আমার প্রিয় পোস্ট
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- নিঃসঙ্গ মুসাফিরের জিন্দা গান - ইমন জুবায়ের
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- রিভিঊঃ পিঙ্ক ফ্লয়েডের “দ্য ওয়াল” অ্যালবাম -পিঙ্কের বিদ্রোহী বোধসত্ত্বার প্রতিক - ফাহাদ চৌধুরী
- আসুন আপনাদের এক স্বপ্ন বাস্তবানের গল্প শোনাই। মিশন রংপুর !! ( দুঃস্থদের ভিতর শীতবস্ত্র বিতরণ )--- ছবিসহ সর্বশেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বাংলা ব্লগদিবসঃ টিভি নিউজের ক্লিপ দেখুন... - মুনশিয়ানা
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- ফিরে দেখা ২০০৯ : সামহোয়্যার ইন...ব্লগে বছরের আলোচিত ১১ - ফিউশন ফাইভ
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- নাস্তিকতার তাসের ঘর চুরমার করে দেরে তৌহিদী দল - নূরুল্লাহ তারীফ
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- শপথ : প্রথম আলোর তাবৎ ভন্ডামিকে 'না' ! - আবদুর রাজ্জাক শিপন
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান - জোবাইর
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- একজন গৌতম রায়, একজন রুবেল আর একটা পাঠশালা - প্রাথমিক শিক্ষা পদ্ধতি উন্নয়নের স্বপ্ন দেখায় - কৌশিক
- আমাদের কথাসাহিত্য আঞ্চলিক ভাষা - আকাশভরাতারা
- ভাবতে হবে শিক্ষার গুণগত মানের কথাও - গৌতম রায়
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ভীতু বাঙালির বাইরেও দাঁড়ানোর মানুষ আছে! - ফিউশন ফাইভ
- বসন্তদিন-৩৮ - বরুণা
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- আমার এ ছোটো মেয়ে - জীবনানন্দ দাশ (সকল ফিলিস্তিনী বাবাকে) - পিচ্চি
- মুভি: হোটেল রুয়ান্ডা...ব্লগারদের দৃষ্টি আকর্ষণ! - দারাশিকো
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- পুষ্প-কন্যা : তুমি কোন কাননের ফুল ... - আইরিন সুলতানা
- ফ্রী সফটওয়্যার দরকার আপনার ?? - নিঃসঙ্গ
- এসো গান শিখি ... - আইরিন সুলতানা
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন - আজমান আন্দালিব
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- 'নুনু কাটা' অনুষ্ঠানের জমকালো আয়োজন এবং বাঙ্গালী মুসলিম সংস্কৃতিতে পুরুষতন্ত্রের ধারাবাহিকতা. - মুনীর উদ্দীন শামীম
- রিলাক্সেশন টেকনিক - আহমেদ হেলাল ছোটন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- প্রসঙ্গ: পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় - বিবর্তনবাদী
আহা!!!
- এম্নিতেই
- অবরুদ্ধ সময়ের গল্প- - রাসেল ( ........)
- বিশ্ব শান্তি! কে কবে দেখেছিল? - আব্দুন নূর তুষার
- গল্পঃ শহরে শিউলী-ভোর যে কারনে ফিরে আসে - মোস্তাফিজ রিপন
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- বাংলাদেশের কিছু সুন্দর জায়গার ছবি... - গিফার
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- স্মৃতির ভেতরে দগদগে ক্ষত নিয়ে ঘুরি - রাসেল ( ........)
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- শাশ্বত-র জন্য বসুন্ধরায়ঃ আয়নায় নিজের মুখ - সুনীল সমুদ্র
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- মহাকবি মাইকেল মেহদী সকাশে শুক্রবারের আড্ডা - কৌশিক
- বিবাহ সমাচার (শেষ পর্ব)...উৎসর্গ ড়াশু ও বিমা ভাই - তামিম ইরফান
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- ছায়াজীবি - কালপুরুষ
- ভাগ্যিস তুমি আকাশ চাওনি !! - সবাক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- স্মার্টনেসের সংজ্ঞা ও আমাদের প্রচলিত ব্যাখ্যা - হুমায়রা ফেরেদৌস তানিয়া
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- ইয়াহুর হিডেন ইমোটিকন!!! - তাজুল ইসলাম মুন্না
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- গল্পঃ ফুলার রোড - মোস্তাফিজ রিপন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নবীনদের জন্য - নাদান
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- কবিতার প্রাথমিক ছন্দ - শেখ জলিল
- আমার প্রিয় পোস্টের লিঙ্ক - মুকুল
- স্মৃতি হাতড়ে......পড়া বইয়ের তালিকা...... - আশেক ইব্রাহীম
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না
০৮ ই মে, ২০০৯ রাত ১১:২২
শওকত হোসেন মাসুম ভাইয়ের চলে যেতে চাওয়া নিয়ে বলছি। এটা তার সাম্প্রতিক পোস্টে মন্তব্য আকারে কিংবা তাকে ব্যক্তিগত চিঠি দিয়েও বলা যেত। সচেতনভাবেই ব্লগীয় কোন বিবাদে দেড়-বছরতক আমি কোন মন্তব্য বা পোস্ট দেইনা। কারণ বিবাদে অংশ নেয়ার মত যথেষ্ট প্রজ্ঞা, ধৈর্য বা আগ্রহ কোনটাই আমার নেই। কিন্তু একটু আগে মাসুম ভাইয়ের ব্লগ ছেড়ে দেয়ার ইচ্ছামূলক পোস্ট দেখে আমি আবেগাক্রান্ত। কাদের সাথে, কেন তার বাদানুবাদের সূত্রপাত এসব কিছুতেই আমি আগ্রহী হতে চাইছিনা। আমার শুধু মনে হচ্ছে, তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। ব্লগের একজন পাঠক, পোস্টদাতা হিসেবে আমার মনে হচ্ছে, আমিও এই অন্যায়ের অংশীদার। এটা শুধু এজন্য নয় যে তাঁর সাথে আমার ব্লগীয় বন্ধুতা হয়েছে। বরং এজন্য যে, মাসুম ভাইয়ের বোধ হয় এতটা রূঢ়তা প্রাপ্য ছিলোনা।
মাসুম ভাইয়ের ব্যক্তিগত যেকোন সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধাবোধ থেকেই বলছি, আমি উনাকে থাকতে, ফিরে আসতে, লিখতে-বিশেষ কোন কিছু করতেই অনুরোধ করবনা। এত প্রিয় আসর সাময়িক বা চিরতরে ছেড়ে যাবার জন্য কেউ যখন সিদ্ধান্তে পৌঁছে, তার পেছনে অনেক দুঃখবোধ কাজ করে। আমি সেই সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানিয়ে সহমর্মিতা প্রকাশের পক্ষপাতী নই। উনার রম্যলেখা আমার পছন্দ, এর মানে এই নয় নিজের বিচারক্ষমতা আর আত্মসম্মানের সাথে যুদ্ধ করে তিনি আমার জন্য লিখে যাবেন। তাঁর রচনা পড়তে আমার খুব ইচ্ছা হলে তাঁকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারি। থাকা না থাকার সিদ্ধান্তকে আমি তাই প্রশ্নাতীত রাখতে চাই। এ বিষয়ে নিজস্বতা প্রকাশের মত যথেষ্ট প্রজ্ঞা মাসুম ভাইয়ের আছে বলে আমি মানি।
আমার শংকা অন্যখানে। মাসুম ভাই যেন তাঁর কোন পোস্ট মুছে না দেন। আবেগাক্রান্ত হয়ে এ কাজটা আমার প্রিয় দু'জন ব্লগার আগে করেছেন। সামান্যতম পূ্র্বাভাস পেলেও আমি তাঁদের লেখাগুলো আগে সংরক্ষণ করে রাখতাম। এখন হয়ত আমাকে এ কাজটিই করতে হবে যাতে প্রিয় কিছু লেখা একেবারে হারিয়ে ফেলতে না হয়।
ব্লগ অনেকটাই নাটকের মঞ্চ। দর্শকসারি থেকে 'এহ, বিতিকিচ্ছিরি অভিনয়', এমন মন্তব্য পেয়ে কোন অভিনেতা মঞ্চাভিনয় ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলে আমি তাঁকে আরেকটু চিন্তাশীল আচরণ করতে অনুরোধ করতাম। কিন্তু কোন দর্শকের 'নিজেরে খুব বড় অভিনেতা ভাবে, শালাহ'- এজাতীয় মন্তব্য শুনে অভিমানী হয়ে যাওয়াকে আমি মোটেও শিশুসুলভ বলে মানতে পারছিনা। কেউ সহজে তার কষ্টার্জিত জায়গাটুকু ছেড়ে দিতে চায়না। হোক সেটা মানুষের মনের আসন অথবা প্রভাবশালিতার আসন।
মাসুম ভাই, আমি দুঃখিত। আপনার বেদনাটুকুর উপশম হোক, এটুকুই চাইতে পারি।
সর্বশেষঃ
আমরা ইহাকে (শ, হো, মা) ফিরা পাইলাম।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আলমগীর কুমকুম বলেছেন:
হ।
কক বলেছেন:
সবাই খালি চইলা যাইতে চায় কেন? শওকত হোসেন মাসুম ভাই...আপনি যায়েন না। প্লিজ।
~~~~~~~~~~~~
একমত।
সাইফুর বলেছেন:
হ
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
হ
লেখাজোকা শামীম বলেছেন:
কেউ অন্য ভাবে নিয়েন না। রাগ করে চইল্যা যাওয়াটাকে আমি মনে করি এক ধরনের কাপুরুষতা। যদি চলে যেতেই হয়, হাসি মুখে যাব। কিন্তু আমারে কেউ গালি দিল আর আমি অভিমান করে চলে গেলাম, এটার কোন মানে হয় না। আমি তো সিদ্ধান্ত নিয়েই রেখেছি যতদিন হাতে সময় পাব ব্লগে লিখে যাব। কে কি বলল তাতে কিছু আসে যায় না। আমি মনে করি, যে লেখে, তাকে মানসিকভাবে সমালোচনা সহ্য করার মতো শক্ত হওয়া উচিত।
এই পৃথিবীটা শক্ত মানুষের, কোন অভিমানী বা কাপুরুষ বা ভীতু মানুষের জায়গা নয়।
আকাশনীল বলেছেন:
শওকত হোসেন মাসুম ভাই...আপনি যায়েন না। প্লিজ লাগে। যাদের একটা পোসটের জন্য অপেক্ষা করি তারা চলে গেলে আমরা থেকে কি করবো
আহমেদ রাকিব বলেছেন:
শামীম ভাইয়ের সাথে একমত।
ফিউশন ফাইভ বলেছেন:
আপনার লেখাটি ভালো লাগল। লেখাজোকা শামীমের এই কথাটিও- "রাগ করে চইল্যা যাওয়াটাকে আমি মনে করি এক ধরনের কাপুরুষতা। যদি চলে যেতেই হয়, হাসি মুখে যাব। কিন্তু আমারে কেউ গালি দিল আর আমি অভিমান করে চলে গেলাম, এটার কোন মানে হয় না।"
নাজমুল আহমেদ বলেছেন:
মাসুম ভাইয়ের চলে যাওয়াটা আমাদের জন্য বেদনাদায়কই হবে।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
মাসুম ভাই যাবেন না বলেই আমার বিশ্বাস। এই ব্লগে তাকে ভালোবাসার মতো মানুষেরও তো অভাব নেই, সেই ভালোবাসার টানেই ফিরবেন তিনি, হয়তো কালকেই। তার প্রতি এই দাবিটা আছে আমার, সেটা তাকে জানিয়েওছি।
লেখক বলেছেন:
কামাল ভাই, পোস্ট দেয়ার প্রায় একমাস পরে নীচ থেকে কমেন্টের উত্তর দেয়া শুরু করছিলাম। এইটুক আইসা দেখি উপরে আরো অনেকগুলি কমেন্ট, এক বসায় উত্তর দেয়া হবেনা। তাই আপনাকে সাক্ষী রেখে
সবার কমেন্টের উত্তরে ভালোলাগা।
লেখক বলেছেন:
ধন্যবাদ বতুতা ভাই।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
আপনার লেখাটি ভালো লাগল। কোন ভালো ব্লগারকেই আমরা হারাতে চাইনা।
লেখক বলেছেন:
হারাইনাই শেষমেষ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
এতো ভাল লেখেন কেমনে?
লেখক বলেছেন:
আয়নার সামনে দাঁড়ায়া জিগান নাকি?
চিকনমিয়া বলেছেন:
আফা কুনাইগো?
লেখক বলেছেন:
এইতো ভাইজান, আয়া পড়ছি আপনার ডাক শুইনা
রোবোট বলেছেন:
শওকত হোসেন মাসুম বলেছেন: এতো ভাল লেখেন কেমনে? ০১ লা জুন, ২০০৯ সকাল ১০:৫৬
লেখক বলেছেন:
আয়নার সামনে দাঁড়ায়া জিগান নাকি?
হাহাপগে। আপনার লেখাটা ভালৈসে। ঐ গন্ধ শুঁকে কলা কেনার পোস্টের মত ভালো। পোস্ট এডিট করে একটা ডিস্ক্লেইমার দেন "আমার ইহাকে (শ, হো, মা) ফিরা পাইলাম।"
লেখক বলেছেন:
ধন্যবাদ রোবোট। এনিওয়ে, কাউকে রোবোট ডাকতে যে এত ঝঞ্ঝাহীন মজা আগে বুঝিনি।
পোস্ট এডিট করছি।
কালপুরুষ বলেছেন:
লেখাটা আগে পড়া হয়নি। আশা করি মাসুম ভাই আছেন এবং থাকবেন। উনি সবার কাছেই একজন প্রিয় ব্লগার এবং সুলেখক হিসেবে পরিচিত ও সমাদৃত।
লেখক বলেছেন:
দেরীতে পড়লেও সমস্যা নাই দাদা। আসলে সমস্যা সলভড হয়ে গেছে কিনা।
কৃষক বলেছেন:
অফটপিক :একজনরে মনে পরে যে বলছিল এইভাবে
২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৫
রুখসানা তাজীন বলেছেন: না চলে কোন উপায়ই নেই। একজন মানুষও যদি আপনার বিষবৃক্ষের আদ্যোপান্ত পড়তে আগ্রহী হয়, তবে সেটা আমি। কিষাণীকে আমার পক্ষ থেকে ভালোবাসা।
লেখক বলেছেন:
প্রায় একবছর আগের কথা। এক বনে এক ক্যাংগারু থাকতো। সে সময় অসময়ে মানুষের সংগলাভের আশায় সামুতে ঢুকে পড়তো, কৃষক পরিবারের সাথে তার খানিকটা সখ্যও গড়ে উঠেছিলো। দিন গড়াতে থাকে। ক্যাংগারু বাস্তবে স্বজাতির দেখা পেয়ে আর মানুষের ভীড়ে আসেনা। তবে কৃষক পরিবারের ভাব-ভালোবাসার কথা সে ভোলেনি।
রাজামশাই বলেছেন:
ওরে আছিস কেমন ?
লেখক বলেছেন:
ঠিক করছি ![]()
আকাশচুরি বলেছেন:
কেমন আছেন, তাজীন?
চাঙ্কু বলেছেন:
স্যার @ ভালানি ?? মেলাদিন পরে দেখলাম ।
লেখক বলেছেন:
চাঙ্কু দেখি বড় হয়ে গেছে ![]()
চাঙ্কু বলেছেন:
চাঙ্কু কখনও বড় হপে না । আপনি বড় হয়ে গেছেন বলে আমারেও বড় মনে হচ্ছে অস্ট্রেলিয়া কিরাম লাগে ?
মে ঘ দূ ত বলেছেন:
ফিরে এসেছেন জেনে ভালো লাগলো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















