মনটা বিষাদে ভরে উঠে,ও ছাড়া আমার আর কে আছে,
যতোক্ষন বাড়ি না ফিরি ও খাবার স্পর্শ করেনা,
রাত জেগে খাবার নিয়ে বসে থাকে ।
কতো রাত ও না খেয়ে কেটেছে তা কি কোনোদিন ভেবে দেখেছি,
এমন করে ভালো কে কারে বাসে বলো ।
অনেক দিন পেরিয়ে গেছে অনেকগুলো রাত ফিরিনা ঘরে ।
ঘরে ফিরেই বা কি হবে!ঘর কি আর ঘর আছে ।
কবে পর হয়ে গেছে ।
আমার মতো আর আমার কে আছে ।
একবার শুধু ওকে স্পর্শ করেছিলাম
মানুষের শরীর আছে কিনা জানার জন্য ।
আজো অবধি আমি সেই স্পর্শের সুখানুভুতি
কিছুতেই মুছে ফেলতে পারিনা
কেন বলতে পারেন!
আমি কি এখনো ভালোবাসি !
নাকি শুধুই অস্হিরতা স্পর্শের !
মানুষ কতো স্বার্থপর
কাছে পাওয়ার আকুলতা আছে কষ্ট আছে
কিন্তু ওর নিরুত্তাপের মাথা ব্যথা নেই ।
তবুও ভালোবাসি
হয়তো ভালোবাসা ও এই!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


