আমার প্রিয় পোস্ট
- আল মাহমুদের সঙ্গে কথোপকথন - সুতরাং
- শওকত আলীর অন্তরমহলে - সুতরাং
- কবি আল মাহমুদের একটি সাক্ষাৎকার এবং এর প্রতিক্রিয়ায় নব্বইয়ের তিন কবি - সফেদ ফরাজী......
- ফাল্গুনী রায়ের কয়েকটি কবিতা - মুয়ীয মাহফুজ
- নতুন কবিতার নতুন পাঠক চাই - মাঠশালা
- নাঈমুল ইসলাম খান এত পারেন কীভাবে! - সুতরাং
- বুদ্ধদেব বসুর জন্মশতবর্ষ : অন্য মূল্যায়ন - সৈ ক ত হা বি ব
- একটা গাছের কনফেশন - মাঠশালা
- কবি শঙ্খ ঘোষের সঙ্গে কিছু কথাবার্তা - সফেদ ফরাজী......
- কবিতার অদৃশ্য গল্প - সৈ ক ত হা বি ব
- কবি জয় গোস্বামীর সাথে শূন্যে দশকের আড্ডা - মৃদুল মাহবুব
- তারেক ও ক্যাথেরিন মাসুদের অন্তর্যাত্রা বা সিলেটী ডায়াসপোরা কিংবা দি হোমল্যান্ড মানে পিতৃভূমি - রায়হান রাইন
- নতুন গান - সুতরাং
- শেকড়হীন মানুষের স্বপ্নসাধক এমে সেজেয়ার - সুতরাং
- নুরুদ্দীন ফারাহ'র সাক্ষাৎকার - সুতরাং
- মনে হয় যেন লেখার সময় অন্য কারো করতলে ছিলাম-- মাহমুদুল হক - আহমাদ মোস্তফা কামাল
- ঢাবি সাংবাদিকতা বিভাগের 'গর্ভ' নাঈমুল ইসলাম খান - আমি বাঙ্গালি
- কবি রণজিৎ দাশের সঙ্গে আড্ডা - েফরদৌস মাহমুদ
- এমে সেজেয়ারের একটি সাক্ষাৎকার - রুদ্র আরিফ
- উৎসের দিকে যাত্রা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার - মৃদুল মাহবুব
- বৃষ্টি... (উৎসর্গ: কবি মাহমুদ শাওন) - রণদীপম বসু
- হামদের দেখার কেউ নাই........./ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- শালিকপুরাণ - মুজিব মেহদী
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- কুড়িগ্রাম - মাসুদ খান
- বিজেত্রীর ঘরে আমি - মজনু শাহ
- মহিলা পুলিশ - এমরান কবির
- যেভাবে রচিত হলো কান্নার উটগুলো - জুয়েল মোস্তাফি.
শান্তনু চৌধুরীর ৫টি কবিতা
১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২০
[বাংলাদেশের আশির দশকের অন্যতম উজ্জ্বল কবি শান্তনু চৌধুরী। জন্ম- ১ এপ্রিল, ১৯৬৪ সাল। অত্যন্ত বিরলপ্রজ এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থ মাত্র ২টি। প্রথমগ্রন্থ 'উৎস থেকে বহ্নি থেকে' প্রকাশতি হয় ১৯৯৪ সালে। এর দীর্ঘ একযুগ পর, ২০০৬ সালে, ২য় কাব্যগ্রন্থ (উনুনসূত্র) প্রকাশিত হয়।
শান্তনু চৌধুরীর কবিতার প্রতি তরুণ কবিদের প্রচ্ছন্ন আগ্রহ লক্ষ করা যায়। শান্তনু চৌধুরী মূলত ছোটকাগজকেই লেখা প্রকাশের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচনা করেন।
তাঁর 'উৎস থেকে বহ্নি থেকে' কাব্যগ্রন্থের ৫টি কবিতা ব্লগের পাঠকদের জন্য পত্রস্থ করা হলো।]
রূপান্তর
কফিন বানানো আমি জেনে গেছি আজ।
যে ছুতোর আমাকে শিখিয়েছিল সর্বস্বতা দিয়ে
তার কফিনের কারুকাজ,
আজ তাই একেকটি শূন্য কফিন জন্মের পর
আমি তার দীর্ঘশ্বাস ছড়িয়ে ছিটিয়ে দেই প্রতিটি কফিনে,
চিতাগামী বাহকের স্তব্ধতার কাছে,
যাতে পৃথিবীর প্রতিটি মৃতের সঙ্গে ভারী যত
দীর্ঘশ্বাস মিশে থাকে সমগ্র মাটিতে।
মাটির পাঁজর ফুঁড়ে এতে, যে বিশাল ছায়াগুলো
জন্ম নেবে প্রান্তরের সবুজ রহস্যে,
যেন সেই মৌন ছায়াদের উজ্জ্বল স্পন্দন থেকে
কোটি কোটি ছুতোরের শব্দ শোনা যায়।
যেন সেই কফিনের শব্দ শোনা যায়।
হাড়
যে হাড় ধূসরতম উঠপাখি ছিল
আজ শুধু আমি তার ভুতুড়ে জীবাশ্ম চেয়ে দেখি!
দেখি, অনুজ্জ্বল উটপাখি বালির রহস্য ছেড়ে
পালিয়ে গিয়েছে রাতে উল্কা আর উল্কার আকারে।
যদি দাও, ওর হৃার্দিক হাড়গুলো পুড়ে,
যথার্থ শাবল করে দাও,
তবু, পুরো সমুদ্র পাতাল খুঁড়ে আর
জলরখো মিলবে না
এমন বৃষ্টির জন্য বাইরে এসেছি
যার ভারী, ঠাণ্ডা জলজ শব্দে মধ্যে
শত শত ধূসর উটের আত্মা সমাহিত থাকে;
পথ লুক্কায়িত পথে রোজ
উটপাখিদের প্রাচীন যন্ত্রণা আছে
রোজ সুনিশ্চিত মৃত্যু ও মমতা আছে।
জলদস্যু
সমুদ্রের স্বপ্ন দেখে কেউ কেউ জলদস্যু হয়।
অথবা, মুক্তাসমুদ্রের জলের বিভীষিকা
হাওয়া এনে ক্রমশ মেশায়
আমাদের অসম্ভব সমুদ্রতৃষ্ণায়।
কখনো জলের মরীচিকা,
কখনো হাঙর-লাঞ্চিত ঢেউ ডেকে ডেকে,
যে নীল সমুদ্রদেবী আমাকে দেখায়
তার মুক্তাসমুদ্রের ফেনময় নীল পোতাশ্রয়,
ওতে মনে হয়, যে কোনো স্বপ্নের মধ্যে
নিশ্চিত এক পুরাণসমুদ্র থাকে;
অথবা, কোনো না কোনো সমুদ্রের জন্য
আমাদের নাড়িগুলো ফুলেফেঁপে ওঠে
বূতপূর্ব দস্যুর সত্তায়।
তবে কি সমুদ্র দেখিনি আমরা!
হাওয়ার ধারালো হ্রেষার চেয়ে তীক্ষ্ম
লবাণাক্ত ফেনার প্রসার এসে যার
রক্তকে ফেনিয়ে তোলে, ঢেকে দেয়
প্রজ্ঞাপ্রণালীর হিমায়িত সিন্ধুর কিনারা।
তবুও সমুদ্র দেখিনি আমরা।
কিংবা কোনো মুক্তাসমুদ্রের জন্য
দেখিনি গভীর কোনো স্বপ্নও।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ কবি মতামত জানানোর জন্য।
মাঠশালা বলেছেন:
শান্তনু চৌধূরী'র কবিতা দেখে আবার লগইন করলাম। আপনাকে অনেক ধন্যবাদ যে ৫টি কবিতার কথা বলেও অন্তত ২টা কবিতা এবং আমার অন্যতম প্রিয় দুইটা কবিতা এইবেলায় অকস্মাৎ আপনার মাধ্যমে পেলাম।
শান্তনু চৌধূরী'র কবিতা নিয়ে একটি লেখা পোস্ট করার কথা ভাবছি, অচিরেই করব। খেয়াল রাইখেন আর আপনার মতামতও জানাইয়েন।
লেখক বলেছেন: ধন্যবাদ জুবেরী। ৫টি কবিতাই দিতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ইন্টারনেট লাইনের সমস্যার কারণে আর দেয়া যায়নি। একটু পরেই দিচ্ছি।
শান্তনু চৌধুরীর কবিতা নিয়ে আপনার পোস্টের জন্য ব্যকুলঅপেক্ষা করছি।
হিমালয়৭৭৭ বলেছেন:
অত্যন্ত বিরলপ্রজ এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থ মাত্র ২টি.........."বিরলপ্রজ" বলতে আসলে কী বোঝাতে চাইছেন?আর শান্তনু চৌধুরী এখন কোথায়?বয়স তো এমন কিছু বেশি বলে মনে হচ্ছেনা, আপনার উপস্থাপনের ধরনে মনে হচ্ছে ভদ্রলোকের ভবলীলা সাঙ্গ হঢেছে।।।দুটো কবিতা ১মটা মোটামুটি লেগেছে, ২য়টিকে যথেষ্ট উদ্ভট মনে হয়েছে।।
লেখক বলেছেন: বিরলপ্রজ বলতে বোঝাতে চেয়েছি যে, শান্তনু চৌধুরী খুবই কম লেখেন। দুই যুগে দুটি বই প্রকাশ, আপনার মতে হয়তো বিরলপ্রজের সংজ্ঞায় পড়ে না; কিন্তু দীর্ঘদীর্ঘদিন ছোটকাগজগুলোতেও তাঁর কবিতার অনুপস্থিতি মূলত তাঁর লেখার স্বল্পতার কারণেই প্রকট হয়ে ওঠে- যা তাঁর কবিতার আগ্রহী পাঠক মাত্ররেই চোখে পড়ে।
কষ্ট করে পড়ার জন্য এবং মতামতের জন্য ধন্যবাদ।
সফেদ ফরাজী...... বলেছেন:
শান্তনু চৌধুরী আমারও একজন প্রিয় কবি। তাঁর `উৎস থেকে বহ্নি থেকে' কাব্যগ্রন্থের কবিতাগুলো অন্যরকম অনুভূতির জন্ম দেয়। কিন্তু `উনুনসূত্র'র কবিতাগুলো পূর্বের গ্রন্থটিরই অনেকটা রিপিটেশন মনে হয়েছে। শান্তনু চৌধুরীর কবি প্রতিভা নিয়ে আমি নিঃসঙ্কোচ। তিনি নিঃসন্দেহে শক্তিমান কবি।
লেখক বলেছেন: আমারও তাই মনে হয়। তবে তাঁর প্রথম কাব্যগ্রন্থটি সন্দেহাতীতভাবে সুন্দর। কী বলেন?
রাশেদ বলেছেন:
পড়লাম।
লেখক বলেছেন: পড়ার জন্য- থ্যাংকু, রাশেদ!
আকাশচুরি বলেছেন:
+++++
লেখক বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে এলেন, আকাশচুরি। কেমন আছেন?
সৈ ক ত হা বি ব বলেছেন:
হে সুতরাং, তোমার আততায়ী চোখ যে শান্তনু চৌধুরীর কবিতাকে আবার জীবন দিল, তাতে আমার জবান বন্ধ হয়ে গেছে! সুতরাং এজন্য তোমাকে অভিনন্দন।
নতুন করে আবার পড়ানোর জন্য ধন্যবাদ। কারণ, অনেককাল শান্তনুদার নতুন কবিতা পড়া হয়নি। অতএব, পুরনোকেই জীবিত করা যাক...
লেখক বলেছেন: সৈকত ভাই, অধমের ব্লগে ঢু দেয়ার জন্য ম্যালা ধন্যবাদ। শান্তনুদার নতুন কবিতা পড়তে পারলে খুব ভালো লাগতো।
মুক্তি মণ্ডল বলেছেন:
আপনি এখানে খুবই চমৎকার কবিতাগুলো পোষ্ট করেছেন। এগুলো অনেকবার পড়ে দেখেছি, এর ভাল লাগা থেকেই যাচ্ছে। আপনাকে ধন্যবাদ সুতরাং
লেখক বলেছেন: কবি, আপনাকে অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















