৩১ বছর পর :
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩১ বছর পর :
নন্দিত কবি শহীদ কাদরী'র নতুন কাব্যগ্রন্থ
`আমার চুম্বনগুলো পৌঁছে দাও'
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
১৯৭৮ সালে প্রকাশিত ৩য় কাব্যগ্রন্থের পর অমর একুশে গ্রন্থমেলা ২০০৯ এ প্রকাশিত হলো দেশের অগ্রগণ্য ও নন্দিত কবি শহীদ কাদরী'র নতুন কাব্যগ্রন্থ `আমার চুম্বনগুলো পৌঁছে দাও'। এটি তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ। এরজন্য পাঠককে অপেক্ষা করতে হয়েছে প্রায় ৩১ বছর।
পৃথিবীর বিরলপ্রজ কবিদের একজন, দেশের অগ্রগণ্য কবি শহীদ কাদরী। প্রায় অর্ধশতকের সাহিত্যজীবনে তিনি লিখেছেন মাত্র শ' দেড়েক কবিতা। এই সাত্ত্বিক কবি বারবার নিজেকে নবায়ন করে নিয়েছেন এবং পৃথিবীর নানা দেশে বসবাস করেছেন। তাঁর আরাধ্য মানুষ, সমাজ, ভালবাসা এবং পরবাস।
`স্বতন্ত্র শতকের দিকে' শিরোনামের কবিতা দিয়ে শুরু করে `নিরুদ্দেশ যাত্রা' পর্যন্ত মোট ৩৬টি কবিতা দিয়ে নির্মিত হয়েছে কাব্যগ্রন্থ `আমার চুম্বনগুলো পৌঁছে দাও'। জীবন ও সমাজের নানা মাত্রিক স্তরকে সম্পূর্ণভাবে প্রত্যক্ষ করার নিরন্তর প্রচেষ্টা তাঁর প্রতিটি কবিতার পঙক্তিতে পঙক্তিতে ফুটে উঠেছে।
কবি শহীদ কাদরী জন্মেছেন ১৯৪২ সালের ১৪ আগস্ট কলকাতায়। কবিতা লেখার শুরু পঞ্চাশের দশক থেকেই। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৫৬ সালে। পঁচিশ বছর বয়সে ১৯৬৭ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ `উত্তরাধিকার' প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ `তোমাকে অভিবাদন প্রিয়তমা' প্রকাশিত হয় ১৯৭৪ সালে। এর চার বছর পর ১৯৭৮ সালে প্রকাশিত হয় তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ` কোথাও কোন ক্রন্দন নেই'। ওই বছরই তিনি দেশ ছেড়ে চলে যান জার্মানীতে। সেখানে মাস তিনেক থাকার পর যান লন্ডনে। প্রায় চার বছর ইংল্যান্ডের শহরে বন্দরে ঘুরে ফিরে তিনি চলে আসেন জন্মভূমিতে। যোগ দেন দৈনিক সংবাদে। কিন্তু সেখানে বেশিদিন কাজ করা হয়নি তাঁর। ১৯৮২ সালের শেষে এক শীতার্ত রাতে আবার পাড়ি জমান লন্ডনে। সেখান থেকে মার্কিন মুল্লুকে। দীর্ঘ ২০ বছর বস্টনে থাকার পর কবি শহীদ কাদরী ২০০৪ সাল থেকে নিউইয়র্কে বসবাস করছেন।
দীর্ঘ প্রায় ৩১ বছর পর শহীদ কাদরীর চতুর্থ কাব্যগ্রন্থ `আমার চুম্বনগুলো পৌঁছে দাও' প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা। এজন্য তাদের ধন্যবাদ। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।