আমি আজ কথা বলবই।
আজকে একটা বিশেষ দিন। যেভাবে বাংলাদেশ বিশ্বের সামনে নিজেদেরকে তুলে ধরেছে, তা এক কথায় অসাধারণ, অনন্য এবং অতুলনীয়...অসম এবং অদ্ভূত। সবার আগে বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড এবং যারা এই অসাধারণ ইভেন্টটি অর্গানাইজ করেছে তাদেরকে শুভেচ্ছা।
এই কিছুদিন আগেকার কথা। ব্লগ উত্তাল। শুধু উত্তালই নয়...ব্লগের প্রথম পাতায় স্টিকি পোষ্ট। আমাদের সংস্কৃতিকে কাঁচকলা দেখাবে নাকি ভারত। পুরো আয়োজনে থাকবে ৫৮ জন বোম্বের শিল্পী। বাংলাদেশের নাকি একমাত্র ইভা রহমান গান গাইবে। আর কেউ নয়...পুরো অনুষ্ঠান ভারত দ্বারা পরিচালিত হবে...ইত্যাদি ইত্যাদি।
এখন কি বলিব ভেবে পাচ্ছিনা। সামহোয়ার ইন ব্লগের মত ব্লগের মডুরাও সেদিন ছাগুদের কতা শুনিয়া স্টিকি পোষ্ট টাঙ্গিয়ে রাখিয়াছিল। তা আমি তো বুঝতে পারিতেছি না সেই ৫৮ জন (অমিতাভ বচ্চনের ফ্যামিলি শুদ্ধ) বোম্বের শিল্পী গেল কুন গোবরে?
এর কি ব্যখ্যা দিবেন এখন সেদিনকার সেই লড়াকু মানববন্ধন বাদীরা। কেন আসলে সেইদিন এধরণের বিভ্রান্তি ছড়ানো হয়েছিলো? কিছুই বুঝলাম না। প্রথমআলো (যদিও আমি তাগোরে দেখতে পারিনা) কে অনেক ধন্যবাদ...কারণ তাদের কাছে ফোন করেই জানতে পেরেছিলাম, ব্লগের এই সকল মহামিথ্যা আসলেই মিথ্যা...।
আমি সেদিন প্রস্তুত হইছিলাম, এটিএন বাংলার সামনে আন্দোলন করিব। আমার হাতে লাঠিসোটাও জোগাড় হইছিল। কিন্তু খটকা লাগল সেই স্টিকি পোষ্টের একটা কমেন্ট পড়ে। বুঝলাম এইটা বিভ্রান্তিকর খবর ছাড়া আর কিছুই নয়...কেবলমাত্র আমাদের সরকারকে হেনস্তা করার নোংরা ষড়যন্ত্র।
শেষমেষ ছাগুদের দুক্কে আমার কান্দন আইতেছে...আমিও বড় আছায় ছিলাম ৫৮ জন বলিউড ছাগু আইবে...আর আমি কাতরিনারে লাইব দেখুম...আর আমার দেছের সংছকৃতির চৌদ্দটা বাজামু...ইবা রহমানকে দেখুম কি মুজা...
দেখিতে পাইতেছি বাইজানরা...ছাগুরা গা বাচাইতেছে...তারা অহন নিশ্চুপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

