আমার প্রিয় পোস্ট

এসো শিশুকে শত্রু পোড়ানো ভাষা শেখাই

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

শেয়ারঃ
0 0 0

সাইদ র'মান

তোমাদের সেলাই দেবে যে শিশু
বেড়ে উঠছে ডিমের কুসুমে ও শূণ্য লতায়
তুমি তাকে গোপনে সাতার শেখাও-হাঁটা
পাখি যেমন ডানার খবর পেলে
উড়ে যায়-চিন্তার কাছে।
যে যায় সে কখনো ফেরে না
যে ফেরে-সে বারবার ফিরে আসে
মেঘের মত-ফোঁড় তুলতে আকাশে আকাশে...

তোমাদের সেলাই দেবে যে শিশু
বেড়ে উঠছে ডিজেল পোড়ানো হাওয়ায়
তুমি তাকে গোপনে শ্বাস শেখাও
আমার মা যেমন মৃত্যু খবর পেয়ে
উড়ে গিয়েছিলো ঘর ছেড়ে পৃথিবীর কাছে...

যে যায় সে কখনো ফেরে না-বীজ
যে ফেরে-সে বারবার ফিরে আসে-বন্ধ্যা বীজের মত
-আমার মাকে খাবে,আমাকে খাবে,
তোমার পেটে যে শিশু বেড়ে উঠছে
তাকে অন্ধ করে দেবে- বায়ুমূল,ফার্নের পাতা।
তুমি কী তাকে হাটা শেখাবে? সাঁতার!
তুমি তাকে গোপনে যে পরমাণু শত্রু পোড়ায়
ভাঙতে শেখাও,
তুমি তাকে গোপনে ইস্পাত শেখাও
শত্রু পোড়ানো ভাষা

 

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮
ফয়সল নোই বলেছেন: গুরু আপনেরে দেইখা কতোটা ভাল লাগলো কিভাবে বলি?আপনি বোধ হয় আমাকে ভুলে টুলে শেষ?:) কেমন আছেন?:)
২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
বিল্লাল মেহদী বলেছেন: সাইদ র'মান, প্রথমেই ব্লগে স্বাগতম।

আপনার কবিতা অনেক আগে থেকেই আমার ভালো লাগে।
এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। ভালো লেগেছে।
৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
দীনহীন বলেছেন: আপনি এবং আপনার কবিতা আমার পরিচিত।
আপনাকে ব্লগে স্বাগতম।
৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
মেঘাচ্ছন্ন বলেছেন: +++++

ভালো লাগলো।

স্বাগতম.....সামহোয়্যার ইন ব্লগ পরিবারে।
৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১০
তারিক টুকু বলেছেন: সাইদ র'মান, আপনাকে ব্লগে স্বাগতম।

কেমন আছেন?
৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: আমার মাকে খাবে,আমাকে খাবে,
তোমার পেটে যে শিশু বেড়ে উঠছে
তাকে অন্ধ করে দেবে- বায়ুমূল,ফার্নের পাতা।
তুমি কী তাকে হাটা শেখাবে? সাঁতার!
তুমি তাকে গোপনে যে পরমাণু শত্রু পোড়ায়
ভাঙতে শেখাও,
তুমি তাকে গোপনে ইস্পাত শেখাও
শত্রু পোড়ানো ভাষা

অদ্ভুত সশব্দ...নিগূঢ় চিত্রকল্প।
৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগছে আপনাকে এখানে দেখে। আপনার লেখা টা খুব ভাল লাগছে।

আপনাকে স্বাগতম।
৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৩
আরিফ থেকে আনা বলেছেন: সাঈদ র ম্যান, ব্লগে স্বাগতম
৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
মাঠশালা বলেছেন: মা তোর পেটের ভেতর.....

কি বলব আর সাইদ ভাই....
ব্লগে স্বাগতম।
১০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৬
অভিজিৎ বলেছেন: তোমাদের সেলাই দেবে যে শিশু
বেড়ে উঠছে ডিজেল পোড়ানো হাওয়ায়
তুমি তাকে গোপনে শ্বাস শেখাও
আমার মা যেমন মৃত্যু খবর পেয়ে
উড়ে গিয়েছিলো ঘর ছেড়ে পৃথিবীর কাছে...

১১. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬
সুদীপ চৌধুরী বলেছেন: ভলো লাগলো ।তাই যোগ দিলাম
১২. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৮
আমি ও আমরা বলেছেন: ব্লগে অনেকদিন ধরে আছি, ঠিক এই ধরনের কবিতার খোজেই ছিলাম।

আজ পেলাম।

অনেক অনেক কবিতা চাই আরো চাই।

 

মোট সময় লেগেছে ১.৬৭৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই