আমার প্রিয় পোস্ট

ক্ষমতা নামের এমন ক্ষুরটা আমি কারও হাতে দিতে চাই না।

০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৯

শেয়ারঃ
0 3 0

কেউ ইচ্ছা করলেই আমার সমস্ত পোস্টসহ গোটা ব্লগ মুছে দিতে পারেন। এই সুযোগ আমি কাউকে দিতে চাই না। কর্তৃপক্ষকেও না।

অন্যের কথা জানি না আমার কাছে আমার সমস্ত আবর্জনা লেখাই সন্তানসম। আমি আমার সন্তানকে ছুঁতে পারব না এমন কোন আইন, ওই আইনস্রষ্ঠাকে আমি মানি না।
অনেকেই বছরের পর বছর ধরে এখানে গভীর মমতায় লেখালেখি করেছেন- তার সন্তানসম লেখা তিনি ছুঁয়েও দেখতে পারবেন না এ কেমন কথা? এর জন্য ব্লগারদের মিটিং-মিছিল করতে হবে কেন?

অতএব...লেখাসব ড্রাফট করে ফেললাম। জটিলতা এখন আর ভাল লাগে না। তাই এই নীরব কিন্তু তীব্র প্রতিবাদ। নিকুচি করি আমি এমন লেখার...।

মাগনা লেখালেখি করা হয় বলে কেউ মাথা কিনে নিচ্ছে না। কেউ নীতিমালা ভঙ্গ করলে অন্য শাস্তি দেয়া যেতে পারে, যথার্থ কারণ থাকলে। কিন্তু কারও গোটা ব্লগ উধাও করে দেয়ার ভাবনাটাই অমানবিক-অসহ্য ভাবনা। আফসোস, এটা ভুল হয়ে থাকলে, ভুল স্বীকার করার চল আমাদের দেশে চালু নাই।

এই সাইটকে আমি কী দিয়েছি তারচে জরুরি হচ্ছে আমি কী পেয়েছি? এই সাইটের কাছে বিভিন্ন জায়গায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এখনও করি।
পুরনো বন্ধুদের দেখলে এখনও মনটা অন্য রকম হয়। এই একটা লোভেই এখানে ঘুরপাক খাওয়া। দু-চারটে মন্তব্য করা যাবে এটাই বা মন্দ কী!

এই সাইটে আমাকে কখনও ব্যান করার প্রয়োজন হয়নি, তাতে কী! এখানে আমার যেসব লেখা আছে তার সবগুলোই আছে অন্য কোথাও। আমার তেমন সমস্যা নাই।

কিন্তু, একটা কিন্তু থেকেই যায়...।

আমি Martin Niemoller-এর ধার করা কথাটা শেয়ার করি:
"...First they came for the jews. I was silent. I was not a jew. Then they came for the communists. I was silent. I was not a communist. Then they came for the trade unionists. I was silent. I was not a trade unionist. then they came for me. There was no one left to speak for me".

*লেখাটা প্রথম পাতায় দেয়ার কোন অর্থ নাই বিধায় দিলাম না। আমার যে দু-চারজন সুহৃদ আছেন তাঁদের কারণেই এই পোস্ট দেয়া। নিজের অবস্থান এবং একটা ব্যাখ্যা দেয়ার অপচেষ্টা।

 

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
রেজওয়ান শুভ বলেছেন: কি আর করার ??

ভালো থাইকেন ...
২. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১:০৯
শুভ বলেছেন: আপনার টুপিটা মনপসন্দ হইছে@রেজওয়ান শুভ
৩. ২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৪
হরিপদ কেরাণী বলেছেন: দাদা, শেশবের প্রিয় কবিতা আবার শুরু করেছি। পুরাতন মানুষদের মধ্যে শুধু আপনিই বোধহয় ব্লগে আসেন। আর তো কাউকে দেখি না।

আপনার লেখা মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক লেখাগুলো খুবই মূল্যবান! দয়া করে এধরনের লেখা থামাবেন না।

আমার ব্লগে এসে শৈশবের কবিতা পড়ার দাওয়াত থাকলো।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: আপনার শৈশবের কবিতা পড়লাম, আমাদের ছোট নদী...। সেই কবে পড়েছিলাম, আবারও পড়লাম। দুম করে শৈশবে...।
লিখতে থাকুন। মন্দ কী, শৈশবেই আটকে থাকুন!

মুক্তিযুদ্ধের লেখা লিখছি তো। আমার সাইটে আছে।
এখানে "'আমার লিন্ক"-এ দেয়া আছে, "১৯৭১: প্রসব বেদনা"। আপনি সম্ভবত লক্ষ করেননি। সময় থাকলে ঢুঁ মেরে আসতে পারেন।

মুক্তিযুদ্ধ নিয়ে আপনার আবেগ আমার মনে আছে। আমার মুক্তিযুদ্ধের পোস্টে আপনার মন্তব্যগুলো।
আপনাকে খানিকটা চমকে দেই। আপনার মন্তব্য দাঁড়ি-কমাসহ তুলে দেই। মন্তব্য ২০০৬ সালের, ১৩ জুন।
"ভুলে যাওয়া যুদ্ধের কথা কেন লিখেন ভাই। এই যুদ্ধ তো আমরা ভুলে গিয়েছি। নতুন বা স্বাধীনতা বিরোধিরা কি করে জনগনের ভোট পেয়ে ক্ষমতায় যায়।
মাওলানা মান্নানের কবরের পাশ দিয়ে আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। আর প্রতিদিন আমি তার উদ্দেশ্যে..."।
আরেকটা মন্তব্য:
"...আপনাকে আমার কেন যেন বৃদ্ধ জেলে সান্টিয়াগো ভাবতে ইচ্ছা হয়। আপনি যদি কখনও নৌকা ভাসান আমাকে খবর দেবেন। ..."।

হা হা হা। খবর দিতে নিদেনপক্ষে আপনার মেইল এড্রেস লাগবে।

ভাল থাকুন।

৪. ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৫
শুভ বলেছেন: আপনার সমস্যা হতে পারে এটা ভেবে আপনার মেইল এড্রেসটা ডিলিট করে দিলাম@হরিপদ কেরাণী
১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: :(

আপনি লিখতে থাকুন। চমকে যাই আপনার লেখার হাত দেখে!

৬. ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২
অলস ছেলে বলেছেন: কাজটা কি ঠিক হৈলো ভাই? যাইহোক, ভালো থাকুন।
২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: অলস ছেলে:
"কাজটা কি ঠিক হৈলো ভাই?"
ভাইরে, ঠিক-বেঠিক অন্যরা ভালো বলতে পারবেন। আমার মতে, কাজটা যথার্থ। কারণটা আমি পোস্টে ব্যাখ্যা করেছি। কারও গোটা সাইট উধাও করে দেয়ার ভাবনাটা আমার কাছে স্রেফ বর্বরোচিত ভাবনা মনে হয়েছে। এবং এমনটা ভাবার জন্য কর্তৃপক্ষের বিন্দুমাত্র বিষাদ আছে বলে তো আমার মনে হয় না।

আপনার সহৃদয় মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

৭. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: হুমমমম



কিন্তু হুমাইলাম কেন বুঝলাম না। দুনিয়ার অনেক কিছুই বুঝি না, কিন্তু আমরা নাছোরবান্দা। দুনিয়া অনেক আগাই গেছে কিন্তু পদার্থের ভর কই থিকা আইলো এইডা নিয়া কেউ আগাইতে পারলো না। এইডার জন্য পয়দা করলো ট্রিলিয়ন টাকার মেশিন, মাগার ঠিক মতো কাম করে না। তাও কেউ বইসা থাকে না, আমিও না।

আর আমার মতো ভাদাইম্মাই যদি বইসা না থাকে......তাইলে অন্যেরা কেন বইসা থাকবো?
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: হা হা হা।
মন্তব্য তো না যেন ইষ্টক-খন্ড!

৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
শুভ বলেছেন: লিখি তো...। নিয়মিত লিখি। চলে আসেন না আমার লেখার বাড়িতে। আরাম করে পান-তামুক খেতে খেতে গল্প করা যাবে: http://www.ali-mahmed.com
১০. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১১
রাজীব বলেছেন: আপনার লেখা হৃদয় ছুয়ে যায়।
১১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
শুভ বলেছেন: আর মাত্র কয়েক ঘন্টা। বিশেষ একটা দিনের জন্য আমি অপেক্ষায়। এরিমধ্যে আপনার এমন মন্তব্য! মনটা অন্য রকম হয়ে যায়...।

এমন মন্তব্য, ইচ্ছা করে হাত বাড়িয়ে তাঁদের ছুঁয়ে দেই। @রাজীব
১২. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা জানাতে এলাম।
ভাল থাকবেন, সবসময়।
১৩. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: আন্তরিক শুভেচ্ছা রইল আলী মাহমেদ ভাই!

আপনার পোষ্টটি পড়েছি। আসলেই ব্যাপারটি খুব দু:খজনক:(

শুভকামনা রইল!
১৪. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪১
পৃথিবীর আমি বলেছেন: অভিনন্দন সেরা ব্লগ নির্বাচিত হওয়ায়।

ভালো থাকবেন।
১৫. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: অভিনন্দন সেরা ব্লগ নির্বাচিত হওয়ায়।
১৬. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৩
মঈনউদ্দিন বলেছেন: অভিনন্দন সেরা ব্লগ নির্বাচিত হওয়ায়।
১৭. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৯
অলস ছেলে বলেছেন: অভিনন্দন। এবং কাজটা ঠিকই হয়েছিলো, পুরস্কার জিতেসেন তার কারণে বলছি না। পুরস্কার জেতার কারণে আপনার ব্লগ দেখা হলো। কিন্তু এসবের সাথে সম্পর্কহীন ভাবেই, যুক্তিটা ঠিকই ছিলো।
১৮. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৯
লালসালু বলেছেন: অভিনন্দন সেরা ব্লগ নির্বাচিত হওয়ায়
১৯. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৫
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: লেখার সোযোগ দিয়ে মাথা কিনে নেবার মতো সস্তা মাথা মনে হয় বাংঙ্গালী ছাড়া আর পৃথীবিতে পাওয়া সম্ভব না।
২১. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

অ ভি ন ন্দ ন শুভ ভাই ।

এখানে নিয়মিত না লিখলেও, আমাদের মতো সর্বভুক পাঠকদের জন্য আপনার পুরানো লেখাগুলো ফিরিয়ে দেবার অনুরোধ করি ।
২২. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৬
ভাইটামিন বদি বলেছেন: পরথমেই একখান অভিনন্দন.....কই লুকায়া ছিলেন???

এটা না জিতলে তো আপনার কথা জানাই হোত না....আর ফলাফল আমার মত একজন সর্বভূক (আরাশি ও) পাঠকের বঞ্চিত হওয়া....!!!

সে যাই হোক সন্ধান যখন পেয়েছি....!!! বেশ কিছু দিনের জন্য পড়ার ব্যবস্থা হয়া গেল।।।।
২৪. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১৫
এ.জে. মিন্টু বলেছেন: কেউ ইচ্ছা করলেই আমার সমস্ত পোস্টসহ গোটা ব্লগ মুছে দিতে পারেন। এই সুযোগ আমি কাউকে দিতে চাই না। কর্তৃপক্ষকেও না। ।

অন্যের কথা জানি না আমার কাছে আমার সমস্ত আবর্জনা লেখাই সন্তানসম। আমি আমার সন্তানকে ছুঁতে পারব না এমন কোন আইন, ওই আইনস্রষ্ঠাকে আমি মানি না।


পাঁচতারা কমেন্ট।
২৫. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:০৩
মুকুট বলেছেন: অভিনন্দন আপনাকে।
২৬. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৮
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:

অনেক অনেক অভিনন্দন শুভ ভাই।
২৭. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩১
মেহেরুবা বলেছেন: অভিনন্দন
অভিনন্দন
অভিনন্দন
২৮. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:১১
কানাবাছুর বলেছেন: অভিনন্দন বস্। আপনি নিশ্চয় পেইড ব্লগার না? সেই জন্য আপনার লেখা মুছে দেয়া হয়েছে.... একটু ভাল লিখলেই পেইড ব্লগার কাম মডু'দের নজরে(কূনজরে) পরতে হয়।

আল্লাহ... কবে যে আমি পড়ে যাই... ;)

২৯. ১৮ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫০
হিমাংশু বলেছেন:

অভিনন্দন, শুভদা!
আমাদের ফিরিঙ্গি ফাজিল ফিফা জ্বলুনি সহ্য করতে পেরে একটা পোস্ট দিয়েছেন। দেখবেন। ভাল বিনোদন পাবেন।
৩০. ১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
ফুরামন ২ বলেছেন: সেরা হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কি অপরাধে আপনার সাইট উদাও হয়েছিল জানি না। তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এখান থেকে পোস্ট উদাও হওয়া, ব্যান খাওয়া বা জেনারেল হওয়ার জন্য আসলে কোন অপরাধ লাগে না। তার পরেও একটা কু-যুক্তি দেয়া হয়ে থাকে। কয়েকদিন আগে একজন জনপ্রিয় ব্লগার এসব যুক্তির অসারতা ব্যাখ্যা করে সামুকে বিদায় জানিয়েছেন।

আমি ইতোমধ্যে একবার ব্যান্ড হয়েছি, তিন বার জেনারেল হয়েছি। আর কত পোস্ট উদাও হয়েছে তা অবশ্য মনে রাখতে পারিনি।
দু:খের বিষয় হচ্ছে যে আমি ততটা জনপ্রিয় ব্লগার না । তাই এখনো পড়ে আছি সামুতেই। এখানে থেকে অবশ্য সামুর গন্তব্যটাও ভাবার চেষ্টা করছি।
৩১. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৯
তাহসিব বলেছেন: অভিনন্দন সেরা ব্লগ নির্বাচিত হওয়ায়[/sb




t.c
৩২. ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৩
মুঘল সম্রাট বলেছেন: অভিনন্দন।

এই কে আছিস্ মিষ্টি নিয়ে আয়।
৩৩. ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৮
শুভ বলেছেন: যারা এখানে সহৃদয় মন্তব্য করেছেন তাঁদের ধন্যবাদ দিয়ে খাটো করি না। সবিনয়ে বলি, এই ভালবাসা পাওয়ার যোগ্য আমি না।

এখানে কেউ কেউ খানিকটা ভুল করছেন, কর্তৃপক্ষ কিন্তু আমাকে ব্যান করেননি, কখনো এর প্রয়োজন হয়নি। তাঁদের কিছু সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি তাই নিজেই আমি এখান থেকে সরে গেছি।
আমি যা বলার আমার এই পোস্টে বলেছি। এখনো আমার বক্তব্য অবিকল।

কিন্তু সামহোয়্যারের অনেক সিদ্ধান্তের প্রতি আমার অমত থাকলেও এটা আমি আগেও বলেছি, আমার বইয়ের ভূমিকায়ও লিখেছি; এখনো বলি, সামহোয়্যার নামের এই সাইটটার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। কারণ এই দেশে এঁরাই প্রথম বাংলা ভাষায় আমাদেরকে লেখার সুযোগ করে দিয়েছিলেন। বিশেষ করে দেশের বাইরে যারা থাকতেন তাঁদের জন্য এই জায়গাটা ছিল দেশের এক মুঠোর মাটির সোঁদা গন্ধ, খানিকটা বিশুদ্ধ বাতাস।

ভাল থাকুন সবাই, দেশের প্রতি যুক্তিহীর ভাল লাগা নিয়ে।

-আলী মাহমেদ
১০ ই মে, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: যুক্তিহীর=যুক্তিহীন। ভুলের জন্য দুঃখ প্রকাশ।

৩৪. ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:২৩
লুৎফুরমুকুল বলেছেন: আপনি শুধু এ ব্লগের নয় বাঙারির গর্ব। বাংল ভাষাবাসীদের অহংকার। আপনাকে অভিনন্দন।
১০ ই মে, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: সবিনয়ে বলি, আপনার সঙ্গে একমত না। কেন বলছি।
আসলে এটা হচ্ছে ব্লগার নামের লেখকদের জয়। এই বিশাল মিছিলে অন্যদের সঙ্গে আমি একজন মাত্র। এটা একটা টিম-ওয়র্ক।

ব্লগার নামের লেখকদের জন্য যে অভাবনীয় কাজটা হয়েছে সেটা হচ্ছে, ব্লগার নামের লেখকরাও যে লিখতে পারেন, ভাবতে পারেন এর স্বীকৃতি।

এতদিন ধরে ব্লগার নামের লেখকদের প্রতি প্রিন্ট মিডিয়ার লোকজনরা যে তাচ্ছিল্য করে এসেছেন এর সমুচিত জবাব। আমি তো বলব, প্রিন্ট মিডিয়ার গালে সজোরে একটা চপেটাঘাত। এই থাপ্পড়ের শব্দ আপনারা শুনতে পান কিনা জানি না তবে আমি স্পষ্ট শুনতে পাই।

ব্লগার নামের লেখক, সহযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই কারণ এই বিপুল মানুষরাই আমাকে ভোট দিয়েছেন।

৩৫. ২২ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৪
জাহাঙ্গীর জান বলেছেন: শুভ ভাই এমনটা আমার সাথেও হয়েছে ।জানিনা ওরা এমন করে কেন ।
২৩ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আপনার সঙ্গে এমনটা হয়ে থাকলে খুবই দুঃখজনক।

ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির ভূত, রাস্কেলটাকে খুঁজছি। পেলেই হয়, আছাড় দিয়ে 'পেটা' গেলে ফেলব।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ