আমার প্রিয় পোস্ট
- আসেন ফন্টের দুনিয়াই ভাইসা যায়(পৃথিবীর সব ধরনের ফন্ট কালেকশন)







- বিডি গ্লাডিওটোর
- জানুন আপনার সেল ফোনটি আসল কিনা














- টিপস ম্যান
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- সাইবারপরিসরে, বিকল্প মাধ্যমের খোঁজে - ফাহমিদুল হক
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- বিংশ শতাব্দীর কিছু উল্লেখযোগ্য বক্তৃতা - নাজনীন১
- তাবিজ-কবজ সম্পর্কে মাওলানা মুহিউদ্দীন খানের বক্তব্য এবং এর জবাব - সৈয়দ মবনু
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- পাকিস্তান প্রতিষ্ঠা মুসলমানদের জন্য আত্মহত্যা'মাওলানা আবুল কালাম আজাদ - শাহানূর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- ***টিপসঃ ইসলাম বিষয়ক প্রশ্ন বা ইসলামকে হেয় করে কোন লেখা দেখলে যা করণীয়*** - উমর
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- এন্টি গল্প > সেই ডানকানা মাছটি আর ফিরে আসেনি > - মনজুরুল হক
- ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন
- নাস্তিকতার স্বপক্ষের বহুল প্রচলিত যুক্তি খণ্ডন - এস. এম. রায়হান
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- মুনাফিক মওদুদী - তুষারপাত
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- রাহুল দেব বর্মন আছেন, থাকবেন। চিরকাল.......... - কপোত
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- মুছে যাওয়া ফাইল, ফোল্ডার পুনরুদ্ধার করুন নিমেষে। - কপোত
- ফ্রী সিডি! ফ্রী সিডি!! ফ্রী সিডি!!! কত সিডি দরকার আপনার?
- ইন্ঞ্জিনিয়ার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ভাবছেন নির্লজ্জ, কিচ্ছু যায়-আসে না ( আমার এটম বোম
) - মেঘ
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- দিগন্ত ছোঁয়া বাঁশরীর সুর - রুবাইয়াত ইসলাম সাদাত
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- সব বাংলা বর্ণ নিয়ে বাক্য -এর উদাহরণ - সিউল রায়হান
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন পর্ব-১০
৩১ শে মার্চ, ২০১০ রাত ১১:১৩
গণিত শাস্ত্রে অবদান
![]()
গণনা এবং পরিমাপ মানুষের আদিমতম বৈশিষ্ট্য। দৃশ্যমান বস্তুজগতের নানান বস্তুর পরিমান গণনা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে আর এখান থেকেই শুরু হয়েছে গণিতের পথ চলা। বিজ্ঞানে(Science) গণিত আর কলায়(Art) চিত্রশিল্প- এই দুই বস্তুই সকল মানুষের বোধগম্য। সংজ্ঞাগতভাবে গণিত হচ্ছে(Mathematics) পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা। এতে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। গণিতের সার্বজনীন ভাষা ব্যবহার করে বিজ্ঞানীরা একে অপরের সাথে ধারণার আদান-প্রদান করেন। এ কারনে গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা(Language of Science)।
বিজ্ঞানের সূচনাকাল হতেই গণিতে কিছু না কিছু কাজ হয়েছেই। আফ্রিকার সোয়াজিল্যান্ডে(Swaziland) পাওয়া বেবুনের দুইটি হাড়ের উপরে গাণিতিকভাবে কাটা দাগকেই গণিতচর্চার সবচেয়ে প্রাচীন নিদর্শন বলে ধরা হয় এবং এ হাড়গুলো খৃষ্টপূর্ব ৩৫,০০০ অব্দের! যাই হোক, ব্যাবিলন, মিসর, ভারত, চীন যেখানেই সভ্যতার বিকাশ ঘটেছে সেখানেই গণিতে কিছু না কিছু কাজ হয়েছে। এর মাঝে ইউক্লিডের ইলিমেন্ট্সের(Elements) কথা আমরা আগেও বেশ ক’বার উল্লেখ করেছি। এছাড়া বেশ কয়েকজন গ্রীক, মিশরীয় এবং ভারতীয় বিজ্ঞানীর কাজের সংক্ষিপ্ত আলোচনা করেছি। কিন্তু, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে গণিতের উপর করা এইসব কাজ তখনো পর্যন্ত কোন সামগ্রিক রূপ পরিগ্রহ করে নি; সেইসাথে বিজ্ঞানের অন্যান্য শাখায় গণিতের ব্যবহারও খুব বেশী প্রচলিত হয় নি। এরকম একটা অবস্থাতেই মুসলমানরা গোণিতের হাত ধরতে এগিয়ে আসেন। বিজ্ঞানের জগতে মুসলমানদের সদর্প আবির্ভাবের একেবারে প্রথম দিন থেকে পতনের কাল পর্যন্ত যত বিজ্ঞানী এসেছেন তাঁদের একটি বৃহৎ অংশই কোন না কোনভাবে গণিতে অবদান রাখতে সক্ষম হয়েছেন। গণিতের নানান শাখার প্রচলন, বিজ্ঞানের অন্যান্য শাখায় বিভিন্ন তত্ত্ব প্রমানে এবং দৈনন্দিন জীবনে গণিতের ব্যাপক ব্যবহারের মাধ্যমে এ সময় গণিতের খোল্নলচে পালটে দিয়ে একে নতুন রূপ দেয়া হয়।
![]()
বেবুনের হাড়ের উপর গণিত চর্চার প্রাচীনতম নিদর্শন
এ নিয়ে বিস্তারিত আলোচনা অনেক সময়ের ব্যাপার এবং তা অনেকের বিরক্তির উদ্রেক করাটাই স্বাভাবিক। তাই, মুসলমানদের মাঝে কেবল যেসব গণিতবিদেরা(Mathematians) সর্বকালেই স্মরণীয় তাঁদের কথা আলোচনা করা হবে। এক্ষেত্রে, একটা কথা মনে রাখা আবশ্যক যে, গণিতে মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল জ্যোতির্বিজ্ঞানের সমস্যা সমাধান এবং মুসলমানদের জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের চর্চা সবসময়েই হাতে হাত রেখে চলেছে। ফলে, প্রায় সকল জ্যোতির্বিদই গণিতে দৃশ্যমান অবদান রেখেছেন। সেইসাথে এটা বলে নেয়া আবশ্যক যে, ভারতীয় গণিতের সংস্পর্শ এবং প্রভাবেই সর্বপ্রথম মুসলমানরা গণিতে আগ্রহী হয়ে ওঠেন।
গণিতে সবার আগে বলার মত যাঁদের অবদান তাঁরা হচ্ছেন দুই ফাজারী, আবু ইস্হাক ইব্রাহিম আল-ফাজারী (أبو إسحاق إبراهيم بن حبيب بن سليمان بن سمورة بن جندب الفزاري; ?-৭৭৭)এবং আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবন্ ইব্রাহিম আল-ফাজারী(أبو عبدالله محمد بن إبراهيم الفزاري;?-৮০৬), সম্পর্কে যাঁরা পিতা –পূত্র। তাঁরা মিলিতভাবে ( ইয়াকুব ইবন্ তারিক(يعقوب بن طارق; ?-৭৯৬)ও সাথে ছিলেন) ভারতীয় সিদ্ধান্তের একটি ‘সুর্য্য সিদ্ধান্ত’ এবং ব্রহ্মগুপ্তের প্রায় সবগুলো কাজের অনুবাদ সম্পন্ন করেন এবং তার ভিত্তিতে ‘আজ্ জিজ্ আল-মাহ্লুল মিন আস্-সিনহিন্দ্ লি-দারাজাত্ দারাজা’ রচনা করেন। এরপর পরই সাবিত ইবন ক্বুরা(৮৩৬-৯০১), হাজ্জাজ ইবন্ ইউসুফ ইবন্ মাতার(৭৮৬-৮৩৩;কুখ্যাত উমাইয়া শাসনকর্তা নন) এবং অবধারিতভাবে হুনায়ন ইবন্ ইসহাক(৮০৯-৮৭৩) আলাদা আলাদাভাবে টলেমীর আল-ম্যাজেস্ট, ইউক্লিডের ইলিমেন্টস্ সহ গ্রীক গণিতের বড় বড় কাজসমূহের অনুবাদ কাজ সম্পন্ন করে ফেলেন। খৃষ্টীয় অস্টম এবং নবম শতকে আরো যাঁরা গণিতে অবদান রাখতে সক্ষম হন তাঁদের মধ্যে আবু আলী ইয়াহিয়া(?-৮৩১), হারুন ইবন্ আলী(?-৯০০) আহ্মাদ ইবন্ মুহাম্মাদ নাহাওয়ান্দী(?-৮৩৫), আল-মারোয়ারেজী, আল-ফারগানী উল্লেখযোগ্য।![]()
সংখ্যায় দশমিক চিহ্নের প্রবর্তনকারী সম্ভবতঃ পৃথিবীর প্রথম পান্ডুলিপি, আরবী ভাষায়
কিন্তু, গণিতে এসব বিজ্ঞানীর কাজ একজন মাত্র ব্যক্তির অবদানের কাছে চাপা পড়ে যায়। তিনি আর কেউ নন আবু আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবন্ মুসা আল-খোয়ারিজ্মি(৭৮০-৮৫০), বিজ্ঞানের ইতিহাসের জনক জর্জ সার্টন(George Sarton) যাঁকে যে কোন বিচারে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ বলে স্বীকার করে নিয়েছেন। গণিতে তাঁর মৌলিক কাজের ফিরিস্তি অনেক লম্বা। সেদিকে না গিয়ে শুধু দুইটি অমর কীর্তি নিয়ে কথা বলি। আজকের দিনে একটি শিশুও ১ থেকে ৯ এবং ০ এই দশটি চিহ্নের সাহায্যে মূল গাণিতিক কাজগুলো সম্পাদন করতে সক্ষম। কিন্তু, মাত্র এক সহস্রাব্দ আগেও ব্যাপারটা এত সহজ ছিলো না। এক হাজারের পরে কোন সংখ্যা থাকা সম্ভব- এটি অনেকেরই কল্পনারই বাইরে ছিল। এরকম পরিস্থিতিতে আল-খোয়ারিজমি এসে বদলে দিলেন দৃশ্যপট। বললেন, মাত্র দশটি চিহ্নের সাহয্যে শুন্য হতে অসীম পর্যন্ত সকল সংখ্যাকে সহজে প্রকাশ করা সম্ভব। এ ব্যাপারে তাঁর লেখা বইটির নাম হলো “অন ক্যালকুলেশন অভ হিন্দু নিউম্যারালস্ (ল্যাটিনঃ Algoritmi de numero Indorum)”; মূল আরবী নামটি আমার জানা নেই । মূল ধারনাটি তিনি নিলেন এরও আগের হাজার বছর ধরে চালু ভারতীয় উপমহাদেশের গাণিতিক সিস্টেম থেকে আর এর সাথে দশমিক সংখ্যার ব্যবহার যোগ করে একে আরো উন্নত করে তুললেন। তাঁর দ্বিতীয় কীর্তি হচ্ছে বীজগণিতের(Algebra) আবিষ্কার। বীজগণিত ছাড়া আজকের উচ্চতর গণিতের এক পৃষ্ঠাও অকল্পনীয়। তাঁর অমর গ্রন্থ ‘আল-কিতাব আল-মুখতাসার ফি হিসাব আল-জাবর্ ওয়াল মুক্বাবিলা’('الكتاب المختصر في حساب الجبر والمقابلة' English:The Compendious Book on Calculation by Completion and Balancing") বীজগণিতের ভিত্তিমূল। বইয়ের নামের ‘আল-জাবর’(الجبر) শব্দ থেকেই ‘অ্যালজেব্রা’ শব্দের উৎপত্তি। এছাড়া গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা সহ অন্যান্য স্থানে আজকের দিনে ব্যাপকভাবে ব্যবহৃত অ্যালগরিদম্(Algorithm- কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপবিশিষ্ট পদ্ধতি) আরবী আল-খোয়ারিজ্মির ল্যাটিন অপভ্রংশ ছাড়া আর কিছুই নয়। এসব ছাড়াও দ্বিপদী সমীকরণ, জ্যামিতি, ত্রিকোনমিতি, পরিমিতি সহ গণিতের সকল শাখাতেই আল-খোয়ারিজ্মির সচ্ছন্দ বিচরণ ছিল। তাঁর পরেই গণিতে যাঁদের নাম উল্লেখ করতে হয় তাঁরা হচ্ছেন আল-মাহানী, বনু মুসা ভ্রাতৃত্রয়(এই তিন ভাই হচ্ছেন আবু জাফর(৮০৩-৮৭৩), আহ্মাদ(৮০৩-৮৭৩) এবং আল-হাসান(৮১০-৮৭৩) ইবন্ মুসা) এবং সাবিত ইবন্ ক্বুরার পুত্র সিনান্ ইবন সাবিত ও পৌত্র ইবরাহিম ইবন সিনান(৯০৮-৯৪৬) প্রমুখ।
![]()
আল-জাবর্ ওয়াল মুকাবিলা
দশম শতকের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ হচ্ছেন আবু আব্দুল্লাহ্ মুহাম্মাদ ইবন্ জাবির ইবন্ সিনান আল-বাত্তানী(محمد بن جابر بن سنان البتاني ;৮৫৮-৯২৯)। ত্রিকোনমিতি তাঁর হাতে একটি স্বয়ংসম্পূর্ন শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। Sine, Cosine, Tangent প্রভৃতি ত্রিকোনমিতিক অনুপাতের তাৎপর্য সঠিকভাবে অনুধাবনের মাধ্যমে তিনি এসব অনুপাতের পারস্পরিক সম্পর্কের সূত্রগুলো(যেমনঃ tanA=sinA/cosA) আবিষ্কার করেন, যেগুলো আজো সমানতালে ব্যবহৃত হয়। গণিতে বাত্তানীর উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন আবুল ওয়াফা বুজ্জানী(৯৪০-৯৯৮) , আবুল কামিল ইবন্ আস্লাম(৮৫০-৯৩০) এবং আবু জাফর মুহাম্মাদ ইবন্ আল-হাসান আল-খাজানী(৯০০-৯৭১) বেশ বিখ্যাত। আবুল ওয়াফা sin(A+B)= sinAcosB+cosAsinB সূত্রের আবিষ্কারক। অন্যদিকে, বীজগণিতে অসাধারণ বুৎপত্তি সম্পন্ন মিশরীয় গণিতবিদ আবুল কামিলকে ‘আল-হিসাব আল-মিশরী’ নামে ডাকা হোত, যার অর্থ হচ্ছে ‘মিশরীয় ক্যালকুলেটর’(Egyptian Calculator)।
একাদশ শতকে যথারীতি আল-বিরুনী, ইবন সীনা আর ইবন হাইছামের কাজের নিচে আর সকলেই চাপা পড়ে গিয়েছেন। এদের মধ্যে আবু মাহ্মুদ আল-খুজান্দী(৯৪০-১০০০), আহ্মাদ ইবন ইউনুস(৯৫০-১০০৯) , আবুল জুদ মুহাম্মাদ ইবন লাইসুস্সানী এবং আলী ইবন্ আহ্মাদ উল্লেখযোগ্য। আবু রায়হান মুহাম্মাদ ইবন্ আহ্মাদ আল-বিরুনী(৯৭৩-১০৪৮) সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাঁর সুবৃহৎ বিজ্ঞানকোষ ‘কানুন মাস্উদী‘ এর ত্রিকোনমিতি অধ্যায়টিতে নজর বুলালেই বোঝা যায় গণিতে তাঁর কাজের পরিমান কত সুদুরপ্রসারী। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে, তিনি বিজ্ঞানকে গণিত ব্যবহারের হাতিয়ার তুলে দিয়েছিলেন। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে ০ থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত প্রতিটি ডিগ্রি এবং ডিগ্রির ভগ্নাংশের জন্য একটি সাইনছক(Sine Table) তৈরী করেন এবং এ জন্য তিনি যে পদ্ধতি ব্যবহার করেন তা আজকের দিনে ইন্টারপোলেশন তত্ত্ব(Theory of Interpolation) নামে পরিচিত, যদিও এই তত্ত্বের আবিষ্কারক হিসেবে আমরা মহাবিজ্ঞানী আইজাক নিউটনকেই(Issac Newton) চিনি। ইবনুল হাইছাম(৯৬৫-১০৩৯) বিশুদ্ধ গণিতের উপর ৪১টি এবং জ্যামিতির উপরে ২৬টি গ্রন্থের প্রনেতা। মানবচক্ষুর কার্যাবালীর ব্যাখ্যাদানে জ্যামিতির ব্যবহার এক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় কীর্তি।
দ্বাদশ শতকেও গণিতবিদেরা তাঁদের কাজের পস্রা সাজিয়ে একের পর এক আসতে থাকেন যাঁদের মধ্যে ইউনুস সাফ্ফার(?-১০৩৫), জারক্বালী(১০২৯-১০৮৭), ইবনুস্ সামাহ্(?-১০৩৫), ইবন্ আবু রিজাল, ইবনুদ্ দাহ্হান(?-১১৯১) এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে, এদের ছাড়িয়ে যাঁর নাম বেশী উচ্চারিত হয় তিনি হলেন কবি ও দার্শনিক ওমর খৈয়াম(১০৪৮-১১৩১)। বীজগণিতের বহুমাত্রিক সমীকরণের(Multidimentional Equation) উপর তিনি প্রচুর কাজ করেন এবং অনেকদুর এগিয়ে যান। দ্বিপদী উপপাদ্য(Bionomial Theorem) এর উপর তাঁর এবং অপর মুসলমান বিজ্ঞানী আল-খারাজীর(৯৫৩-১০২৯) অবদান এত বেশী যে, সহজেই তাঁদের একজনকে এর কৃতিত্ব দেয়া যেত, যদিও সে কৃতিত্ব গিয়ে জুটেছে বিজ্ঞানী ব্লেইজ্ প্যাস্কেলের(Blaise Pascal; ১৬২৩-১৬৬২) ভাগ্যে।
![]()
ত্রিঘাত সমীকরণের সমাধানে ওমর খৈয়ামের প্রচেষ্টা
ত্রয়োদশ শতক হতেই মুসলমান গণিতবিদের মৌলিক কাজের পরিমান কমে যেতে থাকে। এদের মধ্যে কামাল আল-দীন আল-ফারিসী(১২৬৭-১৩১৮), শরফ আল-দীন আল-তুসী(১১৩৫-১২১৩), ইবনুল লুবিদি(১২১০-১২৬৭), জামশেদ আল-কাশী(১৩৮০-১৪২৯) এবং ইবন্ আল-শাতীর(১৩০৪-১৩৭৫) গণিত বিষয়ে একাধিক গ্রন্থের রচয়িতা। তবে, নাসিরুদ্দীন আল-তুসী(১২০১-১২৭৪) এদের সকলকে অতিক্রম করেছেন। ‘মারাগাহ্’ মানমন্দিরে বসে তিনি জ্যোতির্বিজ্ঞানের পাশাপাশি গণিতেও তাঁর অমিত প্রতিভার সাক্ষর রাখেন। আল-বাত্তানীর হাতে আলাদা শাস্ত্র হিসেবে গোড়াপত্তন হওয়া ত্রিকোনমিতি(Trigonometry) তুসীর হাতেই পূর্ণাঙ্গ রূপ লাভ করে। ইউক্লিডের ইলিমেন্টস্ কেন্দ্রিক জ্যামিতি থেকে বেরিয়ে এসে তিনিই প্রথম Non-Euoclidean Geometry এর সূচনা করেন এবং তাঁর কপালের লিখন হিসেবে সে কৃতিত্ব চলে যায় সপ্তদশ শতকের ইতালীয় বিজ্ঞানী জিওভান্নি জিরোলামো সাচ্চেরীর(Giovanni Girolamo Saccheri; ১৬৬৭-১৭৩৩) কাঁধে!
তুসীর পরে আর তেমন কোন মুসলমান বিজ্ঞানী গণিতে লক্ষ্যনীয় অবদান রেখেছেন বলে জানা যায় না। স্পেনের আবুল হাসান আলী আল-ক্বালাসাদীকেই(১৪১২-১৪৮৬) মোটামুটিভাবে শেষ মুসলমান গণিতবিদ হিসেবে চিহ্নিত করা হয়।
সুদীর্ঘ সাত পর্বব্যাপী টানাহেঁচড়া করা এই হচ্ছে মোটামুটি বিজ্ঞানে মুসলমানদের অবদান। সন্দেহ নেই, বিজ্ঞানের উপরোক্ত শাখাসমূহ ছাড়াও আইনশাস্ত্র(Law), ইতিহাস(History), সমাজবিজ্ঞান(Sociology), রাষ্ট্রবিজ্ঞান(Political Science), সমরবিজ্ঞান(Military Science) এবং প্রত্নতত্ত্বে(Archeology) মুসলমানদের উল্লেখ করার মত বেশ কিছু অবদান রয়েছে। কিন্তু, উপরের আলোচনা থেকেই যেহেতু এটি মোটামুটি উপলব্ধি করা গিয়েছে যে, প্রায় আট শতাব্দী বা তারও কিছু বেশী সময় ধরে মুসলমানরা বিজ্ঞানে অতুলনীয় অবদান রাখার মাধ্যমে একটি উচ্চমাত্রার সভ্যতার সূচনা করেছিলেন, সেহেতু, এসব অবদান নিয়ে আর বেশী আলোচনা টেনে এনে পাঠকের বিরক্তির উদ্রেক না করাই শ্রেয় মনে হচ্ছে। এখানে, একটা বিষয় কিন্তু বাদ থেকেই যাচ্ছে, আর তা হচ্ছে, মুসলিম দর্শন এবং দর্শনে তাঁদের অবদান। সন্দেহ নেই, এটি একটি চরম বিতর্কিত(Controversial) বিষয়। অনেকে এ বিষয়ে মুসলমানদের অনেক অবদান দেখতে পান, আবার অনেকে কোনরকম অবদান স্বীকারেই আগ্রহী নন। যাই হোক, মুসলমানদের জীবনযাত্রা, উত্থান, পতন থেকে শুরু করে তাঁদের ইতিহাসের প্রতিটি বাঁকে এই দর্শন(Philosophy) এবং দার্শনিকেরা(Philosophers) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুদুরপ্রসারী ভূমিকা পালন করেছেন। সে আলোচনা শুরু হচ্ছে পরের পর্ব থেকেই এবং এ জন্য এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় পর্বটি একটু পড়ে রাখা আবশ্যক বলে মনে করছি।
চলবে.....
আগের পর্বগুলোঃ
১. ভূমিকা পর্ব
২. বিজ্ঞানের দর্শন
৩. প্রাচীন বিজ্ঞানের ইতিহাস
৪. মৌলিক চিকিৎসাবিজ্ঞানে অবদান
৫. ব্যবহারিক চিকিৎসাবিজ্ঞানে অবদান
৬. রসায়নবিজ্ঞানে অবদান
৭. আলোকবিজ্ঞানে অবদান
৮. জ্যোতির্বিজ্ঞানে অবদান- প্রথম পর্ব
৯. জ্যোতির্বিজ্ঞানে অবদান- দ্বিতীয় পর্ব
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুর বলেছেন:
প্লাস-- ধৈর্য নিয়ে পোষ্টগুলার জন্য
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ধৈর্য্য ধরে পড়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ। মাইনাস দেয়াটা পাঠকের মৌলিক মানবিক অধিকার।
আমার কিছুই বলার নেই।
ছবিগুলো ঠিক করা হয়েছে।
লেখক বলেছেন: ঠিক আছে।
কিন্তু, গত দুই পোষ্টে দেখি নাই কেন!![]()
স্পেলবাইন্ডার বলেছেন:
গণিতে মুসলিম বিজ্ঞানীদের অবদান দেখছি অসামান্য। কিন্তু কথা হচ্ছে, পাশ্চাত্যের আধুনিক যুগের গণিতজ্ঞরা কি ঐসব মুসলিম বিজ্ঞানীদের অবদান স্বীকার করেন?
এইচএসসির গণিত বইয়ে দেখেছিলাম, দ্বিপদী উপপাদ্যের জনক ওমর খৈয়াম। তাছাড়া আর কোন মুসলিম গণিতবিদের নাম কোথায় চোখে পড়েনি বা খেয়াল করতে পারছি না।
এই সিরিজ সম্পর্কে নতুন আর কি বলব? চলুক।
লেখক বলেছেন: কিছুটা ক্লান্ত।![]()
কেউ স্বীকার করুন আর না করুন, সত্য তো চাপা থাকে না!
ম্যাভেরিক বলেছেন:
জামশীদ আল কাশি, my favorite, পৃথিবীর প্রথম Human Computer বলা যায় তাঁকে। এ কাজ করার জন্য তিনি ট্রিপল এঙ্গেল সূত্র sin3φ=3sin φ-4sin^3φ উদ্ভাবন করেন; এ ছাড়া ত্রিভুজের কোসাইন সূত্র c^2=a^2+b^2-2abcosC, যা এখনও ফ্রান্সে আল কাশি থিওরেম নামে পরিচিত, তাঁরই সৃষ্টি। C=৯০ ডিগ্রি হলে তা পীথাগোরাসের সূত্রে পরিণত হয়।
লেখক বলেছেন: প্রথমেই সম্মানিত, অনেক দিন পরে আপনাকে ব্লগে পেয়ে।
দ্বিতীয়তঃ ধন্যবাদ, Human Computer এর ব্যাপারটা ধরিয়ে দেয়ার জন্য।
তবে, বাস্তবতা হলো, এগুলো নিয়ে বিস্তারিত লিখার সাহস করি না।![]()
পাঠক লাঠিসোটা নিয়ে পিটাতে আসতে পারে!![]()
এরশাদ বাদশা বলেছেন:
চলুক। +++++
লেখক বলেছেন: জ্বী, জনাব। চলছে।
![]()
ওমর খৈয়াম একজন বড় গনিতবিদ সন্দেহ নেই। খোওয়ারিজমী দ্বিঘাত সমীকরন পর্যন্ত কাজ করে গিয়েছেন। এর পরবর্তী কাজগুলো করেন ওমর খৈয়াম।
পশ্চিমে মোটামুটি ভাবে স্বীকার করা হয়। যেহেতু মুক্ততা রয়েছে, সেজন্য। পাঠ্য পুস্তকে এদের অবদানের কথা রয়েছে। আর এ সংখ্যা সিস্টেম আরব সংখ্যা সিস্টেম হিসেবে পরিচিত।
লেখক বলেছেন: পশ্চিমে মোটামুটিভাবে স্বীকার করা হয়, অথচ আমাদের স্বীকার করতে দেয়া হয় না- ব্যাপারটা এমন কি?
Click This Link
লেখক বলেছেন: ওটা একটা দারুন লেখা ছিল।
![]()
রুদ্র তুফান বলেছেন:
আপ্নি কেমন সময় দেন এই বিষয়গুলো নিয়ে পড়তে? মুগ্ধ হলাম! আগের কয়েকটি পর্ব বাকি। পড়ে নিব।ধন্যবাদ
লেখক বলেছেন: সময়!!
এইটা হৈলো গিয়া নিজের পাতা ফাঁদে নিজেই পইড়া যাওনের চরম উদাহরন। শুরু কইরা বিপদে পইড়া গেছি। এখন সময় দিতেই হয়!![]()
আসিফ মহিউদ্দীন বলেছেন:
আপনার সিরিজগুলো আমি পড়ছি। অনেক বড় কাজে হাত দিয়েছেন। এটা কি বই আকারে বেরুবে? চেষ্টা করুন বের করতে।যদিও ধর্মের সাথে বিজ্ঞানের মিশ্রন সংক্রান্ত লেখাগুলি পড়লে আমার হাসি পায়, কিন্তু এই সিরিজটা পড়ে ভালই লাগছে। অফলাইনে পড়ছি, মোবাইল দিয়ে পড়তে হচ্ছে ব্যস্ততার কারনে। তাই মন্তব্য করতে পারি না।
অনেক কিছুই জানা ছিল না, আবার অনেক কিছু আগে থেকে জানতাম।
পড়তে পড়তে মাঝে মাঝে কিছু প্রশ্ন চলে আসে, কিন্তু মোবাইলে থাকার কারনে লিখতে পারি না, পরে ভুলে যাই।
জ্ঞান বিজ্ঞানে ভারতবর্ষের অবদান নিয়েও যদি কিছু লিখতেন এমন করে, খুব আনন্দিত হতাম। প্রাচীন চার্বাক থেকে বুদ্ধ দর্শন, শুন্যের আবিষ্কার ইত্যাদি সম্পর্কে পড়তে আমার বেশি ভাল লাগে। মুসলিমদের অনেক দুরের মানুষ মনে হয়, সেটা অবশ্য আমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার।
লিখতে থাকুন তায়েফ ভাই, ব্লগে ভাল মানসম্পন্ন পাঠকের সংখ্যা কম হলেও পরিশ্রম বৃথা যাবে না।
লেখক বলেছেন: ব্যস্ততার মাঝেও পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ।
'অনেক বড় কাজ'- সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।
বই কী করে বের করে জানা নেই।![]()
বিজ্ঞানে ভারতবর্ষের অবদান নিয়ে আগ্রহ থাকলেও লেখার মত এত মাল-মশলা কোথায় পাবো! তবে, এই লেখাটা যেমন একটা জেদের উপর শুরু করা; তেমন কোন উপলক্ষ্য জুটলে ওটাও হয়তো লিখেও ফেলতে পারি!!![]()
মুসলিমদের অবদানকে এত দুঃখজনক এবং সুপরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে যে, তাঁদেরকে দুরের মানুষ মনে হওয়াটা খুবই স্বাভাবিক। এ লেখা পড়ে যদি ঐ দূর্ভাগা বিজ্ঞানীরা আপনার কিছুটা কাছে আসে-সেটাও অনেক বড়পাওয়া হবে।
ডিজিটালভূত বলেছেন:
পড়লাম। জানলাম। সংরক্ষণ করলাম। ++++++++++++++++
লেখক বলেছেন: জেনে ভাল লাগল।
অলস ছেলে বলেছেন:
গণিত পর্ব কোনমতে তিতে অষুধের মতো পড়লাম, বড়ই ভয় লাগে লেখক বলেছেন: তিতে অষুধ!! সত্য বলেছেন!![]()
৫ নং মন্তব্যের উত্তর দ্রষ্টব্য।![]()
অবদান নিয়ে আর কিছু লেখার ইচ্ছে আপাততঃ নেই।
পরে কখনো আলাদা পোষ্ট দিলে অন্য কথা।
সাথেই আছেন দেখে ভাল লাগছে।
জাতি জানতে চায় বলেছেন:
বিজ্ঞানের পর্ব গুলো বিজ্ঞানমনস্ক ব্লগারদেরই ভাল লাগবে, অন্যদের না লাগাটা অস্বাভাবিক না! তাই বলে কেউ বিরক্ত হচ্ছে বলে মনে হয় না! যাই হোক, জটিল এক সংকলনের কাজ করছেন! সত্যি পড়তে দারুন লাগছে, যার যে সাবজেক্ট তার সেটা ভাল লাগবে বইকি! গনিত বিজ্ঞানের ভাষা বিধায় পোস্ট আরো বড় করতে পারতেন!আরেকটি বিষয় অসাধারন লাগছে, সেটা হল আরব বিজ্ঞানীদের হাতে আবিস্কৃত বিষয় গুলো যখন কয়েক শতক পরে কথিত (!) রেনেসার সময় ইউরোপের বিজ্ঞানীদের দ্বারা খানিকটা পরিমার্জিত, পরিশালীত ও সরলীকৃত আকারে প্রকাশকে পরবর্তীতে আবিস্কার হিসেবে গ্রহন করা দেখে! বোঝা যায় ইউরোপের রেনেসার পেছনে আরব বিজ্ঞানীদের বেশ একটা বড়-সড় প্রভাব আছে, যদিও সেটা কতটুকু স্বীকৃত সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে! পৃথিবীর আনাচে-কানাচে পড়ে থাকা জ্ঞানকে সমন্বিত করার ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানী-দার্শনিকদের অবদান অপরিসীম! আমাদের মত সাধারনদের অনেকেরই ধারনা মুসলিম জ্ঞান-বিজ্ঞানে সর্বদাই পশ্চাদপর, তাদের ধারনা পরিবর্তনে এই সিরিজ চরমভাবে কাজ করবে!
লেখক বলেছেন: বিরক্ত না হলে তো ভালই।
ইউরোপীয় রেঁনেসার পেছনে আরব/মুসলমানদের অবদানকে একমাত্র অন্ধ অথবা বুদ্ধিহীন ব্যক্তিই অস্বীকার করতে পারে! আর আরেকজনের আবিষ্কার নিজের নামে চালিয়ে দেয়াটা বিজ্ঞানের জগতে নতুন কিছু নয়।
আবার কখনো কখনো যোগাযোগের অভাবেও সেটা ঘটেছে।
আপনার মন্তব্য ভাল লেগেছে।![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
প্লাস মাথা পেতে নিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ, সাথেই থাকার জন্য।
শেষ দুটি পোস্টে দেখলাম একজন মাইনাস দিয়ে যাচ্ছে। সেই মহৎ ব্যক্তিটি কে জানতে মন চায়
লেখক বলেছেন: অসাম!! বল কী!!![]()
বেশী বিস্তারিত লিখলে ঝামেলা বাড়ে। তাই, সংক্ষিপ্ত করেই লিখলাম।
আর মাইনাসটা তো সেই প্রথম পর্ব থেকে গলায় ঝুলে আছে! দেখ নি এত দিন?
লেখক বলেছেন: শুভকামনার সাথে একটা মাইনাসের ল্যাঞ্জা দেখতে পাই!
![]()
![]()
![]()
যাই হোক, ক'দিন পর এলেন? ব্যস্ত নাকি?
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
সেঞ্চুরী আগেই একবার করেছিলাম এবং সেঞ্চুরী উদ্যাপন পোষ্টও দিয়েছিলাম। এরপরে একগাদা আজেবাজে পোষ্ট ড্রাফ্ট করে ফেলায় পুনরায় সেঞ্চুরীর সুযোগ এসে গেল।![]()
![]()
দেখুন........... Click This Link
মেহেরুবা বলেছেন:
ওহ! আমি এবার দেরী করে ফেললাম। এখন একসাথে দুটো পড়ছি।
লেখক বলেছেন: ব্যাপারস্ না.........পড়তে থাকেন।![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমার তো মনে হয় গণিত আর চিকিৎসাবিজ্ঞান -এই দুই ক্ষেত্রে অবদানের জন্যই এঁরা মানবসভ্যতার ইতিহাসে একটিস্থায়ী আসন লাভ করতে পেরেছেন।
অনবদ্য বলেছেন:
সবগুলো পর্বই মনোযোগ দিয়ে পড়েছি সময়মত। পরিশ্রমের জন্য সাধুবাদ দিতেই হয়। তবে, কমেন্ট-প্রতিকমেন্ট পড়া হয়নি। আচ্ছা, পর্ব এক এর ৪০ নম্বর কমেন্টের জবাব কী কোথাও দিয়েছিলেন?
লেখক বলেছেন: শুরু থেকেই সাথে আছেন দেখে সম্মানিতবোধ করছি।
পর্ব-১ এবং ৪ এর কমেন্টগুলো পড়লে উপকৃত হতে পারেন।![]()
আর ৪০ এর উত্তর এখনো দিই নি।
মনে হয়েছে, এখনো সময় আসে নি।
জুল ভার্ন বলেছেন:
প্রিয় তায়েফ, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই!!!প্রতিটি পর্বেই খুলে যাচ্ছে জ্ঞানের পথ, দেখতে পাচ্ছি আলোর পথ! চলুক............
লেখক বলেছেন: আমাকে লজ্জা দেবেন না, জনাব।![]()
আমি ছাড়া সবাই ভাল বলেছেন:
অফলাইনে পড়ছি ।এখন অফলাইনেই ব্লগ পড়তে ভাল লাগে।২০ পর্ব হইলে সবগুলা প্রিয় পোস্টে নিয়া যামু।একসাথে আবার পড়তে হইব সব।
লেখক বলেছেন: ২০ পর্ব!!!
ওতো হবে না মনে হয়!![]()
১৭-১৮ তেই শেষ হয়ে যাওয়ার কথা।
সাথেই আছেন জেনে ভাল কাগল।
লেখক বলেছেন: ভারতবর্ষের বিজ্ঞানীদের নিয়ে কাজ করার জন্য কী পরিমান গাট্স্ লাগবে চিন্তা করতে পারেন!![]()
কপালের ফেরে এই লেখাটা ধরে ফেলেছি; এই যন্ত্রনা আর বইবার ইচ্ছে নাই!![]()
পারভেজ আলম বলেছেন:
ইউরোপিয়রা কিন্তু আরবদের অবদান অস্বিকার করেনা। আল রাজি, ইবনে সিনা, ইবন রুশদ এরা আধুনিক ইউরোপের শুরুর দিকের জ্ঞানানুসন্ধানীদের কাছে প্রাত স্মরণিয় ছিলো। ঘটনা হলো সময় অনেক পেরিয়ে গেছে। আজকালকার জ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞানীদের খবরই যারা রাখেনা তারা এত আগের বিজ্ঞানীদের খবর রাখবে এই আশা করা বৃথা। মুসলিম বিজ্ঞানীদের অবদান বিজ্ঞানের ইতিহাস সম্বন্ধে যারা ধারনা রাখেন তারা কখনোই খাটো করে দেখেন না।
লেখক বলেছেন: সময় একটা অনেক বড় ফ্যাক্টর, ঠিক বলেছেন!![]()
জোবায়ের বলেছেন:
দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ।
এস. এম. রায়হান বলেছেন:
পড়ছি। চলুক...+
লেখক বলেছেন: সাথেই আছেন। ভাল লাগল।
মনির হাসান বলেছেন:
অনেক গুলো পর্ব বকেয়া হয়ে আছে দেখলাম । সময় নিয়ে শেষ তিনটা পড়তে হবে । আপাতত বিদায় নিলাম ।ভালো থাকুন ।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমিও ঘুমাইতে যাই!
পড়ার পরে মন্তব্য কদেয়ার ব্যাপারে কোন ছাড় নাই!
লেখক বলেছেন: গেলাম, কমেন্টও দিলাম।
আপনার মনোঃপুত হলো কীনা জানি না........
সোহায়লা রিদওয়ান বলেছেন:
এক বছর= কত সেকেন্ড বলেনতো ? এটা একটা গনিত।
লেখক বলেছেন: ৩১৫৩৬০০০............![]()
লেখক বলেছেন: মনোযোগ দিয়ে পড়লেন??
ভাল লাগল জেনে।
![]()
লেখক বলেছেন: ঢিলেমী!!!!![]()
গত এক সপ্তাহ কীবোর্ডের সাথে যুদ্ধ করেও পরের পোষ্টটিকে একটা পঠনযোগ্য ফরম্যাটে দাঁড় করাতে পারলাম না!
![]()
সোহায়লা রিদওয়ান বলেছেন:
আহহা , অঙ্ক করে ফেলেছেনতো। বলেছি এটা কিন্তু গনিত!:-)গনিতের ভাষায় π*10^7 Seconds = এক বছর (প্রায়, হিসাব করলে ৩৬৪ দিনের মত আসে)!
অফটপিক হয়ে গেল হয়তো মন্তব্য, স্যরি ভাইয়া।
পোস্ট বরাবরের মত, গনিতে এতো এতো বেশী কাজ হয়েছে মুসলিম সভ্যতায়, অওসামনেস!
আপনার নেক্সট পোস্ট থেকে ত্রয়োদশ শতাব্দীর শুরু হবে?
লেখক বলেছেন: গনিতের ভাষায় π*10^7 Seconds = এক বছর (প্রায়, হিসাব করলে ৩৬৪ দিনের মত আসে)!!!!
![]()
![]()
![]()
জানতাম না, বইন!
জানার আছে অনেক কিছু....অফ টপিক হইলে প্রবলেম নাই!![]()
সহেলী বলেছেন:
জানার কোন শেষ নাই ;জানার চেষ্টা বৃথা তাই ।
অনেক কষ্ট করেছেন বোঝা যাচ্ছে ।
কোন গাধা এ লেখায় মাইনাস দিল !
হাসব না কানব বুঝছি না !
লেখক বলেছেন: মাইনাস নিয়ে আমি নিজেই চিন্তিত নই, আপনিও ঐ চিন্তা থেকে বিরত থাকুন!![]()
আমি কবিতার জগত থেকে ইদানিং অনেক দুরের মানুষ আর আপনার সবকিছুই তো দেখি কবিতাকে ঘিরে!
তাই, আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগল।
ভাল থাকবেন। সম্ভব হলে সিরিজটার সাথে থাকবেন।
ধন্যবাদ............
পারভেজ আলম বলেছেন:
অত্যন্ত দুঃখিত যে আপনাকে দেওয়া কথা রাখতে পারিনাই। ডিজিটাল সরকারের লোড শেডিং ফাইজলামির কারনে আমার পরের পর্ব দিতে দেরি হইল। তবে দিয়েছি। আইসেন।
লেখক বলেছেন: ব্যাপারস্ না!
দেরী দেখে কিছুটা অনুমান করেছিলাম।![]()
পড়ছি....
আশরাফ রহমান বলেছেন:
লেখাগুলো দিয়ে একটা বই হতেই পারে। চেষ্টা করেন,প্রকাশকের অভাব হবে না।
লেখক বলেছেন: ভাল পরামর্শের জন্য ধন্যবাদ। তবে, লেখাটা শেষ হওয়ার পরে এ নিয়ে চিন্তা করব।
![]()
লেখক বলেছেন: ও.কে. দেখা যাক......
অপু২৮৩৮ বলেছেন:
পড়ছি। চলুক...
লেখক বলেছেন: থ্যাংক ইউ....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















.gif)

