সঙ্গী
আমাকে তাড়া করে গড়িয়ে নামছে সন্ধ্যা
খিড়কি দরজার ফাঁকে
ফলে কার্নিশ ছুঁয়ে নামছে এক পশলা রোদ
গোপনে নেমে গেছে তখন রোদের ছায়া
তারপরও রয়ে যায় অপেক্ষাসহ স্মৃতি-স্বপ্নকথা
যার জন্য গুনে রাখি প্রহর; আঙুলের রেখা
সে তো শাদাপরী
সন্ধ্যে নামার আগে ফিরলে না তাড়াতাড়ি
যেভাবে পাখি ফিরে নিজের বাড়ি
কারো তাড়ায় আমি মিশে যাই দূরের ছায়ায়
যদি ফিরে এসো আমরাও মিশে যাবো
রাত্রিদিনে তারায় তারায়
বৃষ্টিপাত
তুমি নীল আকাশে চেয়ে থাকো অবিরত
আমি মেঘের গর্জনে কান পেতে বসি
বরষা এলো তবু--- এখনো বৃষ্টিপাত হয়নি
তাই দরজার পাশে দাঁড়ানো পূর্ণিমার চাঁদ
পেখম মেলে
যদি ঘুম ভেঙে যায় তারা গুনে রাখো হাতে
দেখবে তারায়-তারায় উড়ে যাবে মেঘ
রোদের আড়ালে; আবার বৃষ্টিপাত হলে
হিমতার সুর
দুঃখগুলো সংক্রমিত হলে হিমতা দেহ
বেয়ে ওঠে বত্রিশ প্রকার হাড়ের যন্ত্রণা
এক-একটি করে জ্বলে উঠে গ্লিসারিনের তাপে
যদি ইচ্ছে হয় বলো যন্ত্রণাসহ গ্লিসারিন পাঠাবো
পায়রার ঠোঁটে
এতে যদি তোমার দ্বিমত জাগে ক্ষতি নেই
হিমতার ঠোঁটে ফিরে এসো... পাবে
পাবে নির্জনে---
একান্ত আপন সুরে
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


