এলবাম প্রচ্ছদ
সমগীতের প্রথম আডিও এলবাম প্রকাশিত হচ্ছে। সমগীতের গান যারা শুনেছেন তাদেরকে নতুন করে কিছু বলার নাই। আসলে যারা শোনেন নি তাদের জন্যই এই পোষ্ট। সমগীতের গানের পরিচিতি হিসেবে এলবামের ভেতবে যে লেখাটা আছে, আপাতত তাই তুলে দিলাম-
"চোখের সামনে প্রতিদিন বোকা বোকা সূর্যটা উঠে- তবু যা ঘটে গেছে আর যা যা ঘটেনি, তার মধ্যে আমরা বাচি-মরি-হাসফাস করি। আর এসবেরই তুমুল অভিজ্ঞাতা সমগীতের গানে উঠে আসে। তাই সমগীতের গান আমাদের চেনা মিহি স্বরের ভাজে মজে না- বরঞ্চ উষ্কে দেয় শ্রোতাকে, প্ররোচনা দেয়। আহবান করে- 'আমি তুমি মিলে আমরা' হবার। মুনফা ভিত্তিক বাজারি মতার্দশের বিপরীতে তার পথচলা। সেখানে এক পাহাড়ি মেয়ের দৃপ্ত ভঙিমা যেমন থাকে- তেমনি থাকে ক্রসফায়ারে নিহত যুবকের অর্তচিত্কার- প্যাকেজ ভালোবাসার প্রতি তীক্ষ্ণ শ্লেষ। এতেও কি শেষ হয়?.....‘হাওয়া এসে দুলে দুলে’ ক্রসফায়ারের নিহত যুবকের প্রশ্ন, তা যেন আমাদের সবাই কে করে- তুমি কে? বাংলা গানের এক বিলষ্ঠ ধারায় সমগীত উল্লখযোগ্য সংযোজন। যে ধারা প্রতিবাদ-প্রেম কে হাতের মুঠোয় পুরে এগোয় আমাদের ব্যবহূত সর্ম্পকগুলোর অতিক্রমের চেষ্টায়। তাই সমগীতের গান শোন এক দুর্দান্ত অভিজ্ঞতা।"
এলবামের উল্লেখযোগ্য কয়েকটা গানের লিরিক তুলে দিচ্ছি ব্লগ পাঠকদের জন্য।
হাওয়া
হাওয়া এসে দুলে দুলে যায়
তোমার চোখের ওপারে
নেচে নেচে সুইচোরা পাখির লেজে
নেচে নেচে, দুলে দুলে........ হাওয়া.......
তুমিই পোড়োনা পোড়ো শিমুল আগুনে
তুমিই নাচোনা নাচো কানা মেঘা এলে
শিশুটা তো ভিজবেই নেচে কাদা গায়
তুলো ফেটে উড়বে হাওয়ার টানে, হাওয়ার টানে........ হাওয়া....
ঝরনার ছন্দে
ঝরনার ছন্দে ঢাল বেয়ে নেমে আসে দুরন্ত পাহাড়ি মেয়ে
পাহাড় পেরোবার প্রচন্ড র্স্পধা, দৃরতারি গান গেয়ে
তার বুকের গভীরে র্গজে ওঠে, বুকের গভীরে র্গজে ওঠে
আমরা গুরিবং জয়......... আমরা গুড়িবং জয়..... একদিন.....
হাজার বছরের লঞ্চিন্ত জীবনের
বঞ্চিত স্বপন আর তৃর্ষাতো আবেগের
ক্ষুব্ধ স্লোগন নিয়ে, তাজিংডং পাহারের
ঢাল বেয়ে নেমে আসে দুরন্ত পাহাড়ি মেয়ে
তার বুকের ঘভীরে র্গজে ওঠে..............
এমন আরো সব র্দুদান্ত আর ভিন্ন আমেজের গান।
মোড়ক উন্মোচন হবে আগমী ২০শে চৈত্র ১৪১৬, ৩ এপ্রিল ২০১০ শনিবার বিকেল ৫টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে (লইব্রেরী ভবনের দক্ষিণ পাশে)। এলবামটির মোড়ক উন্মচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -
সিরাজুল ইসলাম চৌধুরী
আনু মুহাম্মদ
নূরুল কবীর
কামরুদ্দিন আবসার
রফিউর রাব্বি
জোনায়েদ সাকি
মোড়ক উন্মোচন শেষে থাকবে সমগীত-এর সংগীত প্ররিবেশনা।
এলবামটি প্রকাশ করছে, 'বাহিরানা অডিও ভিজ্যুয়াল'। এলবামটি বাজারজাত ও বিতরণ করবে 'জি-সিরিজ'। আর রেডিও সঙ্গী 'এবিসি রেডিও এফএম ৮৯.২'।
অনুষ্ঠানে আপনার সবাই সবান্ধব আমন্ত্রিত।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



