আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ঈদের দিনে সমাধান চাই একটা বিশা----------------------ল সমস্যার... ;)

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:১৯

শেয়ারঃ
0 0 0

আমরা অনেকেই (প্রায় সব্বাই। অনেকে লক্ষ্য করে না এবং পিসির সকল সুবিধা থেকে বঞ্চিত হয়। /:) ) এই সমস্যার মুখোমুখি হয়। সমস্যাটা হল, আমরা যখন পিসি স্টার্ট করি তখন স্টার্টআপ প্রোগ্রামগুলো এত মেমোরী নিয়ে নেয় যে পরবর্তীতে কাজ করার মতো মেমোরী অবশিষ্ট থাকে না। এবং পিসির স্টার্টআপ প্রোগ্রামগুলো লোড হতে যে সময় নেয় তার ভিতরে অন্য কোন কাজ করা সম্ভব হয়না। আমি নিচে একটা ক্যাপচার দিলাম। এটা পিসি স্টার্ট করার পরমুহুর্তে তোলা।।।


এর থেকে সমাধান কি হতে পারে? আমাদের ব্যবহার করা কিছু প্রোগ্রাম প্রয়োজনের অতিরিক্ত মেমোরী নেয়। যেমন ইয়াহু মেসেঞ্জার, ফায়ারফক্স। এদের মেমোরী নেওয়া কমানোর কোন পদ্ধতি জানা থাকলেও জানান। !:#P


স্টার্টআপ এর পরমুহুর্তে মেমোরী বাড়ানোর কোন পদ্ধতি জানা থাকলেও জানান। কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে এই কাজ করা যায়। কিন্তু এগুলোর জন্য প্রয়োজন অতিরিক্ষ ভার্চুয়াল মেমোরী। আর তাছাড়া মেমোরী বাড়ানোর পরের কিছু সময় পিসি স্লো হয়ে থাকে। :( :( :(

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:২৪
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: কাজটা খুব একটা কঠিন নয়......................

আপনি স্টার্ট মেনুতে যান, তারপর রান এ গিয়ে টাইপ করুন:

msconfig

এরপর স্টার্টআপ ট্যাবে গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর চেকমার্ক উঠিয়ে দিন।

তারপর রিস্টার্ট করুন। আশা করি কাজ হবে।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: এইগুলির ভিতরে অপ্রয়োজনীয় কোনগুলো। :(:(:(


Click This Link

২. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:২৫
রুবেল শাহ বলেছেন: ভার্চুয়াল মেমরি বানিয়ে নাও............
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: হার্ডডিস্ক ফুল।।। :(

৩. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:২৯
রাতমজুর বলেছেন: দরজা সাবের জানালা ফালাই দ্যান।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: :)



জানালা ফালাইয়া কি লমু? ;) কে দিব? :)















ভাই, আমার পিসিতে কি ম্যাকের অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাইবো।।। :)

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: কেমনে? :(

৫. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫২
বিডি আইডল বলেছেন: মুন্না তোমার msconfig এর একটা স্ক্রিন শট দাও
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: একটা ক্যাপচার দিছি। :) দাড়ান আরেকটা দেই।।।

৬. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫২
বিডি আইডল বলেছেন: স্টার্টআপ ট্যাবের
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন:
Click This Link


Click This Link


Click This Link

৭. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৫
মনের কথা বলেছেন: ১। বাজারে যান।
২। কম্পু মাল মশলা পাওন যায় এমুন দুকানে ঢুকেন।
৩। পকেট থেইকা মাল শুদ্ধা মানিব্যাগ বাইর করেন।
৪। দুকানদাররে বলেন একটা ২GB RAM দেন।
৫। বাড়িতে নিয়ে আসেন। CPU এর খাপরী খুইলা লাগাই দেন।

নোট: মাদার বোর্ড কুন RAM সাপোর্ট করে এইটা দেইখা যাইতে ভুইলেন না।

আবার নোট: তুমি এইসব ভালো কইরাই জানো এইটা আমিও ভালো কইরা জানি।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: টাকাটা পাঠায়া দিয়েন.... ;)

৮. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯
সাংবাদিক বলেছেন: কম্পিউটার বেশ কয়েকদিন মনে রোজা রাখছে তাই মনে হয় বিশাল সমস্যা হচ্ছে।
চিন্তা করিয়েন না, ঈদের সেমাই, সিন্নী খাওয়ান দেখবেন ভালো হয়ে যাবে। মিষ্টি মিষ্টি গান শুনাবে।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: :(

৯. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০০
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: ভাইয়া নিচের লিংকটি যান । চারটি অংশ আছে । সবগুলো পড়ুন । আপনার কাজে লাগবে । Click This Link
রামের খালি করতে Ramcleaner sotfware টি ব্যবহার করতে পারেন । খুব শীঘ্রই এ সম্পর্কে পোষ্ট পাবেন ।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: পোস্টটা ভালই করেছেন। ওটা পড়েছি। আমার পিসিতে ফন্টের পরিমাণ ৫০৭টা। (কেমনে হইলো কে জানে?)






(আপনার একই মন্তব্য দুইবার আসায় একটা কেটে দিলাম।)

১০. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: ভাই স্টার্ট আপের প্রয়োজনীয় সফটওয়ারগুলো আপনার উপর নির্ভর করবে । তবে আপনি এন্টি ভাইরাস সফটওয়ার, ডাউনলোড ম্যানাজার, বিজয়, অভ্র, RTHDCPL, ALCMTR, messenger, Adobe gamma রাখতে পারেন । বাকীগুলো খুব প্রয়োজনীয় নয় ।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: এর ভিতরে এজিপি, সাউন্ডকার্ড সহ অনে---ক প্রয়োজনীয় জিনিস আছে। আর যেইগুলা অপ্রয়োজনীয় সেইগুলা মেমোরী নেয়না বললেই চলে।।। :(

১১. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: ভাই যেগুলোর কথা উপলে লিখেছি সেগুলো বাদে বাকীগুলো ডিসিলেক্ট করে দেখ কাজ হবে ।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: অনেকগুলা কাটলাম। এখন দেখি কি হয়। :)




ইয়াহু মেসেঞ্জারের খাই-খাই কমানোর কোন সিস্টেম জানা আছে আপনার?

১৩. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হালকা উন্নতি হইছে মনে হয়। :)
১৪. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: ম্যাসেন্জারকেও স্টার্ট আপ থেকে বাদ দিতে পারো । এতে পিসি আরো কম সময়ে স্টার্ট হবে । ভাইরাস স্ক্যান স্টার্টআপে আনএবল থাকলে পিসি একটু স্লো হবেই ।
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: মেসেঞ্জার বাদ দিলেতো কানেক্টেড হয়া যাবে না।।।

১৫. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১:৩২
বিডি আইডল বলেছেন: এইগুলা বন্ধ করে দাও

flashget
reader_sl
google talk
all messenger
yahoo widget
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: এডোবি রিডার বাদ দিছি।।।

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বিসিআইসি কলেজে। মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই যে বড় বড় দেয়াল ঘেরা মিনি চিড়িয়াখানাটা আছে, ঐটাই আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই