নেটসংযোগ নিয়ে আমার মতো ভুক্তভুগি কমই আছে মনে হয়।
আমি ছাত্র।বাসা থেকে টাকা পাঠায়/দেয়।তাই দিয়ে চলা লাগে।জাবি পড়তে যেতে আসতেই জান আমার ছ্যাড়াব্যারা।টিউশনি করাইতে পারি না।সকালে ক্লাশে যাই,ঘরে ঢুকি সন্ধ্যার পরে।পড়ার জন্য নেট লাগব।উপায় কি?নিজে জিপি সীম ইউজ করি।বিল বেশি লয় তার পর ও ওরা নেট দেয়,জেনে আগাইলাম[যদি বুঝতাম নিজের সর্বনাশ কেমনে ডাইকা আনতাছি!!
যে রোডে থাকি,কোন আইএসপি নাই।কোন সাইবার ক্যাফে ও না।তাই আমার উপর গজব টা নামলই।১০০০০ টাকা দিয়া মডেম লইলাম মিরপুর জিপি কাস্টোমার কেয়ার থেকে।আমার মত ছাত্র কেমনে এই ১০০০ টাকা যোগার করল?সেই করুন ইতিহাস আর না বলি।বড়ভাই কে নিয়া ঢেং ঢেং করে মোট ১৩০০০ টাকা দিয়া নেট ঘরে আনলাম।মোটামুটি উৎসব করুম এমন ভাবনা ছিল।কই কি??কানেক্ট ই হয় না।ঝাইরা দৌড় জিপি কাস্টোমার কেয়ার ,মিরপুর১ এ।ওরা কয় আপনার পিসি তে প্রবলেম!!
আমি জিপি ইউজ করছি।আনলিমিটেড।ডাকাইত অরা।নেট সার্ভিস খারাপ।১২৬৫ টাকা ২১ দিন পর পর দেয়া লাগত।৭ মাসে আমার জমানো সব টাকা নিয়া গেছে। মডেম ,কানেকশন এ সব মিলিয়ে ১৩০০০ টাকা নিছে জিপি।
কেন আমার বিল ২১ দিন পর পর দেয়া লাগতো আজ ও জানিনা,বুঝি নাই।
চরম ধরা খেয়ে ৭ মাসের বিল দিয়ে আমি নিঃস্ব যখন। জুম এর দিকে নজর গেল[এটা অনেক টা ফুটন্ত তেল থেকে জ্বলন্ত উনুনে ঝাপ দিয়ে পরার মতোই]
খোঁজ নিয়ে ভালই জানলাম।জানার মাঝে যে কত বড় ফাঁক!!
এর বিল আসত বাসার এড্রেসে।বিল দিতে হইত এবি ব্যাংক এ।আর নাইলে ক্যাশ কার্ড।তাও ১০০০ টাকার কমে নাই।আমি ছেরে দে মা ,কাইন্দা বাঁচি কইয়া মনে মনে দোয়া করি।পরে ওরা ৫০০টাকার কার্ড আনছে ।আমার টাকা এমনি ই কম,১০০০ টাকা দিয়ে কার্ড কেনা হত না।খুব বিরক্তিকর ছিল এবি ব্যাংক এ লাইন দিয়ে বিল দেওয়া।যারা জুম নিতে চান,এটা মাথায় রাখবেন।৬ মাস আমি দাঁতে দাঁত চেপে ছিলাম।
পড়ালেখার জন্য নেট লাগেই আমার।
এর স্পিড ১০-১৫।সবচেয়ে অসুবিধা: কিলোবাইট/বিল।আমার ১০ দিনেই মাসের ৫০০ কেবি হয়ে যেত।এটা আনলিমিটেড দেয় না।আমার জানামতে এখন ও দেয় না।৩ জিবি হাইয়েস্ট, কিনতু আনলিমিটেড নাই।এরা বিজনেস পলিসির জন্য এটা দেয় নাই।বুঝলাম।
মিনিট প্রতি বিল আছে প্রিপেইড এ।জুম কিনতু পোস্ট পেইড।এটা মাথায় রাখবেন।
এটা ও ৬ মাস বিল দিয়ে আমি নাই
পরে আমার রোডের ২রোড পরেই স্মাইল এল।মিরপুর মেইন অফিস টাই ঐ টা।চোখকান বন্ধ করে ৫৭৫ টাকার টা নিলাম।ভাল স্পিড।আমার আনলিমিটেড আমি পাইলাম।এখন ও মেন পরে আমার টাকা গুলা,আমার ভোগান্তি গুলার কথা।
স্মাইল আনলিমিটেড ইউজ করি।পুষায়।আশেপাশে স্মাইল থাকলে নিয়ে নেন।২৫-৩০ কেবি পাই। মিরপুর১ এ।
কারো ল্যাপটপ হলে জুম নিলে ,আপনার বিল অনেক যাবে ৩ ঘন্টা ও ইউজ করেন যদি ডেইলি।এপার্টমেন্ট হলে আপনার হাতে অপশন কম আমি বুঝি।
আপনারা কে কোন টা ইউজ করেন?ছাত্র দের জন্য সুবিধা জনক কোন টা? অবশ্যই আমাকে বলবেন ,কোন টা কিনলেন,কেমন সার্ভিস পেলেন,কেমন বুঝতেছেন?
সবাই কে শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

