আমার প্রিয় পোস্ট

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

ও যুগের আমি

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩১

শেয়ারঃ
0 0 0



সাজিদ ভাই,

শিরোনামে 'ভাই' দেখে ভড়কে যাবেননা। বয়সে আপনি আমার বড় হবেন আর স্বল্প পরিচিত কাউকে সরাসরি নাম ধরে ডাকার মত অত আধুনিক আমি নই। ভাবছেন, স্বল্প পরিচিত তবে চিঠি লিখছি কেনো? মানুষতো অপরিচিতকেও চিঠি লিখে। দেখেননা,হঠাৎ কাউকে দেখে ভালো লেগে গেলে তার ঠিকানা অনেক কষ্টে যোগাড় করে, 'অনামিকা' কিংবা 'অপরিচিতা' শিরোনামে প্রেমিকরা কেমন লিখতে বসে যায়? না, ভাববেননা আমি অমন শিরোনামের ক'খানা চিঠি পেয়েছি আর সেই আবেগের বশে আপনাকে লিখতে বসেছি। কোন ছেলেকে লিখা এ আমার প্রথম চিঠি। এমন একটা অশিষ্ট কাজ আমার দ্বারা কখনো হতে পারে, এমনটি ভাবিনি। গল্পবইয়ে অনেক পড়েছি, নায়িকার আবেগে কখনো বুকে ঢাকের শব্দও শুনেছি হয়ত। কিন্তু, বাস্তবের আমি? মানুষের ভাবনার অগোচরে কত কিছু থেকে যায়, তাইনা? উপযুক্ত পরিবেশে, আবেগের পুষ্টিতে অংকুর থেকে ডালপালা মেলে কেমন শিকড়-গজানো বটগাছটা হয়ে যায়।

ওহ আমার পরিচয়ই তো দেয়া হয়নি। আপনি বোধ করি আমাকে চিনতে পারবেননা। কখনো দু'একবার দেখা হয়েছে বটে, তবে মনে রাখার মত অত শক্ত চিহ্ন আমি চলনে-বলনে ধারণ করি বলে মনে হয়না। আপনার আত্মীয়ার বাড়ির পাশে আমার বসবাস। প্রতিবেশী হিসেবে যতটুকু আন্তরিকতা থাকা উচিৎ, তার চেয়ে ঢের বেশি আমাদের সাথে আপনার ওই আত্মীয়ার। তার বাড়িতে আমার অবাধ যাতায়াত। কখনো তাদের পারিবারিক বইশালা থেকে বই আনতে, কখনো মা এটা ওটা রান্না করলে দিয়ে আসতে। এমনি এক বিকালে বসার ঘরের পর্দার ফাঁকে গৃহকর্তার সাথে আপনাকে আলাপ করতে দেখলাম। কর্ত্রী জানালেন, আপনি উনার ভাই সম্পর্কের। দীর্ঘদিন বিদেশে কাটিয়ে দেশে ফিরে এসেছেন। কাজের চাপে পায়েশের বাটিগুলো আমার হাতে গছিয়ে দিয়ে, বসার ঘরে দিয়ে আসতে বললেন। অপরিচিত যুবকের সামনে আমি আড়ষ্ট বোধ করি, আপনার আত্মীয়া সেটা জানেন। এ নিয়ে আমার সাথে হালকা রসিকতাও করলেন। আমার গালে লাল আভাও হয়ত তার নজর এড়ালোনা। গোপনে চুলে হাত দিয়ে আলগা খোঁপাটা পরখ করে নিলাম। হয়ত আপনার সান্নিধ্যে যেতে পারবো বলেই লজ্জা কাটিয়ে রাজি হয়ে গেলাম। আপনার সামনে বাটিটা রাখতে গিয়ে একবার খানিকের জন্য মুখ তুলে তাকালেন। আপনার মত বিদেশ-ফেরত, বিদ্বান সুপুরুষ আমার মত মফস্বলের এক সাধারণ মানের তরুণীর দিকে বিশেষ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করবেন, এ আমি আশাও করিনি। কর্তা বসতে বললেন, আপনার নাম-পরিচয় জানিয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎও করিয়ে দিলেন। আপনি একটু হেসে, 'কেমন আছেন?' বলে উত্তরের অপেক্ষা না করেই যখন আগের আলাপে ফিরে গেলেন, বুঝলাম ওই পরিবেশে আমার থাকার কোন অর্থ নেই। ত্রস্ত পায়ে রান্নাঘরে ফিরে আসতেই কর্ত্রী আবার ঠাট্টার আমেজে বললেন,

কী রে, আমার ভাইকে কেমন দেখলি?

কেমন দেখলাম? যা দেখলাম তাই বললাম। 'বিদেশে পড়াশোনা করে এলেই এত দেমাগী হয়ে যায় মানুষ? ওখানের কলেজ-ভার্সিটিতে কি শিষ্টাচার শেখায়না?'

কর্ত্রীর কপালে প্রশ্নের রেখা মিলাতে না দিয়েই আমি যে বইটা নিতে এসেছিলাম সেটা নিয়ে বাড়ি চলে এলাম। সে আমার প্রথম আপনাকে দেখা। তারপর কয়েকবার এসেছেন শুনেছি। ভুলেও যেন সামনে না পড়তে হয়, এজন্য সযত্নে বিকালের সময়টা ও বাড়িতে যাওয়া থেকে বিরত থেকেছি। কী একটা কাঁটা বিঁধে ছিলো। অপমানের? অবহেলার? আমি তবে কী আশা করেছিলাম? আপনার বোনটি ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। জানলাম, অনেক বই পড়েন। বিশ্বের খুঁটিনাটি নিয়ে অনেক জ্ঞান রাখেন। গান শোনেন, মাঝেসাঝে নিজেও চর্চা করেন। যন্ত্রসংগীত আপনার বিশেষ পছন্দ। খুবই অমায়িক, বিনয়ী, ভদ্র। উঁহু, আমি মানিনা। ভদ্রতার নমুনা তো প্রথম দিনেই দেখলাম। আপনি একবার আমার নামটা জিজ্ঞেস করে বসতে বললেও তো পারতেন। আমি কি এতই বৈশিষ্ট্যহীন, এতই সামান্য?

আমার শুনে বিশ্বাস হলোনা যেদিন শুনলাম বোনের কাছে আমার কথা জিজ্ঞেস করেছেন। আমার নাম লেখা একটা বই তাকে পড়তে দেখে নাকি অবাক হয়েছেন আমার পাঠাভ্যাস দেখে। আমার সম্পর্কে আপনার বোন নিশ্চয়ই একগাদা ভালো কথা শুনিয়ে দিয়েছেন? এ মানুষটা আমাকে বিশেষ স্নেহ করে। বোন, বন্ধু ভাবে। তার আবেগের আতিশায্যেই হয়ত আমার প্রতি আপনার কিঞ্চিত আগ্রহ হলো। আমার নাম শুনে নাকি হালকা রসিকতাও করলেন। 'রচনা? এ মেয়ে তো ভালো গদ্য লিখতে পারে মনে হয়।' ইস, আপনাকে কে অনুমতি দিয়েছে আমার নাম নিয়ে তামাশা করার? শুনুন মশাই, দ্বিতীয় যেদিন দেখা হলো, ভাববেননা আমি ইচ্ছে করে আপনার সামনে পড়েছি। আমি জানতামনা আপনি সেদিন ওবাড়িতে আসবেন। আমি কলেজে যাবার তাড়াহুড়ায় ছিলাম। মা পিঁয়াজ আনতে পাঠালো। ছুটির দিন হলেও একটা রিহার্সালের কারণে কলেজ যেতে হয়েছিলো। কী একটা গান ভাঁজতে ভাঁজতে আপনার সামনে এভাবে পড়ে যাবো কল্পনায়ও ছিলোনা। প্রথম দিনের স্মৃতি মনে হতে, সৌজন্যের পরোয়া না করেই সোজা রান্নাঘরে ঢুকে আপনার বোনকে চাহিদার কথা জানালাম। তাড়া না থাকলে কোন ছুঁতোয় আরো খানিকটা সময় আপনার আশেপাশে কাটাবার লোভ যে হচ্ছিলোনা, তা নয়। থাক, সে কথা আজকে নাইবা শুনলেন।

এতটুকু পড়ে কী ভেবেছেন? তরুণী হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? তার বহিঃপ্রকাশের লক্ষ্যই এ পত্র? বড় বিদ্বানের অনুমানশক্তি ভালো নাও হতে পারে। এ বাস্তবতাটুকু মেনে নিন। আত্মীয়ার কাছ থেকে আমার বইটা ধার নিয়ে, তার ভেতরে মনের ভুলে কোন এক 'অপরিচিতা' কে লিখা আপনার পত্রখানা যে ফেলে রেখেছিলেন, আর ভুলবশত আমি যে তা পড়ে ফেলেছি, সে ব্যাপারে দুঃখপ্রকাশ করতেই এ চিঠি। ভুল হলে ক্ষমা করে দিবেন।

রচনা

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৮
মেহবুবা বলেছেন: আশ্চর্য সুন্দর ।
পড়ে মনে হোল চেনা ঘটনা ।

তোমার লেখা পড়ে ভাল লাগল ।
লেখ এমন আরো অনেক ।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন:
ভাব আসলে লিখে ফেলি। সমস্য হলো, ভাব আসেনা।

২. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪১
শাওন৩৫০৪ বলেছেন: বাহ, পুরাটাতে ফাল্গুনী মুখার্জ্যি টোন আসতে আসতে, শেষে আইসা ছক্কা পিটানোটা দারুন লাগছে....ভালো থাকবে।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন:
কী পিটাবো নিজের কোন ধারণা ছিলোনা। কীবোর্ড দেখলাম ওইদিকেই নিয়ে যাচ্ছে। আমিও সেই পথ ধরলাম।

৩. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৩
এম এস জুলহাস বলেছেন:
চমৎকার লেখা।
নিয়মিত লিখুন।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন:
পারবোনা। পায়ে ব্যথা।

৪. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৩
ম্যাক্স পেইন বলেছেন: অদ্ভুত এই মানব মানবীর মনের খেলা
কি হবে রচনার
বিলাতী বালক কাকে চিঠি লিখেছিল?
প্রপক কি রচনাই?
নাকি বালকে আকাংখিত কোন শহুরে সপ্নকন্যা?
রচনার মনে কি আছে?
নারীসুলভ বন্ধুত্ব নাকি এ ভাললাগার প্রথম পর্যায়?
জানতে হলে লগ ইন করুন

Click This Link



**তাড়াতাড়ি নেক্সট চিঠি চাই কিন্তু
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন:
প্রাপক কে, উত্তর চাই।

৭. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৬
সাইফুর বলেছেন: শেষ প‌্যারাটা না দিলে বেশী ভালো হইতো
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন:
আসলে, শেষ প্যারাতেই সব কাহিনী।

৯. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৩
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলোরে। তোমার লেখার বরাবরের ভক্ত আমি সেটা ভাল করেই জানো। এই চিঠিটা এতো প্রাণ পেলো বর্ণনা, সহজ-সরল ভাষা,উপস্থিত আবেগ আর চমৎকার উপস্থাপনার কারণে। তবে যাই হোক- লোকটা সত্যই ভাগ্যবান- এমন চিঠি কজনের ভাগ্যেইবা জোটে। মানুষটারে রাজ কপাইল্লা নাহোক- চিঠি কপাইল্লা কইতেই হয়।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন:
আমাকে কেউ চিঠি লিখেনা :(

১০. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৬
প্রশান্ত শিমুল বলেছেন: মনে হইতেছে....

মনের অজান্তে ভালবেসে ফেলেছি...
ভুলযদি হয় বলে দিও ,
আর, পার যদি ক্ষমা করে দিও...
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন:
তাও যদি না পারো, আড়ালের বাইরে চলে যেও।

১১. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১২
সেতু জোহরা বলেছেন: মানুষটারে রাজ কপাইল্লা নাহোক- চিঠি কপাইল্লা কইতেই হয়...
অদ্ভুত লেখা।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন:
ধন্যবাদ সেতু।

১২. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১২
শেরজা তপন বলেছেন: পুরোটা পড়লাম একটানে-চিঠিতে যেন পাঁচফোড়নের সুবাস:)
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন:
চিঠি পাওয়ার পরে কী হবে, বলা যাচ্ছেনা।

১৩. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
ধ্রুবমেঘ বলেছেন: মফস্বলের তরুণীর লজ্জাবনত মনের ভাব, সাবলীল ও সংগত প্রকাশ
ভালো লেগেছে।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন:
হুমম, মেয়েটা ভালোই।

১৪. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৩
আহমেদ রাকিব বলেছেন: বেশি বেশি জোস। খুব সুন্দর হইছে আপু। গল্পটা হয়তো শেষ হয়েও শেষ হয়নি, কিন্ত ভাষাগত দিক থেকে অনেক বেশি সুন্দর হইছে।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন:
ধন্যবাদ রাকিব। চিঠি কোনদিকে যাচ্ছে আমার নিজেরও ধারণা ছিলো টাইপ শুরু করার পর। নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ইতি দিয়ে দিয়েছি।

১৫. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৭
পল্লী বাউল বলেছেন: ভালো লাগলো কিন্তু মনে হলো আরো কিছু যেন বলার ছিল...
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন:
পাত্র-পাত্রী হেব্বি চালু। কেউ কিছুই বলবেনা। আমি কী করবো?

১৬. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪২
ম্যাক্স পেইন বলেছেন: শেরজা তপন বলেছেন: পুরোটা পড়লাম একটানে-চিঠিতে যেন পাঁচফোড়নের সুবাস:)
১৭. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫০
ফেরারী পাখি বলেছেন: এই না হলে তাজিন সান। কত্ত কত্তদিন পর আপনার একটা লেখা পাইলাম।

তাও এত সুন্দর!!!!!!!!!!!!!!!!!!!
আছো কেমন?

সাধে কি আর তোমার পাংখা।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন:
আমি তো কাল না পরশু জানি একটা লিখলাম। চাপা মারছো, ধরা পড়ে গেছো। :)

১৮. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৫
আকাশচুরি বলেছেন: ডাকপিয়নের ঝুলির ভেতর কতো রহস্য!

কেউ এক্টা চিরকুটো লিখলো না:(

২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন:
আকাশচুরি,

আপনার লেখা ভালো লাগে।

তাজীন।।

...লিখছে।

১৯. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০১
সবাক বলেছেন: সব্বাইরে দেখি পত্র লেখা রোগে পাইছে;)


লেখনী সুন্দর
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০২
মেহরাব শাহরিয়ার বলেছেন: অসাধারণ , টোনটা এত চমৎকার করে ধরে রেখেছিলেন , ক্লান্তি লাগছিল না একদম ।

শেষের তো জওয়াব নেই
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৮

লেখক বলেছেন:
সেতু'র পোস্টে তোমার সাথে ঝগড়া বাঁধাতে চেয়েছিলাম :)। জমলোনা :(

২১. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৩
শান্ত কুটির বলেছেন: অদ্ভুত রকমের ভাল। প্রচন্ড টান আছে লেখাতে। এই না হলে লেখকের হাত। ১০০০টা+
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ শান্ত কুটির।

২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন:
আমিও করিনা।

২৩. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২২
ফেরারী পাখি বলেছেন: আপনার অষ্ট্রেলিয়ার জীবন-যাপনের চেয়ে আমারে বেশী টানে আপনার
সাহিত্য, যাকে বলে গদ্য-পদ্য এবং রম্য। আপনার ভ্রমণ কাহিনীরও আমি পাংখা।

হ পরশুদিন দেখছি আপনি বেশ সময় ধরে ব্লগে ঘুর ঘুর কর্তাসেন। একবার ঢুকলাম দেখি পুরানো লেখা। যেই বাহির হইসি, আর নতুন লেখা দিসেন।

এইরাম কর্লে হবে কেমনে।

উইন্টার ভ্যাকেশন চলে বোধহয়?

লুবার কাছে ------ নিউজ শুনলাম। পরে গিয়ে ছবি দেখবো।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন:
ওকে দেইখেন ছবি। আসতেছেন কবে?

২৪. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৩
কালপুরুষ বলেছেন: তোকে চিঠি লিখবো! আমার মাথা কী খারাপ হয়েছে! ক'দিন পর ব্লগে আমাকে আরেকটা বিশাল চিঠি পড়তে হবে....

"কালপুরুষদা,

ছিঃ ছিঃ আপনি এতো কালো! আমি ভেবেছিলাম আপনি নামেই কালো, আসলে যে আপনি দেখতেও কালো এটা জানতামনা। আপনার মনটাও কালো তাই চিঠিতেও কালো কালি ব্যবহার করেছেন। আপনি বলেছেন দেশে গেলে মিষ্টি খাওয়াবেন- সেটাও এতো ভাল ভাল মিষ্টি থাকতে শুধুই "কালো জাম"-এর কথা বললেন। শুনেছিলাম আপনি ভাল রান্না করতে পারেন- অথচ আমাকে লিখেছেন বেড়াতে গেলে এতো কিছু রেখে কালজ্বিরা'র ভর্তা খাওয়াবেন। আপনি আপনার কালো বউয়ের কালো শরীরে কালো তিল বেমানান বলেও নিন্দা করেছেন। ছিঃ কালপুরুষদা আমি আপনাকে এতোটা কালোঘেঁষা ভাবিনি। ভাগ্যিস আমি ফর্সা নইলে আমাকে হয়তো কালনাগিনী বলেই ডাকতেন। আরো অনেক অনেক কথা চিঠিতে লিখতে যেয়েও লিখলাম না... ব্লগারদের সামনে আপনার কালো মুখোশটা খুলে শুধু পুরুষটাকে আলাদা করতে চাইনা। ভাল থাকুন।

রটনা
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩১

লেখক বলেছেন:
এইসব কী দাদা?

২৫. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৯
নুশেরা বলেছেন: বাহ্ চমৎকার! নামকরণটা এমন হলো কেন একটু বলো ভগিনী। আর সাজিদ ভাইয়ের কাছ থেকে রিপ্লাইটা কেমন আসলো সেইটাও তো জাতিরে জানানো দরকার, তাইনা? :)
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন:
নিজেকে অন্য ছাঁচে বসিয়ে নিতে মজাই লাগে।

ভালো কথা বলছো। রিপ্লাই দেখার কোন সুযোগ পাইলে ব্লগবাসীরে জানান দিমুনে।

২৬. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৬
ফেরারী পাখি বলেছেন: তোমার অজি জীবন দেইখা ভয় পাইসিলাম। রম্যটা মিস কইরা গেসিলাম।

ভাগ্যিস ধরাইয়া দিস।

ইউ টিউবে দিয়া তাড়াতাড়ি লিংক দিবা।
২৭. ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
অপ্‌সরা বলেছেন: হুম মানুষের চিঠি পড়তে আমার খুব ভালো লাগে।:P
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন:
এহেম এহেম, নিজের মানুষেরটা পড়তে কেমন লাগে ভগ্নী?

২৮. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
_তানজীর_ বলেছেন: ভালো হইসে.. এবার চিঠি পড়ার অপরাধে শাস্তি হিসেবে সবাইকে মিষ্টিমুখ করান :)
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন:
দেখি আগে প্রাপকের প্রতিক্রিয়া কী হয়? এখনি মিষ্টি খাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছেনা।

২৯. ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৩
জুল ভার্ন বলেছেন: চমতকার লেখাটা পড়ে খুব খুশী লাগছে ! এমন সুন্দর একটা লেখা অবশ্যই প্রিয়তে রাখা আমার জন্য বাধ্যতামুলক!
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন:
এ নিঃসন্দেহে আপনার বিনয়।

৩০. ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৩
সহেলী বলেছেন: জীবনে কত ঘটনা রচনা হয় , রচনা হয় না কত ভাল লাগার পর্ব ! তবু তারা থাকে বুক জুড়ে , নির্মমতার চাদর ঢাকা দিয়ে ।

শুভকামনা তোমার জন্য ।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন:
নির্মমতার চাদর...দীর্ঘশ্বাস।

ভালো থেকো আপু।

৩১. ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৪
মে ঘ দূ ত বলেছেন: বাহ! বা। অনেক সুন্দর। তার চাইতেও সুন্দর চিঠির ইতিতে নামটা। 'রচনা'...
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন:
ধন্যবাদ দূত।

৩২. ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: ওহহো , তাইত !!
ওখানে গিয়ে আপনাকে ফাইনাল কিছু অখন্ডনীয় কথা বলে আসলাম :)

বিতর্ক আর মনে হয় জমবে না :(
কারণ আমি এই লেখাটা প্রিয়তে নিতে এসেছি
৩৩. ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
মমমম১২ বলেছেন: তারপর??
সাজিদ ভাই জবাবে কি লিখলো?
৩৪. ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০০
কালপুরুষ বলেছেন: রম্য চিঠি লিখতে যেয়ে পারলাম না। মিশন ফ্লপ। তুই একটা জিনিয়াস!
৩৫. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৬
দূরন্ত বলেছেন: নামকরণের স্বার্থকতা খুজছি। পরের পর্বে হয়তো জানা যাবে।
ভালো লাগলো
ধন্যবাদ
৩৬. ৩০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১২
তুষ।র বলেছেন: সাজিদ ভাই - চিঠির জবাব দেন
৩৭. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:১২
ফারহান দাউদ বলেছেন: এরে রে:| এখনকার হইলে ক্যামনে দুঃখ প্রকাশ করতো? ইয়ো ডুড, গট ইওর লেটার, কিন্তু স্যরি ডারলিন, পড়ে ফেলসি(এইখানে একটু সসসসসস হবে)।
৩৯. ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
জেরী বলেছেন: চিঠি পড়তে মজাই লাগে;)
৪১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোলাগলো তাজীন, চিঠি.............
আবার কখনো ভাব এলে লিখে ফেলো.....।
শুভকামনা।
৪২. ২৩ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৬
মে ঘ দূ ত বলেছেন: হাহা। দারুণ! :):)

এই পোষ্টে আগে একবার মন্তব্য করেছি দেখা যায়। যাক আবার পড়লাম যখন তখন আরেকবার তার প্রমাণটা রেখে যাই।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে।
একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ