আজ দিনটুকু নাহয় সা-ইন কেই দিলাম
খুব বেশি আর কী বা নেবে বেচারা?
গবেষণা থাক দেরাজে, রান্না উনুনের মায়ায় কেঁদে মরুক।
প্রফেসর আসলে নষ্টামি করে উইন্ডোটা নাহয়
খটোমটো জার্নালেই স্থির হল।
ব্যস্ত আছি বলে মেসেঞ্জারে তকমা এঁটে
থাকলামই না হয়।
মূল্যহীন কি? সময় নষ্ট?
আমি তো আজ নষ্টা হতেই পণরত।
কী হতো বিপরীতে?
ফ্রিজের কাঁচা তরকারির সতীদাহ হত
ক্যাফেতে খেয়ে টাকাটা উড়াতে হতোনা।
চোখজোড়া সবুজে বেড়াতো
জ্ঞানরাজ্য ধূলিকণার ভারে নুয়ে পড়তো।
কী হয়েছে দিনান্তে?
মজা, স্রেফ নষ্টামি
নিরর্থক ভালোলাগা
টুকরো স্মৃতি সঞ্চয়। আর কিছু নির্দোষ মিথ্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

