আমার প্রিয় পোস্ট
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- নিঃসঙ্গ মুসাফিরের জিন্দা গান - ইমন জুবায়ের
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- রিভিঊঃ পিঙ্ক ফ্লয়েডের “দ্য ওয়াল” অ্যালবাম -পিঙ্কের বিদ্রোহী বোধসত্ত্বার প্রতিক - ফাহাদ চৌধুরী
- আসুন আপনাদের এক স্বপ্ন বাস্তবানের গল্প শোনাই। মিশন রংপুর !! ( দুঃস্থদের ভিতর শীতবস্ত্র বিতরণ )--- ছবিসহ সর্বশেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বাংলা ব্লগদিবসঃ টিভি নিউজের ক্লিপ দেখুন... - মুনশিয়ানা
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- ফিরে দেখা ২০০৯ : সামহোয়্যার ইন...ব্লগে বছরের আলোচিত ১১ - ফিউশন ফাইভ
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- নাস্তিকতার তাসের ঘর চুরমার করে দেরে তৌহিদী দল - নূরুল্লাহ তারীফ
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- শপথ : প্রথম আলোর তাবৎ ভন্ডামিকে 'না' ! - আবদুর রাজ্জাক শিপন
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান - জোবাইর
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- একজন গৌতম রায়, একজন রুবেল আর একটা পাঠশালা - প্রাথমিক শিক্ষা পদ্ধতি উন্নয়নের স্বপ্ন দেখায় - কৌশিক
- আমাদের কথাসাহিত্য আঞ্চলিক ভাষা - আকাশভরাতারা
- ভাবতে হবে শিক্ষার গুণগত মানের কথাও - গৌতম রায়
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ভীতু বাঙালির বাইরেও দাঁড়ানোর মানুষ আছে! - ফিউশন ফাইভ
- বসন্তদিন-৩৮ - বরুণা
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- আমার এ ছোটো মেয়ে - জীবনানন্দ দাশ (সকল ফিলিস্তিনী বাবাকে) - পিচ্চি
- মুভি: হোটেল রুয়ান্ডা...ব্লগারদের দৃষ্টি আকর্ষণ! - দারাশিকো
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- পুষ্প-কন্যা : তুমি কোন কাননের ফুল ... - আইরিন সুলতানা
- ফ্রী সফটওয়্যার দরকার আপনার ?? - নিঃসঙ্গ
- এসো গান শিখি ... - আইরিন সুলতানা
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন - আজমান আন্দালিব
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- 'নুনু কাটা' অনুষ্ঠানের জমকালো আয়োজন এবং বাঙ্গালী মুসলিম সংস্কৃতিতে পুরুষতন্ত্রের ধারাবাহিকতা. - মুনীর উদ্দীন শামীম
- রিলাক্সেশন টেকনিক - আহমেদ হেলাল ছোটন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- প্রসঙ্গ: পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় - বিবর্তনবাদী
আহা!!!
- এম্নিতেই
- অবরুদ্ধ সময়ের গল্প- - রাসেল ( ........)
- বিশ্ব শান্তি! কে কবে দেখেছিল? - আব্দুন নূর তুষার
- গল্পঃ শহরে শিউলী-ভোর যে কারনে ফিরে আসে - মোস্তাফিজ রিপন
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- বাংলাদেশের কিছু সুন্দর জায়গার ছবি... - গিফার
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- স্মৃতির ভেতরে দগদগে ক্ষত নিয়ে ঘুরি - রাসেল ( ........)
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- শাশ্বত-র জন্য বসুন্ধরায়ঃ আয়নায় নিজের মুখ - সুনীল সমুদ্র
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- মহাকবি মাইকেল মেহদী সকাশে শুক্রবারের আড্ডা - কৌশিক
- বিবাহ সমাচার (শেষ পর্ব)...উৎসর্গ ড়াশু ও বিমা ভাই - তামিম ইরফান
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- ছায়াজীবি - কালপুরুষ
- ভাগ্যিস তুমি আকাশ চাওনি !! - সবাক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- স্মার্টনেসের সংজ্ঞা ও আমাদের প্রচলিত ব্যাখ্যা - হুমায়রা ফেরেদৌস তানিয়া
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- ইয়াহুর হিডেন ইমোটিকন!!! - তাজুল ইসলাম মুন্না
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- গল্পঃ ফুলার রোড - মোস্তাফিজ রিপন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নবীনদের জন্য - নাদান
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- কবিতার প্রাথমিক ছন্দ - শেখ জলিল
- আমার প্রিয় পোস্টের লিঙ্ক - মুকুল
- স্মৃতি হাতড়ে......পড়া বইয়ের তালিকা...... - আশেক ইব্রাহীম
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

বাংলা ব্যাকরণ বিষয়ক খটকাসমূহ
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৪
আমার কাছে কোন বাংলা ব্যাকরণ বই নেই। নেটে যথাযথ উৎস সম্পর্কেও অবগত নই। তাই কিছু খটকা মিটিয়ে নিতে আপনাদের সাহায্য চাচ্ছি। বিষয়টা হল চলিত ভাষায় ক্রিয়াপদের ব্যবহার সম্পর্কিত। উঠে/ওঠে, শুনে/শোনে এজাতীয় যুগলগুলির সঠিক ব্যবহার নিয়ে একটু দ্বিধা হচ্ছে। আমার যেটা ধারণা,
উঠে ব্যবহৃত হবে 'উঠিয়া' অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার স্থলে। যেমন, সকালে উঠেই চিকনাকে অফিস দৌড়াতে হয়।
রোজ সকালে রাতমজুর ঘুমাতে যায় আর সূর্য ওঠে। এখানে 'উঠে' সঠিক হবেনা কারণ সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অর্থাৎ, সঠিক হবে 'রন্টি ঘটকের কথা শুনে তো আমি পুরা থ' এ বাক্যটি।
এ পর্যন্ত ঠিক আছে কি?
আচ্ছা এখন কথা হল, ক্রিয়াবিশেষ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যপারটা কেমন হবে? ক্রিয়াবিশেষ্য মাত্রেই কি খোঁজা, শোনা, ওঠা হবে? আমার ধারণা তাই হবে। যেমন, 'রাশেদের বালিকা খোঁজা আমার কাজ নয়'। কিংবা 'রাজাকারদের আস্ফালন আর পাগলের প্রলাপ শোনা একই কথা'।
কতটুকুন শুদ্ধ বললাম। জানালে অবাধ্য হবনা।
আচ্ছা এই যে হব, এটা কি হবো হবে? অর্থাৎ বলব, নাকি বলবো? করব নাকি করবো? আধুনিক বানানরীতি কী বলে?
এখানে অনেকেই ভাষার বিষয়ে ব্যাপক শুদ্ধচর্চা করেন। সাহায্যপ্রার্থী।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজামশাই বলেছেন:
ওরে কে আছিস ওরে সাহায্য কর
আসিফ আহমেদ বলেছেন:
'হবো' আর 'বলবো' মনে হয় ঠিক।আর এর আগ পর্যন্ত তো আপনার ব্যাখ্যা ঠিকই মনে হলো।
যদিও আমি খুব পাকা না বাংলায়
লেখক বলেছেন: বাংলায় না হলেও বালকপুরাণে কাঁচা না ![]()
তানজু রাহমান বলেছেন:
মেলা টেরাই করলামগো দিদি তয় মাথার উপর দিয়া চইলা গেল!ব্যাকরনে আমি বরাবরই কাঁচা
মনটা ভার হয়ে গেল
লেখক বলেছেন: ব্যাকরণ ছাড়া শুদ্ধতা আসেনা তবে দিব্বি চলে। তোর পাঠশালা খুলছে কবে?
লেখক বলেছেন: ইন্সটল করে দেখব এধরণের ব্যাপারে অপনা-র পরামর্শ কী। আছিস কেমন?
লেখক বলেছেন: সবকিছু জেনেই কিছু হতে হবে, আপনাকে কে বলেছে?
সাজিদ শাহরিয়ার বলেছেন:
'হব' আর 'বলব' হবে মনে হয়।
লেখক বলেছেন: রিয়াজের সূত্র অবশ্য অন্যথা বলছে।
র্যাভেন বলেছেন:
দুক্ষিত হেল্প কর্তে পার্লামনা, ম্যাট্রিকে বাংলা ২য় পেপারে ৩৩ পেয়ে পাশ করার স্মৃতি মনে পইড়া গেলো
লেখক বলেছেন: এজন্যেই আপনার বানানের এই অবস্থা? ![]()
রুহুল আমিন রুশদ বলেছেন:
ব্যকরণে কী বলে জানিনা। তবে আমি "বলবো" কারো কথা "শোনা"র দরকার কী? এসব না "শুনে" বরং কনফিডেন্সের সাথে সঠিক বানান "খোঁজা" চালিয়ে যান। অচিরেই পারফেকশন এসে যাবে!!!!!!!
লেখক বলেছেন: মন্তব্য শুনেও না শোনার ভান করলাম ![]()
অচন্দ্রচেতন বলেছেন:
ব্যাকরণ বই সামনে নাই তাই নিশ্চিত নই, তবে সাধু ভাষায় সম্ভবত উঠে/শুনে দুইই সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়।
লেখক বলেছেন: হুমম, গণ্ডগোলটা চলিত নিয়ে।
আপনাকে শারঙ্গ ফুলের শুভেচ্ছা।
রিয়াজ শাহেদ বলেছেন:
সবই ঠিক আছে। আর বানানগুলো "হবো", "বলবো" ইত্যাদি হবে; আমি হুমায়ুন আজাদের বাংলা বানান রীতি অনুসরণ করার চেষ্টা করি, ওটি যথেষ্ট আধুনিক; তার সম্পাদিত একটি অসমাপ্ত বাংলা অভিধান আছে, সময় পেলে হয়তো শেষ করে যেতে পারতেন, তার আগে নিজেই শেষ হয়ে গেলেন...
ইয়ে মানে পোস্টে আপনার দেয়া উদাহরণগুলো প্রবাদতুল্য!
লেখক বলেছেন: রিয়াজের মাসুমাকে পেলে বিয়ের দাওয়াত দিতে বলবো।
রিয়াজ শাহেদ বলেছেন:
উফ উফ উফ!
মাহবুব মোর্শেদ বলেছেন:
আমি বানান বিষয়ে তেমন জানি না। তবু বলি, আপনার কথা ঠিক।উঠে অসমাপিকা ক্রিয়া আর ওঠে সমপিকা। ওঠা ক্রিয়াবিশেষ্য। কিন্তু আঞ্চলিক বা চলতি কথোপকথনে কখনো কখনো উঠা, শুনা, খুঁজা ক্রিয়াবিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়।
পড়েছিলাম, অনুজ্ঞা অর্থে (আদেশ, উপদেশ, প্রতিজ্ঞার ক্ষেত্রে) বলবো, করবো লেখা হয়।
আপনি হমপগ্রর ব্লগে কিছু পরামর্শ পাবেন বলে আশা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ, হমপ্রগ-র বাড়িতে যাচ্ছি।
বিবর্তনবাদী বলেছেন:
বাপরে বাপ বাংলা ব্যাকারণ??????? খাইছে আমারে....... তয় আমাদের স্কুলের মন্ডল স্যার ভাল পড়াত। স্যারের বদৌলতে এসএসসিতে বাংলার গন্ডি পার হইছিলাম।
রুধীণ বলেছেন:
আমিতো ভাবছিলাম গতকালের দর্শন, পর্যবেক্ষন নিয়া পোষ্ট হইবে ।ভালা আছনি?
শুটকি খাইবার দাওয়াত রইলো। ১/২ দিন আগে আওয়াজ দিলে ভালো হয়।
লেখক বলেছেন: হবে রে আপু হবে। যা একখান ডিসিম ডিসিম দেখলাম।
সীমান্ত আহমেদ বলেছেন:
ভাই প্যাচ বাদ দেন।আমার এক বন্ধুর কবিতা শুনেন।তার কবিতার লাইন ছিল-
হৃদয় পুড়ে
হৃদয় পোড়ে।
তো তাই দেখে আরেক জন তার প্যারোডি বানাইয়া ফেলল
গাজী পুড়ে (গাজীপুরে)
গাজী পোড়ে।
শের পুড়ে (শেরপুরে)
শের (বাঘ) পোড়ে।
তা বানানের এই সব ব্যভার দেখে বাংলা বানানের প্যাচ আর খুজি না।
লেখক বলেছেন: প্যাঁচ কর্লাম কই? মাতৃভাষা নিয়া একটু চিন্তাযুক্ত হব/হবোনা?
কঁাকন বলেছেন:
ভয় পাইসি
লেখক বলেছেন: আমি কী কর্লাম?
লেখক বলেছেন: বাকবাকুম
তবে আমি যদি টাইপ করতে গিয়ে হব লিখি বা বলব লিখি তাহলে সেটা ঠিক কারন পরে ঠিক করতে ভালো লাগেনা।
লেখক বলেছেন: আচ্ছা, তবে হবোই। ভাল না লাগলে আসলে ঠিক না করার কথাই বলবো।
রাঙা ঠোঁট বলেছেন:
আপু তোমার লেখা আর কমেন্ট খুব ভালো লাগে.... তোমাকে অনেক অগ্রিম প্লাস।
লেখক বলেছেন: শুনে চেয়ারে শক্ত হয়ে বসলাম।
মৈথুনানন্দ বলেছেন:
খেপি নাম্বার ওয়ান
লেখক বলেছেন: খেপি কিডারে? খেপার ইস্তিরি?
যেমন :
টাঙ্গাইলে মানুষ বাঁচে না
নড়াইলে গাছ বাঁচে না
কথাগুলো বললে মানুষ আপনার দিকে এমনভাবে তাকাবে যেন পাগলের প্রলাপ বকছেন ।
অথচ এগুলোই সত্য , দু'একটা ব্যতিক্রম ছাড়া
লেখক বলেছেন: টাংগাইলেও মানুষ বাঁচে, রন্টি ঘটক তার প্রমাণ।
মৈথুনানন্দ বলেছেন:
আর কদিন বাদে আমাকে জিটকে পাবি। আয়ফোনে জিটক এনকামেন আর য়্যাউটগয়েন হটস্পটে ফ্রি আছে। বাইশে লঞ্চ হচ্চে। সক্কাল সক্কাল লায়ন দিতে হবে। অবিশ্যি প্রেরেজেস্টর করে নিছি আগেই।
লেখক বলেছেন: দাদা, পিলিজ ইংরেজিতে কমেন্ট কইরো।
লেখক বলেছেন: তোর সুখের দিন শেষ সুন্দরী, মু হা হা হা
রাঙা ঠোঁট বলেছেন:
মাসুম ভাইয়ের পিএইচডির দূরবস্হা কি একটু কমেছে?কেনো প্রশংসা করিনি তো, শুধু অনুভুতিটুকু বলেছি। আর আপনাকে অনেক কনফিডেন্ট জানি।
লেখক বলেছেন: এই মিয়া/বিবি, তুমি কিডা? পিএইচডির ভাগ্যাকাশে বিলম্বনের ঘনঘটা। প্রশংসা করোনি? ইসস, আমি আরো ভাব্লাম...। ধ্যাত
রাঙা ঠোঁট বলেছেন:
আমি ব্লগের অনেকের লেখাই পড়েছি বছরখানেক.... দীর্ঘ সময় লেখা পড়তে পড়তে এক ধরনের পছন্দের তালিকা তৈরী হয়ে যায়। সেরকম আরকি। নিখাদ ভক্ত বলতে পারেন।
রন্টি(ভাই)এর বয়স মাত্র ১৬ , ২০০৭ এসএসসি ,
সেই হিসাবে খুবই পাকনা হয়ে গেছে
নানারাও ফেইল
লেখক বলেছেন: উছছারন বরো খঠিন রে
পারভেজ বলেছেন:
কিছু লিন্ক যদি পান দিয়েন! লিখতেই তো ভয় ধরে যাচ্ছে!!টাইপ করতেই ঘাম ছুটে যায়! তায় আবার বানান ও না!! একেবারে ব্যাকরণ!!??
লেখক বলেছেন: পুলা মাইনষের ঢং দেখতে ভাল্লাগেনা। আফনার বেকারণে তো বেকারণ কুনু ভুল দেখি নাই আইজতক।
একজন ব্লগার বলেছেন:
রাগুদির ব্লগ পড়েছেন? মাঝে মাঝে কিছু শব্দ এমন এমন বানানে লিখে, হাসতে হাসতে দাঁতের মাড়ি ব্যাথা হয়ে যায়!
ইশতিয়াক জিকো বলেছেন:
১.চলিত রীতিতে ক্রিয়াপদ ও ক্রিয়াবিশেষ্য (gerund) নিয়ে আপনার উপর্যুক্ত ধারণা ব্যাকরণসিদ্ধ।
লিখেছে, শুনেছে, দেখেছে, উঠেছে - পুরাঘটিত ক্রিয়া
লিখে, শুনে, দেখে, উঠে - পুরাঘটিত অসমাপিকা
লিখা, শোনা, দেখা, ওঠা - ক্রিয়াজ বিশেষ্য (gerundive noun)
২.
সাধারণ, ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত যাই হোক না কেন, ক্রিয়াপদটি অতীত কাল হলে ও-কার বসে না। যেমন : হল, হচ্ছিল, হয়েছিল, হত।
কিন্তু বর্তমান/ভবিষ্যৎ কাল হলে সাধারণ, ঘটমান, পুরাঘটিত বা নিত্যবৃত্তে ও-কার বসে। যেমন : হও, হচ্ছো, হয়েছো, হয়ো।
আবার মাহবুব মোর্শেদ ঠিক বলেছেন, অনুজ্ঞার বেলায় ও-কার বসে।
অনুজ্ঞা (বতর্মানে) : বলো, করো, ধরো ইত্যাদি।
অনুজ্ঞা (ভবিষ্যতে) : বোলো, কোরো, ধোরো ইত্যাদি।
তবে বানানরীতি প্রমিতকরণ নিয়ে এত মতভেদ (ঝগড়া?) দেখেছি আর পড়েছি, কখন যে নিজস্ব বানান শৈলী বানিয়ে নিয়েছি, টের পাইনি। হল, হত, হব না লিখে আমি লিখি - হলো, হতো, হবো, করবো, বলবো ইত্যাদি।
এবং এও সত্যি, ইদানীং খেয়ালে-বেখেয়ালে ভাষিক উপাদানের নিয়ম-নীতি অগ্রাহ্য করছি।
৩.
সম্প্রতি চমস্কির রূপান্তরমূলক সঞ্জননী ব্যাকরণ নিয়ে চাখছিলাম ড. বিনয় বর্মনের বইয়ে। সেখানে বিশ্বব্যাকরণ (সব ভাষার সাধারণ ব্যাকরণ, Universal Grammar ) এবং এক্স-বার পরিকাঠামো সংক্রান্ত নতুন ধারণা জানতে পারছি।
যেমন, 'রুখসানা তাজীন ব্লগ করেন' - প্রথাগতভাবে একটি বাক্য। কিন্তু রূপান্তরমূলক সঞ্জননী ব্যাকরণে এটি একটি ক্রিয়াপদ। এ ব্যাকরণে sentence আর clause এর মধ্যে প্রভেদ করা হয় না।
৪.
বলা প্রয়োজন, আমি কোনো ভাষাবিদ বা ব্যাকরণবিদ নই। অ্যাকাডেমিক আনাগোনা (ছিল) গণিতে। তবে ভাষার গলিঘুপচি জানতে বরাবর কৌতুহলী।
আপনার এই খটকার ব্যাপারে সম্ভবত আরও ভালো অ্যাকাডেমিক রেফারেন্স দিতে পারবেন ব্লগার আবু জার মোঃ আককাস। নিউ এজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক তিনি। যদ্দূর জানি, বাংলা ভাষা আর ব্যাকরণ নিয়ে তার দখল বেশ।
'বাংলা ভাষা' শিরোনামে তাঁর ব্লগ দেখুন:
http://bangalabhasha.blogspot.com/
তাঁর ইমেইল : ajm.akkas at gmail.com
লেখক বলেছেন: সঞ্জননী ব্যাকরণ খুব মজাদার বিষয় মনে হচ্ছে। আক্কাসের রেফারেন্স দেয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনার ভাষা বিষয়ক আগ্রহ প্রশংসাযোগ্য।
লেখক বলেছেন: গুরুর মতই আমি ক্ষমাহীন কাহহার, কুনু ছাড়াছাড়ি নাই
যীশূ বলেছেন:
এত বোঝার দরকার কি। আমি বললাম, আপনি বুঝলেন। ব্যাস, কাহিনি শ্যাষ।
লেখক বলেছেন: এইটা তো আমি আপনি বুঝি, সিরিকাস পাঠকরা তো বুঝেনা।
মে ঘ দূ ত বলেছেন:
আপনার দেয়া উদাহরণগুলো পড়ে মনে তো হয় না আপনি আসলেই ব্যাকরণের খটকা দূর করার চেষ্টায় ছিলেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















