মানুষের সংসার ও প্রকৃতির দয়া
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
প্রকৃতি মানুষের পরম বন্ধু, মানুষও কি প্রকৃতির ?
অর্বাচিন কিছু মানুষকে দেখে তা মনে হয়না আমার।
যার আশ্রয়ে লালিত পালিত হচ্ছে মানুষ প্রতিনিয়ত
তাকেই নিয়ত নিঃশ্বেষ করে দিয়ে নিচ্ছে বাহাবা।
প্রকৃতির ধ্বংসলীলা মানুষকে তার প্রান্তিক প্রজাতিতে
নিয়ে যেতে পারে তা ভাবেনা কিছু অকৃতজ্ঞ মানুষ।
সবুজের আহ্ববানকে পেছনে ফেলে বারুদের গন্ধে
মেতে উঠছে কিছু ক্ষমতালিপ্সু মানুষ নামের দানব।
পৃথিবীর প্রতি দেশে দেশে প্রতিরক্ষার জন্য মানে
প্রভুরা কিছু নীরিহ মানুষকে দমিয়ে রাখার জন্য
যে মারাত্মক মারণাস্ত্রের পূজা করছে, একদিন
দুধকলা দিয়ে পোষা সাপের মতো মারবে ছোবল
যারা পোষে মারণাস্ত্র তাদের। তবুও তাদের উল্লাস
আকাশে বাতাস কম্পিত করে এই বলে ধ্বনিত হচ্ছে
`মারো নীরিহ মানুষ মেরে মেরে ধ্বংস করো পুরো প্রজাতি'।
পরে ধ্বংসের কিনারে বসে সবগুলো স্যাটেলাইট চ্যানেল
দখল করে প্রভুরা রাত দিন সবসময় করবে টক শো।
প্রকৃতির প্রতিদিনের যে ক্ষয় সেই ক্ষয় একদিন মানুষকে
নিয়ে যাবে ধ্বংসের শেষ সীমানায়। সুতরাং ...
হে সৃষ্টির সেরা জীব এখনও সময় আছে নিজেকে
প্রকৃতিকে এমনকি পুরো পৃথিবীকে বাঁচানোর।
এসো প্রকৃতির পরম বন্ধু হয়ে হাতে হাত ধরে
আরো কিছুদিন করি প্রকৃত জীবনের উচ্ছ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


