বেশ ক'মাস আগে ব্লগে আমার লেখা একটি গানের কথা 'রোদ পড়েছে তোমার গায়ে/ রোদ্দুর তাই সোনা/ সোনার লোভে তোমার কাছে/ বাড়ছে আনাগোনা...' পোস্ট করেছিলাম। গানটি পোস্ট করার পর ব্লগের বেশ কয়েকজন বন্ধু শেখ জলিল, মুনিয়া, সারওয়ারচৌধুরী, কৌশিক, এই আমি মীরা, প্রাকৃত, গোপনীয়া, রেনেসা, নিলু, রণদীপম বসু, আকাশচুরি, কালবেলা, রাশেদ, ঝুমি, তারিক টুকু ও বিষাক্ত মানুষ মন্তব্য করেছিলেন। এদের মধ্যে নিলু, ঝুমি ও অর্থী স্বর্ণালী তাদের প্রিয়পোস্টে গানটি নেন। যারা লেখাটি পড়েছেন এবং মন্তব্য করেছেন আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতার ভাগশেষ নেই।
যাহোক, আজকে এই লেখাটির উদ্দেশ্য হচ্ছে, আগামী মঙ্গলবার (১২-০৮-০৮) তারিখে রাত ৯ টায় এনটিভির শিল্পসাহিত্য বিষয়ক অনুষ্ঠান 'এনটিভি সাময়িকী'তে এই গানটি প্রচারিত হবে। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী কুহু মান্নান। অনুষ্ঠানটি উপস্থাপক ড. আজফার হোসেন এবং প্রযোজক আলফ্রেড খোকন।
ব্লগের বন্ধুদের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


