সৈয়দ আফসার
বিবৃতিগুচ্ছ ২
দীর্ঘরাত জাগি সিডাক্সিনের জোরে...চা-সিগ্রেট তৃতীয় চোখসহ বেঁফাস
রাত্রিভ্রম আত্নায় মিশে কাঁচাঘুম টলতে-টলতে ঘুমের আর্জি টেনে রাখে
সন্নিকটে, নারীপ্রিয় সমীপে। হাত বাড়ালে মাল-মশলার বনে নৈঃসঙ্গ!
ছুঁয়ে গেলে টোকা দিলে হাড়ে জাগি, হরিণ ও বনে...
২.
স্পর্শ এড়িয়ে চলে কতিপয় কালসূত্র ছোপ ছোপ গুপ্তমোহ, ঘুম থেকে জেগে
জানালার পর্দা সরালেই দূরদৃষ্টি উড়ে সরু তারে প্রেম-পাড়ায়। বহুবার
তাকে ফেরাতে খোঁদাই করেছি তালু-অঙুলি মেষফলরাশি। স্বভাবদোষে
এ-হৃদয় হাড়ে পুড়ে একা 'অচিন কুমার'
৩.
এমন বিধিরীতি শুনে নীরব প্রত্যাশায় ফিরি গভীর পাতালে এই আছে এই
নেই ভেবে চোখের জলে জমেছে শেষভোজ একেলা জল ও লবণ। তাকে
পান করা যাবে না... এরূপ বিলুপ্ত ঠোঁটের অলসসুস্থতা নিয়ে আ-ঢাকা
গোপন চোখের প্রীতি আড়ালে অগ্রাহ্য করেছো বিনিময়হীন ইশারায়,উত্তাপ
কে দেবে? দাহ-উষ্ণশ্বাসে...
৪.
অনবরত দেহ বেয়ে উঠছে এক-অনুভব আপাত ব্যবধান বোধের সঞ্চার;
রক্ত-মাংশ-নগ্নশরীর কোন মতলবে বাদ দিলাম কথা দাও ওহো ব্যধিগ্রস্থ
জীবন? তাকে আর জ্বালাবে না পোড়াবে না দ্বিগুণ... তোমাদের কাছে
স্বভাবদোষে হলাম আত্ন-গোপন; আদিশিহরণ
৫.
কাঁচাঘুম, ওইখানে একাকি! দংশন করো বিছানা-বালিশ পেতে
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


