ইচ্ছে
সৈ য় দ আ ফ সা র
আজ আমি জল শুকাতে দেবো না রোদে
আজ তবে বৃষ্টি নামুক তার মতো করে
আজ একাই ছিঁড়ে নেবো এক টুকরো জল
তুমি কি আমাকে অর্ধেক রোদ পোহাতে দেবে?
কাল তোমাকে আমি ছায়া এনে দেবো---
তোমার হাতের কাছাকাছি অর্ধেক রেখো
রোদটুকু ফেরৎ পাবে
আবার তোমার কাছ থেকে মেঘ চেয়ে নেবো
আজ না হয় কাল--- অবধারিত বৃষ্টি এলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

