সন্ধ্যাবাতির পোষ্টের সূত্র ধরে বলতে হয়, কোন ছবিটি অশ্লীল আর কোনটি নয়। ছায়ছবি হোক বা নাটক হোক বা কোন ডকুমেন্টরী ছবি হোক বা ষ্টিল ছবি হোক বা চিত্রকলা হোক বা ভাষ্কর্য্য হোক, কোনটি অশ্লীল? একটি পুরুষ বা নারীর নগ্ন দেহই কি অশ্লীল? তবে প্রত্নতত্ব সংরক্ষনের নামে জাদুঘরে নগ্ন মুর্তি গুলি কেন শোভা পায় সেখানে শিল্পের নামে। সেটাও কি অশ্লীলতা?
শিল্প কি? দৃশ্যমান বা অদৃশ্য কোন কিছুর কল্পনাকে শৈল্পিক রূপদানের নামই হচ্ছে শিল্প। কোন সৃজনশীল ব্যক্তি যদি কোন একটি দৃশ্যমান বা কাল্পনিক বিষয় বস্তুকে শৈল্পিক রূপদানে মানুষকে অনন্দদান বা মানুষের মধ্যে ভাল-মন্দ পার্থক্য নির্ণয়ে সাহায্য বা মানুষের মধ্যে সচেতনতার আবেদন তৈরী করতে পারে, তাতে কোন অপবিত্রতা আছে বলে আমি মনেকরি না। কারণ শিল্প হচ্ছে পার্ট অব ইউনিভার্স।
তায় আবারও বলছি, অশ্লীল কোন বিষয়বস্তুকে যদি শৈল্পিকরূপদানে তা মানুষকে জ্ঞানদান করতে পারে তা অপবিত্র বা হারাম নয়। যদি তায় হত তাহলে আল-কোরআন পড়াও হারাম। কারন মানুষ তার জীবনে তার সেক্সচুয়াল পার্ট কিভাবে পালন করবে তা স্পষ্টভাবে বর্ণনা করা আছে আল-কোরআনে এবং আমরা আমাদের সন্তানদেরকে তার শিশুকাল থেকেই এই আল-কোরআন পাঠে অভ্যস্ত করি। যদি মনেকরি আমার শিশু সন্তান শিশু বয়ষে পেকে যাবে এবং সে বিপথগামী হতে পারে তাহলে তো শিশুদের তাদের শিশু বয়ষে আল-কোরআন পড়াই হারাম। সেটা কি আমরা করি? নিশ্চয় নয়, বরং আমরা তাদেরকে তাদের শিশুকাল থেকেই আল-কোরআন পড়ার জন্য অভ্যস্ত করে তুলি। যেন তারা নিজেদেরকে ধার্মিক হিসাবে তৈরি করে তুলতে পারে। আমি অশ্লীলতাকে কিভাবে গ্রহন করছি সেটায় হলো মুখ্য বিষয়। আমি কি রাস্তার একজন বস্ত্রহীন ব্যক্তিকে দেখে তার অঙ্গের সাথে মৈথুন করছি, না তার এই বস্ত্রহীন দেহটাকে বস্ত্র দিয়ে কিভাবে ঢাকা যায় তা নিয়ে ভাবছি। হালাল-হারাম নির্ভর করে আমার নিজের অস্তিত্বের উপর, আমি কোথায় এবং কিসের উপর দাঁড়িয়ে আছি তার উপর।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


