আমার প্রিয় পোস্ট

কখনো ভাবিনি আগে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় পাঁচ সাংবাদিক আহত

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

শেয়ারঃ
0 1 0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রলীগের হামলায় পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন।
আহত সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন প্রথম আলোর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মইন ও প্রতিবেদক মোস্তফা কামাল, অনলাইন বার্তা সংস্থা দ্য এডিটরের রাজশাহী প্রতিনিধি আতিকুর রহমান এবং দ্য ডেইলি স্টার-এর রাজশাহী প্রতিনিধি আকন্দ মোহাম্মদ জাহিদ। তাঁদের মধ্যে আজাহার উদ্দিন, মইন ও মোস্তফা কামালের অবস্থা গুরুতর।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মিছিল শুরুর আগে জিল্লুর নামের একজন বহিরাগতকে শিবির কর্মী সন্দেহে ছাত্রলীগের কর্মীরা মারধর শুরু করে। এ সময় আজাহার উদ্দিনসহ অন্য সাংবাদিকেরা ছবি তুলতে যান। এতে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উপর্যুপরি কিল, ঘুষি, লাথি মারতে শুরু করে। তাদের হামলায় সাংবাদিকেরা আহত হন।
ঘটনার পর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আউয়াল কবির, কেন্দ্রীয় নেতা পিন্টু ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তাঁরা জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম আলো

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
ত্রিভুজ বলেছেন: দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপরে এরকম আক্রমনের নজীর এর আগে কখনো ঘটেনি.... পরিস্থিতি যে দিন দিন কতটা খারাপের দিকে যাচ্ছে তা আমাদের সাংবাদিকরা বুঝেও এতদিন না বোঝার ভান করেছে। দেশের অবস্থা কতটা ভয়াবহ হলে সাংবাদিকরাও রেহাই পায় না এটা বোঝার মত বুদ্ধি বাঙালির না থাকলেও এর ফল ঠিকই ভোগ করতে হবে। আজকে যারা সন্ত্রাসের পক্ষে পরোক্ষ ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বা যারা সন্ত্রাসীদের গা বাঁচানোর চেষ্টা করছে তাদেরকেও পরিস্থিতির ফল ভোগ করতে হবে।

সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬

লেখক বলেছেন: কিছুক্ষণ পর শোনা যাবে এগুলো বিছিন্ন ঘটনা.....

২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
ত্রিভুজ বলেছেন: নজীর = ঘটনা
৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০২
রাজিব খান০০৭ বলেছেন: এইটা কোনো ব্যাপার না।এমন দুষ্টুমী তারা করতেই পারে। এজন্য আপনার চেচামেচি করছেন কেন?



ভাই আপনার পোস্টে একটা + দিলাম
৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩
কিবর বলেছেন: সাংবাদিক মেরে ক্ষমা চাইলেই কি সব শেষ? নিজিদের মধ্যে মারামারি করে মারা গেলে কি কোন বিচার দরকার নেই? আইন কি শুধু বিরোধী দলকে দমানোর জন্য?
৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩
আবদুল মুনয়েম সৈকত বলেছেন: @ত্রিভুজ @ লেখক ২জনকেই পিলাচ
৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
সালাহউদ্দিন সোহাগ বলেছেন: শত ধিক্.....ছাত্রলীগ.........
৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
ও.জামান বলেছেন: আবু বকরের মত মাইরা ফালায় নাই এইজন্য ধন্যবাদ দেন।
৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪
বো কা মা ন ব বলেছেন: মারছে মারুক, রগতো আর কাটে নাই ;)


একটু ডিজিটাল দুষ্টুমি করছে, মধ্যযুগীয় বর্বরতা তো আর করে নাই... ;)

ছাম্বাদিক পিটানো খুবই ছওয়াবের কাম, পত্তম আলুর ছাম্বাদিক আছে বইলা খুশি হইচি :)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৯

লেখক বলেছেন: জ্বি ছাত্রলীগ কে সন্ত্রাসী দমনের দায়িত্ব দিয়েছে সরকার ,সাংবাদিক বাধা দেয় কোন সাহসে !!!!!!!!! যারা ছবি তুলতে গিয়েছিল তারাও 'সন্ত্রাসী' এই জন্য পিটাইছে........!!!!!!!!!!!

৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
নষ্ট ছেলে বলেছেন: আরে প্রথম আলুর সাংবাদিকের লগে একটু মশকরা করছে ব্যাপারস না, শালা দুলাভাই একটু-আধটু এমন করেই।
১০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৯
তর্ষ বলেছেন: ওরা মানুষ না ছাত্রলীগ।আপনাকে প্লাস।
১১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২
দিদুমিয়া বলেছেন: তর্ষ বলেছেন: ওরা মানুষ না ছাত্রলীগ।আপনাকে প্লাস।
১২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৫
ওরাকল বলেছেন: পিটানি খাওয়ার পর যদি সম্বাদিকগ হুশ হয়।

 

মোট সময় লেগেছে ১.০৪৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশের অবস্থা খুবই খারাপ। দেশ নিয়া খুবই চিন্তায় আছি। আপনারাও কিছু ভাবনা চিন্তা করেন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই