আল্লামা ইকবালের দুটি কবিতা দিলাম, অমিয় চক্রবর্তীর অনুবাদ। ইকবাল পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন এটা জানা যায়। সম্ভবত নীটশের বিশেষ প্রভাব ছিল।
(ঈশ্বর)
একই মাটিতে জলে আমি বানালাম বিশ্ব,
তুমি ভিন্ন ক'রে নাম দিলে ইরান, তাতার দেশ, জাঞ্জিবার;
মৃত্তিকার অণুকণা দিয়ে আমি বানালাম লৌহ
তুমি তাই দিয়ে তৈরী করেছ যত তরোয়াল, তীর আর বন্দুক।
বাগানের গাছ কাটবার জন্য তুমি বানালে কুড়োল,
আর যে পাখী গান করে তার জন্যে খাঁচা।
(মানব)
তুমি তৈরী করেছ রাত্রি, আমি তো জ্বেলেছি আলোক
মাটি তোমার, তাই দিয়ে রচলাম পানপাত্র।
তোমার ছিল মরুভূমি, পর্বত, অরণ্য;
আমার হ'ল তৈরী ফুলের কানন, গোলাপ, ফলের বাগান।
আমি সে, যে 'পাথর'কে ক'রে দেয় আয়না,
বিষ হতে যে বানায় মধু।।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


