আমার প্রিয় পোস্ট

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

বর্ষপূর্তিতে আমার দু'কলম

২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

শেয়ারঃ
0 0 0

গেলো বছরগুলোর মত এবার ৩১শে ডিসেম্বর রাতে কোথাও কাউন্টডাউন দেখতে যাবো কিনা, ভাবছিলাম। দিন তারিখ হিসাব করে দেখি, আরে ২৬ তারিখ না? হ্যাঁ হ্যাঁ, মানে সা-ইনে আমার একবছর!!! অনেকের বছর ফেরার পোস্ট দেখে শখ হয়েছিল। এমন দিন আমারো আসবে। প্রথম পোস্ট দেয়ার পর কী অনুভূতি হয়েছিলো, কার পোস্টে প্রথম কমেন্ট করেছিলাম, কার কার কোন পোস্ট ভালো লেগেছে, কার সাথে ব্লগের বাইরে ঘনিষ্টতা হয়েছে এসবকিছু ভুলে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে বছরপূর্তি পোস্ট আবজাবে ভরে যাবে, এ বিষয়েও মোটামুটি নিশ্চিন্ত ছিলাম। একবছরে সাইন ব্লগ আমার ভাবনার রাজ্যে একটা জায়গা করে নিয়েছে. কখনো আমার দিনলিপির একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে জানান দিয়েছে, বরের নিরন্তর অভিযোগ শুনেছি :), ফেসবুকে ব্লগের অনেক বন্ধু যোগ হয়েছেন, রুধীণ আপুর বাসায় গিয়েছি, ফোনে কথা হয়েছে সাইফুর, সবাক, রাতমজুরের সাথে, পাশের বাড়ির ফেরারী পাখিকে (শাপলা আপু) ভালোমত সাইনের নেশা ধরিয়ে আমি মানে মানে সটকে পড়েছি :), মুকুটের সাথে দেখা হয়েছে সাইতামাতে, ইয়াহুতে কয়েকজনের সাথে নিয়মিত কথা হয় (শীতনিদ্রার সময়টুকু ছাড়া :()। আমাকে দু'জন ব্লক করেছিলেন, নাম মনে পড়ছেনা। ১৭ টা পোস্ট ড্রাফট করে ফেলেছি। দু'একটা কাগজে দেশে থাকতে লিখার সাহস করেছিলাম। অনেকে সে পরিচয় ধরে বলতো, আপনি ওই পেপারে লিখেননা? সেদিন একজন ফেসবুকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, আপনি সাইনের তাজীন? ওয়াও, নিউ আইডেন্টিটি। আমি উপভোগ করেছি, করি।

এখানে দেখা হয়েছে আগের পরিচিত অনেকের সাথে। হালুম হালুম করে অনেক লেখা গিলেছি। আমি আর পত্রিকা পড়িনা, ব্লগে সব পাই। সাহিত্য পাতাগুলোতে আগে চোখ বুলাতাম, এখন ব্লগের গল্প-সাহিত্য সমালোচনা পড়ে শেষ করতে পারিনা। সহপাঠী একজন বলল, তুই নাকি সাইনে ঝড় তুলছিস? হেসে বলি, আমি খড়কুটো। অসাধারণ সব প্রতিভা আর প্রত্যয়ের সামনে আমি খড়কুটোর মত ভেসে বেড়াতে মোটেও কুন্ঠিত নই। আমার দেশের ছেলেরা, মেয়েরা আমার ভাষায় আমার দেশের কথা বলে, স্বপ্ন দেখে। বাঁধভাঙ্গা আবেগে ভাসে, যুক্তি-তর্কে তরতর করে কীবোর্ড চষে। আমি টিনএজার দের মত মজার মজার খুনসুঁটিতে বেহায়ার মত ঢুকে পড়ি। ছেলেমেয়েগুলোর দুষ্টুমি দেখে বড়'পার হাসি দেই। একটা সময় গেছে ডোরাকাটা বিড়াল দেখে মনে হত, একটু অন্যরকম না? ব্লগে দিবো ছবি তুলে? একজন একটা গান দিয়েছিল ইয়াহুতে। অনুমতি চাইলাম, বাংলা করে ব্লগে শেয়ার করি? আমার বন্ধুতা বিষয়ক উপলব্ধির একটা শরীরী গন্ধ পেয়েছি এখানে। চোখের সামনে নেই, কিন্তু তবুও একটা ভীষণ অস্তিত্ব নিয়ে ছেলেমেয়েগুলো যেন পাশে আছে। এ ব্যাপারটা মনের ভেতর চাষ করতে পারাটাই এক অসাধারণ পাওয়া।

আমি পানি ঝেড়ে ফেলা হাঁসের মত থাকতে পছন্দ করি। নিজের ছোট্ট জগৎ নিয়ে। কোন স্রোতে, বিপরীতে, অভিযানে, যূথবদ্ধতায় আমি হাত মেলাতে পারিনি। কারো অংশ হতে পারিনি প্রবল উপস্থিতি নিয়ে। প্রকৃতি ছাপিয়ে সরব হইনি, হওয়াটা ধাতে আসেনা। কিন্তু সব শুভবোধ আমাকে অসম্ভব নাড়িয়ে গেছে, একবছরে সাইনের সব মানুষসুলভ প্রয়াস আমাকে শ্রদ্ধার এক সাগরের ভিতরের দিয়ে নিয়েছে। কিছু মানুষের অন্যরকম উজ্জ্বল মানসিক ধরণধারণের সামনে নিজের ক্ষুদ্রতায় আরে সেঁধিয়ে গেছি নিজের ভিতরে। এক মুহূর্তের জন্যও ভুলিনি, আমি দারুণভাবে মুগ্ধ হচ্ছি। আমার স্বজন এরা, আমি এদের নাড়ি নক্ষত্র চিনি। কিন্তু কী সব অসাধারণত্বের লালন করে এরা! হুট করে আর নিজেকে একরকম মনে হয়না যেন। ছেলেমেয়েগুলো একেকটা বাংলাদেশ বুকে নিয়ে আছে। একেকটা বিশ্বকে রচনা করে চলেছে। আমি পুরো দেশকে পাচ্ছি সা-ইনে। আমার শৈশব, কৈশোর, তারুণ্য সব একসাথে ফিতেয় জড়াজড়ি করে আটকে রেখেছে ভালোবাসার সূতোয়।

একবছরে আমি কখনো এর চেয়ে বেশি কিছু চাইনি, পাইওনি।

 

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮

লেখক বলেছেন:
জ্বী আচ্ছা :)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: পুতলারে ধনেপাতা।

৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
মৈথুনানন্দ বলেছেন: কি দেবো বলো - প্ল্যাস না পুডিঙ?

আজকে আমি ভীষণ ভীষণ খুশি।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: তুমি আসছ আবার দাদা? কবে আসলা?

৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
এরশাদ বাদশা বলেছেন: সহপাঠী একজন বলল, তুই নাকি সাইনে ঝড় তুলছিস? হেসে বলি, আমি খড়কুটো। অসাধারণ সব প্রতিভা আর প্রত্যয়ের সামনে আমি খড়কুটোর মত ভেসে বেড়াতে মোটেও কুন্ঠিত নই।

আপনি আসলেই ঝড় তোলা ব্লগার আপু।

শুভ বর্ষপূর্তি!! ভালো থাকবেন।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ঝড় তোলা ব্লগার আমি???? খাইছে, বাদশা ভাই কী কন? চায়ের টেবিলেও ঝড় তোলা আমার কম্ম না :(

৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০০
এন এইচ আর বলেছেন: বর্ষপূতীর শুভেচ্ছা । কামনা করি এরকম অনেক বছর পার করুন। আর আমাদের আরও অনেক লেখা উপহার দিবেন।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ছার।

৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০১
বরুণা বলেছেন: শুভ বর্ষপূর্তি আপু। আমাকে চিনতে পেরেছো?জানি চিনতে পারবেনা না। আমি কিন্তু তোমাকে কোনোদিন ভুলবোনা।
অনেক ভালো থেকো।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: কয় কী? অন্য নিক আছে তোমার? পরিচয় দেও বোনডি। কোনদিন ভুলবানা কয়া ত টেনশনে ফালায়া দিলা। আমি আবার কী করলাম? :(

৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪
জটিল বলেছেন: শুভেচ্ছা রইল , আপু মাঝে মাঝে এসেই আবার হারিয়ে যান তারপরেও আসবেন । ব্লগের আগের সেই দিন যদিও নেই তারপরেও কিছু তাজা প্রাণ আছে ।
ভাল থাকবেন ।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: আগের সেই দিন নেই - এ কথাটা আমি ঠিক সহজভাবে গ্রহণ করতে পারিনা। হয়ত আমার, আপনার পরিচিতজন, প্রিয় সময়গুলা আগের মত নেই, কিন্তু ব্লগ ঠিকই সচল আছে। অনেকেই আমাদের মত তাদের ভালোলাগাগুলো সাজিয়ে নিচ্ছে স্মৃতির খাতায়। আপনার সেই তাজা প্রাণগুলোই নিজেদের স্থান করে নেয় ব্লগে, বন্ধুদের মনে।

অনেক শুভকামনা।

৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৬
নিঃসঙ্গ বলেছেন: বর্ষপূতীর অভিন্দন আপনাকে :)
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: আপনার লেখা পড়তে যাচ্ছি।

৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভবোধ তোমার জন্য সবসময়.............।যেভাবে থাকলে স্বস্তি হয়,ভালো লাগে ...সেভাবেই থেকো।
অনেক অনেক শুভেচ্ছা তোমাকে..........
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন: সেটাই আপু, স্বস্তিটাই বড় কথা। ভালো লাগার জন্য অনেক কিছুই হারাতে হয়। তোমার সুন্দর মুখটা মনে পড়লো।

১০. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮
চিকনমিয়া বলেছেন: ব্লগের হেপি বাড্ডে, আফনের লেকাডি ভালা লাগে
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: কোরবানীর মাংস খাননাই জেডা? সাইস্তের এই অবস্থা কেন এখনো?

১১. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭
ক্যামেরাম্যান বলেছেন: "ছেলেমেয়েগুলো একেকটা বাংলাদেশ বুকে নিয়ে আছে। একেকটা বিশ্বকে রচনা করে চলেছে।"

- বর্ষপূর্তির শুভেচ্ছা।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ রঞ্জু ভাই।

১২. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩০
শওকত হোসেন মাসুম বলেছেন: শুভেচ্ছা জানাইলো আপসারে সাইনের মাসুম
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন:
লুইফা নিলো সাইনের তাজীন :)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন:
কেমন চলে সব পরিসংখ্যানবিদ? :)

১৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৮
রাশেদ বলেছেন: অভিনন্দন রইলো।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ।

১৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২
রাতমজুর বলেছেন: আপনে মাঝে মাঝে ভ্যানিশিং ক্রিম মাইখ্যা কৈ ভ্যানিশ হৈয়া যান?
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: একটা কালো সোফা আছে। সেখানে দিনরাত বসে সিনেমা দেখি।

১৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৯
দূরন্ত বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।
আপনি তো হঠাৎ আসেন হঠাৎ চলে যান। এ ব্যাপারটা দারুণ এক উপমায় নিজেই বললেন, "আমি পানি ঝেড়ে ফেলা হাঁসের মত থাকতে পছন্দ করি" :)
খুব মজা পেলাম।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন: সবাই আমারে ঝাড়ি দেয়, আম্মাআআআআ খেল্বোনা কিন্তু হুঁউউউ

১৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪
সাইফুর বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: হ্যাটুতে বেশ ইস্মাট লাগতেছে :)

১৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
মৈথুনানন্দ বলেছেন: তোমার জানার কথা নয়...অনেক বছর যোগাযোগ ছিল না...সেই মাসতুতো দিদি আমায় ফোঁটা দিয়ে গেছে পুজোয়...কালকের দিনটাও খুব সুন্দর কেটেছে...কৃস্ম্যাসের ছুটিতে কয়েক দিনের জন্যে এসেছে...এখন আমার কারো কাছে কোনো কিছু চাওয়ার নেই...যতো দিন বেঁচে আছি আলগোছে ( without any expectation and attachment ) তোমাদের সবাইকে ভালোবাসতে চাই...শুধু এইটুকুই বলতে বাকি ছিল। এই মুহূর্তের সমস্ত দোয়ায় আমার সমস্ত ব্লগ-বোনেদের নাম লিখে দিলাম।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: তোমার খুশি দেখে ভালো লাগছে। নিখাদ আনন্দ পাওয়া কম ব্যাপার না। ভালো থাকো।

১৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪২
মুকুট বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। যুগ পেরিয়ে যান, শুভকামনা!
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুট। ছুটিতে আসেন আমাদের এদিকে। আড্ডা দেয়া যাবে।

২০. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
মাহবুব সুমন বলেছেন: :) বাব্বাহ ১ বছর হয়ে গেলো !

আমি ভাবতাম আপনি একজন ছেলে :( মেয়ের নাম নিয়ে ব্লগ করছেন। কালপুরুষকে ঘোল খাওয়ানোর জন্য :(

যাই হোক , শুভকামনা সদা সবসময়।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: হায় হায়, আমার এ নারীজন্ম বৃথা। না না, আমি এ জীবন রাখবোনা। আমার এ জীবন, যৌবন সব মূল্যহীন......:(

২২. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২১
নুশেরা বলেছেন: অভিনন্দন তাজীন। নিয়মিত থাকো, এটুকুই চাওয়া।
কেমন আছ?
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: ভালো আছি আপু। আপনার সাথে আছি। :)

২৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: অভিনন্দন। কন্টকমুক্ত হোক বন্ধুর পথচলা।
২৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২১
জেরী বলেছেন: বর্ষপূতীর অভিন্দন আপুটাকে:)
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ভালোবাসা জেরীটাকে।

২৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
প্রলয় হাসান বলেছেন: আজ আমারও এক বছর পূর্তি হলো তাজিনাপু।:)

আপনাকে এই প্রথম দেখছি সবার কমেন্টের রিপ্লাই দিতে। :D
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: হ্যাঁ আমিওতো তাই দেখছি :)

২৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮
পুরুষ বলেছেন: @আপনাকে এই প্রথম দেখছি সবার কমেন্টের রিপ্লাই দিতে।


আপু, তার স্বভাব মনে হয় ব্যাঁকা। তিনি মেয়েদের প্রতি খুব ভাল মনোভাব পোষন করেন না। মেয়ে এবং ছাগলকে একসাথে মিলিয়ে ভাবেন। বিশ্বাস না হলে দেখেন: Click This Link
৬ নং কমেন্ট
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: আমি জানি যে আমি ছাগল না। সমস্যা নাই, তাইনা?

২৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫২
চিকনমিয়া বলেছেন: আফা , নয়া একডা লেকা দেন, পিলিজ
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: কয় কী? কী নিয়া লেখুম? আমার অত গুণ নাই।

২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ভাব নাই :(

৩১. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
সহেলী বলেছেন: বলেছেন বেশ গুছিয়ে ।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: এই আরকি!

৩২. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
জলপাই দেশি বলেছেন: এ বছর ৩১ ডিসেম্বর আসুন ট্রাফালগার স্কোয়ারে।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: অবশ্যই আসবো। দেখা হবে :)

৩৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২
আকাশচুরি বলেছেন: বর্ষপূর্তিতে আমার দু'কলমতো আপনিই লিখে দিলেন!! :)

অভিনন্দন......ভালো থাকবেন
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: বসের লেখা আমি লিখবো এত বড় দুঃসাহস করিনা। ফাঁকিবাজি চলবেনা, আপনারটা লিখে ফেলেন তাড়াতাড়ি।

০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল।

৩৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
(অ)গাণিতিক বলেছেন: কবে ব্লগে এসেছি মনে করতে পারিনা আমি নিজেই। :(
এমন কি কোন একটা যান্ত্রিক গোলযোগে আমার পেজেও সে তথ্য নেই। :(

আপনাকে শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আপনি কি খুব অনিয়মিত হয়ে পড়েছেন? মাঝখানে আপনার লেখা নিয়মিত পড়তাম আমি।

৩৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০২
গণিত পাগল বলেছেন: দেরীতে হলেও শুভেচ্ছা।

আর নববর্ষের আগাম শুভেচ্ছা। ভাল থাকবেন।:)
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: দেরীতে হলেও শুভেচ্ছার উত্তর নিন :)

৩৭. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৮
রাশেদ বলেছেন: হেপ্পি নিউ ইয়ার।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: সেইম টু ইউ ডিয়ার রাশেদ।

৩৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭
প্রলয় হাসান বলেছেন: তাজিনাপু, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর আপনার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে আপনার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।



:)
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: শুভ জন্মদিন :)

৩৯. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫১
নুশেরা বলেছেন: ও পাগলী, দেখি না কেন?

নতুন বছরে কিউ দিয়ে মাইকে সুসংবাদ আসুক :)
৪০. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
নুশেরা বলেছেন: আচ্ছা, ফেরারী পাখি কই গেল???
তাকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দিওতো আপুমণি।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: শাপ্লাপু দেদারসে ঘুরতেছে আর দাওয়াত দিতেছে। ব্লগে ঢোকার টাইম পায়না মনে হয়।

আপুর মুখে 'পাগলী' ডাক্টা সো সুইট, আমি মচতকৃত।

৪১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: তোমারে মাইনাস, তাজীন আপু। আর কিছু বলব না। :( :(
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: আমিও আমারে একটা মাইনাস দিলাম, কিছু না বল্লেও হইব :(:(

৪২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
সাইফুর বলেছেন: শুভ নববর্ষ
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: হেপি বাড্ডে :)

৪৩. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
তামিম ইরফান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা আপু..।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ পোপেচার সাব।

৪৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪
ফারহান দাউদ বলেছেন: আপনের লেখাটা ব্যাপক হইসে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ম্যাসিভ ধন্যবাদ।

৪৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৫
চানাচুর বলেছেন: অভিনন্দন!!!!!!!!!

আপনি তো সব কমেন্টেরই দেখি রিপ্লাই দিচ্ছেন আজকাল:D:D:D
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: তাইতো, এত উন্নতি কীভাবে হল বুঝতে পারছিনা :(

৪৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
নাঈম বলেছেন: দু'কলম লেখা যদি এত সুন্দর হয়, তাহলে সম্পূর্ণ লেখা হলে না জানি কি হৈত :):):)

বর্ষপূর্তিতে আপুকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: শিরোনাম হইত "বর্ষপূর্তিতে আমার সম্পূর্ণ লেখা"।

৪৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪
সবাক বলেছেন: নাঈম বলেছেন: দু'কলম লেখা যদি এত সুন্দর হয়, তাহলে সম্পূর্ণ লেখা হলে না জানি কি হৈত :):):)

বর্ষপূর্তিতে আপুকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: Ctrl+C Ctrl+V শুভেচ্ছা আমি নেইনা :(

৪৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫১
চিকনমিয়া বলেছেন: এমনে শুভেচ্চা দিছি, হেপি নিউ ইয়ার
৪৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
নাঈম বলেছেন: ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: Ctrl+C Ctrl+V শুভেচ্ছা আমি নেইনা :(
...................................................................

হা হা প গে
৫০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
বরুণা বলেছেন: তাজীন আপু তোমার মেইলগুলো নিয়ে একটা বসন্তদিনের পর্ব লিখতে চাই। যদিও লাস্ট মেইলটার জবাব দেইনি। ১ নং কারণ হল তোমার মেইল পড়ে আমার প্রতিফলনের মেইল পড়েও দু একবার যে হাপুস হাপুস কান্না তার চাইতেই তিন গুণ বেশী কান্না।

দুই নং কারণ কম্পু মরে গেছিলো।বসন্তদিনেই জবাব দেবো আগে তারপর সেটা সেন্ড করবো আত্তা?
অনেক ভালো থেকো আপুনিটা।
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: মেইল পড়ে কান্নাকাটি করলে আর দিবোনা মেইল।বসন্তদিন পড়তে যাচ্ছি।

৫১. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১
চিটি (হামিদা রহমান) বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন!!
কেমন আছেন? অনেকদিন আপনাকে দেখি না ব্লগে..........

ভালো থাকুন। লেখা চলুক।
শুভকামনা থাকলো।
১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: কিছুদিন ধরে আসছি আবার :)। আপনিও ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ পান্না।

৫৩. ০৭ ই মে, ২০১০ সকাল ১০:১৩
মে ঘ দূ ত বলেছেন: আপনার লেখনীর প্রশংসা করতে করতে আমার শব্দের ঝুড়ি খালি করে ফেলেছি। যদি জানতাম যে এমন একটা লেখা আমার জন্য অপেক্ষা করছে তবে সবচে সেরা স্তুতিবাক্যটিই এই লেখার জন্য বরাদ্দ রাখতাম। কিন্তু আমার শব্দ সব যে খরচ হয়ে গিয়েছে। নতুন করে কোন শব্দ যে কুড়িয়ে নিব সে সামর্থ্যও নেই।

মুগ্ধ এই পাঠকের বিনম্র প্রণতি গ্রহন করুন।

দেরীতে অভিনন্দন।

 

মোট সময় লেগেছে ১.০৬৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে।
একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ