somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর উঁচু ও প্রাচীন বৃক্ষ

২৯ শে মে, ২০১১ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বের প্রাচীনতম বৃক্ষ হিসেবে, সিয়েরা নেভাদার পূর্বে গ্রেট বেসিন অঞ্চলে অবস্থিত ব্রিসলকেনি পাইন
গাছকেই গণ্য করা হয়। ব্রিসলকেনি পাইনের বয়স পাঁচ হাজার বছর। আর সেকুইয়া জাতীয় অভয়ারণ্যের রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ মহীরুহ। এই মহীরুহের জুড়ি নেই অন্য কোথাও। পার্কের নাম গাছের নামে সেকুইয়া জাতীয় অভয়ারণ্য। পার্কের নাম একজন আমেরিকান ইন্ডিয়ান পণ্ডিত ও নেতার নাম থেকে। তার অপর নাম দোস গেস।
জন্ম ১৭৭০, মৃত্যু ১৮৪৩। ‘রেড উড’ এ বৃক্ষজাতির মধ্যে বর্তমানে সমগ্র বিশ্বে আছে পনেরোটি প্রজাতি। এর মধ্যে সেকুইয়া হল সর্ববৃহৎ মাপের। পৃথিবীর উচ্চতম বৃক্ষ হল এরই জাতভাই কোস্টাল রেড উড। এ পার্কের কেন্দ্রীয় আকর্ষণ যে বিশাল মহীরুহটি, তার নাম জেনারেল শেরম্যান। এর উচ্চতা ২৭৪, ৯ ফুট। জমির কাছে পরিধি ১০২, ৬ ফুট। ১৩০ ফুট ওপরে এর প্রথম শাখা। আয়তন ৫২, ৫০০ ঘনফুট। অর্থাৎ এ গাছের উচ্চতা প্রায় সাতাশ তলা বাড়ির মতো উঁচু। শেরম্যান নামক মহীরুহটি যে পৃথিবীর সর্ববৃহৎ বৃক্ষ তাই নয়, প্রাচীনতমও বটে। এর বয়স ছিল পাঁচ থেকে ছয় হাজার বছর। তাই দ্রুত এর খ্যাতি বিস্তৃত হয়। বর্তমানে বিশ্বের প্রাচীনতম বৃক্ষ হিসেবে এই গাছকেই গণ্য করা হয়। এর বয়স প্রায় পাঁচ হাজার বছর। এদিকে সিয়েরা নেভাদার অরণ্যে রয়েছে আরো এক বিস্ময়। গোপনীয় এক উপত্যকা। আশ্চর্য এক উপত্যকা। এখানেও রয়েছে বড় বড় বৃক্ষ। আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে দু’শ মাইল পূর্বে সিয়েরা নেভাদার বুকের মধ্যে এ অপরূপ বনভূমি। যাকে উদ্দেশ্য করে প্রখ্যাত প্রকৃতিবিদ জন ময়ূর বলেছিলেন, আমার দেখা প্রকৃতির সব অরণ্যের মধ্যে শ্রেষ্ঠ এ স্থান। ইসুসেসেটি উপত্যকায় এটি। এখানে যাওয়ার পথ ভারি মনোরম। মারুসেড নদীর ধার দিয়ে এসেছে একটি সড়ক। আরেকটি এসে পাহাড়ের কোল বেয়ে। ১৮৪৯ খ্রিস্টাব্দ অবধি ইউরোপীয় নদের কাছে অজানা ছিল এ উপত্যকা। কিন্তু রেড ইন্ডিয়ানরা এ উপত্যকায় এসেছে তিন থেকে চার হাজার বছর আগে। ১৮৪৯ সালে দুই ভালুক শিকারি শ্বেতাঙ্গদের চোখে পড়ে এই অভয়ারণ্য। এরপর আসতে থাকে খনি শ্রমিকদের দল। তারপর ছোট দোকানদার আর ব্যবসায়ী। সিয়েরা নেভাদাকে পাহাড়ও বলা হয়। ক্যালিফোর্নিয়া রাজ্যের পূর্ব সীমান্ত বরাবর উত্তর দক্ষিণে আড়াইশ মাইল বিস্তৃত এ পাহাড় অরণ্য চওড়ায় পঞ্চাশ মাইলের মতো।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×