আমি মনে প্রাণে পুরাপুরি ডায়েট করতাছি,
তয় মুখে পেটে না।
শসা খাই, দুইটা কাটলেট এর সাথে একটার দশমাংশ।
টক দই খাই, চিনি দিয়া মিঠা করে।
নিজের বাসায় ভাত খাইনা,
দাওয়াতে গেলে পুরা একমাসেরটা একবারে খায়া নেই।
ডায়েট ড্রিঙ্কস খাই, পানির বদলে
ব্যাগের কোনাকানায় থাকে চকলেট, কেক।
নেটে খালি খুঁজি কেমনে চর্বি কমানো যায়,
মেশিনে উঠলে চাকা উলটা ঘুরে।
ঝাক্কাস জগিং করি, বছরে দুবার
সারাদিন হাভাতে থাইকা খাইয়াই পেট উল্টায়া ঘুম।
গ্রিন টি কিনা ফালায়া রাখি, খাই দুধ কফি।
কয়দিন ধরা চলতেছে মধু চিকিৎসা
লেবুর রসের লগে পানিতে গুইলা খাইলে
নাকি মেদ কমে।
মধুর বোতলের ওজন কমেনা, আমার চর্বি বাড়ে।
এখনো চরম খিদা লাগছে, ডায়েট করতাছি
এই ভাইবা মনের দুঃখে না খায়া এই কোবতে ঝাড়লাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


