আমার প্রিয় পোস্ট

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

জাতি হিসেবে আমার অনেক অকৃতজ্ঞ। দুখু মিয়া, আমাদের ক্ষমা করবেন!

২৫ শে মে, ২০০৯ রাত ৮:১২

শেয়ারঃ
0 0 0

জাতি হিসেবে আমরা বাঙালীরা অনেক সহনশীল, সাহসী, প্রতিবাদী।
সমস্যা একটাই- আমাদের জেলী ফিস মেমরী!
কোন কিছুই বেশীদিন আমাদের মনে থাকে না!
প্রমান পেলাম আজকেই।

সামহ্যোয়ারইনব্লগে প্রতিটি বিশেষ দিনেই দেখি ঐ দিনসংশ্লিষ্ট অনেক অনেক পোষ্ট জমা হয়। মন্তব্যের পর মন্তব্যে ভরে ওঠে পোষ্টগুলো!
কিন্তু, আজ কী হলো?

কাজী নজরুল ইসলামের ১১০ তম জন্মবার্ষিকী আজ।

তিনি কোন একজন কবিযশোপ্রার্থী সাধারণ সাহিত্যিক নন বরং আমাদের স্বাধীনতাকামী সত্ত্বার সাথে মিশে যাওয়া একজন অনন্য মানুষ। জাতিগতভাবে আমাদের প্রতিটি সংগ্রামে, দ্রোহে তিনি আমাদের প্রেরণা। কুপমন্ডুকতা আর পশ্চাদপদতা বিরোধী মননে তিনি সবার প্রথম সারিতে ছিলেন। অত্যাচারীর সামনে মাথা নুইয়েছেন এমন নজির নেই! যতদিন কলমে জোর ছিল, মুখে ভাষা ছিল ততদিন তিনি আমাদের মুক্তির জন্য লড়ে গিয়েছেন। ভালবেসে আমরা তাঁকে দিয়েছি জাতীয় কবির সম্মান; আসলে তাঁকে তো সম্মান দিই নি, বরং নিজেদেরকে সম্মানিত করেছি।


আমি কাল ভাবছিলাম হয়তো আজ তাঁকে নিয়ে অনেক গুলো ভালো পোষ্ট পড়ব। অনেক নতুন কিছু জানবো। এর মধ্যে কোন একটা হয়তো ষ্টিকি হবে?
কোথায় কী? এমন একটা দিনে হাতে গোনা দশটি ভালো পোষ্টও এলো না তাঁকে নিয়ে!
মন্তব্যের অবস্থাও তথৈবচ!
কাকে কি বলছি? আমি নিজেও তো সবগুলো পড়তে পারিনি!
দিন শেষে বসে ভাবছি, আমরা কি এতটাই অকৃতজ্ঞ?!
৩৬৫ দিনে দুটো দিনও কি আমাদের প্রানের কবির জন্য আলাদা করে রাখতে পারিনি।

নাকি 'আইলা' আসছে -এই ভয়ে লুকিয়েছি আপন আধারে?

যাই হোক, ভালোলাগা কয়েকটি পোষ্টের লিঙ্ক দিলাম। পারলে পড়ে নেবেন!

প্রথমেই, সবচেয়ে ভালোলাগাটি।

আজ নজরুলের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাইয়া বিজ্ঞাপন ...

এছাড়াও অন্য যেগুলো পড়েছি।
কুমিল্লায় নজরুলের অসংখ্য স্মৃতি অবহেলিত। সংরক্ষণ করা না হলে কালের গর্ভে হারিয়ে যাবে এগুলো

ছোটদের নজরুল- দুখু মিয়া

প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি: নিয়াজ মোহাম্মদ চৌধুরীর অনুষ্ঠান থেকে রেকর্ডকৃত কয়েকটি নজরুল সঙ্গীত

"শুভ জন্মদিন"

নজরুল তোমাকে এক বুক ভালবাসা

তোরা সব জয়ধ্বনি কর

সবশেষে, লজ্জার মাথা খেয়ে নিজের পোষ্টটা।
'যদি আর বাঁশী না বাজে' - কবি নজরুলের জীবনের শেষ অভিভাষণ


প্রিয় কবি, আপনি মহান। আমাদের অক্ষমতাকে ক্ষমা করবেন!

 

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ৮:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মে, ২০০৯ রাত ৮:১৮
ইশতিয়াক অাহমেদ বলেছেন: নজরুলের প্রতি আপনার ভালোবাসাকে শ্রদ্ধা জানাই...
২৫ শে মে, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।
কী করুম কন?
"দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, যাহা আসে কই মুখে"
(ভুল থাকতে পারে। মার্জনীয়)


বাসায় যাই!

২. ২৫ শে মে, ২০০৯ রাত ৮:২০
অ্যামাটার বলেছেন: সত্যি খুব দু:খজনক, আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকী অথচ ব্লগে কোনও আয়োজন নাই।

"বনের পাখিরে কে চিনে রাখে/গান হলে অবসান..."
২৫ শে মে, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: দিবসের আয়োজনে নয়; বরং আসুন কবিকে রাখি হৃদয়ে।

৩. ২৫ শে মে, ২০০৯ রাত ৮:৩৯
সত্যাশ্রয়ী বলেছেন: গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই
নাহি কিছু মহীয়ান..................
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৫ শে মে, ২০০৯ রাত ৮:৫৭
পাথুরে বলেছেন: "মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না।
অত্যাচারীর খড়গ-কৃপাণ ভীম রণভূমে রণিবে না।"

-----কবির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা।
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: বল বীর,
চির উন্নত মম শির।
শির নেহারি নত শির ঐ শিখর হিমাদ্রির।

৬. ২৫ শে মে, ২০০৯ রাত ৯:০১
ধূসর মানচিত্র বলেছেন: কিছু বলার নাই ভাই। আমরা আজ নিজেদের ঐতিহ্যকে ছেরে দিয়ে সিরিয়াল দেখা অথবা নকল করা নিয়ে ব্যস্ত। তাই আমরা নজরুল-সুকান্ত কে প্রেফার না করে পছন্দ করি 'ঝলক দিক লাজা'(বানান ভুল হইলে মাফ কইরেন, কেন আমি নিজে জানি না প্রোগামটা কি বাট অনেকের কাছে নাম শুনেছি) টাইপ প্রোগাম প্রেফার করি। আপনাকে ++। (এই কমেন্টটা ভুলে অন্য জায়গায় লেইখা ফেলছি)
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: ঝলক দেখ্‌ লা-জা!
খাসা বলেছেন ভাই!

৭. ২৫ শে মে, ২০০৯ রাত ৯:৩১
আহমেদ রাকিব বলেছেন: কিছু বলার নাই আসলে। তবে তোমার পোষ্টটা ভাল হইছে।
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ২৫ শে মে, ২০০৯ রাত ৯:৫৬
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: মইরা দেখুক আব্দুল গাফফার চৌধুরী....
কাইন্দা কাইট্যা ঢাকা শহর ভাসাইয়া দিমূ...
শোকগাথা লেইখ্যা সব কাগজ শেষ কইর‌্যা দিমু...

( নজরুল তুমি আছো সব মানুষের অন্তরে...)
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: খারাপ বলেন নি!

৯. ২৫ শে মে, ২০০৯ রাত ১০:৪১
মগ্নতা বলেছেন: আপনেরা সবাই এত স্টিকী পোষ্ট চান কেনরে ভাই?
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: নাগরিক ব্যস্ততার এই সময়ে স্টিকি পোষ্টটা অন্ততঃ সবাই পড়ার সুযোগ পায়!
সেজন্যই স্টিকি পোষ্ট।
নাহলে, সবই এক।

২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ?

১১. ২৬ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৬
ভেবে ভেবে বলি বলেছেন: আসলে নজরুলকে অন্তরে ধারণ করা আর জন্মদিনে তাঁকে নিয়ে ব্লগ লেখা দু'টো বোধহয় আলাদা ইস্যু। বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ লেখা দিতে হবে, সবক্ষেত্রে এটা হয় না।

তবে নজরুলের প্রতি আমাদের ঋণ কোনোদিনও শেষ হবে না, এটা একেবারে হক কথা।
২৬ শে মে, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১২. ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:১৮
কঁাকন বলেছেন: ইশতিয়াক অাহমেদ বলেছেন: নজরুলের প্রতি আপনার ভালোবাসাকে শ্রদ্ধা জানাই...
২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

১৩. ২৭ শে মে, ২০০৯ সকাল ১১:২৫
সামছা আকিদা জাহান বলেছেন: আমার জগতটা ঘিরেই থাকে দুই জন কবি। একজন রবীন্দ্রনাথ অন্যজন নজরুল।
আমার চেতনা অনুভুতি সব কিছুর ই প্রকাশ হয় এই দুজনের লেখা থেকেই। তাদের কাছে আমি খুঁজি দুঃখের কান্না আর হাসির আনন্দ।
২৭ শে মে, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: তাহলে তো বলা যায়, আপনার দিনকাল ভালোই কাটে!

১৪. ২৭ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
সুন্দর সমর বলেছেন: আপনার নজরুল প্রেমিক হওয়ার কারণ বুঝতে পারছি। কারণ আপনি Knows rule , মানে আপনি রেপিড শেয়ার থেকে ডাউনলোডের যে রাজকীয় পথ বাৎলে দিয়েছেন তা কাজ করছে। ধন্যবাদ।
২৭ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: আপনার কাজ হয়েছে জানতে পেরে ভাল লাগলো!
Knows rule- নামটাতে মজা পেলাম।

২৭ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: জনাব, ধন্যবাদের কারন?

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুমাতে অত্যন্ত ভালোবাসি। আর ভালোবাসি পড়তে।
স্বপ্ন দেখি একটি স্বপ্নীল পৃথিবীর।
সত্যকে ভালোবাসি, হোক তা নিজের মতের বিপরীত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই