somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী অধিকার: নারীদের বলা উচিৎ, "আমরা অধিকার না, অর্জন করতে চাই আমাদের যোগ্যতা দিয়ে। আমরা দেখাতে চাই, আমরাও পুরুষের চেয়ে কম না।"

৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীরা সমান অধিকার চায়। এই সমান অধিকারটা কি? নারীরা কার কাছে এই সমান অধিকার চায়? প্রায় প্রায় শুনি নারী অধিকার নিশ্চিত করতে হবে? পুরুষতান্ত্রিক সমাজে নারীদের জন্যে কিছু করা হচ্ছে না। খালেদা বা হাসিনা তো নারী ছিল, তবে তারা ক্ষমতায় থাকাকালীন নারীর অধিকার কেন সমান করেননি? কেন তারা নারীর সমান অধিকার বিল সংসদে তুলেননি এবং পাস করেননি? তাহলে ধরে নিব খালেদা এবং হাসিনাও নারী ছিল না? এরাও কি পুরুষ ছিলেন? যদি তারা নারী হন তাহলে তারা নারীর সমান অধিকার চান না কেন?

পারিবারিক ভাবে যদি বলা যায় নারীদেরকে কি সমান অধিকার দেয়া হয় না? পুরুষরা নারীকে পেটায় কেন? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে। আসুন একটু উদাহরন দেখি। মা বউয়ের বিরুদ্ধে সন্তানের মাথা খারাপ করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যায় শেষে বেটা মায়ের মন রক্ষার্থে বউরে পেটায়। এক নারীর মন রক্ষা করতে গিয়ে আর এক নারীর প্রতি নির্যাতন করতে হয় পুরুষকে। পুরুষ এমন এক চিমটার মধ্যে পড়ে আছে নারীরা জেনেও না জানার ভান করে।

এখন আসুন একটু সমাজে। আপনারা বলেন দেখি, সংসদ নির্বাচনে নারীরা যদি প্রার্থি হতে চায় তাহলে কি তাকে নমিনেশন পেপার দেয়া হয় না? তাদেরকে কি প্রতিযোগিতা করতে দেয়া হয় না? তারা পাশ করে আসলে তাদেরকে কি সংসদে বসতে দেয়া হয়না? এখন নারী যদি বেশী করে না নির্বাচিত হয়ে আসে (তুলনা মতে কম) এতে পুরুষের কি দোষ?

এখন আসুন চাকুরীর ক্ষেত্রে, পড়াশুনার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে কোথায় তাদেরকে সুযোগ দেয়া হয় না? প্রতিটা ক্ষেত্রেই তাদের সুবিধা দেয়া আছে, তাহলে অধিকারটা কি? প্রতিযোগিতা করবে যে টিকবে সে আসবে। এখন মেধায় যদি পুরুষ আসে বেশী তাহলে কার কি করার আছে? এদের অধিকার চাওয়া দেখে অনেক সময় মনে হয় তারা তাদের অসহায়ত্বের পরিচয় দান করে। মনে হয় এদের কোন যোগ্যতা নাই এরা জোর করে তাদের অধিকার পেতে চায়। নারীদের এই অসহায়ত্ব কেন? কেন তারা বলে না আমরা অধিকার না, অর্জন করতে চাই আমাদের যোগ্যতা দিয়ে। আমরা দেখাতে চাই, আমরাও পুরুষের চেয়ে কম না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৪
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×