত মিলায় তখন কিছু বলো না ক্যান?

আমি কি তাইলে আম্বালিগের জামাত কানেকসন মেনে নিয়েছি নাকি? আমি জানি অনেক আওয়ামিলীগ নেতার মধ্যে ও ইস্লামিক জ়োস আছে যারা গোপনে জামাত কানেকসন রাখে।

জামাত ইসুতে একমাত্র বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকে শ্রদ্ধা করা যায়, এট লিস্ট এই দল টাই সর্বক্ষেত্রে জামাত বিরোধিতা করে আসছে। কিন্তু যে বাংলাদেশে ৯০ ভাগ লোক মুসলমান, এবং যাদের অনেকেই ধর্মীয় আফিমে আসক্ত তারা ঘুরে ফিরেই ধর্মীয় আফিমই খুজে নিবে এবং নিচ্ছে। হয়তো বি,এন, পি তা না হলে জামাত। আওয়ামিলিগ ও এই আফিম নিতে যায় মাঝে মধ্যে। যেমন নিচ্ছে একটা ছোট দল ইস্লামিক খেলাফত এর সাথে।

এখন কথা হচ্ছে কেউ খায় ধর্মের নামে গাঞ্জা খায় ছোট দলের সাথে আবার কেউ খায় হেরোইন বড়ো দলের সাথে। কথা ঘুরে ফিরে এক জায়গায় থেকে আছে।

আগামি নির্বাচনে কি হবে বুঝা যাচ্ছে। বি,এন,পি অবশ্যি চাইবে জামাতের পা তেল মালিশ করে যেতে। দেলোয়ারের কথায় সেটা এক্কেবারে ক্লিয়ার। তাইলে ধর্মের আফিমের জোসেই বাংলা হবে আফগান।

আওয়ামিলিগ ও আফিমে ভাগ বসানোর চেষ্টা করবে । কিন্তু তাতে উল্টাই ঘটবে। কারন বাংলাদেশে এখনো অনেক অনেক ভালো প্রগতিশীল মানুষ আছে যারা ধর্মকে শুধু ধর্ম হিসেবেই দেখে। তারা ইসলাম কে ভালোবাসে এবং চায় না এই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করতে। কিন্তু তারা নেশাগ্রস্থ না হয়ে আর কতো দিন ঠিকে থাকবে? তাদের সংখ্যা ও তো কম।

আর কথা বাড়াতে ভালো লাগছে না, মোট কথা নিজের নাম নিয়ে বিড়ম্বনায় আছি। অনেক কথাই বলতে পারি না। নিজের কথা অন্য নিকে আর কতো?]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28856497 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28856497 2008-10-18 18:13:08
লালন শেষঃ এবার চাই হজ্জ মিনার
না , এবার হজ্জ মিনার তৈরি করে এই আলোচনা শেষ করলেই ভালো।


















---

সাম-ইন এ আমার মতো তথাকথিত হেন্দু নামধারী ব্লগারের পক্ষে এই ধরনের পোস্ট দেওয়া কতোটুকু ঝুকিপুর্ন তা আমি জানি। তারপরো দিলাম। মাঝে মধ্যে নিজেকে আগুনের মধ্যে ফেলে যাচাই করার ইচ্ছে আমার প্রায়ই হয়।
]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28856012 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28856012 2008-10-17 17:45:39
বাংলা ব্লগে আমার ছেলেবেলা
ব্লগ ব্যাপার টার সাথে প্রথম পরিচয় আমার “দৃষ্টিপাত” দিয়ে। ড মুহম্মদ ইউনুস তখন নোবেল পাইছিলো। ইউনুস দিয়ে গুগোলে সার্চ দিলে আমার সামনে আসে “দৃষ্টিপাত” এর একটা লিঙ্ক। প্রথম কমেন্ট দিলাম সেখানে। পরে আস্তে আস্তে “দৃষ্টিপাত” এ নিয়মিত কমেন্ট করতে থাকি। কমেন্ট সব গুলা মডারেসন পাড় হয়ে আসে সেখানে। কাজেই আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম কোন সময় ফ্রন্টে আসবে। অনেক সময় আমার কমেন্ট পাব্লিস হতো না, খারাপ লাগতো তখন।

পরে একবার “দৃষ্টিপাত” ইউনুস এর পক্ষে রাজনৈতিক কেম্পেইন শুরু করে। এই পোস্টে আমি ইউনুসের বিপক্ষে অবস্থান নেই। আমার সাথে কেউ কেউ সুর মিলাতে থাকে। আমি ও এটার লিঙ্ক বন্ধুবান্ধব কে পাঠিয়ে দিলাম , আমার পক্ষে কমেন্ট করার জন্য। আমি তখন লন্ডনে শেয়ারিং হাউজে থাকতাম। হাউজের বাংগালি সবাইকে বললাম কমেন্ট করতে। পরে আমার পক্ষে এতো কমেন্ট দেখে আমাকে ব্যান করে দৃষ্টিপাত। অপরাধ হলো আমি নাকি এক পিসি থেকে ভিন্ন ভিন্ন নিকে কমেন্ট করতেছিলাম। পরে মেইলে বুঝাইছি এডমিনরে। কে শুনে কার কথা?

সেই থেকে শুরু। খুব জেদ চাপে আমার। সবাই মিলে তখন শুরু করলাম “ই-বাংলাদেশ” মার্চ ২০০৭ এ।

একদিন ই-বাংলাদেশে রেজয়ান ভাইয়ের এক পোস্টে সচলায়তনের লিঙ্ক পেয়ে গেলাম সেখানে। অফ্ললাইনে দুই একটা কমেন্ট দিলাম আরিফ ভাইয়ের এক পোস্টে। উনি কার্টুন ইসুতে লিখেছিলাম, আমি দ্বিমত করেছিলাম দুই এক পয়েন্টে।

পরে একদিন খবর পেলাম এই আরিফ ভাই তো আমার ঘনিষ্ট মানুষ, উনারে মেইল দিলাম ঝাড়ি, কি মিয়া? পরিচয় লুকান কেন? আমারে আগে বলেন নাই কেন যে আপনি সেই আরিফ ভাই যার সাথে ১৩ বছর আগে আড্ডা দিয়েছি।

আরিফ ভাই হাসে, মিচকি হাসি।

পরে এপ্লাই করলাম সচলে, এক সপ্তাহের মধ্যেই এক্টিভ ও হলাম। এক্টিভ হয়ে প্রথম পোস্টেই খাইলাম আপত্তি, তা ও আবার আরিফ ভাইয়ের। পরে প্রাইভেট মেসেজ চালাচালি। আরিফ ভাইকে আমি বলেছিলাম , এটা মুছে দিলাম, নেক্সট পোস্ট এমনভাবে লিখবো কেউ আপত্তি দিতে পারবে না।

তখন খুব মুল্যবান একটা কথা বলেছিলেন আরিফ ভাই, ” এমন লেখা কি আদৌ সম্ভব? যে কোরান আল্লাহ নিজে নাজিল করেছেন, সেই কোরান ও তো বিশ্বের ৮০ ভাগ লোকে মানে না। ?” আমি এখনো এই কথাটা অনেক কে বলি। আসলেই সবাইকে খুশি করে কোন কিছু লেখা পসিবোল না। সেই থেকেই আরিফ ভাইকে আমি ব্লগ গুরু মনে করি।

পরে নাসিম নামে আমার এক বন্ধ পাঠাইলো সামইনে। এসে রেজি করলাম, তখন মনে হলো , খাইছে এখানি কি আব্জাব লেখা। সব দেখি জামাতি। এটা কি জামাতী সাইট নাকি?

অনেক দিন আর এদিকে আসি নাই। পরে রেজোয়ান ভাই বুঝাইলো যে মাঠ ছাড়া যাবে না, সব সাইটেই আমাদের থাকতে হবে। পরে আসলাম । এখনো আছি।

দিন যায় মাস যায়, আমি এখন ব্লগে ছেলেবেলা কাঠিয়ে উঠেছি। বলা যায় সাবালক। তারপরো , ব্লগের ছেলেবেলার কথা মনে পড়ে।]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28853459 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28853459 2008-10-11 16:55:38
big bang day: Live Update
এইখানে দেখেন, প্রতি ৩-৫ মিনিট পর পর আপডেট
]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28841259 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28841259 2008-09-10 17:02:45
সাহায্য চাইঃ http://www.bdmilitary.com বিডিমিলিটারি ডট কম এই ওয়েব সাইটি এর কাজ কারবার বুঝতে পারছি না গত দুই বছর ধরে। ভাব চক্করে এই সাইটের লোকজন বুঝায় যে এটা বাংলাদেশ মিলিটারীর নিজস্ব সাইট।

২০০৬ সালের দিকে একবার খোজ খবর নিয়েছিলাম এই সাইটের ব্যাপারে। পরে আগ্রহ হারিয়ে ফেলি। সেদিন আমারব্লগে একজন এই প্রসংগ তুলেছিলো।

এদের রেজি ফর্মের নিচে লেখা আছেঃ

The BMF Online Forum is not the official forum of any Bangladeshi government organisation, military force, or any political organisation and is neither endorsed nor recognized officially by the Government of Bangladesh or any of its institutions. Nor are the contents of this forum, necessarily the official view of the Government of Bangladesh.

আমার কথা হলো এটা যদি অফিসিয়াল সাইট না হয়ে থাকে তাহলে অনেক অনেক কনফিডেনশিয়াল আর্মি তথ্য এই সাইটে যে দেওয়া হচ্ছে এটা কি আর্মির লোকেরা দেখে না?

আপনাদের মধ্যে কেউ যদি এই সাইট সম্পর্কে জেনে থাকেন দয়া করে জানাবেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28841040 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28841040 2008-09-10 04:01:49
ব্যাঙ্ক কার্ড ক্লোনিং: এক কথায় ভয়ানক অবস্থা!
আমি খুব গর্ব করে বলতাম, “ কি যে বলেন আপ্নারা? আমি তো সবকিছু অনলাইনে করি, আমার তো কোনদিন এইরম হয় না।“

কিন্তু আমার ধারনার বাইরেই যে সব কিছু ঘটে গেলো, বাসায় বসে অনলাইনে ব্যাঙ্ক স্টেইটমেন্ট চেক করছিলাম। হটাত দেখি আমার একাউন্টে দুইটা ক্যাশ উইথড্রোয়াল। তা ও আবার ইটালী থেকে।

ইটালী থেকে ক্যাশ উইথড্রোয়াল????

সাথে সাথেই মানিব্যাগ চেক করে দেখলাম ব্যাঙ্ক কার্ড সাথে আছে তো? না, দেখলাম সব ঠিক আছে। তাইলে ইটালী থেকে আমার কার্ড দিয়ে পয়সা কেমনে , কে , কিভাবে তুলে?

মাথা গরম করে লাগাইলাম ব্যাঙ্কে ফোন, শালার বেটি আমারে জিগায় আমি ইটালীতে গেছিলাম নাকি? কার্ড সাথে আছে নাকি? দুনিয়ার প্রশ্ন।

আমি জাস্ট বললাম, “এতো বুঝাবুঝির কাম নাই, আমি কোন জায়গায় যায় নাই গত তিন বছর। লন্ডনেই আছি। কার্ড আমার চোখের সামনে। ইটালী থাইক্কা পয়সা তুলে কেম্নে আমার কার্ড দিয়া?”

আমারে ঠান্ডা করার চেষ্টা করলো। পরে বললো, তোর কার্ড ব্লক করে দিছি, নতুন কার্ড পেয়ে যাবি। একটা ক্লেইম ফরম যাবে, ফিল আপ করে পাঠাইয়া দিস। তোর টাকা ফেরত পেয়ে যাবি।

টাকা পুরোটাই ফেরত পাইছি ঠিকই। কিন্তু কথা হলো, দুনিয়াতে যে কার্ড ক্লোন নামক এক ফ্রড টেকনোলজি এসে গেছে আমি জান্তেই পারতাম না। পরে খুজ খবর নিয়ে দেখলাম ভয়ানক অবস্থা।

ইতিমধ্যে এই ধরনের অনেক ঘটনা হয়েছে ইউকে তে

জানতে পারলাম আপনি যখন কোন কার্ড এটিএম মেশিনে ইন্সার্ট করবেন তখন ফ্রড গ্যাংস্টার দের লোকজন এক ধরনের টেকনোলজি দিয়ে আপনার কার্ডের ডিটেইলস নিয়ে ফেলবে এবং সাথে সাথেই মোবাইলে ডাটা ট্রান্সফার করে দিবে। মিনিটেই নতুন কার্ড বানিয়ে ফেলবে এবং আপনার কার্ড থেকে ক্যাশ টাকা তুলে ফেলবে।

পরে মনে পড়লো, একদিন টেস্কো এটিএম থেকে ক্যাশ তুলছিলাম ২০ পাউন্ড। সেদিনই মনে হয় হালার পুতেরা আকাম টা করছে!

এক কথায় ভয়ানক অবস্থা!

এই ঘটনার পর থেকে আমি আর কোন এটিএম মেশিনে কার্ড এ পেমেন্ট বন্ধ করে দিছি ভয়ে। সব ক্যাশ খরচ করতাছি।

সবাই সাবধানে থাইকেন, কার কার্ড যে কোন সময় ক্লোন হয়ে যাবে টেরই পাবেন না।

ভয়ঙ্কর অবস্থা!

পূর্বে আমারব্লগে প্রকাশিত। ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28839109 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28839109 2008-09-05 17:33:17
সুশিল বি,এন,পি দের জন্য কিছু ছবি


এই ব্লগে অনেক সুশিল ব্লগার আছেন যারা বি,এন, পি সাপোর্ট করেন। কেন করেন ?

এর উত্তর খুজলে দেখা যাবে ভারত বিরোধিতা প্রধান কারন । কিন্তু বাস্তবে কি বি,এন, পি ভারত বিরুধী?

কক্ষনো না, বিনপি আমলেই ভারতের সাথে তলে তলে বেশি আকাম হয়।

আরেক টা কারন আছে হয়তো তারা একটা মুখোশ পড়ে থাকেন যেটা দিয়ে বুঝা সম্ভব না যে তাদের মনের এক কোনায় একটা সাম্প্রদায়িক কীট বাস করে। হয়তো অনেক হিন্দু বন্ধু আছে তাদের সামনে তো আর জামাত করা যায় না!

কিন্তু বাস্তবে জামাত এর সাথে বিএনপি'র কি কি পার্থক্য আছে যেখান থেকে বিনপি সুশিলীয় ব্লগার রা বিনপি কে জামাত থেকে আলাদা করতে পারেন?]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28838738 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28838738 2008-09-04 18:04:14
ছবি ব্লগঃ পঙ্গু হাসপাতালে মারামারি



একটু আগে পঙ্গু হাসপাতালে মারামারি হয়ে গেলো। খোঁজ নিয়ে হয়তো জানা যাবে অতি তুচ্ছ কারনেই এতো বড়ো দুর্ঘটনা।

দেখেন কি অবস্থা, ছবি কথা বলে।]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28838718 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28838718 2008-09-04 17:15:18
আমি আদালত অবমাননা করতে চাই
কিন্তু যেদিন শেখ হাসিনা কে দু-একদিনের বিচারিক ফালতু সিস্টেমে মুক্তি দেওয়া হলো সেদিন থেকেই ছন্দ পতন শুরু।

এখন পর্যন্ত চলতেই আছে। তারেক জিয়া ও মুক্তি পাবে। কি হাস্যকর আমাদের বিচার ব্যবস্থা।

আচ্ছা, কি করলে জানি আদালত অবমাননা হয়?কেউ আমাকে একটু আমাকে বলে দিবেন।

আমি বাংলাদেশের আদালত গুলাকে মন খুলে গালি দিতে চাই, সাথে দুইটি বছর নষ্ট করা বর্তমান সরকারকে।

কেউ কি আমাকে একটু সাহায্য করবেন?]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28835928 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28835928 2008-08-28 14:13:30
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি
আমি ফিরতি মেইলে আসাদ এর কাছে জানতে চাইলাম এই ছবি গুলার কপিরাইট হোল্ডার কে তিনি জানেন কিনা? জানলে আমি সেই ভাবে ছবিগুলা মিডিয়া তে প্রচার করতাম।

তিনি জানালেন যে জানেন না, তবে জানার চেষ্টা করছেন এবং জানা মাত্র আমাকে জানাবেন।

আমি ছবিগুলা এখানে দিলাম, আপনারা যদি কেউ এই ছবিগুলার কপি রাইট হোল্ডার কে চিনে থাকেন তাইলে দয়া করে এখানে জানাবেন।

















আমারব্লগে প্রথম প্রকাশিত.।]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28835674 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28835674 2008-08-27 18:30:12
ছবি দু’টি পাশাপাশি দেখুন, নিজেকে প্রশ্ন করুন

]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28831858 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28831858 2008-08-17 16:09:33
একটি জরুরী প্রশ্ন
স্পেমিং হলো স্ক্রিপ্ট চালিয়ে এক সাথে হাজার হাজার ফাল্তু কমেন্ট পোস্ট করা, আশা করি অনেকেই জানেন।

বাই দি ওয়ে , এটা আমার ১০০ তম পোস্ট। কিন্তু এই পোস্ট লিখতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। কেন জানি না!]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28821849 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28821849 2008-07-19 13:33:21
ফটোতে আজকের বাংলাদেশ ]]> http://www.somewhereinblog.net/blog/sushantablog/28820387 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28820387 2008-07-15 04:34:27 জনপ্রিয় ব্লগার আরিফ জেবতিক লন্ডনে
]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28814691 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28814691 2008-06-28 20:31:50
আমার ভার্সিটি জীবন-৩
আমাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। সারা জীবন বাংলাতে পরীক্ষা দিয়ে আসলাম ! ভার্সিটিতে নাকি সবকিছু ইংলিশে। সবাই টিয়া পাখির মতো মুখস্থ করা শুরু করলো।

প্রশ্ন হাতে নিয়ে তো সবাই বেকুব। সব দেখি ইয়েস/নট, ট্রু/ফলস আর ফিল ইন দি গ্যাপ্স মার্কা জিনিস। তাইলে এতো কষ্ট করে কেন মুখস্থ করলাম আমরা?

সবাই পরীক্ষা দিলো, মোটামোটি ভালো পরীক্ষা দিয়ে আমাদের নতুন জীবন শুরু করলাম।

বি:দ্র: আমারব্লগে প্রথম প্রকাশ। ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28813582 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28813582 2008-06-25 17:13:42
আমার ভার্সিটি জীবন-২
ক্লাসে কোন মেয়ে আছে ছিলো না, কেউ কেউ দেখলাম বলাবলি করছে, ”কিরে, কাহিনী কি? কোন মাইয়া নাই ক্লাসে!”

পরিচয় পর্ব থেকে বুঝার চেষ্টা করলাম কার কার সাথে ভবিষতে দুস্তি হতে পারে। দেখলাম গ্রেটার সিলেট এর মাত্র ৪ জন আছে। এর মধ্যে একজন সিলেট ক্যাডেট কলেজের গালীব, এম,সি কলেজের জাভেদ ও পলক আর আমি হবিগঞ্জ থেকে আমি। আমি আবার বিশুদ্ধ বাংলাতে দুর্বল ছিলাম তাই এদের সাথেই প্রথম পরিচিত হলাম। এর বাইরে সুমন ছিলো ঢাকা কলেজ থেকে, দেখলাম পুলাডার সাথে পরিচিত হওয়া যায়। প্রথম দিন আরেকজনের সাথে পরিচিত হয়েছিলাম ব্রাম্মনবাড়িয়া কলেজের সাকু ।

ক্যাম্পাস লাইফের প্রথম চমক ছিলো ‘হিজ হিজ হুজ হুজ’ নীতি। একদিন আমরা কয়েকজন গেলাম কেন্টিনে চা সিঙ্গারা খেতে। খাওয়ার পর বিল উঠলো ২০ টাকা। আমি টাকা টা দিতে যাবো তখন সুমন বললো, ‘ শুনো সবাই, আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের বিল আলাদা আলাদা দিবো।’হিজ হিজ হুজ হুজ’।

আমি এই ‘হিজ হিজ হুজ হুজ’ সিস্টেমের সাথে আদৌ পরিচিত ছিলাম না। জনে জনে ৪ টাকা করে দেওয়াটা আমার কাছে ক্যাম্পাসের প্রথম চমক।

আমার ভার্সিটি জীবন-১

বি:দ্র: আমারব্লগ প্রথম প্রকাশ। ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28812564 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28812564 2008-06-22 20:43:24
আমার ভার্সিটি জীবন-১
আমি ১০০ ভাগ সত্য কথা বলার চেষ্টা করবো। এতে অনেকেই আমার সম্পর্কে ভুল ধারনা করতে পারে। তাতে কিছু যায় আসে না। সত্য বলাটা কতটুকু দুঃসাধ্যতা আমি তার স্বাদ নিতে চাই।

প্রথম দিন ভর্তি হতে গেলাম ঝলক ও কল্লোল নামে আমার দুই ফ্রেন্ডের সাথে। ওরা দুজন এর মধ্যে কল্লোল এম,সি কলেজে ইংরেজিতে আর ঝলক ইকোনোমিক্সে ভর্তি হলো আগের দিন। আমি সাথে ছিলাম তাদের ভর্তির সময়, তারাও এসেছে আমার সাথে।

এর আগে আমি মাত্র একদিন সিলেটে গিয়েছিলাম, ইন্টার পাস করার পর আমাদের বন্ধুরা মিলে জাফলং গিয়েছিলাম। জীবনে প্রথম সিলেটি লোকাল ভাষা শুনে তখন আমরা হাসিতে গড়াগড়ি খাচ্ছিলাম।আমাদের হবিগঞ্জের ভাষা যে মিষ্টি তা বলছি না, কিন্তু হবিগঞ্জ গ্রেটার সিলেটের মধ্যে থাকলে ও দুই এলাকার ভাষায় অনেক অনেক ফারাক।

ধুর, কই থেকে কই গেলাম… বলছিলাম ভার্সিটিতে প্রথম ভর্তির কথা। তিন বন্ধু মিলে গেলাম কেমেস্ট্রি বিভাগে। আমি প্রথম চান্স পেয়েছিলাম কেমেস্ট্রিতে, পরে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জি বিভাগে আসি। কেমেস্ট্রি বিভাগে এসে দেখি এক মেয়ে আর ছেলে বিল্ডিং এর চিপা-চাপা খুজতেছে। আমরা ও আন্দাজ করলাম কি হতে যাচ্ছে। সাথে সাথেই প্ল্যান করে ফেললাম ভর্তি পরে হওয়া যাবে, আগে এই দুজন কি করে দেখতে হবে।

তখন ক্যাম্পাসে ক্লাস ছিলো না , শুধু ভর্তি কার্যক্রম চলছিলো, ক্যাম্পাস একদম ফাঁকাই ছিলো। দেখলাম ঐ জোড়া হুট করে এক ক্লাস রুমে ঢুকেই দরজা লক করে দিছে। আমরা তো পুরো উত্তেজিত। সাথে সাথেই আমরা চিন্তা করতে থাকলাম কি করা যায়?

কল্লোল বুদ্ধি দিলো, চল বাইরে থেকে থালা মেরে ভেগে যাই।

থালা পাবি কই, ঝলক বলে।

আমার ব্যাগে আছে একটা, কল্লোল বলে।

ওকে, তাইলে ফাইনাল; আমি খুশিতে গদ্গদ হইয়ে সায় দিলাম।

আমরা পা টিপে টিপে এগুতে থাকলাম রুমের দিকে। যেই রুমের কাছে গেলাম , তেমনি পিছন থেকে বিশাল ধমক…

” এই ছেলেরা, এখানে কি করছো।” পরে শুনেছি ক্যাম্পাসের জাদ্রেল প্রফেসর খলিল স্যার ছিলেন উনি।

”জ্বি না স্যার, কিছুই না।” আমি আওয়াজ দিলাম।

”কিহুই না মানে, তোমাদেরকে আমি অনেকক্ষন ধরে ফলো করছি, হাতে কি দেখি।” স্যার এর ধমকে আমরা তিন জন কেঁদে ফেলছি এর মধ্যে।

”সত্যি কথা বলো, তা না হলে পুলিশ ডাকবো” স্যার এর ধমকে আমরা তখন ভুলে গেছি রুমের মধ্যে কি হচ্ছে।

আমাদের কে নিয়ে যাওয়া হলো প্রক্টর অফিসে। পরে সেখানে সব খুলে বললাম।

বি:দ্র: আমারব্লগে প্রথম প্রকাশ। ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28812074 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28812074 2008-06-21 16:32:45
শ্বাশত সত্য এর ডোনেসন ফান্ড আপডেট
ব্লগারগন দিয়েছেন ৯২৮ ডলার। ৯২৮ এর মধ্যে যেসব প্রসেসিং ফিস ছিলো সেটা ও আমারব্লগ দিয়েছে। সাথে আরো ৯২৮ ডলার। সুতরাং আমরা সর্বমোট ১৮৫৬ ডলার কালকে বাংলাদেশে পাঠিয়ে দেবো।

এ বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে বিনা সংকোচে কমেন্ট এর ঘরে বলার অনুরোধ রইলো।

বিস্তারিত: আমারব্লগের ওয়েবমাস্টার এর পোস্ট
]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28811673 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28811673 2008-06-20 14:16:54
জন্ম তারিখ ছাড়া বাংলাদেশি পাস্পোর্ট
এই পাস্পোর্ট আবার ২০০৭ সালের ২১ সে আগস্ট লন্ডন হাই কমিশন অফিস থেকে মো নজরুল ইসলাম শিকদার নবায়ন ও করেছেন।

আমার প্রশ্ন এই যদি হয় বাংলাদেশের ফরেন সার্ভিস কর্মকর্তাদের অবস্থা, তাইলে আমাদের সাধারন জনগন কে আমরা কি কোন কারনে দুষারোপ করতে পারি?

বিঃদ্রঃএই মুহুর্তে অফিসে আছি, তাই স্ক্যান করতে পারছি না। ফটোকপি নিয়ে রেখেছি। বাসায় গিয়ে স্ক্যান কপি পোস্টানো হবে।

আমারব্লগে প্রথম প্রকাশিত । ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28811481 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28811481 2008-06-19 21:35:02
আমি , আমরা সবাই হিপোক্র্যাট
সামোয়ারে প্রবাসী ব্লগার কতোজন আছেন কেউ বলতে পারবেন? আমার জানামতে এখানে দৈনিক কমপক্ষে ৫০ হাজারের মতো হিট হচ্ছে। এর মধ্যে ইউনিক আইপি থেকে হিট কতো আমার জানা নেই। তবে যদি ধরি একেকজন ব্লগার প্রতিদিন সাইটে ৫০ হিট করে তাইলে ইউনিক আইপি থেকে হিট হতে পারে ১০০০। এই ১০০০ হাজার ব্লগারের মধ্যে আমি নিশ্চিত যে কমপক্ষে ৫০০ জন প্রবাসি ব্লগার আছে। এই ৫০০ জন ব্লগার চাইলে ১০-২০ ডলার শ্বাশত এর জন্য দান করতে পারে।

এক সময় দেখেছি প্রবাসি ব্লগার রা কমেন্ট করছে, ''আচ্ছা, অনলাইনে ডোনেট করার কোন সিস্টেম থাকলে ভালো হতো!''
এখন তো সব সিস্টেম আছে, তাইলে এতো হতাশাজনক রেস্পন্স কেন?

এমন না যে কেউ বিষয় টা কেউ জানে না। জানে রে ভাই, জানে । সবাই ই জানে। অনেক প্রবাসি ব্লগারকে দেখেছি শ্বাশত এর পোস্ট এড়িয়ে যেতে। কিন্তু কেন?

আমার একটাই উত্তর জানা আছে। আমি , আমরা সবাই হিপোক্র্যাট । ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28808255 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28808255 2008-06-10 21:21:56
লন্ডনে আমার গোয়েন্দাগিরি
ট্রেন থেকে নেমে সব ঘটনা লিখে ই-মেইল দিলাম ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশে। ইউকে তে ট্রেইন, বাস, কার যে কোন ড্রাইভ করা অবস্থায় মোবাইল ফোন ইউজ করা সরাসরি নিষিদ্ধ ও অনেক বড়ো মাপের অপরাধ। সাথে সাথেই পুলিশ আমার অফিসে হাজির।পুরো কাহিনি শুনলো, ছবি, ভিডিও সব নিয়ে গেলো। আমাকে ধন্যবাদ দিয়ে বল্লো আমরা পুরো তদন্ত করবো, কেন সে ট্রেইন ড্রাইভ করা অবস্থায় মোবাইল ইউজ করতেছিলো। তোমারে আপডেট দিবো।

আজকে চিঠি পাইলাম পুলিশ এর কাছ থাইক্কা। ওর পুলার চাকুরী ন্নট,সাথে ৫ হাজার পাইন্ড জরিমানা।

নোট: আমারব্লগে প্রথম প্রকাশ । ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28807221 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28807221 2008-06-07 20:12:54
বলেন তো এটা কিসের ছবি?
বি:দ্র: আমারব্লগে পূর্বে প্রকাশিত । ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28801286 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28801286 2008-05-22 14:13:09
এ সপ্তাহের ব্লগ-নিউজঃ ৬ Click This Link

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি গত এক সপ্তাহ আপনারা ভালো ছিলেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জালের বাংলা ব্লগ ও বিভিন্ন সাইটের খবরাখবর নিয়ে। শুরু করছি ই-বাংলাদেশ ব্লগভিউজ।

আপনি কি মনে করেন গোলাম আজম সত্যিকার অর্থেই একজন অধ্যাপক? ব্লগার হ্যারি সেলডন এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই একটি পোস্ট দেন গত ১৪ মে। যদিও গোলাম আজমের নামের শুরুতে অধ্যাপক কেন লাগানো হয় তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। মাইনুল এবং দ্বীপবালক নামক দুইজন ব্লগারের মতে তিনি রংপুরের কারমাইকেল কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। কিন্তু সেটার সাল তারিখ জানাতে পারেননি এবং সরাসরি কেউই অধ্যাপক হতে পারেন না এটা বলার পর তারা যুক্তি দেন - সম্মান করেই গোলাম আজমকে অধ্যাপক বলা হয়। প্রত্যুত্তরে হ্যারি সেলডন সহ আরো অনেকেই বিষয়টা মেনে নিয়ে আবারো জিজ্ঞেস করেন তবে গোলাম আজম নিজে থেকেই তার নামের শুরুতে অধ্যাপক জুড়ে আত্মজীবনী লেখাটা হাস্যকর কোনো কাজ কিনা? এর কোনো জবাব পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে প্রফেসরদের টিচিং এসিস্ট্যান্টদেরও অধ্যাপক বলা হয় - ওই দুই ব্লগারের এ মন্তব্য পোস্টে ব্যাপক হাসির খোরাক যুগিয়েছে।

এবারের মা দিবসে সামহোয়ারে অনেক আবেগপূর্ণ পোস্ট পড়েছে। তবে ১২ তারিখে ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ত্বের ’আমার মায়ের সাতটি মিথ্যা কথা’ পোস্টটি সকলের হৃদয় ছুঁয়ে গেছে। না খেয়ে খেয়েছি বলা, অসুস্থ থেকেও সুস্থ আছি বলা,ক্ষুধা নেই বলে মিথ্যা বলা আমাদের এইসব মিথ্যেবাদী মায়েদের ভালোবাসার কথা ব্লগার প্রত্যুর কল্যাণে সবারই ভাবনার উদ্রেক করেছে। মা দিবসে প্রতিটি ব্লগারই স্মরণ করেছে তাদের মায়েদের কথা, তাদের পরম মমতার কথা।

ব্লগাররা নিশ্চয়ই জানেন চীনে সাম্প্রতিক সময়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছেন, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। কোনো কোনো শহরের কোনো শিশুই বেঁচে নেই। এই মারাত্মক ভূমিকম্পের আঁচ এসে লেগেছে ব্লগেও। ব্লগার ব্লুজ চীনে থাকেন এবং তিনি বর্ণনা করেছেন তার পোস্টে কিভাবে তিনি ওই ভূমিকম্পের সময়টুকু পার করেছেন।

যায়যায়দিন পত্রিকা থেকে শফিক রেহমানের বিদায়সংক্রান্ত এবং ব্যক্তি শফিক রেহমানকে নিয়ে নানা ধরণের পোস্ট পড়েছে সামহোয়ারে গত সপ্তাহে। পোস্টগুলো পর্যবেণ করে বোঝা যায় শফিক রেহমান অত্যন্ত জনপ্রিয় বুদ্ধিমান একজন সাংবাদিক ছিলেন। বিশেষ করে তরুণদের অণুপ্রাণিত করতে এবং তাদের সুযোগ দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। কিন্তু এতোসব কিছুর পাশাপাশি তার বানানরীতি এবং রাজনৈতিক মতাদর্শের জন্যও সমালোচিত হয়েছেন ব্লগে বিভিন্ন পোস্টে। জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার নতুন সম্পাদকের উপর ভরসা করা যাবে না বলেও অনেক ব্লগার মন্তব্য করেছেন। এদিকে ব্লগার জামালাভাষ্করও লিখেছেন বিশ্বসাহিত্যের কেন্দ্রের অধ্যাপক সায়ীদকে নিয়ে তার সিরিজ পোস্ট ’আমার কেন্দ্রকথা’।

১৪ মে নাস্তিকের ধর্মকথা লিখেছেন ’ধর্মে বিজ্ঞান : নিম গাছে আমের সন্ধান’। এই পোস্টে তিনি বিজ্ঞান কর্তৃক ধর্মগ্রন্থগুলোর ব্যাখ্যার অসাড়তা তুলে ধরেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থের অনুবাদ তুলে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিছু সুবিধাবাদী ধর্মবিশ্বাসীদের দ্বারা অনুদিত এইসব ধর্মশ্লোক বা আয়াত কোনোভাবেই বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে আব্দুর রাজ্জাক শিপন নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন কবিতা নিয়ে তার সিরিজ ’ভালো লাগা প্রিয় কবিতারা’ এই শিরোনামে। কবিতাপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ কালেকশান।

গ্লোবাল ভয়েস বাংলা ভার্সনে এবার প্রথম খবরটি হচ্ছে ভারতের জয়পুরে বোমা বিস্ফোরণ। এতে জানা যায় তিন শতকের ইতিহাসে এই প্রথম গোলাপী শহর জয়পুরে পরপর ৫টি বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৬০ জনের বেশি লোক মারা গেছে, আহত ১৫০ এর উপরে। বিভিন্ন ব্লগে এই বিস্ফোরণ সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন। পাকিস্তানের এক ব্লগার এই হামলার কারণে পাকিস্তানের দিকে ইঙ্গিত না করার অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান মুসলিম ভারতে পূর্বের সন্ত্রাসী হামলাগুলোর যথাযথ তদন্ত এবং ফলোআপ না হওয়ার কারণে এ ধরণের সন্ত্রাসী হামলা বৃদ্ধি ও তার রোধ করতে সরকাররে ব্যর্থতার সমালোচনা করেছেন।

এদিকে চীনে বেড়ে চলছে ভূমিকম্পের কারণে য়তির আরো ব্যাপক আশংকা। সরকারি হিসেব মতে সিচুয়ান প্রদেশের এই ভূমিকম্পে প্রায় ১২ হাজার মানুষ মারা গেছে। এই পোস্টে ভূমিকম্পের আগের ও পরের ছবি দেয়া হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রের ৩টি শহরের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্কুলকলেজগুলো ধ্বসে গেছে এবং এখনো কোথাও কোথাও ভূমিধ্বস চলছে।

দৃষ্টিপাতের ব্লগে অনেকদিনপর এবার কিছু নতুন লেখা এলো। এই ব্লগের প্রথম পোস্ট হলো ’ভূগর্ভে পানি সঞ্চয়’ লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান। আমাদের প্রাত্যাহিক কাজের জন্য প্রয়োজনীয় পানির বেশিরভাগই সংগৃহীত হয় ভূগর্ভস্থ পানির উৎস্য থেকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার কারণে এই ভূগর্ভস্থ পানির স্তরে পরিমাণ কমে যাচ্ছে। মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান এই পোস্টে এই ভূগর্ভস্থ পানির বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লাভ-তির হিসেব কষেছেন।

পৃথিবীতে বর্তমানে খাদ্যের এই সংকটের কারণ কি? কারণ আর যাই থাকুক এর মধ্যে একটি কারণ হচ্ছে ইথানল। সুবিনয় মুস্তফী তার ’খাড়ার ঘা - জৈবজ্বালানী ইথানলের কথা’ শিরোনামের লেখায় এমনটিই বলেছেন। পেট্রল ও ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের উৎপাদন হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীলতা কমাতে পৃথিবীর ইথানল উৎপাদনকারী সবচেয়ে বড় দুটি দেশ ব্রাজিল এবং আমেরিকা এতে অনেকটুকু সফল হয়েছে। ব্রাজিলে ই্যু থেকে ইথানল উৎপাদন করা হয় এবং এতে তারা এতোটাই সফল হয়েছে যে সরকার ঘোষণা দিতে চাইছে যে ব্রাজিল জ্বালানিখাতে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। কিন্তু অন্যদিকে আমেরিকায় ভুট্টা থেকে ইথানল উৎপাদন করা হলেও অভিযোগ উঠেছে এতে জ্বালানি সুবিধা নিশ্চিত হলেও খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে। জানা গেছে আমেরিকানরা তাদের দৈনন্দিন জীবনে যা কিছু কেনে তার ২৫% ভুট্টা বা ভুট্টজাত খাদ্যদ্রব্য। তাই ভুট্টা থেকে ইথানল উৎপাদনের কারণ্যে খাদ্যের মূল্য বাড়ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও এর অশুভ ঢেউ আঘাত হানছে বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ চেতনা, আমাদের অদম্য সাহসের গল্প। কিন্তু আমাদের নতুন প্রজন্ম কতোটুকুই বা জানে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে। ইতিহাসের বিকৃতি ঘটছে চারিদিকে, সঙ্গে আছে এর বিরোধীতাকারী জামাতে ইসলামীসহ নানা দলমতের হায়েনার মতো নিভৃত পদচারণা। প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে আমাদের মহান অর্জন মুক্তিযুদ্ধকে। কিন্তু এসব ষড়যন্ত্রের বিরুদ্ধেও এগিয়ে আসছেন অনেকেই। মুক্তিযুদ্ধের সেই সময়কার কথা, ইতিহাস, ছবি নিয়ে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার আর্কাইভ জেনোসাইড বাংলাদেশ।

http://www.genocidebangladesh.org এই লিংকে কিক করে এখনই চলে যান সেই আর্কাইভে। এখানে মুক্তিযুদ্ধের দলিলপত্র, প্রবন্ধ, বিভিন্ন ছবি, দেশের গান, মুক্তিযোদ্ধাদের কথা লিপিবদ্ধ করা আছে। জানতে পারবেন কারা কারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল। নতুন প্রজন্মের জন্য এটি অবশ্যই একটি সফল উদ্যোগ।

এবারে আসা যাক আমারব্লগ.কম এ। এখন পর্যন্ত বেটাভার্সন চলছে এ সাইটটির। ব্লগারদের অনেক অনুযোগের পর এর ডেভেলপাররা আরো বেশি সচেষ্ট হয়েছেন ইউজারদের জন্য সাইটটিকে আরো বেশি করে ইউজার ফ্রেন্ডলি করতে। এরই ল্েয বিরামহীন কাজ চলছে আমারব্লগের। ফ্রন্টপেজের আমূল পরিবর্তন সহ বাংলা কীবোর্ড সংযোজন এবং আরো নতুন সব ফীচার নিয়ে আমারব্লগ অচিরেই উপহার দিতে যাচ্ছে বাংলা ব্লগিংয়ে আরেকটি নতুন সম্ভাবনাময় প্লাটফরম। এর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়মিত ব্লগিং ছাড়াও আমারব্লগ থেকে সামাজিকভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হবে। সেসব প্রকল্পগুলোর সবকিছুতেই ব্লগারদের অংশগ্রহণই হবে মূল কথা। আপনি যদি এখনই নিক রেজিস্ট্রেশন করে না থাকুন তবে এখনই http://www.amarblog.com এ আজই রেজিস্ট্রেশন করুন।

এবার একটি সংশোধনী। http://www.nogorbalok.com সম্পূর্ণভাবে স্কুলছাত্রদের দ্বারা পরিচালিত একটি বাংলা ব্লগিং সাইট। বর্তমানে এটির বেটা ভার্সন চলছে। এর উদ্যোক্তারা সবাই মিলে আন্তর্জালে একটি স্টাডিপ্লেস তৈরি করেছে, যার মাধ্যমে প্রত্যেকে ছাত্রছাত্রী তাদের পড়াশোনার বিষয়ে একে অপরকে শেয়ার করবে/ সাহায্য করবে। উদ্যোক্তারা এই স্টাডিপ্লেসের নাম দিয়েছে ছাত্রসভা। গত সপ্তাহের ব্লগভিউজে ভুলবশত তা পথসভা বলে প্রচারিত হয়েছে। এই অনাকাংখিত ভুলের জন্য আমরা দুঃখিত।

সুপ্রিয় শ্রোতা। আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আপনাদের মূল্যবান মতামত কিংবা পরামর্শ জানিয়ে আমাদের সহায়তা করবেন। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগিং সাইট কিংবা বাংলায় পরিচালিত কোনো সাইটের খবর নিয়ে ফিরে আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি এই সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ। হ্যাপি ব্লগিং ।]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28798514 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28798514 2008-05-16 06:12:53
অণু কবিতা
ছিলো কবিতা,

এখন তুমি নেই…

নেই কবিতা।


একটা সময় ছিলো,

কাগজ কলম নিয়ে তোমাকে ভাবলেই কবিতা লেখা হয়ে যেতো।

এখন কলম ও নেই , কাগজ ও নেই, তুমি ও নেই।

আছে কী-বোর্ড, আছে কম্পিউটার, আছে ‘আমারব্লগ’

তাই বলে কি কবিতা লেখা যাবে না?

বিঃদ্রঃ এক সময় খুব ভালো কবিতা লিখতে পারতাম। আমার পান্ডুলিপি গুলো হল ক্যাম্পাসের লকারে রাখা ছিলো। দল পরিবর্তনের খেলায় আমার আর হলে ফেরা হয়নি। তাই আমার লেখাগুলোকে ছাই হয়ে যেতে হয়েছে। সেই সাথে ছাই হয়েছে আমার সেই লেখালেখির নেশা।

ইচ্ছে হয় খুব, যদি আবারো লিখতে পারতাম ।

///একই সাথে আমার ব্লগে প্রকাশিত।/// ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28795865 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28795865 2008-05-09 16:42:04
এ সপ্তাহের ব্লগ নিউজ
Click This Link

সুপ্রিয় শ্রোতা

দীর্ঘ এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে এসেছি এ সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে। আন্তর্জালের বাংলাব্লগ সংক্রান্ত সংবাদগুলি আপনাদরে সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ই-বাংলাদেশ ব্লগ ভিউজে ব্লগ ছাড়াও বাংলায় পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটের খবরাখবরও আপনাদের জানানো হবে। তো শুরু করা যাক ব্লগ ভিউজ ।

প্রথমেই সচলায়তন। ৮ মে ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। সচলায়তনে কবিগুরুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি পোস্ট লেখা হয়। এরমধ্যে নুরুজ্জামানা মানিকের কবিগুরুর রঙ্গরসিকতা পোস্টটি বেশ মজার। হাস্যরসিক কবিগুরুর জীবনের বিভিন্ন সময়ের মজার টুকরো ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়। আখতারুজ্জামান ইলিয়াসের রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন মুহম্মদ জুবায়ের। এতে আখতারুজ্জামান রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে তরুণদের মধ্যে পাশ্চাত্যের ব্যান্ড মিউজিক জনপ্রিয়তা পেলেও তার চেয়ে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বেড়েছে অনেক বেশি এবং রবীন্দ্রনাথকে বর্জন কিংবা ছোট করার অপচেষ্টা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কখনো পায়নি। এছাড়া মাঝে মাঝে রবীন্দ্রচর্চায় যে বিঘ্নের সৃষ্টি করা হয় তা স্পষ্টতই সাম্রাজ্যবাদ ধর্মান্ধদের উৎপাত এবং এইসব ইতর লোকদের বিরুদ্ধে একটু সংঘবদ্ধ হলেই তারা গর্তে ঢুকে পড়ে। আখতারুজ্জামানের এই লেখাটি ১৯৯৬ সালের ৮ ডিসেম্বর জাতীয় জাদুঘরে ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে পাঠ করা হয়েছিল। সুমন চৌধুরীর রবীন্দ্রনাথ সংক্রান্ত একটি পোস্টে তিনি সত্যজিৎ রায় নির্মিত রবীন্দ্রনাথের উপর ডকুমেন্টারিটি আপলোড করেছেন। আগ্রহীরা দেখে আসতে পারেন। গাস্ত রোবের্জের সাক্ষাতকার প্রকাশ করেছেন সচল ফারুক ওয়াসিফ। সম্প্রতি তার একটি নতুন বই বেরিয়েছে সাইবারবাণী : বিয়িং হিউম্যান ইন দ্যা নিউ মিডিয়া নামে। সিনেমার মানুষ গাস্ত রোর্জের প্রস্তাব করেছেন সপ্তাহে অন্তত একদিন মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, সংবাদপত্র, সিনেমা, কমপিউটার থেকে যেন আমরা দূরে থাকি। তার মতে এতে করে আমাদের মিডিয়া কর্তৃক আক্রান্ত স্বাধীনতাকে কিছুটা হলেও অনুভব করতে পারব। শিশুদের অতিমাত্রায় কমপিউটার নির্ভরশীলতা দেখে তিনি শংকিত। সমৃদ্ধ এই সাক্ষাৎকারে গাস্ত রোবের্জ বলতে চেয়েছেন অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়।

আসছি সামহোয়ারইনব্লগ। টিভিতে প্রচারিত হাতে টয়লেট কিনার নিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দর রমণীরা বাস্তবে সত্যিই কমোড পরিষ্কার করেন। অথবা পুরুষরে প্রাণ কার জন্য বেশি পোড়ে - কোলা না নারী? অথবা শ্বশুরকে পরিবেশিত চায়ের স্বাদের ফলাফল নিয়ে নারীর শংকিত হওয়া কি পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য কে ইঙ্গিত করে না? এরকম অসংখ্য প্রশ্নের অবতারণা করেছেন ব্লগার ফাহমিদুল হক তার সাম্প্রতিক বিজ্ঞাপন ও নারী এই শিরোনামের পোস্টে। বিজ্ঞাপনে নারীদের এরূপ ব্যবহারের কারণ হিসেবে ফাহমিদ বলেছেন, পুরুষদের যৌনতার প্রবৃত্তিকে নাড়া দেবার জন্যই নারীদের সৌন্দর্য্যকে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে নারীদের অবস্থান সমাজের বাস্তব অবস্থার চেয়ে অধস্তন হিসেবে প্রদর্শন বন্ধ করার জন্য তিনি সরকারকে বিজ্ঞাপনবিষয়ক জেন্ডার-সংবেদনশীল নীতিমালা প্রণয়ণের সুপারিশ করেছেন।

স্কুলের এ্যাসেম্বলীতে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মিলিয়ে গাওয়ার অভিনয় করা এবং পরণেই স্যারদের চোখে ধরা পড়ে বেতের বাড়ি খাওয়া - আর এভাবেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমার প্রথম সংঘাতময় ভালোবাসা তৈরি হয়। ঠিক এভাবেই রবীন্দ্রজন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে স্মরণ করলেন ব্লগার মৃদুল মাহবুব। বাঙালির বেড়ে ওঠায় রবীন্দ্রনাথ কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটারই বর্ণনা দিয়েছেন মৃদুল তার পোস্টে।

রবীন্দ্রনাথ বিষয়ে জামাল ভাস্করও একটি পোস্ট দিয়েছেন একজন রবীন্দ্রনাথ আর বিদ্যমান বাস্তবতার বিবরণ শিরোনামে। ব্লগার রাগিব বাংলা উইকি থেকে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রবীন্দ্রনাথের স্বার এবং তার বিভিন্ন বয়সের ছবিসমৃদ্ধ এই পোস্টটি এখনই আপনার প্রিয় পোস্টে যুক্ত করুন।

অন্যদিকে ইসলাম আদৌ শান্তি বা অশান্তির ধর্ম কিনা - এ নিয়ে বেশ কিছুদিন ব্লগ হালকা উত্তপ্ত ছিল। এ বিষয়ে পে বিপে বা নিরপে অবস্থান থেকে প্রতিটি ব্লগার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। সবশেষে ব্লগার হ্যারি সেলডন ব্যক্তিগতভাবে আরেক ব্লগার আরিফুর রহমানের সঙ্গে একটি চমৎকার ডিবেটের জন্য আলাদা একটি পোস্ট দেন। অন্যান্য ব্লগাররাও সানন্দে সেই পোস্টে অংশগ্রহণ করছেন। আগ্রহীরা হ্যারি সেলডনের সেই পোস্টে একটু টোকা দিয়ে আসতে পারেন।

এবার আসা যাক আমারব্লগ.কম-এ। গত ২রা মে থেকে বেটা ভার্সন চালু করেছে আমারব্লগ.কম এর নেপথ্য কর্মীরা। কিছু কিছু সমস্যা রয়ে গেছে যা ডেভেলপাররা সমাধান করছেন। আন্তর্জালের অন্যান্য বাংলাব্লগিং সাইট থেকে আমারব্লগ এর পার্থক্য রয়েছে। অন্যান্য ব্লগিং সাইটে আপনার নিজস্ব কোনো ডোমেইন এড্রেস থাকে না যেখানে আমারব্লগ আপনাকে একটি ডোমেইন দিচ্ছেন। ধরুন আপনি Example নামে নিক রেজিস্ট্রেশন করলেন। এখন আপনার ডোমেইন হবে http://www.example.amarblog.com - অনেকটা ব্লগস্পটের মতো। অন্যান্য বাংলা ব্লগিংসাইটের সকল সুবিধা তো পাচ্ছেনই। আর তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন http://www.amarblog.com -এ। আপনার পরামর্শ ও নিয়মিত ব্লগিং আরো সমৃদ্ধ করবে উদ্যোক্তাদের।

সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের দুইটি বাংলা সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমটি হলো এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বাংলা ভার্সন। এর এড্রেস হলো http://www.bangla.amnest.org এখান থেকে আপনি জানতে পারবেন বিশ্বের বিভিন্ন স্থানের মানবাধিকারের নানা খবর। অন্যটি হলো http://www.nogorbalok.com স্কুলপড়ুয়া কিছু ছেলেমেয়েদের উদ্যোগে বেটা ভার্সন চলছে এই সাইটের। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ব্লগিং বা ব্লগিং চর্চাকে কিভাবে তাদের পড়াশোনার উন্নতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে সেই লক্ষেই এই সাইটটি চালু হয়েছে। এর উদ্যোক্তাদের বেশিরভাগই এখন স্কুলছাত্রছাত্রী। পথসভা নামে তারা একটি অনলাইন স্টাডি প্লেস তৈরি করেছে যেখানে তারা তাদের পড়াশোনার বিষয়ে সবার সঙ্গে সহযোগিতা করবে। ই-বাংলাদেশ ব্লগভিউজের পক্ষ থেকে তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগ এবং সাইটের খবরাখবর নিয়ে আসব এই প্রত্যাশায় ই-বাংলাদেশ ব্লগভিউজের পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28795745 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28795745 2008-05-09 07:35:22
আজ ‘সাদ্দাম হোসেন’ এর জন্মদিন
প্রচন্ড দাপটে দেশ শাসন করেছেন।আমি সাদ্দাম হোসেন নাম শুনি প্রথম যখন ‘ কুয়েত’ দখল করে ইরাক। আমার এক আত্মীয় থাকতেন সেসময় কুয়েতে, যিনি ঐ সময় মারা যান কুয়েতে যুদ্ধে । তখন থেকেই সাদ্দাম হোসেন এর প্রতি আমার একটা রাগ ছিলো। তারপর কতো সময় গেলো!

কিন্তু আমার সব রাগ পানি হয়ে গেলো যেদিন সাদ্দাম হোসেন এর ফাঁসির দৃশ্যগুলো দেখলাম। আমেরিকা যে পদ্ধতিতে তার ফাঁসি কার্যর করলো তাতে শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন ই আমার কাছে হিরো থেকে যায়। তার ফাঁসির দেওয়ার দৃশ্যগুলো আমাকে এখনো কাঁদায়।

আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরন করি ।

[একই সাথে আমারব্লগে] প্রকাশিত]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28792174 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28792174 2008-04-28 17:35:53
ব্লগ নিউজ- ২য় পর্ব শুনুন ব্লগ নিউজ- ২য় পর্ব শুনুন এখান থেকে: Click This Link

বাংলা স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

ই বাংলাদেশ ব্লগ ভিউজে আপনাদের স্বাগতম। গতবারের মতো এবারও ব্লগ ভিউজ আপনাদের সামনে নিয়ে এসেছে আন্তর্জালের বাংলা ব্লগের বিভিন্ন খবরাখবর। প্রথমেই শুরু করছি একটি সুখবর দিয়ে।

আন্তর্জালে অন্তরবাদ্যি বাজাতে আমারব্লগ.কম নামে চালু হতে যাচ্ছে আরেকটি বাংলা ব্লগ। যেখানে রক্তচক্ষু নেই, ভ্রুকুটি নেই, নেই কণ্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ান। আমারব্লগে কথা হবে ইচ্ছেমতো। কোনো কাজেই কর্তৃপক্ষ এখানে ইগো নিয়ে বাধা সৃষ্টি করবে না। এই ব্লগ নির্মাণের পেছনে যারা জ্বালানি সরবরাহ করছেন, তারা জানিয়েছেন সম্পূর্ণ মডারেশনমুক্ত একটি বাংলা ব্লগ হতে যাচ্ছে আমারব্লগ। যে কোনো ইস্যুতে প্রথমেই তারা ব্লগারদের অভিমত জানতে চাইবে। অর্থাৎ ব্লগারদের চাহিদা অনুযায়ী আমারব্লগ চলবে। বর্তমানে সাইটটির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে আন্তর্জালের অন্যান্য ব্লগারদের অধিকাংশই আমারব্লগে তাদের নিক রেজিস্ট্রেশন করেছেন। সবার পরামর্শ ও সহযোগিতায় অচিরেই আমারব্লগ.কম তাদের অফিশিয়ালি উদ্বোধনের ঘোষণা দেবে বলে জানা গেছে।

এবার আসা যাক বাংলা ব্লগিংয়ের পথিকৃৎ সামহোয়ারইনব্লগে। গত সপ্তাহে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে বৈশাখ সংক্রান্ত। ব্লগাররা পরষ্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাড়তি পাওনা হিসেবে ব্লগের জনপ্রিয় সংগঠন এটিম পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রথম ইবুক মুক্তলেখা প্রকাশ করে বৈশাখের প্রথম দিনে। মোট ৯৩ জন ব্লগারের লেখা এই ইবুকে সংকলিত হয়েছে। এটিমের এই ইবুকটির সম্পাদনায় ছিলেন হাসিব মাহমুদ। ইবুকটি ব্লগে বেশ জনপ্রিয় হয়েছে। অন্যান্য পোস্টগুলোর মধ্যে জনপ্রিয় ব্লগার এবং উইকিপিডিয়ার প্রশাসক রাগিবের পত্রিকার ইন্টারভিউ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ব্লগার একরামুল হক শামীম। পত্রিকায় দেয়া রাগিবের ইন্টারভিউ মিস করে থাকলে শামীমের পোস্ট গিয়ে পড়ে আসতে পারেন। সেখানে উইকিপিডিয়া নিয়ে তার নিজের কথাগুলো তুলে ধরেছেন রাগিব। ব্লগার ইশিতা শয়তান এবং জামাত-শিবিরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? শিরোনামে একটি পোস্ট দেন। ইরান ও ইসরাইল সংক্রান্ত দুইটি পোস্ট দেন ব্লগার জাগারণ। চলচ্চিত্র রোমান হলিডের চমৎকার চিত্রসমালোচনা লেখেন ব্লগার নতুন পৃথিবী। এতে ছবিটি সম্পর্কে নানা অজানা তথ্য উঠে এসেছে। পোস্টে বিখ্যাত এই ছবিটির চারটি পোস্টার রয়েছে। চলচ্চিত্র আগ্রহীরা দেখে আসতে পারেন।

সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বিডিনিউজের আর্টজ বিভাগে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এখানে নতুন লেখা প্রকাশিত হয়। এ সপ্তাহে আর্টস বিভাগে মগ সম্প্রদায়ের ইতিহাস নিয়ে চিত্রপরিচালক নুরুল আলম আতিক লিখেছেন ‘বাঙলায় হার্মাদি-মগাই জলদস্যুর ইতিকথা’। সুমন রহমান লিখেছেন ‘মৃত্যু-নিঃসঙ্গ ভেড়ার চেহারা’ শিরোনামে হৃদয় রাঙানো স্মৃতিকথা। রয়েছে ধ্র“পদী বংশীবাদক ‘ওস্তাদ আজিজুল ইসলামের সাক্ষাৎকার’। সাক্ষাৎকারটি নিয়েছেন আলম খোরশেদ ও এহসানুল কবির। এছাড়া ২০০৮ সালের বইমেলায় প্রথম বই প্রকাশে লেখকদের অনুভূতি নিয়ে একটি লেখা প্রকাশ করেছে বিডিআর্টজ। এতে অভিজিৎ দাশ, মাসুম মোকাররম, মামুন খান, জুয়েল মোস্তাফিজ, রনজু রাইম, রাশেদুজ্জামান, মাহমুদ শাওন, মাহাফুজা হিলালী, অরণ্যপ্রভা, পার্থ সারথী দাশ, মুর্তালা রামাত, বিজয় আহমেদ তাদের প্রকাশিত বইগুলো সম্পর্কে অনভূতি ও প্রতিক্রিয়া পাঠকদের জানিয়েছেন।

এদিকে সচলায়তনে প্রকাশ হলো অণুগল্প সংকলন ‘দিয়াশলাই’। মোট ৩২টি গল্পের সমাহার নিয়ে প্রকাশিত এই ইবুকের একটি উল্লেখযোগ্য বিষয় এর ওঝইঘ নাম্বার। অর্থাৎ আন্তর্জালে প্রকাশিত হলেও দিয়াশলাই ইবুকটি আন্তর্জাতিক বইয়ের বাজারে অর্ন্তভুক্ত হয়ে রইল। এর প্রকাশনায় ছিলেন অমিত আহমেদ, সম্পাদনায় ছিলেন আনোয়ার সাদাত শিমুল এবং মুহাম্মদ নুরুল হাসান। অরূপ কামালের প্রচ্ছদে প্রকাশিত দিয়াশলাই ইবুকটি আপনি সচলায়তন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও সচলায়তনে নিয়মিত প্রকাশ হচ্ছে মুহাম্মদ জুবায়েরের ধারাবাহিক উপন্যাস ‘যদি সে ভালো না বাসে’, পড়তে পারবেন এর ১৩তম পর্ব। সচল শিক্ষানবীস লিখেছেন ব্লাকহোল নামের প্রণেতা পদার্থবিজ্ঞানী জুন হুইলারকে নিয়ে, দিগন্ত লিখেছেন ’অজানা ভাইরাসের উৎপাত’। মাহবুব লিলেন লিখেছেন ’কাওয়ালজেনীর মণিহাজরা’। অপরূপ ছবিসমৃদ্ধ এই পোস্টে লীলেন বর্ণণা করেছেন টাঙ্গাইলের কাওয়ালজেনী গ্রামের শতবর্ষরের পুরোনো পৌষপূজার উৎসব মণিহাজরা সম্পর্কে। এছাড়া অন্যান্য সচলরা নিয়মিতভাবে প্রকাশ করেছেন গল্প, কবিতা, রম্য রচনা।

শ্রোতামন্ডলী এবার আসা যাক দৃষ্টিপাতের ব্লগে। গত সপ্তাহে মাত্র দুটি নতুন লেখা এসেছে এতে। তানভীর ইসলামের ‘ঢাকার নগর পরিকল্পনা - সমস্যা ও সমাধান পর্ব ৩’ এবং ইন্দ্রজিতের ’শুক্রবারের ঘটনা নিয়ে কিছু কথা’। ইসলাম আজ কোন পর্যায়ে রয়েছে এ বিষয়ে সংশয় প্রকাশ করে ইন্দ্রজিত তার পোস্টে মসজিদ থেকে চেয়ার ও জায়নামাজ এনে পুড়িয়ে ফেলা, নামাজের চেয়ে বিক্ষোভ অত্যধিক পবিত্র -আন্দোলনকারীদের এসব বিষয়গুলোতে দ্বিধা প্রকাশ করেছেন। নারীনীতি নিয়ে আন্দোলনরত ইসলামী দলগুলো এবং এ সংক্রান্ত বিষয়ে সরকারের কর্মপন্থায় তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তমনায় ‘বিজ্ঞান ও ধর্ম - সংঘাত নাকি সমন্বয়?’ শীর্ষক সংকলনের জন্য এখনো লেখা আহবান চলছে। আগ্রহীরা মুক্ত-হাইফেন-মনা-এট-ইয়াহুগ্র“পস.কম এই ঠিকানায় লেখা পাঠাতে পারেন। এছাড়া পড়তে পারেন গীতা দাসের ’তখন ও এখন’। এতে উঠে এসেছে অসাম্প্রদায়িক বাংলাদেশের অতীত ও বর্তমানের চিত্র। এছাড়া মুক্তমনা ইবুক শিরোনাম থেকে পড়তে পারেন বন্যা আহমেদের‘ বিবর্তনের পথ ধরে’। বইটি ২০০৭ সালে অবসর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই বাংলাদেশ ব্লগ ভিউজ। আগামী সপ্তাহে আবার হাজির হব আন্তর্জালের বাংলা ব্লগ সাইটের খবরাখবর নিয়ে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ই বাংলাদেশ ব্লগ ভিউজ। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28788594 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28788594 2008-04-17 05:08:08
তাজা খবর: জেনারেল মইন ইউ আহম্মদের মেয়াদ বাড়লো
_____________________
[Update-1]

The government on Sunday extended the tenure of General Moeen U Ahmed as the chief of army staff by one year.

The decision was taken after the approval of the president, Iajuddin Ahmed, who is also the supreme commander of the armed forces, Bangabhaban sources said.

As per the decision Moeen will act as army chief for one more year from June 15 2008 to June 15, 2009, for people’s interest, the source added.

After the change over of January 11, 2007, General Moeen several times said he has no ambition but did not clear the shape of ambition he wants to avoid.

In past references, the tenure of Lieutenant General HM Ersahd was extended several times by a year. And before coup of March 24, 1982, Erashad too said that he had no ambition.

[Developing Story]

E-Bangladesh correspondent in Dhaka just confirmed that tenure of General Moeen has been extended for one year. Reporters are running to and fro around Bongobhobon to catch the story.
__________________________

সূত্র: ই-বাংলাদেশ। ]]>
http://www.somewhereinblog.net/blog/sushantablog/28785668 http://www.somewhereinblog.net/blog/sushantablog/28785668 2008-04-06 17:32:48