আমার প্রিয় পোস্ট

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

পিসি ব্যবহাকারীদের জন্য স্বাস্থ্যসচেতনতামূলক টিপ্‌সঃ মিস্‌ করবেন না!

০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৬

শেয়ারঃ
0 1 0

আমরা যারা সারাদিন পিসির সামনে বসে গাধার খাটুনি খাটি, তাদের জন্য এটি উপকারী হতে পারে। দিনে আট-নয় ঘন্টা অফিসের যাঁতাকলে নিষ্পেশিত হয়ে সবার অবস্থাই খারাপ হয়ে যায়! বসে কাজ করতে করতে ঘাড়, কাঁধ ধরে যায়। পিঠে ব্যাথা হয়। আরও কত জায়গা-অজায়গাতে যে ব্যাথা হয় (!), জনসমক্ষে সবকিছু বলাও যায় না!:P

মেজাজ গরম করে মাঝে মাঝে বলে উঠি, "শালার চাকরির গুষ্ঠি কিলাই। ভাল্লাগে না"X(
কিন্তু, হায়! পেটের দায় - বড় দায়!

অতএব, অফিসে বসে বসে সেরে ফেলুন দুয়েকটা ব্যায়াম।


চিত্রের মত করে ১২ টা আসন করতে হয়তো ৪ থেকে ৫ মিনিটের বেশী লাগবে না। তবে, উপকার পাবেন অনেক বেশি। দিনে অন্ততঃ একবার এই ব্যায়ামগুলো করুন।

এছাড়া, আরো দুটো কাজ করা খুবই জরুরী।

১. যথা সম্ভব কম আরামদায়ক চেয়ারে বসুন, সম্ভব হলে কাঠের চেয়ার ব্যবহার করুন। মেরুদন্ডের ব্যাথা-বেদনা হবার সম্ভাবনা করে যাবে। ২. একটানা অনেকক্ষন চেয়ারে বসে থাকবেন না। কিছু সময় পর পর এদিক অদিক হেঁটে আসুন। কলিগদের সাথে সেরে ফেলুন দু'চারটা বাত্‌চিত্‌। অফিসের পরিবেশ ও ভালো হবে, আপনার ও উপকার হবে।

বিঃদ্রঃ অফিসে বসে ফাঁকিবাজির নিমিত্তে এই টিপস ব্যবহৃত হলে লেখক দায়ী নন। :D

 

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: বুঝিয়া পাইলাম!

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: ভুক্তভোগীরে ভাই! তুমি সবই বোঝ। হাসো ক্যান?

৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৩
মো: আজিজুল হক বলেছেন: উপকার পাব বলে আশা করছি তাই ++++++++++++++++++
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: বিফলে মূল্য ফেরত।

৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩
ভেবে ভেবে বলি বলেছেন: "আরও কত জায়গা-অজায়গাতে যে ব্যাথা হয় (!), জনসমক্ষে সবকিছু বলাও যায় না। "

পুরা লেখার মধ্যে শুধু এই একটা লাইনই মজা হইছে।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: মজা পাওয়া ভালো।
এইটা ও স্বাস্থ্যের জন্য উপকারী।

৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
গিফার বলেছেন: মজা পেলুম...তয় আমার পিসির সামনে থাকতেই ভালো লাগে।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: সেটাই! সেটাই!
মজা পাওয়াই হইলো আসল কথা!
বেকুব জনগণ তো বোঝে না!

৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫
সারিয়া তাসনিম বলেছেন:
ধন্যবাদ

সবগুলা একবারে এপ্লাই কর্লাম ।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: সাবধান!
বেশী এপ্লাই কর্তে গিয়া ঘেডি-ঘুডি খুইল্যা আইলে লেখক দায়ী না!
কইয়া দিলাম।

৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫
শিবলী রহমান বলেছেন: ব্যপক গিয়ানী পুস্ট..
পিলাচ প্রদান করা হইল
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: পিলাচ-মাইনাচের উপর অধিক বিশ্বাস নাই!
তাহা সত্ত্বেও ধইন্যবাদের সহিত গৃহীত হইলো।

১০. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: একবার এক মোবাইল অপারেটর অফিসে ইন্টারভিউয়ের জন্যে গিয়েছিলাম। ওখানেএইরকম একটা জিনিশ দেয়ালে সাঁটানো ছিল। ভাল লেগেছিল। আসলেই যারা দীর্ঘসময় কম্পিউটারের সামনে থাকেন তাদের জন্যে উপকারি!

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: উপকারে আসতে পেরে পেরে দিল খুশ হয়ে গেলো।

১১. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৯
মা-মাটি-মানুষ বলেছেন: ভাল লিখেছেন, আপনার সুসাস্থ্য কামনা করি
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আপনার ও সুস্বাস্থ্য।

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ঠিক আছে।

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: আইচ্ছা। ভালা।

 

মোট সময় লেগেছে ১.১২৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুমাতে অত্যন্ত ভালোবাসি। আর ভালোবাসি পড়তে।
স্বপ্ন দেখি একটি স্বপ্নীল পৃথিবীর।
সত্যকে ভালোবাসি, হোক তা নিজের মতের বিপরীত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই