অতিমানবীয় নই
আমাকেও ঘুমাতে হয় তাই
অভিজ্ঞতাবশে।
যদিও রয়েছে তফাৎ গভীরতায়।
উত্কন্ঠা আমায় দেয় না অবসর নিশ্ছিদ্র,মৃত্যুপ্রায় ঘুমের।
কে জানে কখন বেজে ওঠে হুঁশিয়ারী ঘন্টা-
"নিভে এলো যে প্রায়!"
খুঁড়ে খুঁড়ে হৃৎপিন্ডের অনেক গভীরে
নীলচে হলুদ একটুকরো খামখেয়ালী আগুন;
যার প্রয়োজনীয় জ্বালানী নিয়তপরিবর্তনশীল।
-অনেক পুরোনো,মুচমুচে খবরের কাগজের মতো
পরিত্যাক্ত স্মৃতি
-ভাঙ্গা স্বপ্নের ধারালো টুকরো,অথবা কখনো
কেবল এক চুমুক তাজা রক্ত।
কখনো হাতের কাছেই পাই,কখনো উদ্ভ্রান্ত ছুটোছুটি
তবু খুঁজেপেতে এনে দেই,হাসিমুখে
কিছুতেই মরেতে দেবো না শিখাটুকুকে
পাছে তোমার শীত করে-
পাছে তুমি ভয়ঙ্কর অন্ধকার দেখে ভয় পেয়ে
হারিয়ে যাও।
আমার ভেতর একবার ধুকেই যখন পড়েছো
থেকেই যাও না,একটু কষ্ট করে হলেও
হৎপিন্ডটা অন্তত পচনের হাত থেকে
রক্ষা পাক!
*বেশ পুরোনো,প্রেমপ্রসূত লেইম কবিতা*
পুনশ্চঃ ইনান ভাই,আপনাদের না একটা ফ্রেন্ড ছিল মিলি নামে,আপনারা ফরমালডিহাইড ডাকতেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

