রেলগাড়ি চলার ক্ষণে তার চোখে রেখেছিলাম
চোখ, চকিতে।
লাল ছাপা শাড়ি, সস্তা ভূষণ
সদ্য জেগে ওঠার ক্লান্তি অবয়বে,
ভীষণ রকম নাড়া দেয়া চোখের চাহনি।
দুগ্ধপোষ্য শিশু পান করছে অমৃতরস।
সে আমার প্রথম দর্শন নয় ভাসমান দেহজীবী,
কিন্তু সে প্রথম আমার কান্না।
বোন আমার, আর কোন দুঃখবিলাস যেন
বিচলিত না করে আমায়।
তোমার সে অসহায়ত্ব আমার দর্প চূর্ণ করে।
আমার নিরাপত্তাকে উপহাস করে,
আরো একবার ঘৃণার থুথু ছিটাই আমার বিলাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

