কোরান উল্লেখিত নবী ও আমার কিছু ভাবনা
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩
আমি আপনার পূর্বে অনেক রসূল প্রেরণ করেছি, তাদের কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন নিয়ে আসা কোন রসূলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে, তখন ন্যায় সঙ্গত ফয়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।- আল কোরানঃ ৪০-৭৮।
উইকিতে দেখলাম কোরানে মোট ২৫ জন নবী'র কথা উল্লেখ আছে। কোন নবীর কথা কয়বার উল্লেখ আছে তার হিসেব ও আছে।
এই পচিশ জনের মধ্যে কারো কথাই দুই অঙ্কের সংখ্যা পাড় হতে পারেনি। কিন্তু মুহম্মদের কথা উল্লেখ আছে মোট ২৯৪ বার। যাইহোক, কার কথা কয়বার উল্লেখ আছে সেটা বরো কথা না, আমার জিজ্ঞাসা অন্য জায়গায়।
সবচেয়ে অবাক করা বিষয় হলো নবী ইব্রাহিম এর আগমন হয়েছিলো ১৮০০-১৯০০ বি,সি তে আর এর পর থেকে মুহম্মদ আসার আগ পর্যন্ত মোট নবীর সংখ্যা হলো ২০ জন। মানে ইব্রাহিম থেকে মুহম্মদ , প্রায় ২৫০০ বছরে কোরানে উল্লেখিত নবীর সংখ্যা ২০ জন।
ইব্রাহিম এর আগে যে নবীর কথা লেখা আছে তারা হলেনঃ
২১-সালেহ, কোরানে ৭ বার উল্লেখ আছে এই নবীর নাম
২২-হুদ, কোরানে ৯ বার উল্লেখ আছে এই নবীর নাম
২৩-নুহ,কোরানে ৭ বার উল্লেখ আছে এই নবীর নাম
২৪-ইদ্রিস,কোরানে ৩ বার উল্লেখ আছে এই নবীর নাম
২৫- আদম,কোরানে ৫ বার উল্লেখ আছে এই নবীর নাম
আমি ভাবছি যেখানে ২৫০০ বছরের এই প্রিথিবীতে ২০ জন নবীর উল্লেখ , সেখানে এর পূর্বে কোরানে উল্লেখিত নবীর সংখ্যা এতো কম কেন?
প্রিথিবীর প্রথম মানব তথা আদম এর শুরু থেকে ১৯০০ বি,সি তে আসতে মাত্র ৫ জন নবীর এসেছে যাদের কথা কোরানে উল্লেখ আছে? মাত্র ৫ জন?
--------------------------------------------------
আপডেটঃ অনেকেই দেখি বলছেন যে তখন মানুষ কম ছিলো তাই কম নবী ছিলো। হাস্যকর। ![]()
মানুষ অনুযায়ী নবী আসলে তো কোরানে সব এলাকার নবীর কথাই থাকতো। আম্রেকায় কি মানুষ ছিলো না, ভারতে? আফ্রিকায়?
সব নবী তাইলে আরবে কেন? দুনিয়ার সব মানুষ কি আরবেই ছিলো?
ওয়ার্ল্ড পপুলেসন এর চিত্র এখানে।
লেখক বলেছেন: গালাগালি না করে ভদ্রভাবে কমেন্ট করুন, তা না হলে ব্লক করা হবে।
আরিফুর রহমান বলেছেন:
ইন্টারেস্টিং...তবে প্রশ্নের উত্তর দিতে না পারলে কেন যে এরা ক্ষেপে উঠে... বুঝি না!
ফিউশন ফাইভ বলেছেন:
এই বিষয়ে ইসলাম অনুরাগীদের বক্তব্য জানতে চাই।
লেখক বলেছেন: না, কেউ কিছু বলছে না। সবাই ফাঊ আলাপে ব্যস্ত!
বেয়াকুফ বলেছেন:
চিলিব্রিটি গেলমানকে চুল্ক্যায়া দিতে হইবে?
রামন বলেছেন:
আল্লাহ বাকি নবীদের নাম কোরআনে উল্লেখ করার প্রয়োজন মনে করেননি, তাই দেয়া হয় নাই। এখন সেজন্য আপনার কি কি অসুবিধা হচ্ছে সেটাই প্রকাশ করুন।
আজিব চিড়িয়া সব ..
উনাদের চর্ম রোগ হয় না তাই...
আপসুস...কেউ নাস্তিকদের আস্তিকদের বানাবার জন্য পুষ্টাইলো না..সবাই খালি মুসলিম দের নাস্তিক বানাবার চেষ্টা জান কয়লা কইরা ফেইল্লো...হিন্দুরে মুসলিম..খেষ্ট্রানরে হিন্দু..বৌদ্ধ বানাবার চেষ্টা কেউ কইরলো না...
মানুষ বলেছেন:
ঐ সময়টাতে লোকজন মনে হয় বুদ্ধিমান ছিল, নবী রাসূলের দরকার পড়েনি।
রেইলগাড়ি ঝমাঝম বলেছেন:
১০০০ বি.সি. ওয়ার্ল্ড পপুলেশন ছিলো ৪ মিলিয়ন। আর ১৮০০ - ১৯০০ বি.সি. তে ওয়ার্ল্ড পপুলেশন ছিলো ১ মিলিয়নেরও কম।হতে পারে ৪/৫ লক্ষ কিম্বা কাছাকাছি।
ওই সময়সীমাতে ওই কয়জন লোকের জন্য বিভিন্ন সময়ে আর কতোজন গুরুত্বপূর্ণ নবীদের কথা উল্লেখ করা উচিৎ বলে আপনি মনে করেন?
কোন ইসলাম অনুরাগী টাগী হিসেবে বলছি না, সিম্পল জেনারেল নলেজ।
লেখক বলেছেন: যদি ও জন সংখ্যার দিক থেকে নবী দের আগমনের কোন সমপর্ক নাই তবু বলছি আপ্নার দেওয়া তথ্যে ভুল আছে।
ওয়ার্ল্ড পপুলেসন ফ্রম ১০,০০০ বিসি এখানে দেখুন http://www.census.gov/ipc/www/worldhis.html
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জনাব, সুশীল সমাজ, যেইহেতু, আপনি বিরাট গবেশনায় মশগুল আছেন, সেইহেতু বানানের দিকে বিশেষ নজর দিতে পারেন নাই মালুম হয় ।
দয়া করিয়া, 'পৃথিবী' বানানটি ঠিক করুন ।
লেখক বলেছেন: আমি রি-কার লিখতে পারি না।
বেয়াকুফ বলেছেন:
আরশি ভাই, আপনি সুশীল সমাজের বানানে ভুল ধরতে এত মশগুল ছিলেন যে নিজের বানান ঠিক রাখতে পারেন নাই। দয়া করিয়া 'গবেষণা' বনানটি ঠিক করুন।
লেখক বলেছেন: ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বেয়াকুফ ভাই , আপনাকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করি ।
আপনার কিঞ্চিত লাগিল নাকি ?
লেখক বলেছেন: পোস্টের কন্টেন্ট নিয়ে কিছু বলুন। অন্ধকারে বসে সুন্দরি মেয়ে না দেখে আলোতে এসেই দেখুন।
নিজের ভেতরের অন্ধকার দূর করুন ।
বেয়াকুফ বলেছেন:
ছি ছি ছি, আরাশি ভাই, ব্যক্তি আক্রমন কেন? আপনার কেন মনে হইল আমার লাগিয়াছে? কিসে লাগিবে?চটি সম্রাট ছাগাইডল, আমি নিজের নাম রাখিয়াছি বেয়াকুফ। ছাগাইডল সহ আপামর জনসাধারন সেইটাকে বেকুব বলিলেও আমি মাইন্ড করিব না।
সাহোশি৬ বলেছেন:
আজ কুম্ভকর্ণ একটা পোস্ট দিয়েছে কোরান কিভাবে অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে তার উপর। আমি বিস্তারিতভাবে (হাদিস সহ) আমার যুক্তি উপস্থাপন করেছি যেখানে আমি বলেছি কোরান মোহাম্মদ থেকে শুরু করে উসমান পর্যন্ত বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। আমার মন্তব্যের উত্তর এখনো পাই নি। যারা interested Click This Link
বেয়াকুফ বলেছেন:
সহোশি৬, পোস্ট আকারে দিন প্লিজ। সবার দেখার প্রয়োজন আছে।
লেখক বলেছেন: এই পোস্টে আজাইরা আলাপ করছেন কেন?
বেয়াকুফ বলেছেন:
থেঙ্কু চটি সম্রাট ছাগাইডল। রি কার লিখার জন্য rri লিখুন @সুশীল সমাজ (আসলেই কি জানেন না?লেখক বলেছেন: পৃথিবী...............।
ধন্যবাদ। আস্লেই জানি না।
আরিফুর রহমান বলেছেন:
আজাইড়া আলাপ ছাড়া ওদের কি বলার মতো কিছু বাকি আছে? @লেখক
রাজর্ষী বলেছেন:
নবী রসুল সবাই তো এসেছেন ইব্রাহীমের বংশে। গ্রীক জাতিতে নবী নাই, রোমানদের ও নাই।ইনকাদের নাই, চাইনিজ কেউ নবি হন্নি। বাংগালীদের কথা না হয় বাদ দিলাম।
আবার ইব্রাহীমের দুই বিবি ছিলেন। তাদের মধ্যে বনিবনা ছিলোনা। তাই তো একজনের পুত্রকে আল্লার হুকুমে কুরবানী করার কোশেশ করতে হইসিলো, কিন্তু তার বদলে ছাগল কুরাবনী হয়ে গেলো। পরে তাকে শিশুপুত্র সহ নির্জন মরুতে ফেলে আসতে হইসিলো। সেই দুই জনের পুত্রদের মধ্যে একজন থেকে ইহুদীরা এসেছেন। আরেকজন থেকে মুসলিমরা এসেছেন। পরবর্তী সব নবীই বনি ইসরাইলের বংশে এসেছে একমাত্র শেষ নবী ছাড়া। শেষ নবী এসেছিলেন ইসমাইলের বংশে। ইহুদী আর মুসলিমদের মধ্যকার শত্রুতা আসলে ঐ দুই সতিনের ঝগড়ার জের।
কাহীনি!!!
লেখক বলেছেন: জ্বালা তো আরো বাড়িয়ে দিলেন আপনি। ![]()
সুশীল সমাজ বলেছেন:
গ্রহনযোগ্য একটা কমেন্ট ও আসে নাই। একজন ট্রাই করছিলো, তা ও আবার ভুল পরিসংখ্যান দিয়ে। আফসোস, সত্যিই আফসোস হয় এইসব ধর্মভীরুদের দেখলে।
আরিফুর রহমান বলেছেন:
পরিসংখ্যান নিয়ে চিন্তিত হলে তারা কি আর 'ধর্মভীরু' হতেন?
ধীবর বলেছেন:
রাজর্ষিকে ধন্যবাদ একটি সত্য কিন্তু অনেকের অজানা তথ্য দেবার জন্য। কোরান অবিকৃত নেই, নবীর সংখ্যা কম কেন, ইসলামে নারীদের অমর্যাদা করা হয়েছে, ইত্যাদি প্রশ্ন/দাবি করে যারা লেখেন, তাদের কাছে সবিনয়ে জানতে চাই, তারা কেন এসব বিষয়ে লেখেন? কোরান আর ইসলামকে ভুল প্রমাণ করতে?
যত যুক্তি প্রমানই উপস্থাপন করা হোক না কেন, কিছু বিশ্বাসিরা তাদের বিশ্বাস অটল থাকবেই। সেক্ষেত্রে সময়ের অপচয় করতে পারেন, যদি আপনাদের অঢেল সময় থাকে।
বিবর্তনবাদী বলেছেন:
কোরানে তো আর সব নবীর কথা উল্লেখ করা হয় নাই। যাদের কথা বলা হয়েছে তারা বেশি ভাগ আরবের কাছে ধারেই ছিলেন। আরো যে ছিল না তাতো আর বলা হয় নাই। আপনার সমস্যা কোথায় তা তো বুঝলাম না? কেউ কি বলেছে সব শুধু নবী আরবেই ছিল অন্যত্র ছিল না!! এটা বলতে পারেন অন্য অঞ্চলের নবীদের কথা আমরা জানি না।
লালন অনিক বলেছেন:
যথেষ্ট আগ্রহদ্দীপক বিষয়...ফিকশনের গলথ ধরতে গেলে হাজারে হজার পেয়ে যাবেন, সত্যাসত্য নির্ণয়ের চেয়ে আসুন ওসব পাঠ করে আমাদের শ্রতির আরাম অনয়ন করি...আমিন...ঔমশান্তি
বিবর্তনবাদী বলেছেন:
আর একটা ব্যাপার হল মানব উল্লেখ করবার মত মানব সভ্যতার ইতিহাস কিন্তু শুরু হয় ২০০০ বিসিএর পর থেকেই হরপ্পা মহেঞ্জোদারো এই সময়ের কয়েকশ বছর আগে ছিল।
বিবর্তনবাদী বলেছেন:
আমারব্লগ হতে পোস্টটা ডিলিট দিলেন কেন?
প্রশ্নোত্তর বলেছেন:
বাইবেল (এবং অনুসিদ্ধান্ত হিসেবে কুরান মতে) মতে এই বিশ্বব্রষ্মান্ডের বয়স ৬০১২ বছর।
আপনি যদি আব্রাহামিক কোন রিলিজিয়নের (ইহুদী-খ্রীষ্ট-ইসলাম) অনুসারী হোন তবে আপনি এই মতেরও অনুসারী। তো আপনার কি কলিজা হইবে এই মতের বিরুদ্ধে যাইতে?
রেইলগাড়ি ঝমাঝম বলেছেন:
লেখক বলেছেন: যদি ও জন সংখ্যার দিক থেকে নবী দের আগমনের কোন সমপর্ক নাই তবু বলছি আপ্নার দেওয়া তথ্যে ভুল আছে।ওয়ার্ল্ড পপুলেসন ফ্রম ১০,০০০ বিসি এখানে দেখুন http://www.census.gov/ipc/www/worldhis.htm
জ্বই , আপনি ও ই তথ্য দেখেন আরেকবার। ওখানে ১০০০ বিসি এর আগেরটা দেয়া নেই। ও ই সময়ে জনসংখ্যা ছিলো লোয়েস্ট ১ মিলিয়ন আর হাইয়েস্ট ১০ মিলিয়ন।
কম লোকএর জন্য একগাদা নবী পাঠানোর দরকার নাই। কম লোক, সমাজের গঠন গত সমস্যা কম, তাই কম নবী।
আর নবী রা শুধু আরবেই আসে নাই। লেখেন ভালো কথা, একটু পড়াশোনা করে তারপর লেখেন। ইসলাম ধর্মে গরমিল থাকতেই পারে, সব ধর্মেই আছে গরমিল। সেইগুলা নিয়ে তর্ক করার বিষয় আছে। খামাখা দুই চারটা লিংক [ তাও আবার ঠিক মতো না পড়ে ] দিলেই পন্ডিত হওয়া যায় না।
got it?
লেখক বলেছেন: মানুষের হিসেবে নবী আসলে তো এখনো নবী আসা বন্ধ হওয়ার কথা না, তাই নাকি?
রাসেল ( ........) বলেছেন:
রেইলগাড়ি ঝমাঝম ভাইটি ১০লক্ষ লোকের জন্য নবীর দরকার পড়ে না মেনে নিলে মুসার শ্বশুর কেনো নবী হয়েছিলো?ঠিক কোন কারণে মুসা থাকা সত্ত্বেও হারুন নবী হয়েছিলো?
মুসলমানদের কোরাণ না ঘেঁটে একটু তাওরাত আর ইঞ্জিল ঘেঁটে দেখলে সুবিধা হতো আলোচনায়।
যাই হোক আদম যখন নবী হয়েছিলো তখন পৃথিবীতে মানুষ ছিলো ২জন। আদম আর তার বৌ। অবশ্য তখন অনেক পশুপাখী ছিলো, নদীতে মাছ ছিলো, ফলে পোকা ছিলো, জমিতে সাপ ছিলো। এইসব প্রাণীদিগকে দিকনির্দেশনা দেওয়ার জন্য অবশ্যই একজন নবীর প্রয়োজন ছিলো। ঠিক না ভাইটু?
লেখক বলেছেন: গ্রেটেস্ট কমেন্ট ইন মাই লাইফ! বৃ বৃ বৃ ![]()
রেইলগাড়ি ঝমাঝম বলেছেন:
রাসেল, আমার প্রথম পোস্ট পড়ে কথা বলেন, ১০ লক্ষ লোকের জন্যে নবী দরকার পড়ে না এই কথা কখন বললাম আমি? লোকসংখ্যা কম বলে নবীর আবির্ভাব কম ছিলো এটা বলেছি। সোজা হিসাব। সুশীল সমাজের প্রশ্নের উত্তর হিসেবে এই কথা বলেছিলাম। খামাখা এই বিষয় নি্যে এতো প্যাচান ক্যান? কোন নবী ক্যান আসছিলো, সত্য কি মিথ্যা এই সব বিষয়ে কথা বলার মত জ্ঞান কম আমার। কোরান ই তো পড়ি নাই ঠিকমত, বাইবেল কি পড়বো? আপনি তো তাওরাত আর ইঞ্জিল পড়ে হাফেজ হয়ে গেলেন, অথচ আমার প্রথম পোষ্ট না পড়েই কমেন্টস করে গেলেন!
সুশীল সমাজ ভাই, আমি ধর্মবিষয়ে এমন কিছুই জানি না। কমন সেন্স দিয়ে যা মনে হয় বলি, মেনে নেই। না জেনে আজাইরা প্যাচাল পারার অভ্যাস আমার নেই।
আপনি যে প্রশ্ন করেছেন, সেটার উত্তর যে যেভাবেই দিক না কেন আপনার পছন্দ হবে না, কারণ তারা দেবে তাদের বিশ্বাস থেকে উত্তর যেটার ওপর আপনার বিশ্বাস নেই।
আমারে ক্ষ্যান্ত দ্যান।
রেইলগাড়ি ঝমাঝম বলেছেন:
সুশীল সমাজ ভাই , গ্রহনযোগ্য একটা কমেন্ট ও আসে নাই। একজন ট্রাই করছিলো, তা ও আবার ভুল পরিসংখ্যান দিয়ে। আফসোস, সত্যিই আফসোস হয় এইসব ধর্মভীরুদের দেখলে।
এটার উত্তর হিসেবেই বলছি।
পরিসংখ্যান পড়ে থাকলে আর অংক জানা থাকলে আপনার উপাত্ত থেকেই ১০০০ বিসি তে লোকসংখ্যা কত বলবেন আপনি? ১ মিলিয়ন ? নাকি ১০ মিলিয়ন? আপনি তো আ্যাভারেজ ধরবেন তাই না? আপনার ডেটা থেকেই কিন্তু আ্যাভারেজ টা আন্দাজ করে নিয়েছি। এক্জ্যাক্ট হিসাব তো কেউ দিতেই পারে নাই, পুরোটাই টো অনুমান, তাই না? আমি সেই হিসেবেই পপুলেশন ৪ মিলিয়ন ধরে নিয়েছি, এটা ভুল তথ্য না। আপার আর লোয়ার লিমিট দেয়া থাকলে আপনি কিন্তু মাঝামাঝি যে কোন ডেটাই ধরে নিতে পারেন।
আপনার আফসোস দেখে আমারও মনটা খারাপ হয়ে গেলো। একটু বুদ্ধি খাটিয়ে লোকজনের লেখাগুলো পড়লেই কিন্তু এতো আফসোস এর মধ্যে পড়তে হয়না আপনার।
আমার এ কমেন্টস এর উত্তর দেবার দরকার নেই। কি দরকার হুদাই ঝামেলা বাড়ানোর? আপনি যা বললেন, তার সাথে আমিও সহমত দেখাইলাম, হ্যাপি?
লেখক বলেছেন: লেখক বলেছেন: ভাইজান , আপনি ১০ হাজার আর ১ হাজার এর মধ্যে ক্যাচাল লাগাইয়া ফেলছেন।
রেইলগাড়ি ঝমাঝম বলেছেন: ১০০০ বি.সি. ওয়ার্ল্ড পপুলেশন ছিলো ৪ মিলিয়ন।
কিন্তু আমার উপাত্ত অনুযায়ি সেখানে কমপক্ষে ৫০ মিলিয়ন।
যাই হোক, অন্যদিকে আলোচনা মোড় ঘুরিয়ে কি লাভ?


















