আমার প্রিয় পোস্ট
- আসেন ফন্টের দুনিয়াই ভাইসা যায়(পৃথিবীর সব ধরনের ফন্ট কালেকশন)







- বিডি গ্লাডিওটোর
- জানুন আপনার সেল ফোনটি আসল কিনা














- টিপস ম্যান
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- সাইবারপরিসরে, বিকল্প মাধ্যমের খোঁজে - ফাহমিদুল হক
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- বিংশ শতাব্দীর কিছু উল্লেখযোগ্য বক্তৃতা - নাজনীন১
- তাবিজ-কবজ সম্পর্কে মাওলানা মুহিউদ্দীন খানের বক্তব্য এবং এর জবাব - সৈয়দ মবনু
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- পাকিস্তান প্রতিষ্ঠা মুসলমানদের জন্য আত্মহত্যা'মাওলানা আবুল কালাম আজাদ - শাহানূর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- ***টিপসঃ ইসলাম বিষয়ক প্রশ্ন বা ইসলামকে হেয় করে কোন লেখা দেখলে যা করণীয়*** - উমর
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- এন্টি গল্প > সেই ডানকানা মাছটি আর ফিরে আসেনি > - মনজুরুল হক
- ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন
- নাস্তিকতার স্বপক্ষের বহুল প্রচলিত যুক্তি খণ্ডন - এস. এম. রায়হান
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- মুনাফিক মওদুদী - তুষারপাত
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- রাহুল দেব বর্মন আছেন, থাকবেন। চিরকাল.......... - কপোত
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- মুছে যাওয়া ফাইল, ফোল্ডার পুনরুদ্ধার করুন নিমেষে। - কপোত
- ফ্রী সিডি! ফ্রী সিডি!! ফ্রী সিডি!!! কত সিডি দরকার আপনার?
- ইন্ঞ্জিনিয়ার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ভাবছেন নির্লজ্জ, কিচ্ছু যায়-আসে না ( আমার এটম বোম
) - মেঘ
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- দিগন্ত ছোঁয়া বাঁশরীর সুর - রুবাইয়াত ইসলাম সাদাত
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- সব বাংলা বর্ণ নিয়ে বাক্য -এর উদাহরণ - সিউল রায়হান
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
আমাদের সামহ্যোয়ারইনব্লগ!- কোথায় যাচ্ছে? আমরা কী ভাবছি? কর্তৃপক্ষেরই বা চিন্তাভাবনা কী?
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৭
এই লেখাটা লিখতে বসে এক নতুন অভিজ্ঞতা হল; হাত গুটিয়ে বসে থাকার অভিজ্ঞতা! আমি ছাইপাশ যাই লিখি না কেন, একটানেই লিখে ফেলি। কিন্তু, এবার কীবোর্ডের সামনে চুপচাপ বসে থাকতে হয়েছে বহুক্ষন। কীভাবে শুরু করি?
মাত্র বছরখানেক আগের কথা। চরম ঘুমকাতুরে এই আমার তখনো মাঝে মাঝে ভোরবেলায় ঘুম ভাঙতো
। তেমনি এক ভোরে (ছ’টা- সাড়ে ছ’টা নাগাদ) ঘুম হতে উঠেই ব্লগে ঢুকে দেখি আমিসহ মোট ৬ জন ব্লগার অনলাইনে আছেন এবং আমার নিক সবার নিচে! কত কমসংখ্যক ব্লগার ছিলেন সে সময়! দুপুর বেলাতেই সম্ভবতঃ সবচেয়ে বেশী ব্লগার অনলাইনে থাকতেন, তাও কষ্টেসৃষ্টে ১০০ পর্যন্ত যেত। আর এখন সারাদিনই শখানেক ব্লগার অনলাইনে, তারচেয়ে দ্বিগুন ভিজিটির। ভালই লাগে। অল্প কয়েকজন ভাল লেখক আর অসাধারণ কিছু মন্তব্যকারী মিলে এই কমিউনিটিটাকে যেভাবে প্রানবন্ত করে তুলেছিলেন, তারই ফলশ্রুতিতে আজ এত লোকের সমাগম। আঁজলা আঁজলা পানি তুলে এনে, এ যেন এক মহাসমুদ্রের নির্মানগাঁথা!
গত ১৯শে ডিসেম্বরের ‘স্বঘোষিত’ ব্লগ দিবসের অনুষ্ঠান হতে জানা গেল প্রায় ৩৮,০০০ নিক নিয়ে সামহ্যোয়ারইনব্লগ এখন অন্য সকলের ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। ইদানিং যে হারে ‘আমি সেইফ হলাম’ টাইপ পোষ্ট আসছে প্রথম পাতায়, তাতে এ সংখ্যা এতদিনে ৫০,০০০ এর কাছাকাছি গিয়েছে নিশ্চয়ই। এটি নিঃসন্দেহে ব্লগের লেখক ও ডেভেলপার সবার মিলিত প্রয়াসের ফলাফল। অভিনন্দন!
আমরা যারা ছা-পোষা মানুষ, যাদের অনেক কিছু বলার আছে, দেশ নিয়ে, সমাজ-সভ্যতা নিয়ে একটু-আধটু ভাবি, কিন্তু অন্যকে সে কথা শোনানোর কিংবা ভাবনাগুলোকে অন্যদের মাঝে ছড়িয়ে দেবার সামর্থ নেই- তাদের জন্য ব্লগ এবং ব্লগিং এক অনন্য সাধারণ মুক্তির বার্তা। আমরা আজ নিজেদের কথা বলতে পারি সহজেই। অর্থ লোলুপতার ফাঁদে 'এথিক্স' নামের আরাধ্য শব্দটিকে বিসর্জন দিয়ে আমাদের মিডিয়া যেভাবে আমাদের মন-মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করছিল, ব্লগিং আমাদের সেখান হতে বের করে এনেছে।
কিন্তু, এত সবের পরেও কিছু কথা থেকেই যায়। অন্য ব্লগগুলো এখনো জনপ্রিয়তায় সামহ্যোয়ারইনের ধারেকাছে আসতে পারেনি বলে তাদের কথা তুলছি না। বলছি, সামহ্যোয়ারইনকে নিয়েই।
৪ বছরের কিছু বেশী এই ব্লগের বয়স। একজন ব্লগার তার কথা পোষ্ট আকারে তুলে ধরবেন আর সহব্লগারেরা সেই পোষ্টের উপর মন্তব্য করবেন, ভাল লাগা-মন্দ লাগা জানাবেন- একটা মনোমুগ্ধকর আলোচনার ভিত্তিতে সুন্দর নির্যাস বেরিয়ে আসবে এবং সর্বোপরি ব্লগিঙের মাধ্যমে ভার্চুয়াল সম্পর্কের উন্নয়ন ঘটবে- এই মূলনীতির উপরেই (যদি আমার বুঝতে ভুল না হয়) ব্লগ দাঁড়িয়ে আছে এতদিন ধরে। কতটা পেরেছি আমরা? একই ভাষাভাষী এক অনুন্নত জাতির বৃহদাংশের তুলনায় সামান্য বেশী সুবিধাভোগী অংশের একজন সদস্য হিসেবে আমরা সুবিধাটুকুর কতটা সদ্ব্যবহার করতে পেরেছি?
সন্দেহ নেই, অনেক ভাল কিছু উপহার দিয়েছি। অসুস্থ-অসহায়ের পাশে দাঁড়িয়েছি প্রবল আবেগে। দারুন কিছু লেখক তৈরী হয়েছে। কিন্তু, দিনশেষে ব্যক্তিআক্রমন, গালিগালাজ, অনর্থক সমালোচনা ইত্যাকার বিষয় গুলো আমাদের ঐক্যবদ্ধ হতে দেয় নি। ব্লগের জন্মলগ্ন থেকেই যুদ্ধাপরাধী, জাফর ইকবাল, নাস্তিকতা, লুল, রেসিডেন্ট ইত্যাদি প্রসঙ্গে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ আলোচনা করতে ব্যর্থ হয়েছি। এসব নিয়ে ক্যাঁচাল পোষ্টে (ক্ষেত্রবিশেষে) নিজের মতের বিপরীত মতাদর্শ ব্যক্তি মাত্রই বিনা যুক্তিতে আশালীন আক্রমন-প্রতিআক্রমনের শিকার হয়েছেন। এবং কেউ কেউ এসব পোষ্টের বাইরে অন্য পোষ্টে যেতে অনীহাও বোধ করেন। এমন কেন হবে!
এরপরে, আসি ডেভেলপারদের ব্যাপারে। এই যে, হাজার হাজার ব্লগারের বিনিদ্র রজনীর পোষ্ট ও মন্তব্য মিলে দিনের পর দিন এই ব্লগকে জমজমাট করে রাখল, তার প্রতিদান হিসেবে তাঁরা কতটুকু পেলেন? বিগত দুই বছরে এই সাইটের লক্ষ্যনীয় কতটা পরিবর্তন-পরিবর্ধন হয়েছে? নতুন ক’টা টেম্পলেট যুক্ত হয়েছে?
আর মডারেটদের কথা যত কমে বলতে পারা যায়, ততই ভাল। ছোট বেলায় টিভিতে একটা পত্রিকার অ্যাড দেখতাম যেখানে একটা স্লোগান ছিল মোটামুটি এইরকম, “আমাদের হাত বাঁধা নেই, আমাদের চোখ খোলা, আমরা বলতে পারি।” এখানে এসে এর উল্টোটাই মনে হয়। আমরা বলতে পারিনা! যতদুর মনে পড়ে, একরকম ব্লগারদের জোরালো দাবীর ভিত্তিতেই এখানে মডারেশন চালু হয়, যার অসহায় বলি হন শেষমেষ নিরীহ ব্লগাররাই। ব্লগ জুড়ে মাঝেমাঝে সৃষ্ট অস্থিরতাকে সামাল দিতে যে মডারেশনের জন্ম, এখন সেটিই ব্লগে এযাবতকালের সবচেয়ে বেশী অস্থিরতা সৃষ্টি করেছে। সবকিছুর সমাধান হিসেবে “ব্যান ও ডিলিট” পদ্ধতির উদ্ভাবন এই ব্লগকে কতগুলো ভাল লেখক ও লেখা হতে বঞ্চিত করেছে, একজন পুরাতন ব্লগার মাত্রই জানেন।
কেউ কেউ বলেন, আজকাল আগের মত ভাল লেখা পাই না। আমি বলি, পাবেন কোত্থেকে? ভাল লেখকদের তো আমরাই কাজিয়া-ক্যাঁচাল করে সসম্মানে বিদায় করে দিয়েছি। গত কয়েকদিনের কথা ভাবুন। ক’টা লেখা পেয়েছেন প্রিয়তে নেবার মত? শ’খানেক ব্লগার থাকেন অনলাইনে। অথচ, ঘন্টায় একশটি মন্তব্যও পড়ে বলে মনে হয় না।
যাই হোক, মডারেশনের কথায় ফিরে আসি। অবস্থা এমন হয়েছে, দোষী-নির্দোষ একই কাঁচিতে কাটা পড়েছেন। ধানী জমির আগাছা বাছতে গিয়ে ধান গাছগুলোকে ও কেটে ফেলেছেন তাঁরা। এ অন্যায় নিয়ে যৌক্তিক কোন পোষ্ট দিলেও সেটাও ব্যান সহ বাতিল হয়ে গিয়েছে। এখন, ব্লগারদের মডারেশন নীতিমালার দোহাই দেয়া আর ‘বাঙালীকে হাইকোর্ট দেখানো’ এখন সমধর্মী ব্যাপারে পরিণত হয়েছে।
যাই হোক, বাঙালীর বড় গুন অন্যের খুটিনাটি ব্যাপারেও সমালোচনা করা আর বড় দোষ নিজের সমালোচনা না করা এবং সমালোচনাকারীকে সহ্য করতে না পারা। আমি এই বিশাল সমালোচনার অবতারনা করার সময় নিজেকেও এর ভেতরে শামিল করেছি। (বিগত আড়াই বছরের সম্পর্কের খাতিরে নিজেকে এ ব্লগের অবিচ্ছেদ্য অংশ বলে দাবী করতেই পারি)। কতটুকু বস্তুনিষ্ঠতার পরিচয় দিতে পেরেছি, সে বিবেচনার ভার সহব্লগারদের হাতে। কেউ ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত।
শেষ করছি, আরেকটা আশংকা দিয়ে। যে হারে নতুন নতুন ব্লগার আসছেন, সে হারে পোষ্টগুলোর মন্তব্য কিন্তু, বাড়ছে না। কারো কারো অবস্থা দেখে মনে হয়, তিনি ব্লগে নিজের লেখা অন্যকে পড়াতে এসেছেন, অন্যের লেখা পড়তে নয়! আবার কিছু কিছু নিক সক্রিয় হয়েছে, যাদের কোন পোষ্ট নেই, আছে কেবল নির্দিষ্ট ঘরানার কিছু পোষ্টে আজেবাজে মন্তব্য –যেন কোন বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্যই এখানে আসা (কিছুটা পলিটিক্যাল ভাষ্য হয়ে গেল- দুঃখিত)। মডারেটররা কি এসব ব্যাপারে সবসময়ের মতই উদাসীন থেকে যাবেন?
মাস দুয়েক আগে ব্লগার ব্যান সংক্রান্ত জটিলতায় সৃষ্ট অস্থিরতাকালে আমি একটা শেষাত্মক পোষ্ট দিয়েছিলাম। দুই ঘন্টার মধ্যেই সেটা ডিলিট হয়ে যায় আর সেইসাথে আসে ব্যান করে দেবার হুমকি! সেটা নিয়ে আমার কোন দুঃখ নেই। দুঃখ হল এই যে, সেই পোষ্টের শেষদিকে তাঁদের কাছে আমার একটা বিনীত জিজ্ঞাস্য ছিল অনেকটা এই রকম,
“ব্যানকৃত ব্লগারের প্রায় সবাই আমার পোষ্টের নিয়মিত কমেন্টার। তাদের অবর্তমানে এখন কে আমার পোষ্টে কমেণ্ট করবে? বাকিদের কথা জানি না। আমি ব্লগে লিখি অন্যেদের কমেন্ট পাওয়ার জন্য।”
নিতান্তই, মজা করে বলা এ কথাগুলো এখন বড় সত্য মনে হচ্ছে। আমরা আবার কবে থেকে ভাল পোষ্ট আর মন্তব্যে ভরপুর প্রানবন্ত একটা ব্লগ পাবো যেখানে অসুস্থ মারামারি থাকবে না!
সবশেষে, কেউ বলতে পারেন, ব্লগিং ব্যাপারটাকে এত সিরিয়াসলি নেবার কিছু নেই। বেশীরভাগ ক্ষেত্রেই, সত্য কথা। অনেককে আমি নিজেই উপযাচক হয়ে এ উপদেশ দিয়েছই। কিন্তু, আমি যখন সামনের দিকে তাকাই, দিব্যদৃষ্টিতে যেন দেখতে পাই (পীর-ফকির কেউ নই আমি), পূঁজিবাদ, সম্রাজ্যবাদ আর ক্ষমতালিপ্সার লেজুড়বৃত্তি করে করে আমাদের মিডিয়াগুলো পংকিলতার সর্বনিন্মস্তরে চলে গেলে, সাধারণ বঞ্চিত মানুষগুলোর কথা বলার জন্য, শোনার জন্য ব্লগিং ছাড়া আর সব দুয়ার বন্ধ হয়ে যাবে। এখন হতেই যদি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরীতে আমরা ব্যর্থ হই, পরবর্তী প্রজন্মের যাওয়ার জায়গা থাকবে না।
মডারেটরদের সুদৃষ্টিতে পড়লে এ পোষ্টের ভবিষ্যৎ কী হবে জানি না...........সে পর্যন্ত বিদায়।![]()
আমার কথাগুলোকে টেকনিক্যাল দিক হতে বিশ্লেষন করে লিখেছেন কূঁড়ের বাদশা। সামুর ভবিষ্যৎ কি ? (সামুর ডেভেলপারদের প্রতি) না, না! ভুল বললাম! তাঁর কথাগুলোই আমার মত করে লিখেছে আমি।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধূররর....ঘুমাইগা....বলে বলে আপনাদের মত ভাল ব্লগারেরা পথ ছেড়ে দিয়েছেন বলেই আজ এই অবস্থা!![]()
পোষ্ট চাই, ভাল পোষ্ট।
খারাপ পোষ্টের জবাব ভাল পোষ্ট ছাড়া কোনভাবেই দেয়া সম্ভব নয়।
আর কাজী শাহেদের ঐ পত্রিকাটার নামটা যেন কী ছিল? সত্যিই ভুলে গেছি!
নিঃসঙ্গ নির্ঝর বলেছেন:
ভ্রাতা তায়েফ, বাস্তবতা যে বড়ই কঠিন এটাই সবচাইতে বড় বাস্তব। লেখক বলেছেন: বিগত পাঁচ-ছয় মাস কিন্তু সময়ের হাতেই ছেড়ে দিয়ে দেখেছি। কোন লাভ হয় নি। সময়ের হিসেব উলটে না দিলে তো আর চলছে না! অবস্থা দিনকেদিন বেশি বেশী খারাপের দিকেই যাচ্ছে!
কর্তৃপক্ষের যখন কোন মাথাব্যাথাই নেই, তখন আমাদেরকেই তো কথা বলতে হবে, তাই না!?
লেখক বলেছেন: উপায় নাই গোলাম হোসেন!
![]()
রাজিব খান০০৭ বলেছেন:
দারুন বলেছেন। আসলে আমি ব্লগে নতুন।তারপরও আমার কাছে যেটা মনে হচ্ছে এসব সমস্যার জন্য আমরাই প্রধানত দায়ী।যেকোন ক্যাচাল,গুজব সুষ্টিকারী পোস্ট দিন দেখবেন পোস্ট হিট।১০০ নীচে ব্লগার নামতে তো আমি দেখিই না।অথচ বেশীরভাগই লগইন করে চুপচাপ বসে থাকেন।কোনো পোস্টে মন্তব্য করেন না।ভালো লাগল না খারাপ লাগল তাও বুঝাচ্ছেন না।এভাবে কি ব্লগ জমে?
লেখক বলেছেন: আমরা জাতিগতভাবে কত ক্যাঁচাল করতে পারি, এই ব্লগ তার উজ্জ্বল প্রমান!
লগইন করে অনেকেই অন্য কাজ করেন, করতেই পারেন। কিন্তু, একেবারে ইগনোর করা ঠিক না। একটু একটু করে পোষ্ট পড়ে কমেন্ট করাটা খুব বেশী কষ্টের বিষয় নয় নিশ্চয়ই? আমার কষ্টটা সেখানেই!
রাজিব খান০০৭ বলেছেন:
ও আপনাকে +++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
কিন্তু, একটা ব্যাপার খেয়াল করলাম। প্রায় একদিন চলে যাবার পরেও এই পোষ্টের ব্যাপারে কর্তৃপক্ষের কোনরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল না!
ফাহমিদুল হক বলেছেন:
পড়লাম। আপডেটেড হলাম। ইদানীং একটু কম আসা হয়। তবে অনেক দিন ধরেই খেয়াল করছি এত অনলাইন ব্লগার, তবুও ভাল লেখার পরিমাণ আগের চেয়ে কম পাওয়া যায়। কম এসে, 'আমাদের সময়ই ভালো ছিল' গোছের সাধারণীকরণ হয়ে যাবে ভেবে, এবিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি।ঘটনা তাহলে সত্যি।
তবে আমার মনে হয় এটা একটা ক্ষুদে ট্রানজিশন পিরিয়ড। ব্লগ আবার ভালো ভালো পোস্টে জমে উঠুক, এই কামনা।
লেখক বলেছেন: আমাদের সময় ভাল ছিল এ রকমের উন্নাসিকতা নেই আমার।
আর ট্রানজিশন পিরিওড হলে তো ভালই। আমরা প্রানবন্ত ব্লগ দেখতে চাই।
ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
তবে 'ক্যাচাল পোস্ট' বলে আপনি যা বোঝাতে চাচ্ছেন সেইরকম বিষ্ঠা ছোঁড়াছুঁড়ি বরাবরই ছিল। এটা নতুন কিছু নয়। লাগামহীন স্বাধীনতায় লাগামহীন অশিষ্টাচার আরকি! এটা নিয়ে নতুন করে দুঃখিত হবার কিছু নেই।
লেখক বলেছেন: "বিষ্ঠা ছোঁড়াছুঁড়ি " থাকবে না, তা বলছি না। তবে, সেটা মেইনস্ট্রীমে আসবে না- এটাই নিয়ম হওয়া উচিৎ ছিল। এখানে, উল্টোটা হচ্ছে। কাদা ছোঁড়াছুঁড়িটাই সবার আগে প্রাধান্য পাচ্ছে!
দুঃখজনক।![]()
শ্রাবনের ফুল বলেছেন:
চমৎকার একটি পোষ্ট! আমি কয়েকদিন ধরেই এই কথা ভাবছিলাম, এমনকি এই সব আইজ এক্সেস পাইছি, আমার ঘুম আসে না, বাতাস করো গরম লাগে এই টাইপের পোষ্ট বেশি আসা দেখে লেখালেখি করতেও ইচ্ছা করে না। পোষ্টটি ভাল লাগল। আমরা একটি জমজমাট ব্লগ চাই। যেখানে পোষ্ট হবে সুস্থ্য চিন্তার মুক্ত আলোচনার।
লেখক বলেছেন: "আইজ এক্সেস পাইছি, আমার ঘুম আসে না, বাতাস করো গরম লাগে"!
হা হা হা............
ভালই বলেছেন।
"আমরা একটি জমজমাট ব্লগ চাই। যেখানে পোষ্ট হবে সুস্থ্য চিন্তার মুক্ত আলোচনার।"- এ নিয়ে তো মতানৈক্য হবে না! (কোন দোকথা হবে না!
)
আলিম আল রাজি বলেছেন:
আমার ছয় মাসের ব্লগ জীবনে পড়া অন্যতম ভাল একটা পোস্ট।প্রতিটা অক্ষরের সাথে একমত।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: অনেক বড় সার্টিফিকেট দিয়ে দিলেন। বড়ই শর্মিন্দা হৈলাম!
একমত হবার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার লেখাটা আমি শেষ করেছি এভাবে!
"তারপর। অনেকগুলো দিন পেরিয়ে গেল! ঝড় এল না! আমরা সবাই এখনো তৃষিত নয়ন, শুষ্ক বক্ষে অপেক্ষায় আছি সে ঝড়ের! 'আগমনী ধ্বনি শুনবো' বলে প্রতিটি উৎকর্ণ ব্লগারের অপেক্ষার প্রহর গোনা শেষ না!
কবে আসবে ঝড়?"
আঁতেল বলেছেন:
ব্লগে এতো বড় লেখা আর কারো পড়েছি বলে আমার মনে হয় না শুধু আপনারটা ছাড়া? এত চমৎকারভাবে বিষয়গুলি ফুটে তুলেছেন যে কি বলবো। প্রথমেই কমেন্ট করতে নিয়েছি যে এত বড় লেখা পড়তে মঞ্চায় না। কিন্তু এক ভাইয়ের কমেন্ট পড়ে দেখি আসলেই আমার ধারণা ভুল। অশেষ ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: লেখাটা একটু বড় হয়েছে, সন্দেহ নেই। তারপরেও মন পরিবর্তন করে কষ্ট করে কমেন্ট করেছেন বলে ধন্যবাদ। অনেক সময় মনে হয়, লেখাগুলো নয়, বরং কমেন্টগুলোই জীবনের অমূল্য সম্পদ।
হা...হা...হা... বলেছেন:
ইদানিং আরেকটি জিনিস বেশ ভাল ভাবেই শুরু হয়েছে। কিছু কিছু ব্লগার একসাথে দুটি পোষ্ট দেয় আবার কেউ কেউ একই পোষ্ট দুইবার দেয়। কিন্তু কর্তৃপক্ষ সেই পোষ্ট সরানোর কোন প্রয়োজনবোধ করে না। আমি এই নিয়ে পোষ্টও করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষের চেখে কি আর সেই পোষ্ট চোখে পড়ে।সামুর নীতিমালায় লেখা আছে একই সময় একই বিষয়ে অনেকগুলো লেখা আসলে সেই লেখা গুলো সরিয়ে দেওয়া হবে। কিন্তু সেটা কখনো প্রয়োগ হতে দেখলাম না। গত কয়েকদিনে প্রধানমন্ত্রীর ভারত সফর আর ছাত্রদলের দলীয় কোন্দলের লেখা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি।
ধন্যবাদ। ++++
লেখক বলেছেন: ঠিক বলেছেন! এটাও লেখায় যোগ করা দরকার ছিল। কিন্তু, একটুতেই এত বড় লেখা হয়েছে যে আর বাড়াতে সাহস করি নি। আর কারো প্রতি ব্যক্তিগতভাবে আঘাত পৌঁছাক তাও চাই নি বলেও একাধিক পোষ্টের ঘটনাটা তুলি নি। তবে, সব মিলিয়ে এসব খুবই দৃষ্টিকটু, অশিষ্টতার পরিচায়ক।
সিপিজিপিএইচ১৯৭১ বলেছেন:
৫৫০% সহমত ।
গত কাল ব্লগার কুঁড়ের বাদশার সামুর ভবিষ্যৎ কি ? (সামুর ডেভেলপারদের প্রতি)
আর ব্লগার হোসাইন১৯৫০-এর এটা ব্লগ নাকি ফেসবুক ??? - এই লিখাগুলোই সামুর কিছু সমস্যা তুলে ধরা হয়েছে । এই সমস্যাগুলোর আশু সমাধান জরুরী ; তা না হলে সামুর মান আর আক্ষরিক অর্থের এই মান সম্মত জমজমাটভাব ক্রমেই হ্রাস পাবে ।
লেখক বলেছেন: এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোন রকমের মাথাব্যাথা তো দেখতে পাওয়া গেল না!
ত্রিভুজ বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: শুধু হুমম... বলে শেষ করে দিলেন? আরেকটু বিস্তারিত আশা করে ছিলাম।
জানজাবিদ বলেছেন:
কোন ধরণের মোটিভেশন না থাকলে কষ্ট করে কিছু লিখতে ইচ্ছে হয়না। একসময় ভাল লাগতো পাঠকদের কমেন্ট, ভাল লাগা.........ইত্যাদি কিন্তু এখন অফিসের কাজের চাপে সব গোল্লায় গেছে। তারপরও হয়ত সময় বের করে লেখা যায় কিন্তু ঐ যে, মাথায় চিন্তা ঢুকে গেছে- লাভ কী? মনে হয় ব্লগারের জীবন চক্রের শেষ ধাপে চলে এসেছি।
এনিওয়ে, আপনার লেখার মূল ব্ক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। ব্লগ কতৃপক্ষ থেকে কোন ড্রাইভ না এলে অচিরেই এখানে ফালতু প্যাঁচাল ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবেনা।
লেখক বলেছেন: জীবন-জীবিকার চাপ আমাদের ছন্নছাড়া করে দিচ্ছে- অস্বীকার করার জো নেই। তারপরেও এই ভার্চুয়াল জগতের মায়াবী টান অন্যরকম। ফিরে ফিরে আসতে হয়, বারেবার।
আগের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয়।
ব্লগারের জীবন চক্রের শেষ ধাপে না এসে আবার নতুন করে শুরু করার চেষ্টা থাকুক।
আহমেদ রাকিব বলেছেন:
আমার ব্লগ বয়স নিতান্তই কম। নইলে বেশ কিছুদিন ধরে এই কথা গুলা নিয়া একটা পোষ্ট লিখতে ইচ্ছে করছিল। তবে ভাল হয়েছে লিখিনি। তোমার মতন এত সুন্দর গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব না। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এসেছে। স্পেশালী মডারেটরদের ব্যাপারটা। তোমার পোষ্টের বাইরে আর কিছু বলার নাই আসলে। সব কিছু উঠে এসেছে। এখন দেখার বিষয় এই পোষ্ট কতক্ষন থাকে।
লেখক বলেছেন: দেখা যাচ্ছে, পোষ্ট এখনো বহাল তবিয়তেই আছে।![]()
ব্লগ বয়স নিতান্তই অল্প হলেও লেখালেখিতে অনেক পরিপক্ক নিঃসন্দেহে।
ফটো ব্লগগুলো যেন থেমে না যায়।
রাজসোহান বলেছেন:
+++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরেকটু বিস্তারিত আলোচনা করলে ভাল হোত।
লেখক বলেছেন: আপনি যেভাবে চিন্তা করলেন এবং জানালেন, সেভাবে যদি ব্লগের সবাই না হোক বেশীরভাগ সদস্য চিন্তা করতেন, তবে, আজ একটা দারুন ব্লগ উপহার হিসেবে পেতাম!
রোবোট বলেছেন:
ইদানিং কেউ পড়তে চায় না। খালি লিখতে চায়। পুরনো যেসব ব্লগারের পোস্টে আগে ১০০ কমেন্ট পড়ত, তাদের পোস্টে আজকাল কমেন্ট অনেক কম। (আমিও আজকাল কমেন্ট কম করি)আগে ৫০ পোস্ট করতে ১ বছর লাগতো। এখন লাগে ২ মাস। পড়ার সময় নাই কারো।
"ভাত খাইসি" পোস্টে আপত্তি নাই, যদি অন্য পোস্টে কমেন্ট করে ঠিকমত। কয়দিন পর নিজেই মুছে দিবে হাবিজাবি পোস্ট (যেমন আমি দিসি)।
কিছু ব্লগারের (কুলোকে যাদের রেসিডেন্ট বলে) বেশ ভূমিকা আছে ভাল ব্লগারদের বিদায়ে। এদের পারফরম্যান্স এরকম থাকলে ১ম পাতায় কপি-পেস্ট পোস্ট আর "কালকে টাংগাইল যামু" পোস্ট ছাড়া আর কিছু দেখা যাবে না।
সামুতে কি ৩৮ হাজার ব্লগার না ৩৮ হাজার নিক? এক ফিফারই তো ঘোষিত নিক ১০-১২টা।
মডারেটরের লিমিটেশন নিয়ে কোন সমস্যা নাই, পক্ষপাত নিয়ে আছে। গত নভেম্বরে বিমা/বিডি/শুন্যের ব্যানের কারণ কি কারো জানা আছে?
লেখক বলেছেন: ব্লগে আমরা সবাই আমাদের কথা অন্যকে জানাতে আসি। সেজন্য লিখার কোন বিকল্প নেই। কিন্তু, অনেকেই ভুলে যান যে, ভাল লেখার জন্য বেশী পড়া ছাড়া কোন গতি নেই।
"আগে ৫০ পোস্ট করতে ১ বছর লাগতো। এখন লাগে ২ মাস। পড়ার সময় নাই কারো।"- পূর্ণ সহমত।
৩৮,০০০ ব্লগার বলতে সমসংখ্যক নিক্কেই বোঝানো হয়েছে বলে আমার ধারনা।
আর বিমা/বিডি/শুন্যের ব্যানের কারণ - এক বিরাট ইতিহাস। সংক্ষেপে বলতে গেলে, গুটিকয়েক ব্লগারের সেলিব্রেটি মন-মানসিকতা হতে উদ্ভূত জটিলতায় অন্য কিছু শুভাকাঙ্খী ব্লগারের অন্ধ সমর্থন এবং তার প্রতিক্রিয়ায় মডারেটরদের ঠগ্ বাছতে গাঁ উজাড় পদ্ধতি প্রয়োগের মত নির্বুদ্ধিতার মিশ্রনে ঐ নাটক মঞ্চস্থ হয়েছিল।![]()
নতুন রাজা বলেছেন:
ঠিক কথা...
লেখক বলেছেন: ধন্যবাদ.....
বিবর্তনবাদী বলেছেন:
কোয়ান্টিটি অধিকাংশ সময়ই কোলালিটির প্রতিপক্ষ। এখানেও তাই ঘটছে।
লেখক বলেছেন: সেই দ্বন্দ্বে আমরা চিরকালই কোয়ালিটির সাথে থাকতে চাই। আপনিও আসুন! ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
রোবোট বলেছেন: ইদানিং কেউ পড়তে চায় না। খালি লিখতে চায়। পুরনো যেসব ব্লগারের পোস্টে আগে ১০০ কমেন্ট পড়ত, তাদের পোস্টে আজকাল কমেন্ট অনেক কম। (আমিও আজকাল কমেন্ট কম করি)
আগে ৫০ পোস্ট করতে ১ বছর লাগতো। এখন লাগে ২ মাস। পড়ার সময় নাই কারো।
"ভাত খাইসি" পোস্টে আপত্তি নাই, যদি অন্য পোস্টে কমেন্ট করে ঠিকমত। কয়দিন পর নিজেই মুছে দিবে হাবিজাবি পোস্ট (যেমন আমি দিসি)।
কিছু ব্লগারের (কুলোকে যাদের রেসিডেন্ট বলে) বেশ ভূমিকা আছে ভাল ব্লগারদের বিদায়ে। এদের পারফরম্যান্স এরকম থাকলে ১ম পাতায় কপি-পেস্ট পোস্ট আর "কালকে টাংগাইল যামু" পোস্ট ছাড়া আর কিছু দেখা যাবে না।
সামুতে কি ৩৮ হাজার ব্লগার না ৩৮ হাজার নিক? এক ফিফারই তো ঘোষিত নিক ১০-১২টা।
মডারেটরের লিমিটেশন নিয়ে কোন সমস্যা নাই, পক্ষপাত নিয়ে আছে। গত নভেম্বরে বিমা/বিডি/শুন্যের ব্যানের কারণ কি কারো জানা আছে?
============================================
এই কথাগুলো বলতে এসেছিলাম। আগেই তিনি বলে গেছেন। পোস্টে একমত।
লেখক বলেছেন: রোবোটের ঐ মন্তব্যের উত্তরটাও দেখুন। তার সাথে একমত হতে পারবেন কীনা জানি না!
কুঁড়ের বাদশা বলেছেন:
ভালো লিখেছেন।
লেখক বলেছেন: আপনার পোষ্টের কথাগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে বললাম!
![]()
কালপুরুষ বলেছেন:
বেশ ভাল এবং গুছিয়ে লিখেছেন।
লেখক বলেছেন: থ্যাংক ইউ, সিনিয়ার সিটিজেন অভ দ্য ব্লগ!
![]()
ধন্যবাদ, ঠিক এজন্যই ব্লগের প্রয়োজন সবচেয়ে বেশী।
লেখক বলেছেন: সহমতের জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: বলতে পারছি না! মনে হয় ব্লগ বিরতি চলছে!
ফান্টুস বলেছেন:
গাড়ি থামে না থামে না....
লেখক বলেছেন: কার? আমার? আপনার? নাকি সামহ্যোয়ারইনব্লগের?
সিউল রায়হান বলেছেন:
আপনার লিখার থিমের সাথে হয়তোবা মিলে একটু আগে অনেক দুঃখ নিয়ে যেই লিখাটা লিখলাম সেটা...... আপনার লিখাটা খুব ভাল লাগলোপ্লাস
লেখক বলেছেন: আপনার লেখাটা দেখেছি। ভাল লেগেছে।
![]()
মনজুরুল হক বলেছেন:
ব্লগকে অনেক নামেই অভিহিত করা যায়, করা হয়ও। আমার কাছে এটাও এক যুদ্ধক্ষেত্র মনে হয়। অন্যায়-অত্যাচার-দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দান মনে হয়। এই যুদ্ধে যখন সাথী পাই তখন একাকিত্ব ঘোচে। যখন পাইনা তখন ভীষণ একা লাগে।
হাজারো রকম মানুষের ভিড়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে একরকম হতে হয়, সেটির অভাব দেখলে খারাপ লাগে।
ফুল দুই জায়গায় সুন্দর- গাছে এবং ফুলদানীতে। আমরা পকেটে রেখেই সুন্দরের খোঁজ করি!
দেখুন মত প্রকাশের সুযোগ পেয়ে কত কথা বলে ফেললাম!
শত ফুল ফুটতে দাও!!
লেখক বলেছেন: আপনি যে একজন অবিচল যোদ্ধা, সে ব্যাপারে আমার কোনই সন্দেহ নেই। অনেক সময় হয়তো কমেন্ট দিয়ে পাশে থাকতে পারি না (নিজেরই ব্যর্থতা), তাই বলে আত্মিক সঙ্গ সবসময়ই আছে- জেনে রাখুন।
"ফুল দুই জায়গায় সুন্দর- গাছে এবং ফুলদানীতে। আমরা পকেটে রেখেই সুন্দরের খোঁজ করি!"- ভালো বলেছেন।
লেখক বলেছেন: এইটা কিটা হইলো দেশী? এক শব্দে দায় সাইরা ফেললেন!
![]()
অলস ছেলে বলেছেন:
ভালো লিখেছেন। প্রসঙ্গে কিছু আর নাই বা বললাম। সবাই ভালো থাকুক।
লেখক বলেছেন: অলস ছেলে (আইলসা
)কমেন্টাইতে কখনো অলসতা (আইলাসামি
)করেছে, চোখে পড়ে নি। তাহলে, এই পোষ্টের ক্ষেত্রে কিপটামি করলো কেন? ঝাতি ঝান্তে ছায়!
লেখক বলেছেন: সব কিছু ছেড়ে খুঁড়ে কোথায় যেতে চান?
ভালো লিখেছো তায়েফ। এর বেশী কিছু বলার নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ। লিখতে থাকো, সেইসাথে কমেন্ট করতে থাকো। আজাইরা পোষ্ট ইগনোর করো।
আর কিছু করার তো দেখছি না!
রোহান বলেছেন:
অসাধারণ... আর কিছু বলার নাই.... এতো দেরী কইরা পোষ্ট দেখলাম কেন এর জন্য আফসুস খাইতাছি... একখান মজার কথা মনে হইলো, বছরও হয় নাই আমি ব্লগে লগিন করলে এক্কেরে তলায় পইড়া থাকতাম, ছয় সাত মাস আগে এমন একটা পোষ্ট দেখছিলাম যেখানে একশো জন অনলাইন দেইখা অবাক ভাব প্রকাশ করতাছে লেখক.... এখন দেখি সামুর বামদিকে অনলাইন লিষ্টিতে আমার উপরের লোক সংখ্যা আশংকাজনকহারে হ্রাস পাইছে আর নিচের জনসংখ্যা বিস্ফোরণের কথা আর কি বলবো... রোবুট নানা উপরে কইছে আগে ৫০ পোস্ট করতে ১ বছর লাগতো। এখন লাগে ২ মাস। পড়ার সময় নাই কারো। একদম সত্যি কথা....
লেখক বলেছেন: সত্যি কথা বলে শুধু সমর্থন জানালে চলবে না, ভাল লেখা দিতে হবে নিয়মিত, যাতে আমরা পড়ে পড়ে বড় বড় কমেন্ট করে যেতে পারি। ব্লগের পরিবেশের উন্নয়নে এর চেয়ে ভাল উপায় আমার জানা নেই, আপাততঃ।
এখন একে একে দেব, ইনশাআল্লাহ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
সামু দিন দিন ছোটখাটো বাংলাদেশের রূপ নিতেছে। বিপুল জনসংখ্যা, কোলাহল, অস্থিরতা, মারামারি-কোন্দল, অশ্লীল ও রুচিহীন অর্থহীন আলাপ। এগুলোর পরিমাণ বাড়ার সাথে সাথে ভালো, মননশীল, যত্নের ছোঁয়াসম্পন্ন লেখা দ্রুত কমে গেছে।
আজকে সারাদিনে পড়ে ভালো লাগা এবং কমেন্ট করার মতো একটা লেখা পেয়েছি। কোনো কোনোদিন তাও পাই না। এই অবস্থা নতুন না। আর এই অবস্থার সিংহভাগ দায়ভার মডারেশন ও কর্তৃপক্ষের।
সুতরাং নির্বাক থাকাই নিয়ম!
লেখক বলেছেন: চুপচাপ থাকার দিন শেষ হয়ে এসেছে। আমরা সবাই যদি সোচ্চার হই, তাহলে হয়তো কিছুটা হলেও উন্নতি হতে পারে।
ব্যক্তিগতভাবে আমিও চাই, এটি একটি মিনি বাংলাদেশের রূপ নিয়ে নিক, যেখানে সমাজের সবস্তরের মানুষের সরব উপস্থিতি থাকবে। কিন্তু, বহুজনের সেই কোলাহল যেন চিৎকার-চেঁচামেচিতে রূপ না লাভ করে সেটাও দেখতে হবে। আর সেটা দেখার জন্য কর্তৃপক্ষের যে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, বেশীরভাগ ক্ষেত্রেই তাঁরা ব্যার্থতার পরিচয় দিয়েছেন।
জনৈক আরাফাত বলেছেন:
হুম--- কোয়ালিটি আর কোয়ান্টিটির চিরন্তন দ্বন্দ্ব।
লেখক বলেছেন: সেই দ্বন্দ্বে আমরা চিরকালই কোয়ালিটির সাথে থাকতে চাই। আপনিও আসুন!
পন্ডিত বলেছেন:
পড়ার মত কিছুই ইদানিং পাওয়া মুশকিল হচ্ছে ।
লেখক বলেছেন: নির্মম সত্যকথন!
![]()
লেখক বলেছেন: নিশ্চয়ই!
![]()
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
ভাল পোস্ট বেশীক্ষন থাকছে না। ব্লগ অনেকটা ডায়েরীর মত, তাই কাউকে এটাও বলা যায় না যে, এটা লিখবেন না, ওটা লিখবেন। ব্লগের ডেভেলপারদের মনোযোগ দেয়া উচিৎ এ ব্যাপারে।
লেখক বলেছেন: আমি কাউকেই লিখতে মানা করছি না। মানা করছি অশিষ্ট হতে। অন্যের লেখা পড়ে নিজের লেখার মানকে উন্নত করতেই আমার একান্ত পরামর্শ।
লেখক বলেছেন: এটি আমাদের সকলের প্রত্যাশা...................
লেখক বলেছেন: ঠিক আছে, বুঝলাম পন্ডিত এই কথা বলেছেন!
আপনি কী বলেছেন?
![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
কেউ কেউ বলেন, আজকাল আগের মত ভাল লেখা পাই না। আমি বলি, পাবেন কোত্থেকে? ভাল লেখকদের তো আমরাই কাজিয়া-ক্যাঁচাল করে সসম্মানে বিদায় করে দিয়েছি। গত কয়েকদিনের কথা ভাবুন। ক’টা লেখা পেয়েছেন প্রিয়তে নেবার মত? শ’খানেক ব্লগার থাকেন অনলাইনে। অথচ, ঘন্টায় একশটি মন্তব্যও পড়ে বলে মনে হয় না।
এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তার উদ্রেককারী বিশেষত যারা ব্লগকে ইতোমধ্যে অনেক ভালোবেসে ফেলেছেন তাদের জন্য । প্রতিদিন ব্লগার বাড়ে, অসংখ্য পোস্টও হয়, তবু মনে হয় সামু প্রাণহীন হয়ে পড়েছে । অসংখ্য নতুন ব্লগার পাওয়া যাচ্ছে, সে তুলনায় খুব কমই ভালো লেখক উঠে আসছে ।
নতুনদের মধ্যে নাফিস ইফতেখার খুবই ভালো লিখতেন, তাকে এখন আর দেখা যায়না । এ পর্যন্ত যেসব ব্লগারদের হারিয়ে, বা তাদের লেখার বিরতিতে সামুর পাঠক বঞ্চিত হচ্ছে বা মানসম্পন্ন লেখার অভাবে সামুর ক্ষতি হচ্ছে বলে আমি বিশ্বাস করি, তাদের একটা তালিকা দেবার চেষ্টা করবো, যদিও এ মুহূর্তে সবার কথা মনে আসবেনা ।
*মিরাজ--ভাই ছিলেন দারুণ একজন ব্লগার । মুক্তিযুদ্ধ নিয়ে তার প্রচুর তথ্যমূলক পোস্ট আছে , যেগুলো থেকে ব্লগারেরা উপকৃত হয়েছেন নিঃসন্দেহে ।
রাশেদ--কমেন্ট রাজা রাশেদ একাই জমিয়ে রাখতো কমেন্ট দিয়ে ।
নুশেরাবু,-- অসম্ভব শক্তিমান এই লেখককে অনেকদিন দেখা যাচ্ছেনা ।
আরো নাম-নিক যোগ করবো ।
লেখক বলেছেন: পুরানো ক'জন ভাল ব্লগারের নাম মনে করিয়ে দিয়ে উদাস করে দিলেন!
আরো আগের মুখফোঁড় আর আনোয়ার সাদাত শিমুলের কথা মনে পড়ে?
নুশেরা'বুর কেককাহন এখনো শেষ হলো না বোধহয়!
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
*আরিফ জেবতিক- যার ক্ষুরধার লেখা থেকে ব্লগাররা বঞ্চিত হচ্ছে নিশ্চিত ।
*হাসিব-- অপছন্দের ব্লগারদের খোঁচানোর অভ্যাস হাসিবের ছিল ( কমবেশী আমাদের সবারই আছে), তবে যুক্তির ধাপ পেরুনোর অসাধারণ দক্ষতা ছিল হাসিবের । পোস্ট কম লিখলেও , যা লিখতেন তা হতো দুর্দান্ত ।
আরো যেসব ব্লগারেরা ব্লগকে জমিয়ে রাখতো, যারা এখন আর নেই বা থেকেও নেই -
নরাধম ওরফে হ্যারি সেলডন তামিম ইরফান হনলুলু ক-খ-গ বিষাক্ত মানুষ বিবর্তনবাদী প্রত্যুতপন্নমত্তিত্ব শফিউল আলম ইমন
আরো অনেকেই আছেন, সবার নিক এ মুহূর্তে মনে পড়ছেনা ।
লেখক বলেছেন: লিষ্টের সবাই সেই রকম রাইটার-ব্লগার!
হাসিবের ব্যান নিয়ে যযা হয়েছিল! এখনো মনে হলে স্মৃতিকাতরতায় ভুগি।
![]()
আপনাকে ধন্যবাদ, মনে করিয়ে দেবার জন্য!
হা...হা...হা... বলেছেন:
ব্লগে যখন শুদ্ধি অভিযান চলছিল তখন আমি ২/৩ দিনের জন্য দেশের বাড়িতে ছিলাম। এসে দেখি এই অবস্থা। সেই সময় আমি ছিলাম না তাই রক্ষে। তা না হলে আমিও ইন্নালিল্লাহ্ হয়ে যেতাম। কারণ তখন আমার সাথেও অনেকের ক্যাচাল চলছিল। যাইগোক, আপনার লেখাটি মডুডের মেইল করেদিন। যদি তাদের চোখে পড়ে....
লেখক বলেছেন: এখানে কী কী লেখা হচ্ছে, তা দেখাটাই মডারেটরদের দায়িত্ব। এই পোষ্ট যদি তাদের চোখ এড়িয়ে যায়, তবে সেটা তাদের অপরাধ। আমার ঠেকা পড়ে নাই, মেইল করতে। সবচেয়ে বড় কথা এই সব মেইলের যে তারা থোড়াই কেয়ার করে, নিকট অতীতের অনেক ঘটনাই তার উৎকৃষ্ট প্রমান।
আর শুদ্ধি অভিযানের ব্যাখ্যা দিয়েছি ১৯ নং কমেন্টের উত্তরে। দেখে নেবেন আশা করি।
![]()
ইসানুর বলেছেন:
নিরব হাসি বলেছেন: পন্ডিত বলেছেন: পড়ার মত কিছুই ইদানিং পাওয়া মুশকিল হচ্ছে ।
লেখক বলেছেন: তাঁদের কথা তাঁরা বলেছেন; আপনি কী বলেছেন, সেটা বোঝাও আমার জন্য মুশকিল হচ্ছে।
![]()
জনৈক আরাফাত বলেছেন:
আমি তো সঙ্গেই আছি। আমার তো শুধু পড়তেই ভালো লাগে বেশি। লিখি কম। আর, তাই দ্বিবর্ষপূর্তি পোস্ট শুধু নিজের পাতাতেই আপডেট হয়েছে। লেখক বলেছেন: কেক খাওয়ার ডরে চুপে চুপে উদ্যাপন করলে আমাদের কী করণীয়!
![]()
মুনশিয়ানা বলেছেন:
বাংলাদেশের সমাজ বাস্তবতার একটা ছাঁপ ব্লগেও পড়বে, এটাই স্বাভাবিক। আমি এই ব্লগে বাংলাদেশকেই দেখি- তার সমস্ত মনন, মানসিকতার গড়ন আর সাংস্কৃতির বৈশিষ্ট্যে...নতুন ব্লগারদের অনেকেই ভাল লিখছে, সামনে আরও বৈচিত্র পুর্ণ লেখক তাদের লেখা নিয়ে আসবে- এমনটাই হওয়া উচিত। আমার বিশ্বাস তা হবেও।
লেখক বলেছেন: আপনার কথায় আশা খুঁজে পাই।
কিন্তু, বাসতব পরিস্থিতি দেখে তো ভরসা পাই না!![]()
দেখা যাক, শেষ পর্যন্ত, আশার জয় হয় কীনা! আশায় ভর করেই তো বেঁচে থাকা!
ওরাকল বলেছেন:
সুন্দর লেখার জন্য ধন্যবাদ।আমার নিজের কিছু পোষ্টে
Click This Link
Click This Link
Click This Link
আপনার এই পোস্টের কথাগুলই বলতে চেয়েছিলাম, হয়ত আপনার মত সুন্দর করে গুছিয়ে হলতে পারি নি, কিন্তু কিছু ব্লগারদের মন্তব্য পড়ে আর তাদের উদ্ধত আচরন দেখে মনে হল আমি বিশাল অপরাধ করে ফেলেছি ( মেজরিটির সথে দ্বিমত করে নিজের কথা বলে ফেলেছিলাম, কিছু পষ্টে হয়ত চেপে রাখা রাগেরও প্রকাশ ঘটেছে) ।
পাঠকদের পরমত অসহিস্নুতা সামুর অন্যতক প্রধান সমস্যা (লেখক হিসেবে) আর পাঠক হিসেবে পড়ার মত পোস্ট খুজে বের করাটাও একটা বড় সমস্যা।
আমি যে কথাগুল বলতে চেয়েছিলাম তা আজ আপনি সন্দে ভাবে বলেদিয়েছেন। আপনাকে আবার ও ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার লেখাগুলো পড়েছিলাম। ঝামেলায় যেতে চাই নি বলে কমেন্ট করা হয় নি তেমন। তবে, পরামর্শ হলো, মেজাজ নিয়ন্ত্রনে রেখেই পোষ্ট দেয়া উচিৎ। নয়তো, হিতে-বিপরীত হয়ে যেতে পারে!
![]()
এখানে আসি নিজের লেখা পড়াতে,তারচেয়ে বেশি অন্যের লেখা পড়তে।কিন্তু ঘুরে ফিরে কয়েকজন ই কমেন্ট করেন।
লেখক বলেছেন: মানুষের হাতে সময় কমে গিয়েছে- এ কথাটাও অস্বীকার করা যায় না কোনমতে। তারপরেও এতটা আত্মকেন্দ্রিকতা মেনে নেয়া যায় না! আর নিজের ব্যাপারে আত্মসমালোচনা হলো, কবিতা একটু কম বুঝি, তাই পড়া হলেও কবিতার পোষ্টে কমেন্ট করার সাহস হয় না!![]()
অঃটঃ কাল যাচ্ছি 'তোমাদের' ক্যাম্পাসে...........
সারাদিনের প্রোগ্রাম।
মৌনোতা বলেছেন:
সবার সমান মত প্রকাশের অধিকার চাই। +++ এবং প্রিয়তে নিলাম।
আপনার ব্লগে কৌতুহলী এবং আরেকজন কে জানি নিয়মিত কমেন্ট করতো এবং জানামতে বাজে কোন কমেন্ট পাই নাই। কিন্তু কৌতুহলীকে ইদানিং দেখা যাচ্চেনা। তাকেও কি ব্যান করা হয়েছে?
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
কার কথা বলছেন মনে করতে পারছি না। তবে, গত নভেম্বরে কম সময়ের মাঝে এত ব্যান,জেনারেল,ওয়াচ নাটক হয়েছে থৈ পাওয়া মুশকিল ছিল। তাই, কে কে ব্যান হয়েছে এবং পরে কতজন আনব্যান হলো-তার সঠিক পরিসংখ্যান মডারেটদের কাছেও আছে কীনা - আমি সন্দিহান।![]()
মৌনোতা বলেছেন:
তবে কৌতুহলীর ব্লগে বেশ মজা পেতাম তাই বললাম। কেউ খবর জানলে আওয়াজ দিবেন।
লেখক বলেছেন: ওক্কে। চেষ্টা করবো?
আর আপ্নে করছেন কী! প্রথম পাতায় এই পোষ্টের লিংকু দিয়া দিছেন! ব্যাপক শরমের কথা!
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, যদিও প্লাস-মাইনাস আমার জন্য কোন বিশেষ অর্থ বহন করে না কোনকালে, যতটা বহন করে একটা ভালো কমেন্ট।
আর আপনি তো পুরোদস্তুর ছড়াকারে পরিণত হচ্ছেন, দেখছি।
ভালই।
আপনার উদ্দেশ্যকে সম্মান জানাচ্ছি।
আহমেদ রাকিব বলেছেন:
আর বিমা/বিডি/শুন্যের ব্যানের কারণ - এক বিরাট ইতিহাস। সংক্ষেপে বলতে গেলে, গুটিকয়েক ব্লগারের সেলিব্রেটি মন-মানসিকতা হতে উদ্ভূত জটিলতায় অন্য কিছু শুভাকাঙ্খী ব্লগারের অন্ধ সমর্থন এবং তার প্রতিক্রিয়ায় মডারেটরদের ঠগ্ বাছতে গাঁ উজাড় পদ্ধতি প্রয়োগের মত নির্বুদ্ধিতার মিশ্রনে ঐ নাটক মঞ্চস্থ হয়েছিল।-------------------------------------------------------------------
পুরা সহমত।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমি একটু আগেই চিন্তা করছিলাম , এই ব্যাখ্যার ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি কী? -জানতে ফোন করবো! এখন দেখি , তুমি পড়ে কমেন্টও করে দিলে।
![]()
ভালো।
স্বপ্নকথক বলেছেন:
সহমত!
লেখক বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।
তীরান্দাজ বলেছেন:
ধন্যবাদ তয়েফ আহমদআপনার সুন্দর লেখার জন্য...
নতুন হলেও বুঝেছি ব্লগে কাঁদা ছোড়াছোড়ি চলছে অপ্রতিরোধ্যভাবে।
সুস্থধারার মুক্ত আলোচনা কামনা করছি।
সবার শুভ বুদ্ধির উদয় হোক.....
লেখক বলেছেন: সবার শুভ বুদ্ধির উদয় হোক.....
ধন্যবাদ।
বিষন্ন নীল বলেছেন:
আমার নিকের বয়স দুমাস হতে চলল। সামুর ভিজিটর হিসেবে আছি প্রায় আট মাস। এত ভাল ভাল লেখা পড়ে কমেন্ট করতে ইচ্ছা করত। যে কারনে সামুতে রেজিস্ট্রশন করা। কিন্তু ইদানিং ভাল লেখা অনেক কমে গেছে। আমরা সবাই একটু চেষ্টা করলেই সামুকে অনেক ভাল অবস্হানে নিয়ে যেতে পারি।
আসুন একটু সচেষ্ট হই।
লেখক বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ।
তবে, কথা হলো, 'Charity begins at home', এর মত 'Good blogging begins at home' পদ্ধতির বিকাশ ছাড়া পরিস্থিতির উন্নয়নের তেমন কোন সম্ভাবনা নেই। অতএব, আপনি নিজে ভাল লেখা দিন, অন্যের ভাল লেখাকে উৎসাহিত করুন!
![]()
মৌনোতা বলেছেন:
স্বপ্নকথক বলেছেন: সহমত! সাথে আশ্চর্যবোধক চিহ্নটা কেনো ভাই?একটু আগে রিপোর্ট করতে ছেয়েছিলাম আপনার নামে তবে আমি ছাইনা কেউ এ ব্লগ থেকে বিদায় নিক। আসেন সবাই একসাথে ব্লগের সুস্থ পরিবেশ বজায় রাখি।
লেখক বলেছেন: ভাল উপলব্ধি।![]()
মারামারি করা ভালু না!![]()
থাকুন তাহলে, ব্লগিং নিয়ে!
ঘুমাতে গেলাম।
লেখক বলেছেন: আপনি বুঝতে ভুল করেছেন। আমি মডারেটরদের এককভাবে মোটেই দায়ী করি নি। আমরা আমাদের দায় এড়াতে পারি না কোনমতেই।
![]()
সন্যাসী বলেছেন:
নতুন হলেও আমি মনে করি ব্লগ হওয়া উচিত ভাবনা আর মত প্রকাশের এক উন্মুক্ত আলোচনাক্ষেত্র। কিন্তু এখানে প্রায়ই দেখা যায় ধর্মপুস্তক আর সংবাদপত্রের কাট-কপি-পেস্ট। ভাল পোস্টগুলোর জন্য আলাদা একটি সংকলিত পোস্ট দরকার। বর্তমানের সংকলিত পোস্টে তো আউল-ফাউল-জগাখিচুরী সব তালগোল পাকিয়ে পোস্ট করা হয়।ধন্যবাদ।
লেখক বলেছেন: আলাদা সংকলিত পোষ্ট! নতুন ধারনা। তবে, অনেক উচ্চাভিলাষী।
যাই হোক, ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার মন্তব্যটারে তো বাঁধাই কইরা রাখন দরকার। বুড়াকালে নাতি-নাতকুড়গুলানরে দেখামু! কমু, "তোগো নানা/দাদারে তোগো নানী/দাদী যতটা অকাউম্যা-আইলসা মনে করে আসলে সেইটা সইত্য না! বিখ্যাত ইশতিয়াক একবারে আমারে কমরেড কইয়া ডাক পাড়ছিলো!"
![]()
হোসাইন১৯৫০ বলেছেন:
সামুর মডু - ডেভু - ব্লগাররা একটু সচেতন আর যত্মবান হলে এই সমস্যা দ্রুত সমাধান হতো ।
ব্লগে দিন দিন বিরক্তিকর দিকগুলো আর সমস্যা বাড়ছে । এগুলোর আশু সমাধান হোক ।
ধন্যবাদ পোস্টের জন্য । আর দু:খিত দেরিতে এত ভাল পোস্টে কমেন্টের জন্য ।
লেখক বলেছেন: সমাধান চাইতেই এ পোষ্ট। মন্তব্যগুলো খেয়াল করুন।
![]()
মেহেরুবা বলেছেন:
আপনার নিজস্ব ভাবনা ও অনুভূতির প্রকাশটা খুব গোছানো ও সুন্দর।
নতুন ব্লগার হিসেবে বিস্তারিত বিশ্লেষণ করতে পারছিনা।
তবে লেখাটা খুব ভাল লেগেছে......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: সেইম টু মী!![]()
জেরী বলেছেন:
এককথায় প্লাস দিলাম
লেখক বলেছেন: আমিও এক কথায় ধন্যবাদ দিলাম। ![]()
লেখক বলেছেন: থ্যাংক ইউ। মন না চাইলেও তো আসতে হবে। এভাবে ছেড়ে দিলে তো সব কিছু নষ্টদের অধিকারে চলে যাবে।
![]()
রোহান বলেছেন:
উপরে যেইসব হেভি অয়েট লুকজনের নাম আইছে হেগো কিন্চিৎ বিচরণ আছে আম্রাবন্ধু ডট কমে। ঘুইরা আইসো কিন্তু...
লেখক বলেছেন: আমারব্লগে যাই মাঝে মাঝে, তবে পড়তে ইচ্ছে হয় না!
কেমন যেন অপরিচিত পরিবেশ!
![]()
রোহান বলেছেন:
আমার বলগের অবস্থা তো তথৈবচ... আর আম্রাবন্ধু হইলো গিয়া গ্রামীন আবহ পরিপূর্ণ... কসমোপলিটন কারাগার থেকে বেরিয়ে হাঁপ ছাড়তে পারো এই আর কি...
লেখক বলেছেন: হা হা হা..............কস্মোপলিটন কারাগার!
শব্দটা তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছি দেখা যাচ্ছে!
![]()
লেখক বলেছেন: ওক্কে!
![]()
লেখক বলেছেন: জ্বী জনাব! আমাকে চেনা খুব সহজ ছিল। পুরো প্রোগ্রামে আমিই একমাত্র পাঞ্জাবী/পায়জামা পরা ব্যক্তি ছিলাম।
![]()
লেখক বলেছেন: OK
আমি ঠিক শিউর ছিলাম না।
আমাকেও চেনা খুব সহজ ছিলো।ডায়াসের ডান কোণায় উন্মাতাল নাচুয়ে দের একজন আমি ছিলাম।
লেখক বলেছেন: ![]()
উন্মাতাল নাচুয়েদের কাছ হতে দূরে ছিলাম। আমার পোশাক উন্মাতাল নাচের উপযোগী ছিল না।বেশীরভাগ সময় মোকাম্মেল ভাইয়ের সাথে বসে ছিলাম।
সুশীল দর্শক।
শান্তির দেবদূত বলেছেন:
দারুন লিখেছেন। দেখা যাক সামনে কি আছে।
লেখক বলেছেন: হুমমম..........সেটাই এখন দেখার বিষয়। পড়ার জন্য ধন্যবাদ।
নীল ভোমরা বলেছেন:
সহমত!
লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ।
লেখক বলেছেন: দেখেছি..পরে কমেন্ট করব।
লেখক বলেছেন: ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লেখা........
খুব মিস করি অনিয়মিত অনেক ব্লগারদের.....
তাদের লেখা ।
তাদের কমেন্ট।
তারা যে আসে না তা ভাবিনা.............হয়তো ছায়ার মতই পাশেই আছে।
নতুবা লেখা পড়ে অনেক মানুষ ,সেটা তো টের পাই......
সামহোয়ার ইন এর জানালায় একবার ঢু না মেরে সেই প্রিয় ব্লগাররা যে থাকতে পারবেনা......সেটা খুব বিশ্বাস করি।
আশাবাদি মানুষ আমি।আশাকরি মেঘ কেটে গেলে আবারো দেখা হবে.......
ভালো ভালো লেখা লিখবে সবাই।
আমরা তো পড়বার জন্য বসে আছি.........
পুরাতন,নুতন সবাই মিলেই হতে পারে লেখালেখির মেলা।
সবাই লিখতে থাকি।পড়তে থাকি।
ভালো কিছু হবেই........
শুভেচ্ছা তায়েফ........
লেখক বলেছেন: "পুরাতন,নুতন সবাই মিলেই হতে পারে লেখালেখির মেলা।
সবাই লিখতে থাকি।পড়তে থাকি।
ভালো কিছু হবেই........"
আমারো সেটাই একান্ত বিশ্বাস.....ধন্যবাদ পড়ার জন্য।
লেখক বলেছেন: থ্যাংক ইউ।
জুহো. বলেছেন:
চমৎকার লিখেছেন। সামুর বেশ কিছু পরিবর্তন দরকার। ১৪ই জানুয়ারির একটা পোষ্টে আমি কিছু বলেছিলাম। ব্লগ জীবনঃ ১ বছর পারঃ তথ্যের মহাসমুদ্রে বিচরন-(সাথে কিছু প্রস্তাব)
ফিডব্যাকে প্রস্তাব গুলো পাঠিয়ে দেয়া দরকার।
লেখক বলেছেন: ফিডব্যাকে কিছু পাঠানোর ইচ্ছে নেই। প্রতিটি পোষ্টের খুঁটিনাটি চেক করে দেখাটা মডারেশন টীমের দায়িত্ব। এই পোষ্ট তাঁরা না দেখে থাকলে সেটা তাঁদেরই ব্যর্থতা.......
লেখক বলেছেন: লিংক দেয়া ছাড়া আর কোন কাম নাই?
সহমত।
আমরা স্বসন্মানে (?) বিদায় করতে পছন্দ করি এতে বিশেষ শ্রেনী পায় বিশেষ আনন্দ।
আমি মনে করি মডারেশন বোর্ডকে নতুন করে বিন্যাসের দরকার আছে। কিছু কিছু পোস্ট দেখলে মডারেশন বোর্ড আছে কিনা সে সন্দেহ জাগে। ঠিক এখন সাম্প্রতিক মন্তব্যের ঘরে আছে এমন কিছু...
"আমাদের সামহ্যোয়ারইনব্লগ!- কোথায় যাচ্ছে? আমরা কী ভাবছি? কর্তৃপক্ষেরই বা চিন্তাভাবনা কী?" এর সাথে যোগ করা দরকার ব্লগাররা কোথায় নিয়ে যাচ্ছে ..
লেখক বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ। আমরা চাই কর্তৃপক্ষ নড়েচড়ে বসুক। পজেটিভ পরিবর্তন আসুক এই ব্লগে।
নীল ভোমরা বলেছেন:
আমার আঙিনায় পদধুলি দেবার আমন্ত্রণ অমন্ত্রণ রইল। আপনার মত একজন উন্নত চিন্তাধারার ব্লগারের একটা মন্তব্য আশা করছি আমার এই পোস্টে।
লেখক বলেছেন: উন্নত চিন্তাধারার ব্লগার বলে কী মাথায় তুললেন নাকি আছাড় দিয়ে মাটিতে ফেললেন- বুঝলাম না!
![]()
লেখক বলেছেন: No Problem.
![]()
ফেরারী পাখি বলেছেন:
আমি কোনদিন এ বিষয়গুলোতে কথা বলিনি। আজই প্রথম বলছি।আপনার মত সামহোয়ারইনকে নিয়ে অনেকেই ভাবেন এবং একেবারেই যে কেউ এ ব্যাপারে গঠণমূলক পোষ্ট দেননি, তাও নয়। তবু কেন যে কর্তৃপক্ষ এত এত এত উদাসীন আমি জানি না।
আজকাল মনে সামুর মান অনেক কমে গেছে। কি সব লেখা আসে!
যাই হোক।
অনিয়মিত ভালো ব্লগারদের খুব খুব মিস করি। আমি যখন ব্লগে এলাম, তখন সবাই নিজেদের এক এক করে গুটিয়ে নিচ্ছেন। আমি কাউকে কাউকে খুব কম পেয়েছি। তবুও যতটা পেয়েছি এই প্রাপ্তিও কম নয়।
ওরা ফিরে আসুন, এটাই কামনা করি।
আর কর্তৃপক্ষ কিছুটা হলেও বিবেচক হন।
লেখক বলেছেন: পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ দেয়া ছারা তো আর কিছুই বলতে পারছি না!
![]()
লাক্স সুন্দরী নিয়ে তোল্পাড় হয়ে যাচ্ছে ব্লগে- দেখেছেন নিশ্চয়ই?![]()
জুল ভার্ন বলেছেন:
প্রিয় তায়েফ, বেশ ভাল এবং গুছিয়ে লিখেছেন।বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সমাজ বাস্তবতার একটা ছাঁপ ব্লগেও পড়বে, এটাই স্বাভাবিক। আমি এই ব্লগে বাংলাদেশকেই দেখি- তার সমস্ত মনন, মানসিকতার গড়ন আর সাংস্কৃতির বৈশিষ্ট্য। যারা ব্লগে এখন নিয়মিত লেখেননা, কিম্বা ব্যান হবার কারনে লিখতে পারেননা-তাদের বেশীর ভাগই কাউকে না কাউকে পার্সোনাল শত্রু ভেবে প্রতি নিয়ত উত্তক্তো করতেন। আমি নিজেই সেই সব কয়েক জন "বিখ্যাত" ব্লগারের অকারন কুতসিত মানষিকতার নির্মম শিকার! তারা ব্লগের পরিবেশ শুধু নস্টই করতেননা-সামহোয়ারইনকে ধংশ করার নানাবিধ চেস্টা করেছেন-যা অনেকেই অবগত আছেন। যাদেরকে ব্যান করা হয়েছে-তাদের ব্যান ব্লগ নিয়ম মেনেই করাছেন কর্তিপক্ষ-যা আমার একান্ত বিশ্বাস। তাদের ব্যান না করলে হয়ত ব্লগে সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনাই কঠিন হত। আমি মনে করি-কেউ কারো জন্য কিম্বা কোন কিছুর জন্য অপরিহার্য্য নয়। নতুন ব্লগারদের অনেকেই ভাল লিখছেন, সামনে আরও বৈচিত্র পুর্ণ লেখক তাদের লেখা নিয়ে আসবেন- এমনটাই হওয়া উচিত এবং আমার বিশ্বাস তা হবেও।
লেখক বলেছেন: তাদের বেশীর ভাগই কাউকে না কাউকে পার্সোনাল শত্রু ভেবে প্রতি নিয়ত উত্তক্তো করতেন।
আপনার এ কথাটি মেনে নিলেও বলতে হয় যে, তাঁদের চেয়ে হাজারগুনে বেশী উত্তক্তকারী এই ব্লগেই বহাল তবিয়তে আছেন। আমার প্রশ্ন কার কার উপর কঠোর মডারেশন প্রয়োগ করা হয়েছে তা নিয়ে নয়, আমার প্রশ্ন ঐ মডারেশনের স্বচ্ছতা নিয়ে, যা নিয়ে প্রশ্ন তুললেও ব্যান হয়ে হয়!![]()
কেউ কারো জন্য কিম্বা কোন কিছুর জন্য অপরিহার্য্য নয়। নতুন ব্লগারদের অনেকেই ভাল লিখছেন, সামনে আরও বৈচিত্র পুর্ণ লেখক তাদের লেখা নিয়ে আসবেন- এমনটাই হওয়া উচিত এবং আমার বিশ্বাস তা হবেও।
আপনার বিশ্বাসের সাথে আমিও বিশ্বাসী হতে চাই। তাই বলে অতীতের ভুলগুলোকে ভুলে যেতে চাই না।![]()
কায়কোবাদ বলেছেন:
বিবর্তনবাদী বলেছেন: কোয়ান্টিটি অধিকাংশ সময়ই কোলালিটির প্রতিপক্ষ। এখানেও তাই ঘটছে।
কোয়ান্টিটি চাই না কোয়ালিটি চাই।
আপনাকে প্লাস।
লেখক বলেছেন: থ্যাংক ইউ........
ব্যতিক্রমী বলেছেন:
তায়েফ ভাই, ব্লগ একসময় আমার নেশার মতো হয়ে গিয়েছিল, এখন আর তেমন না। আমি যখন রেজিঃ করি তখন এই ব্লগে চমৎকার লেখা পেতাম। অনেক ব্লগারই এখন লেখে না। একটা পোস্ট করলে ১০ মিনিট পরেই প্রথম পাতা হতে গায়েব। মন্তব্য নাই। আর এখন ব্লগের পোস্টগুলি দেখলে বিরক্ত হই। ২ টা ছবি, ৩ টা ১৮+, ৫ টা ছাগু, আমি সেইফ আরো কতো রঙ্গের পোস্ট।
ভাবি ব্লগ আরো এগিয়ে যাবে, কিন্তু না ক্রমেই পিছিয়ে যাচ্ছে। আপনি যে একটা চমৎকার পোস্ট দিয়েছেন। এইজন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: খারাপ কিছুর জবাব সবসময়ই সবচেয়ে ভালটা দিয়েই করতে হয়। আর তাই, খারাপ পোষ্টের জবাবে আমাদের ভাল পোষ্ট দেয়া ছাড়া আর কোন বিকল্প পথ নেই। বিশেষ করে, কর্তৃপক্ষের যখন কোন মাথাব্যাথাই নেই, তখন আমাদের হাতে এটাই শেষ অস্ত্র।
গৌতম রায় বলেছেন:
১. ব্লগিং জিনিসটা কি সেটা কি আমরা আদৌ বুঝি? ব্লগিং আর মশকরা করা যে এক জিনিস না, সেই বোধ আমাদের কয়জনের আছে? ব্লগিং দুনিয়া ঠিক কোন জায়গায় চলে যাচ্ছে, সেই জ্ঞানটুকু কি আমাদের আছে? সবকিছুর ক্ষেত্রে আমরা নিজেদের বিচার করি বৈশ্বিক পরিপ্রেক্ষিত থেকে, কিন্তু ব্লগিঙের ক্ষেত্রে সেটা কি আমরা আদৌ করি?২. সামহোয়্যারের পরিকল্পকদের কাছে কিছু আশা করে লাভ নেই। তাঁরা জনপ্রিয়তা চান (বলা ভালো হিট চান), মানের ব্যাপারে তাঁদের কোনো মাথাব্যথা নেই।
৩. ৫০ হাজার ব্লগার আর ৫০ হাজার নিক এক কথা নয়। আমারব্লগের সুশান্ত সেদিন বলছিলেন- সব মিলিয়ে নিয়মিত ব্লগারের সংখ্যা ৩০০-৪০০ হবে। এতোটা কম না ধরলেও আমি মনে করি বাংলা ব্লগারের সংখ্যা কোনোমতেই ১০০০ ছড়াবে না। অনেকেরই একাধিক নিক আছে। সুতরাং নিক সংখ্যা দেখে আহ্লাদিত হওয়ার কিছু নেই।
৪. আপনার লেখাটি একটা আলোচনার সূত্রপাত ঘটালো। এটাকে ধরে আরও অনেক কথা বলা যায়। বিশেষ করে সামহোয়্যার আসলে ব্লগ পরিমণ্ডলে কী করতে চায়, সেটা জানা দরকার। তারা একটা গাড়ি চালু করে দিয়েছে, কিন্তু সেটাকে যে কোথাও থামাতে হবে, কোথাও স্পিড বাড়াতে হবে, সেই ধারণা বোধহয় তাদের নেই। যার ফলে আজকে ব্লগারদের এই ধরনের পোস্ট দিতে হচ্ছে।
লেখক বলেছেন: তারা একটা গাড়ি চালু করে দিয়েছে, কিন্তু সেটাকে যে কোথাও থামাতে হবে, কোথাও স্পিড বাড়াতে হবে, সেই ধারণা বোধহয় তাদের নেই। - এই কথাটা দারুন লাগল।
ব্লগকে সিরিয়াসলি নেয়ার কিছু নেই, এটা যেমন সত্য কথা, তেমনি একেবারে হালকাভাবে নেয়াটাও ঠিক হবে না! মধ্যপন্থা অবলম্বনই শ্রেয়।
লেখক বলেছেন: দুনিয়ার সবখানেই পলিটিক্স, ব্লগও আর বাদ পড়বে কেন?
![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
গুছানো লেখা ভাল লাগছে। কিচচছু কওনের নাইক্কা , #৮৯ কমেণ্ট টা ভাল লাগছে।
কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি
একটা ই কথা হোক কোয়ালিটি।
লেখক বলেছেন: আমি ঠিক জানি না ঘটনাটা কী! গত কয়েকদিন বেশ কয়েকটা ভাল লেখা এসেছে ব্লগে- খেয়াল করেছেন?
এরশাদ বাদশা বলেছেন:
মডারেশন সম্পর্কে বলি। মডারেশন জিনিসটা থাকার দরকার আছে। কিন্তু একচোখা মডারেশন যে কতো ক্ষতি করছে এই ব্লগের বলার অপেক্ষা রাখেনা। একচোখা মডারেশনের ফলে অনেক ভালো ব্লগার বিদায় নিয়েছে ব্লগ থেকে। তার মধ্যে বিমা অন্যতম। বিমার ব্লগিং এ ব্লগের প্রান ছিলো বলে মনে হয় আমার। তুচ্ছ কারনে তাকে ব্যান করা হলো। অথচ এর চে বড়ো বড়ো দোষ করেও পার পেয়ে যাচ্ছে রেসিডেন্টরা। নতুন ব্লগারদের সম্পর্কে বলি- পড়ার ধারেকাছে নেই একটাও। শুধু লিখেই চলেছে। তাদের জন্য আমার পরামর্শ থাকবে, হাসান মাহবুবকে অনুকরন করার। এই লোক অল্পদিনেই ব্লগে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, তার সিকিভাগও বহু পুরোনো ব্লগারের নেই। কারন আর কিছুই নয়, তার পড়ার ক্ষমতা। হেন পোস্ট নেই, যেখানে তার কমেন্ট পড়েনা। শুধু পড়েন বললে কম বলা হবে, বলা উচিত গিলেন।
আর ক্যাচাল সম্পর্কে বলতে গেলে- এখন ব্লগে গালিবাজি একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোয়াইন ফ্লু ভাইরাসের মতো এটা ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। তবে এটা ঠিক যে, মাঝে মাঝে মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আমার মেজাজ খারাপ হয়, আকাইম্মা পোস্টগুলো দেখলে। প্রথম পাতায় আকাইম্মা পোস্টের ভিড়ে খুব দ্রুত হারিয়ে যায় অর্থবহ পোস্ট, যেমন গল্প, কবিতা প্রবন্ধ এগুলো। একেবারে আগপাশতলা বিহীন পোস্টগুলো কর্তৃপক্ষের অবজার্ভেশনে রাখা দরকার বলে মনে করি।
ব্লগে আর একটা জিনিস হরহামেশাই দেখা যাচ্ছে, যেটার ট্যাগ ১৮+। যে হারে এই টপিকে পোস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে মনে হয় কর্তৃপক্ষের এই নিয়ে আলাদা একটা ক্যাটাগরি তৈরী করা উচিত। যেখানে ১৮+ লেখাগুলো প্রকাশিত হবে।
আপনার ব্লগিং বয়স আর আমার বয়স সেইম। অথচ কি এক অজানা কারনে এই ব্লগে আমার খুব কম আসা হয়। দুঃখিত।
লেখক বলেছেন: আপনার কথাগুলোকে সম্মান জানিয়ায়েই বলছি, সবকিছুকে মডারেশনের ব্যর্থতা বলে কোন লাভ নেই। আমাদেরও ব্যর্থতা কম নয়।
আমরা নিজেরাও ভাল লেখার কদর কম করি। সন্দেহ নেই, এখানে অনেকেই আসেন কেবল মজা করতে, মজা নিতে; কিন্তু, বেশী বেশী মজা নিতে গিয়ে শেষপর্যন্ত মজাটাই হারিয়ে যেতে বেসেছে। সেদিকে কারোই খেয়াল নেই।
আপনার আর আমার ব্লগিং বয়স সমান হলেও আমি প্রথম এক বছর পুরো নিষ্ক্রিয় ছিলাম।
এরশাদ বাদশা বলেছেন:
যখন বলা শুরু করছি থামবোনা আর। এই ব্লগে ভালো লেখার কদর কম। এই জিনিসটা একবারে স্বীকৃত সত্য। আমার পোস্টগুলোর দিকেই নজর দ্যান। যে লেখাগুলো আবেগ দিয়ে, যত্ন করে লিখেছি, সেখানে পড়ার লোকের দারুন অভাব ছিলো। কিন্তু যেগুলো শয়তানি করে, হেলায় শুধুমাত্র ফান করার জন্য লিখে দিয়েছি, সেগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে সবাই। এ জিনিসটা আমাকে পীড়া দেয়। নিজেকে জুকার জুকার মনে হয়। তাই মাঝে মাঝে জুকারগিরি বন্ধ রাখি। লিখিনা। লিখতে ইচ্ছে করেনা। এ পোস্টে আমার পছন্দের কিছু লিখার লিংক দিয়ে গেলাম। সময় হলে পড়বেন আশা করি। গল্প-উড়ালপঙ্খী
স্বপ্নচোর-সিরিজ
অপমান
ছোটগল্প-বাবা
ছোটগল্প-সহযাত্রী-১
সহযাত্রী-২
লেখক বলেছেন: যে লেখাগুলো আবেগ দিয়ে, যত্ন করে লিখেছি, সেখানে পড়ার লোকের দারুন অভাব ছিলো। কিন্তু যেগুলো শয়তানি করে, হেলায় শুধুমাত্র ফান করার জন্য লিখে দিয়েছি, সেগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে সবাই।
কথাটা দুঃখজনক হলেও সত্য।
লিংক দেয়ার জন্য ধন্যবাদ। সবগুলোতে যাওয়ার চেষ্টা করব।
কুঙ্গ থাঙ বলেছেন:
ভাল পোস্ট এবং ভাল পোস্টে পাঠক উপস্থিতির হার কমে গেছে। আগের মতো সেরকম প্রানবন্ত আলোচনাও চোখে পড়েনা। পুরোনো ব্লগারদের অনুপস্থিতি খুব অনুভব করি, যারা আমার ব্লগে নিয়মিত হাজিরা দিয়ে উৎসাহিত করতেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
এরশাদ বাদশা বলেছেন:
ধন্যবাদ আপনাকে। লিংকগুলো ঘুরে আসার জন্য।
লেখক বলেছেন: লিংকগুলো দেবার জন্য আপনাকেও ধন্যবাদ। কয়েকটা ভাল লেখা পড়তে পারলাম.......
শাফ্ক্বাত বলেছেন:
লেখক বলেছেন: আমরা জাতিগতভাবে কত ক্যাঁচাল করতে পারি, এই ব্লগ তার উজ্জ্বল প্রমান!আমি আগেও বলেছিলাম ব্লগে আমি বাংলাদেশ কে দেখি। কথাটা মনে হয় সত্যি। তবে বাংলাদেশের শিক্ষিতরাই এখানে তাদের কর্মের ছাপ রেখে যাচ্ছেন।
আমি সামহোয়্যারের অনেক নামডাক শুনে এখানে এসেছিলাম। বলতে পারেন একটা ছোটখাট হার্টব্রেক হৈসে।
লেখক বলেছেন: হার্টব্রেক হৈছে, সমস্যা নাই।![]()
আস্তে আস্তে চালায়া যান। জানেন তো? স্লো অ্যান্ড স্টেডি উইন্স্ দ্য রেস!![]()
লেখক বলেছেন: বুঝা গেল যে, বিগত চার মাসেও সুদৃষ্টি আকর্ষন করতে পারি নাই!![]()
আদনান ফারাদী বলেছেন:
হয় কি জানেন? আমরা নতুন ব্লগাররা এখনো পুরনদের লেখা পড়ছি।
লেখক বলেছেন: আমরা একটু পুরানোরাও আরো পুরানোদের লেখা পড়ি.....![]()
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
অনেক দেরিতে এই পোষ্টটা চোখে পড়লো।দিন যতো যাচ্ছে, আপনার পোষ্টের কথা ততো সত্য হচ্ছে।
কি যে ঘটে ..... একদিন হয়তো চিরতরে সামু ছেড়ে চলে যাবো, সামুতে আর ফিরে আসবো না।
লেখক বলেছেন: আমি এখনো এতটা নৈরাশ্যে ভুগি না....ভাল সময়ের জন্য আমি কাছিমের খোলের ভেতরে বসে অপেক্ষা করি.....
জটিল বলেছেন:
দীর্ঘশ্বাস ... নাহ্ , একসময় ব্লগ টা নেশার মত ছিল , অনেক অনেক ভাল লেখক এবং লেখিকা ছিলেন , এখন অবস্থা ভিন্ন , আসেপাশেই আছেন সবাই হয়ত , নিজ নিজ ব্যস্ততায় সবাই , ব্লগেরও এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে একটু একটু করে সব চলে যায় ...
তবে এটা ঠিক যে একটা সময় ব্লগ এ না এলে মনে হত অনেক কিছু মিস্করে ফেললাম (!) , মন্দের ভাল এখন যে সেটা একদমই মনে হয়না আর ।
ভাল থাকুন ভ্রাতা
লেখক বলেছেন: নেশার মত ছিল, কোন সন্দেহ নাই.....
সেইসব ভাল লেখক-লেখিকার মাঝে নিজেরেও ধইরা রাখেন...![]()
আমি ভালই আছি, আপ্নে ক্যামন আছেন??
জাতি জানতে চায় বলেছেন:
অনেক কিছুর সাথেই একমত! সাথে আছে কিছু বাস্তবতা! রাজনৈতিক কারনেই ব্লগ মূলত প্রধান দু'টা গ্রুপে বিভক্ত ছিলো! আর গালিগালাজটাও মূলত একটা গ্রুপেরই সম্পদ ছিলো! এখন সরকার সমর্থিত সেই গ্রুপটি হয়ত সরকারের সরূপ দর্শন আর সেই সাথে নিজেদের বাগাড়াম্বতার কারনে ক্ষেই হারিয়ে ফেলছে! এজন্য ব্লগকে খানিকটা ইমব্যালান্স মনে হতে পারে!ব্লগের ধরনও সব সময় একই থাকবে এমনটা আশা করিনা! আশা করি নতুন ধরনটাও অল্প কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হবে!
লেখক বলেছেন: অতটা গভীরভাবে ভেবে দেখি নি!![]()
জটিল বলেছেন:
আমি স্রষ্টার কৃপায় ভালই আছি আর আমি আসলে ব্লগার হিসেবে এক্সপায়ারড্ ।
এখন নিজস্ব লাইব্রেরীতে সময় দিচ্ছি আর ডায়েরী লিখছি , সম্প্রতি প্রকাশনা জগতের সাথে যুক্ত মানুষদের সাথে হাল্কা পাতলা খোশগল্প করে নিজের অজ্ঞতাগুলো জানার চেষ্টায় ব্যস্ত ... নিজেকে স্থির করি একটা স্থানে এরপর না হয় আবার লেখালেখি শুরু করা যাবে
লেখক বলেছেন: তাহলে, বলতে হয় যে, সব কিছু মিলিয়ে আপনি বেশ ভালই আছেন, মজায় আছেন!![]()
অলস ছেলে বলেছেন:
সন্ধে থেকে খোড়াখুড়ি করেও মন দিয়ে পড়া আর মন ভরে কমেন্ট করার মতো একটা লেখা খুঁজে পেলাম না। লেখক বলেছেন: সন্ধে থেকে খোড়াখুড়ি করেও মন দিয়ে পড়া আর মন ভরে কমেন্ট করার মতো একটা লেখা খুঁজে পেলাম না।
কাল সন্ধ্যায় আমারো একই অবস্থা হয়েছিল।
মাঝে মাঝে খুব হতাশ লাগে রে ভাই...![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



























“আমাদের হাত বাঁধা নেই, আমাদের চোখ খোলা, আমরা বলতে পারি।” ....কাজী শাহেদের এই পত্রিকা কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে গেছে