____________________________________ ___সা ম সু ল হ ক
কুয়াশার ভিতরে
কুয়াশার ভিতরে
খড়ের বাছুর দেখে গাভীর বাঁটে দুধ আসে
কুয়াশার ভিতর দিয়ে
কিশোরীরা সচেতন সজ্জায় ইশকুলে যায়
এরা কি খড়ের বাছুরের রহস্য জানে
কুয়াশার ভিতরে
মায়াকোভস্কির আত্মহত্যার রহস্য এই কিশোরীরা জানে না
কিশোরবেলার
কুয়াশার ভিতরে
আমার এক বন্ধুর রক্তজবা তোলার শখ ছিলো
তার মৃত্যুর কথা বলি
একটা প্রাইভেট-কার ও একটা স্টেটবাসের মাঝখানে পড়ে
সে মারা যায়
আজ আটাশ বছর
আমার একমাত্র প্রেমিকাকে আমি দেখিনি
কুয়াশার ভিতরে
আজ তার কিশোরী কন্যা
ভিক্ষা নেবে ব’লে আমার সদর দরোজায় দাঁড়িয়ে আছে
কেউ দেখার আগে
হাতে রক্তজবা নিয়ে
কুয়াশার ভিতরে
আমি তাকে প্রণাম করে ফেলি
মুনাজেরা দ্বিতীয় সংখ্যা
প্রকাশকাল : আগস্ট দুই হাজার নয়
মুদ্রণ : প্যারাডাইম, রাজা ম্যানশন, সিলেট
মুদ্রিত কপি : পাঁচশো
সম্পাদক
মোস্তাক আহমাদ দীন
♣
সু র মা ঘ র
১৪০/এ দক্ষিণ বাগবাড়ি, সিলেট ৩১০০
[email protected]
প্র চ্ছ দে র বি ন্যা স ও না ম লি পি
মহসিন রাহুল
প্রচ্ছদের ড্রয়িং ফেদেরিকো গারসিয়া লোরকা
প রি বে শ ক
বইপত্র, সিলেট; লিটল ম্যাগ প্রাঙ্গন, ঢাকা; বিশদ বাঙলা, বাতিঘর চট্টগ্রাম; ভাই ভাই বুকস্টল, বগুড়া; জেনারেল বুক ডিপো, যশোর;বইপত্র, বরিশাল; মিতালি লাইব্রেরি, মৌলভী বাজার; বই বিপণী, শ্রীমঙ্গল; পাতিরাম বুক স্টল, নয়া উদ্যোগ, কলকাতা;শিলচর বুক ডিস্ট্রিবিউটর, আবাহন, শিলচর; সঙ্গীতা, ব্রিকলেন
৩০ টাকা
♣
আ র শি ন গ র
ঘাস/জীবনানন্দ দাশ
অলোকরঞ্জন দাশগুপ্ত ফেরদৌস মাহমুদ
হাওয়ার রাত/জীবনানন্দ দাশ
কামরুল হাসান
ভালো লাগছে, রহস্যপ্রবণ লাগছে/ আবুল হাসান
মুজিব মেহদী
নিষিদ্ধ সম্পাদকীয়/হেলাল হাফিজ
আলফ্রেড খোকন
সন্ধ্যাকুড়া/মাহবুব কবির
ফারজানা সিদ্দিকা
ক বি তা র মু হূ র্ত
সারা বিষ্ণুপুর জুড়ে/মোহাম্মদ রফিক
ফুলদানি/নির্মলেন্দু গুণ
মানুষ/খোন্দকার আশরাফ হোসেন
ক বি তা র ক থা
কবিতার কথা/আহমদ ছফা
কবিতা গ্রেফতার করে/সরকার আমিন
আধুনিক কবিতা প্রসঙ্গ/মুহম্মদ ইমদাদ
ত র জ মা
ঘড়ি/জেরোম কে. জেরোম
এমদাদ রহমান
জনৈক তরুণ কবিকে লেখা চিঠি/রাইনের মারিয়া রিলকে
রমেন্দ্রনারায়ণ নাগ
দুটি কবিতা /নীলমণি ফুকন
রবীন্দ্র সরকার
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


