somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবির বিলোপ!

৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজাতন্ত্রের কর্মক্ষেত্রে শিবির বিলোপ অধ্যাদেশ-২০০৮। বাঙালীর প্রাণের দাবী লেখাটা পড়ে কলম ধরতে মনে চাইলো।
ছাত্রশিবিরের ছেলেপেলে কোথায় জয়েন করলো, কোথায় প্রভাব বিস্তার করলো তা নিয়ে আমাদের সকলের অনেক মাথাব্যাথা। ব্যাপারটা অস্বাভাবিক ও নয়। ব্যক্তিগত জীবন বিশ্বাসের বিপরীত নীতিতে চলতে থাকা কাউকে সমাজ জীবনে প্রভাবশালী হতে দেখলে খারাপই লাগে।
কিন্তু, কথা হলো আমাদের প্রতিক্রিয়া নিয়ে।
স্বনামধন্য অর্থনীতিবিদ জনাব আবুল বারাকাত যে তথ্যটুকু আমাদের দিলেন, তাতে আতংকিত হবার হয়তো যথেষ্ট কারন রয়েছে। কিন্তু, আমাদের কথা হলো, "ক্যাম্পাসগুলির মতো সব জায়গায়ই তাদের সাইজ করতে হবে" কিংবা "''প্রজাতন্ত্রের কর্মক্ষেত্রে শিবির সাইজ অধ্যাদেশ''- এই পদ্ধতিতে কি আদৌ কতটা সমাধান সম্ভব?
আমাদের দেশে সরকারী নিয়োগের ক্ষেত্রে যতই দুর্নীতি হোক না কেন, এ কথা অস্বীকার করবার যো নেই যে, নূণ্যতম পড়াশোনা না করে খুব একটা কেউ এসব নিয়োগ পায় না। ফাঁকটা রয়ে গিয়েছে সেখানেই।
বিসিএস প্রভৃতি সরকারী নিয়োগের ক্ষেত্রে যে নিবীড় অধ্যয়ন প্রয়োজন তা পরীক্ষার্থী মাত্রই জানেন। আর তর্কাতিত ভাবেই এ কথা বলার অপেক্ষা রাখে না যে, শিবিরের ছেলেরা অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেপেলেদের চেয়ে গড়পড়তা বেশি একাডেমিক। দলীয়ভাবে তারা সারা দেশে অনেকগুলো কোচিং সেন্টার চালায় এবং নিজেদের ছেলেদেরকেই এখানে মাষ্টারি করিয়ে দরকারী বিদ্যা ঝালিয়ে নেয়। আবার, বিসিএস পরীক্ষার আগে নিজেদের উদ্দ্যোগেই ভাল কোচিংএর ব্যবস্থা করায়। এসবের মাধ্যমে ওরা এমনিতেই অনেক দূর এগিয়ে যায়।
ফলে, রাজনীতিতে সক্রিয় ছেলেদের মধ্যে শিবিরের ছেলেরা এইসব পরীক্ষায় এগিয়েই থাকে। পরেরদিকে, কি হয় সেটা আমার জানার কথা নয়।

এখন, কথা হলো একজন যোগ্য প্রার্থীকে শুধুমাত্র ''শিবির করতো তাদের বাদ দেয়া" এই পদ্ধতি আমাদের অতি আবেগ এবং চিন্তার দৈন্যতারই বহিঃপ্রকাশ। শিবির কেন এগিয়ে গেল এই রাগে নিজেরা ও পড়ব না, ওদেরকে ও কাজ করতে দেবোনা- এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত দেশটাকেই পিছিয়ে দেবে। সামনা-সামনি মোকাবেলা করতে না পারলে এভাবে তাদেরকে হঠানো যাবেনা- এই কথা বিগত ৩৭ বছরে বহুবার প্রমানিত হয়েছে।
আবেগের পাহাড় থেকে বাস্তবতার ধূলিতে নেমে আসতে না পারলে এই সব অধ্যাদেশ কোন কালেই কাজে আসবেনা। অন্যান্য ছাত্র সংগঠনের ও উচিত এ ব্যাপারে বাস্তব পদক্ষেপ নেয়া। "বাস্তব পদক্ষেপ" বলতে অবশ্যই আমি "ক্যাম্পাসগুলির মতো সব জায়গায়ই তাদের সাইজ করতে হবে" - এ ধরনের কথা বলছি না। এই কাজ করে যে হিতে-বিপরীত হয়েছে তার জন্য চবি, রাবি, শাবিপ্রবি এবং অধূনা ঢাবিতে তাদের ক্রমবর্ধমান প্রভাব-প্রতিপত্তির উদাহরণই যথেষ্ট। টেন্ডারবাজি আর চাঁদাবাজির দিকে একটু কম মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে মন দিলে হয়তো ভবিষ্যতে শিবির ঠেকানো সম্ভব হতে পারে।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৭
৩৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×