সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
কারা কর্তৃপক্ষ গত রাতেই বিশেষ কারাগারে খালেদা জিয়াকে তাঁর মায়ের মৃত্যুসংবাদ অবহিত করে। এদিকে মাকে শেষবারের মতো দেখার জন্য কারাবন্দী খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তাঁর আইনজীবীরা।
পরিবার ও দিনাজপুর বিএনপির একটি সুত্র জানায়, রাত আটটার দিকে তৈয়বা মজুমদারের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তাঁকে শহরের বালুবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটা ৪০ মিনিটে তিনি মারা যান।
তৈয়বা মজুমদারের তিন মেয়ের মধ্যে সাবেক চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক গত বছর মারা যান। দুই ছেলে হলেন মেজর (অব.) সাইদ এস্কান্দার ও শামীম এস্কান্দার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও দিনাজপুর অফিস, প্রথম আলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

