পিতাঃ (ছেলেকে) আমি তোমার বিয়ে ঠিক করেছি।
ছেলেঃ কিন্তু বাবা, আমি একজনকে কথা দিয়েছি। আমি পারবো না।
পিতাঃ কিন্তু, মেয়েটা বিল গেটসের আর সেই সাথে তুমি বিশ্ব ব্যাংকে ডিরেক্টরের চাকরিটা পাচ্ছ।
ছেলেঃ (উল্লসিত) তাই নাকি? তাহলে...... না মানে...... তোমারাই তো আমার সব। তোমরা যা ভালো বোঝ কর। আমি আর কী বলব?
(বিশ্বব্যাংক সদর দপ্তরে)
পিতাঃ এখানে আমার ছেলেটার ডিরেক্টর পদে একটা চাকরি দরকার।
মানব-সম্পদ প্রধানঃ (রাগতঃ স্বরে) মামা বাড়ির আবদার নাকি? কোয়ালিফিকেশন্স্ কী?
পিতাঃ তেমন কিছুই নেই। তবে সে বিল গেটসের মেয়ের বাগদত্ত।
মানব-সম্পদ প্রধানঃ (নরম স্বরে) তাই নাকি? তাহলে তো ...... আচ্ছা জয়েন করতে বলুন।
(বিল গেটসের বাড়িতে)
বিল গেটসঃ বলুন, আপনার জন্য কী করতে পারি?
পিতাঃ না মানে, আপনার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি।
বিল গেটসঃ কী? আপনার বয়স কত?
পিতাঃ ভুল বুঝবেন না! আমার জন্য নয়। আমার ছেলের জন্য।
বিল গেটসঃ ও আচ্ছা। তা কী করে সে?
পিতাঃ ও বিশ্ব ব্যাংকে আছে। পরিচালক হিসেবে।
বিল গেটসঃ তাই নাকি? সেক্ষেত্রে তো..... মেয়ের মা'য়ের সাথে একটু কথা বলে দেখি।
অতঃপর, তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
(গল্পটা অনেক পুরাতন এবং কাল্পনিক। কিন্তু, উপরের ছবিটা সত্যিই বিল গেটসের মেয়ের। আমার পিতা গল্পের পিতার মত স্মার্ট নন। বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে শুধু বলতে চাই যে, আপনাদের কারো পক্ষে সম্ভব হলে একটু ট্রাই নেন। জীবন তো একটাই, তাই না!)
উইশ ইউ বেস্ট অফ লাক্ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

