somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৬ই জানুয়ারীতে শ্রাবণীর পোষ্টেড ব্লগ:

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিম্নের লিংক হচ্ছে শ্রাবণীর পোষ্টেড ব্লগ "কলম বিরতি বিষয়ে কিছু কথা" -এর লিংক। যদি কেউ এটি পড়তে চান তাহলে ক্লিক করে নিন। ওর ব্লগের উত্তরে আমি কিছু লিখেছি যা নিম্নে বর্ণিত হল।

Click This Link

লিখাতে তোমার দক্ষতা আছে তাতে কোন সন্দেহ নাই। তোমার অভিযোগ সবই সত্য, তবে এ কথাটিও সত্য যে সকলে সমভাবে প্রতিবাদ করতে জানে না। যেমন ধর একজন বিকলাঙ্গ বা শিশুকে যখন কেউ উত্ত্যক্ত করে তখন সে ভাষা দিয়ে তার উত্তেজনাকে প্রকাশ করতে পারে না, সে জন্য তারা হাত পা ছুড়ে তাদের উত্তেজনাকে প্রকাশ করে। তায় বলে কি এতে ঐ বিকলাঙ্গ বা শিশুকে অপরাধী বলবে? অবশ্য না।

তোমার বয়স কত তা আমার জানা নাই। তুমি '৭১-এর যুদ্ধ দেখেছো কিনা, তাও জানা নাই। আমি দেখেছি, দেখেছি তাদের অত্যাচার, দেখেছি তাদের পৈশাচিক রূপ। এরাতো রাজাকারদেরকে শুধু গালিগালাজ করেছে মাত্র, কিন্তু এই রাজাকাররাই সেদিন নিরীহ বাঙ্গালীদেরকে মুখ দিয়ে গালাগালি দিয়ে শান্ত হত না, চালাতো কি অসহনিয় অত্যাচার যা ভাষায় প্রকাশের অযোগ্য। পাকিস্তানী সৈন্যরাতো এ দেশের রাস্তা ঘাট অথবা কে জয় বাংলা স্লোগান দিয়েছে অথবা কে পাকিস্তানকে অস্বীকার করে তা জানতো না। এই রাজাকাররাই সে দিন চিহ্ণিত করে দিয়েছিল পাকিস্তানীদের কাছে ঐসব বীর বাঙ্গালীদেরকে। শুধু তায় নয়, সুযোগ পেয়ে তারা পারিবারিক অথবা সামাজিক প্রতিহিংসারও প্রতিশোধ নিয়েছিলো সেদিন। যদি থাকতে সেদিন তাহলে দেখতে ঐ নয় মাসের অভিসপ্ত দিন গুলি কেমন ছিল। তাহলে আর কখনই খারাপ লাগতো না তোমাকে, যদি কেউ কোন রাজাকারকে গালি দিচ্ছে বলে। মানুষের চোখ দু'টো যদি ভিডিও ক্যামেরার মত হত, তাহলে আমার নয় বছর বয়সের এ চোখ দু'টি যেভাবে এক যুবতি গৃহবধুকে ধর্ষণ হতে দেখেছিলো উপর্যপরি তিনজন পাকিস্তানী সৈন্যের দ্বারা, তা তোমাকে রিউইন করে দেখাতে পারতাম তাদের পৈশাচিকতাকে। ওরা এতই অমানুষ ছিলো যে, এ জঘন্য পরিতৃপ্তির উন্মাদনায় এত অন্ধ হয়ে গিয়েছিলো যে শিশুদের উপস্থিতিকেও কিছু মনে করে নাই তারা।

আমিতো বলবো তারাতো ভাগ্যবান, কারণ আমার কোন ভাই যদি ঐ সব রাজাকারদেরকে আজ গালিগালাজ করে, তাহলে আমাদেরই কোন এক বোন সে ভাইদেরকে বিরত থাকতে বলে গালিগালাজ থেকে। যারা গালিগালাজ করেছে আমি তাদেরকে কোন দোষে দোষারোপ না, তবে আমি তোমার মহত্ত্বকে সালাম করি এ জন্যে যে, ঐ কুলাঙ্গারদের প্রতি করুণা করার মত বোন আছে আমাদের মধ্যে।

(বিঃ দ্রঃ- পোষ্টি মডারেশন করা আছে, আপনি মন্তব্য পাঠালে পাঠাতে পারেন। আমি পড়ার পরে অবশ্যই উত্তর দিব। আমার পোষ্টি মডারেশন করার উদ্দেশ্য হচ্ছে, যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্লগারদেরকে উত্ত্যক্ত করেন তাদের চেহারা সাধারণ ব্লগারদের কাছে উন্মুক্ত করতে চাই না। তবে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করেন, সে গুলো আমি সংরক্ষন করে রাখবো, প্রয়োজন বোধে সে মন্তব্য গুলি দিয়ে পোষ্ট আকারে প্রকাশ করবো। ধন্যবাদ।)


সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪২
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×