somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

ইত্তেফাকের নিউজ: লবণ খাওয়ার ব্যাপারে সাবধান করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নিউজটা কতোটা সত্য???

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লবণ কি আসলেই ক্ষতিকর?

ফাস্টফুড ও রেস্তোরাঁয় কম খাওয়ার পরামর্শ
।। ইত্তেফাক রিপোর্ট ।।

টাকা-পয়সা খরচের প্রয়োজন নেই। একটু সচেতন হলেই মরণ ও জটিল ব্যাধি থেকে রক্ষা পাওয়া সহজ। লবণ কম খেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক, হার্ট ও কিডনি ফেইলিয়রের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। এই সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে না। লবণ কম খাওয়ার অভ্যাস করার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করলে এই সকল মরণ ব্যাধির অভিশাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু এ বিষয়ে সরকারের স্বাস্থ্য সার্ভিসের জোরালো কোন কর্মসূচি নেই। মঙ্গলবার বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে হাইপারটেনশন কমিটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এক প্রেস ব্রিফিং-এ খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য তুলে ধরেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, অধিক লবণ গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক সমীক্ষায় দেখা গেছে, যেসব দেশের জনগোষ্ঠী লবণ কম খায় তাদের মধ্যে শতকরা ৮০ ভাগের উচ্চ রক্তচাপ থাকে না। নেপাল ও ব্রাজিলের জনগণ লবণ না খাওয়ায় তাদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি নেই। যে সকল দেশে কিংবা জায়গার মানুষ লবণ বেশি গ্রহণ করে ঐ সকল দেশে উচ্চ রক্তচাপ মহামারী আকার ধারণ করেছে। জাপানে উচ্চ রক্তচাপ মহামারী আকারে বিস্তার লাভ করেছে। সেখানকার প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্ধেকই উচ্চ রক্তচাপের শিকার বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান। হৃদরোগ, স্ট্রোক, পক্ষাঘাত, অন্ধত্বসহ নানা জটিল রোগের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হলো উচ্চ রক্তচাপ। অতিরিক্ত লবণ গ্রহণে হাড়ের ক্যালসিয়াম ক্ষয়ে হাড় পাতলা হয়ে যায়। এছাড়া পাকস্থলীর ক্যান্সার, শারীরিক স্থূলতা হতে পারে। অ্যাজমা রোগ হওয়ার জন্য অধিক লবণ গ্রহণ অন্যতম কারণ বলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ অভিমত ব্যক্ত করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে এখন হৃদরোগ মহামারীর আকার ধারণ করেছে। হৃদরোগে মৃত্যুর হার সর্বাধিক। বেশিরভাগ জনগণই হৃদরোগে আক্রান্ত হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে।

এদেশে হোটেল-রেস্তোরাঁয় অনেকে সপরিবারে খাওয়ার বিষয়টি ফ্যাশনে পরিণত হয়েছে। চাইনিজ, ফাস্ট ফুড, স্যুপ, তেলে ভাজা খাবার, কাবাবসহ বিভিন্ন ধরনের মজাদার খাদ্যে এত বেশি লবণ থাকে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব খাবারের মধ্যে ২০ গ্রামের বেশি লবণ থাকে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ৫ গ্রামের চারগুণ বেশি। শিশু-কিশোরদের জন্য এই সব খাদ্য আরও ভয়াবহ। অল্প বয়স্কদের উচ্চ রক্ত চাপের হার কম নয়। হোটেল রেস্তোরাঁয় বেশি পরিমাণে খাওয়ার কারণে শিশু-কিশোররা মোটা হয়ে যাচ্ছে। এছাড়া ভাত তরকারির সাথে একটু আলগা লবণ অধিকাংশ লোকের পছন্দ। আলগা লবণ খাওয়া বিপজ্জনক এবং উচ্চ রক্তচাপ হওয়ার এটি অন্যতম বলে চিকিৎসকরা জানান। শুঁটকি মাছ ও নোনা ইলিশে প্রচুর লবণ থাকে। কেচাপ, সয়াসস, টেস্টিং সল্ট ও সালাদ বানানোর উপকরণ হিসাবে লবণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে লবণের কোন প্রয়োজন নেই বলেও বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান।

যেভাবে লবণ কম গ্রহণ করা যায়

খাবারের সাথে লবণ খাবেন না, টেবিলে লবণদানি রাখবেন না, রান্না করার সময় অল্প লবণ ব্যবহার, ফাস্টফুড, রেস্টুরেন্টে কিংবা রেস্তোরাঁয় খাবার কম খাওয়া, টিনজাত স্যুপ, সবজি, মাংস এবং প্রক্রিয়াজাত পনির, মাংস ও হিমায়িত খাবার যথাসম্ভব এড়িয়ে চলা, খাদ্যকে সংরক্ষণ করার জন্য লেবুর রস, ভিনেগার, কাঁচা রসুন ও মসলা ব্যবহার, কেচাপ, সয়াসস, সালাদ বানানোর উপকরণ কম ব্যবহার, কাঁচা ফল বা শাক-সবজি খাওয়ার সময় লবণ দিয়ে না খাওয়া, লবণবিহীন ক্র্যাকার্স, পপকর্ন ও বাদাম খাওয়া, খাদ্য নির্বাচনের পূর্বে কম লবণ ও সোডিয়াম কম সমৃদ্ধ খাবারসমূহ নির্বাচন, ঘরে-বাইরে উচ্চ লবণযুক্ত খাবার পরিহার সন্তানদের শৈশব থেকেই কম লবণ যুক্ত খাদ্য খাওয়ানোর অভ্যাস করার বিষয়ে বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়েছেন।

লবণ কম খাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইপারটেনশন কমিটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে। এইবারের বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহের প্রতিপাদ্য হলো লবণ কম খান সুস্থ থাকুন। আগামী ৭ ফেব্রুয়ারি হার্ট ফাউন্ডেশনের মিলনায়তনে খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্যবসায়ী ও উৎপাদনকারীরা সচেতন হলে খাদ্যে লবণের ব্যবহার কমে যাবে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক ও হার্ট ফাউন্ডেশনের মহাসচিব সাবেক উপদেষ্টা অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, হাইপারটেনশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আর কে খন্দকার, মহাসচিব অধ্যাপক ডা. কেএমএইচএস সিরাজুল হক ও বিশ্বস্বাস্থ্য সংস্থার টোবাকো কন্ট্রোল টেকনিক্যাল কমিটির উপদেষ্টা ড. সোহেল রেজা চৌধুরী।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×