কেউ জানেন নাকি আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক বিডিআর-এ গনহত্যা রহস্য জেনে গেছেন ?
উনাকে বাংলার শার্লক হোমস বলা যায় ।
যখন তদন্তকারীরা কেউ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলছেন না । সেখানে উনি আবিষ্কার করলেন যে , এটা জেএমবির কাজ ।
এখন বলছেন সব রহস্য জানা গেছে, প্রকাশ করা হবে ।
তদন্ত কি হবে বোঝা যাচ্ছে ।(Morning Shows the Day)।
আসলে আমরা নিজেরাই যথেষ্ট নিজেদের ধ্বংস করার জন্য ।
@আচ্ছা জেএমবি-এর পেছনের আন্তর্জাতিক শক্তি কারা ?
@ টুইন টাওয়ার ধ্বংসের ফলে লাভ হয়েছে কাদের ? মুসলমানদের??
@ আমাদের দেশ অকার্যকর হলে কাদের লাভ বেশী ?
একটি গল্পঃ
একবার ভিনদেশী জেলখানায় দেখা গেলো, একেক দেশের জন্য আলাদা আলাদা গর্ত করে বন্দিদের রাখা হয়েছে । সব গর্তেই কঠিন পাহারা ।
কিন্তু বাংলাদেশের বন্দিদের জন্য কোনো পাহারা নেই । কারণ জানতে চাইলে কতৃপক্ষ জানালো সব দেশের বন্দিই চায় একজন হলেও পালিয়ে বাচুঁক । তাই কেউ পালাতে চেষ্টা করলে অন্য সবাই সাহায্য করে ।
আর বাংলাদেশের বন্দিরা তাদের কেউ পালাতে চেষ্টা করলে সবাই মিলে তাকে আটকে রাখে ।
সারাংশ
এখন, আমাদের কেউ ধ্বংস করতে চাইলে আমরা নিজেরাই তাদের সাহায্য করি । কি বলেন??
আসলে যা হবে
১। কিছু বিডিআর-এর কঠিন সাজা হবে।
২। জেএমবিসহ কিছু ভেরিয়েবল (মানে আমেরিকার যেমন লাদেন) -এর উপর দোষ চাপানো হবে । এখনতো আন্তর্জাতিক মুরুব্বিরা যা চাইবে তাই হবে ।
দেখুন না পাকিস্তানের অবস্থা, প্রভুদের সব কথা শোনার পরেও মোটামুটি ধ্বংসের পথে ।
যা হবে না
১। কারা প্লান করেছে , কখনই জানা যাবে না ।
২। কারা টাকা খরচ করেছে , কখনই জানা যাবে না ।
৩।অত্যন্ত বুদ্ধিমান যে দেশি ও বিদেশী শক্তি এর পেছনে আছে তারা কখনই ধরা পড়বে না ।
যা এখনই করা উচিত ঃ
(১) আসুন সবাই ঐক্যবদ্ধ হই ।
(২) দুই নেত্রী বিভেদ ভুলে একসাথে এই বিপযর্য় থেকে দেশকে বাচাতে পারেন ।(নাহলে পাকিস্তান ফরমূলায় হয়তো বিপদে পড়তে পারেন)
)
(৩) দেশপ্রেমিক সকলে সচেতন হলে ।
(৪) শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা ।
(৫) অবিলম্বে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ বাহিনী গঠন করা ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


