সুরা আল ইমরান-৩ ও সুরা আল-আনফাল-৪ এর কয়েকটা আয়াত দেখলাম। এক জায়গায় বলা আছে ৩০০০ ফেরেস্তার কথা আবার আরেক জায়গায় ১ হাজার।
কেউ একটু ব্যাপারটা পরিস্কার করবেন প্লীজ?
-------------------------------------------
সুরা আল ইমরান-৩
------------------------------------------
123 বস্তুতঃ আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।
And Allâh has already made you victorious at Badr, when you were a weak little force. So fear Allâh much [abstain from all kinds of sins and evil deeds which He has forbidden and love Allâh much, perform all kinds of good deeds which He has ordained] that you may be grateful.
124 আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে-তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা পাঠাবেন
(Remember) when you (Muhammad SAW) said to the believers, ”Is it not enough for you that your Lord (Allâh) should help you with three thousand angels; sent down?”
125 অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহিßত ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন।
”Yes, if you hold on to patience and piety, and the enemy comes rushing at you; your Lord will help you with five thousand angels having marks (of distinction).”
126 বস্তুতঃ এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে,
Allâh made it not but as a message of good news for you and as an assurance to your hearts. And there is no victory except from Allâh, the All-Mighty, the All-Wise.
------------------------------------------------------
সুরা আল-আনফাল-৪
------------------------------------------------------
9- তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ারদেগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরী দান করলেন যে, আমি তোমাদিগকে সাহায্য করব ধারাবহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে
(Remember) when you sought help of your Lord and He answered you (saying): ”I will help you with a thousand of the angels each behind the other (following one another) in succession।
10- আর আল্লাহ তো শুধু সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মন আশ্বস্ত হতে পারে। আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তির অধিকারী হেকমত ওয়ালা।
Allâh made it only as glad tidings, and that your hearts be at rest therewith. And there is no victory except from Allâh. Verily, Allâh is All-Mighty, All-Wise.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


