ব্রিটেনের কোন এক ভদ্রলোক একবার মন্তব্য করেছিলেন,"কোন নারীর পক্ষে অতীত, বর্তমান অথবা ভবিষ্যতে শেক্সপীয়ারের প্রতিভা লাভ করা সম্ভব নয়।"
সে যুগে ব্রিটেনে এমন কথা বলবার লোকের অভাব ছিলো না। আমাদের দেশেও এখন এমন লোকের অভাব নেই, যারা নারী ও পুরুষের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কযুদ্ধ, প্রয়োজনে লাঠিযুদ্ধ-আগুন মিছিল করতে পারে।
তারপরও ভার্জিনিয়া উলফ ঐ ভদ্রলোকের কথার সমর্থন দিয়ে বলেছেন, শেক্সপীয়ারের সমসাময়িক কোন নারীর শেক্সপীয়ারের প্রতিভা নিয়ে জন্ম নেয়া অচিন্ত্যনীয় কেননা শ্রমজীবি, অশিক্ষিত, অনুগত জনগোষ্ঠীর মাঝে এমন প্রতিভা জন্ম নিতে পারে না। এমন প্রতিভা আজকের শ্রমজীবি শ্রেনীতে জন্ম হয় না।ইংল্যান্ডে স্যাক্সন এবং ব্রিটনদের যুগে এমন প্রতিভা জন্ম নেয় নি। কারণ নারীর কর্মজীবন শুরু হত ..."শৈশব অতিক্রম করার পূর্বেই; পিতা-মাতা দ্বারা বাধ্য হয়ে এবং সেখানেই বন্দি থেকে আইন ও সামাজিক রীতির সর্বময় ক্ষমতা দ্বারা..."।
আর্থার কুইলার কাউচের একটি উদ্ধৃতি দিয়ে বলছেন,"...আজকের দিনে দরিদ্র কবির সামান্যতম সুযোগ নেই এবং গত ২০০ বছর যাবৎ কোন সুযোগ ছিল না...মহান লেখনী সৃষ্টির জন্য যে বুদ্ধিবৃত্তিকচর্চার স্বাধীনতা প্রয়োজন, ইংল্যান্ডের এক দরিদ্র শিশুর পক্ষে তা অর্জন করার আশা প্রাচীন এথেন্সে এক ক্রীতদাসের পুত্রের মত ক্ষীণ প্রায়।"
উলফের মতে "এথেন্সের ক্রীতদাসের চেয়েও কম স্বাধীনতা পেয়েছে নারীরা বুদ্ধিবৃত্তিক চর্চার"।
সময়ের সাথে সাথে সামাজিক প্রতিষ্ঠানের ও সামাজিক অবস্থানের বহু পরিবর্তন ঘটেছে। আজকে আলোচনা হয়, নারী পুরুষের সাম্য নিয়ে? সমান অধিকার নিয়ে। তবু অনেকে বলেন নারীর যথার্থ ও যথেষ্ট অধিকার নাকি অনেক আগেই শাস্ত্রে দেয়া হয়েছে। এর বাইরে আর দরকার নাই। নারী উন্নয়ন নীতিমালা হলে তারা চেচামেচি করেন ইসলাম নিয়ে, আবার আমাদের মহান উপদেষ্টারা সেই তথাকথিত নারী উন্নয়ন নীতিমালা তুলেও দিয়েছে আমাদের দেশে তথাকথিত ইসলামের রক্ষকদের কাছে।
"নারী ও সাহিত্য" প্রসঙ্গে "নিজের একটি কামরা(A room of one's own ১৯২৯)" প্রবন্ধটিতে ভার্জিনিয়া উলফ এক পর্যায়ে নারীর প্রতি পুরুষের বৈষম্যের সামষ্টিক আচরণের কথা বলতে গিয়ে বলছেন, "বড় একটী জনগোষ্ঠী কখনই তাদের কর্মকান্ডের জন্য দায়ী নয়....কোন কোন দিক থেকে তাদের শিক্ষা আমার শিক্ষার মতই ত্রুটিপূর্ণ ছিল।"
[ছবিটা উলফের]
উৎসঃনিজের একটি কামরা (অনুবাদঃ সামিনা চোধুরী, শ্রাবণ প্রকাশনী কর্তৃক প্রকাশিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

