অনেকদিন আমি সৌরকাশের চাঁদ দেখিনা ,
অসীমের নীল দেখিনা ;
বসনিয়ার শিশুদের বড় কাছ থেকে দেখি ।
অনেকদিন সাগরের ঢেউ দেখিনা
অরণ্যের গাছ দেখিনা
বাংলার বিদ্ধস্ত গ্রামগুলি বড় কাছ থেকে দেখি ।
আমার চোখের দূরদৃস্টি লোপ পেয়ে গেলো :
অনেকদিন আমি মোনালিসার হাসি দেখি না ,
ঘন মেঘের চুল দেখি না, তারাদের মেলা দেখি না
রক্তাপ্লুত পাখিদের বুক দেখি শুধু ।
অনেকদিন সমুদ্রস্নাত সূর্যের মুখ দেখি না
সান্ধ্য পাখিদের ঘরে ফেরা সুখ দেখি না ;
অন্ধ ঈগল আকাশে উড়ে-
মানুষের চোখ দেখে না,বুক দেখে না,সুখ দেখা না,
সভ্যতা অরুন প্রাতের বন্ধু যন্ত্রগুলো দানব হয়ে গেলো ;
আমি তার কোনও কারনদেখি না ।
তবে কি আমি দূরের কিছুই দেখতে পাবো না
একেবারে জন্মান্ধ উইপোকার মতো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

