আমার প্রিয় পোস্ট

কেমন মানুষ চাই? --------------সুশীল সুমন

২১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৩

শেয়ারঃ
0 0 0

মানুষের পরিচয় কী? মানুষ প্রানীজগতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী। অর্থাৎ বলা যায় মানুষ শ্রেষ্ঠ পশু। পশু শব্দটি শুনে অনেকে কথাটিকে ভালো ভাবে নাও নিতে পারে। অথচ পশু শুধু মাত্র কতগুলো নেতিবাচক প্রবণতার ধারক নয়। পশু শব্দটি নেতিবাচক অর্থে বললে পশুদেরকে অপমানই করা হয়। আসলে পশুর মধ্যেও রয়েছে অনেক ইতিবাচক গুণ। যেগুলোকে আমরা সাধারণত মানবতা বলে আখ্যায়িত করি। বরং ক্ষেত্র বিশেষে পশুর মধ্যে মানুষের চেয়েও অধিক মানবতা রয়েছে। সুতরাং মানুষ শ্রেষ্ঠ পশু এই অর্থে যে ইতিবাচক ও নেতিবাচক উভয় গুণের ক্ষেত্রে মানুষ পশুকে হার মানাতে পারে। আর এ ব্যাপারে মানুষের বুদ্ধি মানুষকে সহায়তা করে। যখন মানুষ নেতিবাচক গুণ তথা অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলে তখন সমাজে অশান্তি দেখা দেয়। তাই আমরা এমন মানুষ চাই যারা নেতিবাচক ক্ষেত্রে নয় বরং ইতিবাচক গুণ চর্চার ক্ষেত্রে সকল পশুর চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

 

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬
বিডি আইডল বলেছেন: সরকার অল্প সময়ের মধ্যে ওয়াইম্যাক্স ও তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেবে
৩. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
সুশীল সুমন বলেছেন: মানুষকে ধন্যবাদ।
প্রবন্ধের সাথে বিডি আইডলের মন্তব্যের যোগসূত্র বুঝতে পারিনি।
৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
তারিক-আল-হাসান বলেছেন: সুশীল সুমন আপিন একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। যদি শুনতে একটু কেমন মনে হচ্ছে। মানুষকে একে বারে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। তাইনা?

কিন্তু পশু গুলোর মাঝে অনেক সময় যে মানবিকতা দেখা যায় তা মানুষের মাঝে বিরল।
আবার মানুষ অনেক সময় পশুর চাইতেও নিচু আচরন করে।
ধন্যবাদ
৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০২
সুশীল সুমন বলেছেন: তাই আমরা এমন মানুষ চাই যারা নেতিবাচক ক্ষেত্রে নয় বরং ইতিবাচক গুণ চর্চার ক্ষেত্রে সকল পশুর চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
হাবীব ইমন বলেছেন: কেমন মানুষ চাই -এর উত্তরে আমি নিরত্তর।

 

মোট সময় লেগেছে ০.৮৮৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ