আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ভাইরে, এক সফটওয়্যারে সব মিডিয়া ফাইল কি ভালভাবে চালানো যায়না????

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২

শেয়ারঃ
0 0

তিক্ত অভিজ্ঞতা।।।।।।।।।।।।।


ফাস্টে ছিল VLC। সব-ই চলে। কিন্তু একদিন দেখলাম "তুমি বরুণা হলে হব" গানটা চলতাছে স্লো মোশনে। দুইন্যার সব ফাইল চলে। খালি এইডা চলেনা। Total Video Player-এ চালাইলাম। তাও দেখি স্লো মোশনে চলে। ভাবলাম ফাইল মুনঅয় নষ্ট। কিন্তু Winamp দিয়া এই ভিডিও ছাইড়া দেখি কি সুন্দর চলতাছে। KMPlayer-এও চালায়া দেখি ভাল চলে। তারপরে VLC তে আরো অনেক ভিডিও চললো না। তাই VLC-রে বাদ দিলাম।


ধরলাম KMPlayer। মারাত্মক চিজ। ভালই চলতাছিল। তয় একদিন দেখি flv ভিডিও চলেনা :(। আর প্রচুর এরর দেখাইন্না শুরু করলো। এইর এররের জ্বালায় KMPlayer-রেও বিদায় জানাইলাম।


Total Video Converter-এর লগে Total Video Player নামে একটা Player আইছিল। এইটা দিয়া মোটামুটি হগল ভিডিওই চলতাছে। জিনিসটা খারাপ না। তাও ইদানিং কিছু ছোটখাট সমস্যা শুরু করছে।


অডিও গান শুনার জন্য ব্যবহার করি Winamp। আর যাই ছাড়িনা কেন Winamp জীবনেও ছারুম্না। মারাত্মক ভাল সার্ভিস দেয় এই প্লেয়ারটা। খেয়াল কইরা দেখলাম ভিডিওগুলাও চরমভাবে চলে। flv থিকা শুরু কইরা mpg ফরমেট সবই চলতেছে। কিন্তু সমস্যা একটাই। ভিডিও চলাকালীন সময়ে সামনে-পিছে টানা যায়না। মানে ফরয়ার্ড-রিওয়াইন্ড হয়না। এইগুলা করতে গেলে ভিডিও আবার প্রথম থেকেই শুরু হয়।।।।


এখন কম্পিউটারে তিনটা মিডিয়াপ্লেয়ার ইন্সটল করে রাখছি। Total Video Player, KMPlayer আর Winamp। সাথে আছে একটা CodecPack। Winamp রাখছি অডিও চালানোর জন্য। আর বাকি দুইটা যে যেইটা পারে সেইটা চালায়। KMPlayer দিয়া আনসাপোর্টেড ভিডিও ছাড়লেই "ding!!!!!!!!" কইরা উঠে। মনে হয় মাথায় বাজ পড়লো। আর একটা ভিডিও চলা অবস্থায় আরেকটা ফাইল প্লেয়ারের মধ্যে ড্রাগ এন্ড ড্রপ করলেও সেইম অবস্থা। একটা ফাইল চলা অবস্থায় আরেকটা চালাতে চাইলে মিডিয়াপ্লেয়ার অফ করে আবার অন করে নিতে হয়।





আমি একটা মিডিয়াপ্লেয়ার চাই। যেইটা দিয়া কোনপ্রকার ঝামেলা ছাড়াই সকল ভিডিও চালানো যাবে। এর পাশাপাশি যদি Winamp-এ সব ভিডিও চালানোর কোন সিস্টেম থাকলে তা জানালেও উপকৃত হই।।।।।


কেউ কি দিতে পারবেন এমন একটা মিডিয়া প্লেয়ারের খোজ????????????????

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
শয়তান বলেছেন: কে লাইট কোডেক প্যাক ফুল ইন্সটল করে নাও । তাহলেই সব কিছু রান করবে । এমন কি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেও রান করবে ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: তাইলে সেইটাই করি। এইটারে ইন্সটল কইরা KMPlayer-রেও বিদায় জানাই। KMPlayer-এর সমস্যাটা মনে হইতেছে কোডেক-এ না। মূল সফটওয়্যারে।।।।।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: মেগাটা ডাউনলোড করতেছি। ঠিক আছে????

৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
সৌরদীপ্ত বলেছেন: আমি ৩ টা রাখি - ভিএলসি, ঊইনেম্প ও কেলাইট
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: K-lite কি শুধুই কোডেক ফাইল? নাকি কোন প্লেয়ারও????

৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
আরেফিন জিটি বলেছেন: পাইলে আমাকেও জানায়েন, VLC player এ সব চললেও অনেক ভিডিওর সাউন্ড পাইনা।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: আমি যে আইডিয়া পাইলাম সেইটা বলতেছি।


দুই নাম্বার কমেন্টের ফাইলটা ডাউনলোড করেন। তারপরে কোন মিডিয়াপ্লেয়ার লাগবোনা। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়াই সব চলবো...........:)

৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
রকি ভাই বলেছেন: আমি একটা ৭০০ মেগা xvid file ডাউনলোড করছি, কোন কিছুতেই চলে না :(
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: ফরমেট কি এভিআই?




নেটে ঘাইটা দেখেন। পাইবেন। আপনার পিসিতে মনেহয় কোডেক নাই। আপডেটেড কোডেক ডাউনলোড করেন।।।

৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
মিশুক - ঢাকা বলেছেন: আমি অনেক ব্যাবহার শেষে Gom Player ব্যাবহার করছি। কিছু Codec Pack Install করসি। এখন মাশাল্লাহ সব ভিডিও চলে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: ভাল কোডেক ইন্সটল করে রাখলে কি আর কোন প্লেয়ার লাগে???

৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
আবু সালেহ বলেছেন:
যাক আপনার সমস্যা আমারও...এই সুযোগে কোডেক টা একবার ছাইকা দেখতে হবে...
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: আমি ডাউনলোড করে দেখতেছি। তারপরে ব্যবহার করে জানাবো কেমন।।।।

৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
মুভি পাগল বলেছেন: আমার মনে হয় আপনার সমস্যাটা প্লেয়ারে নয়, কোডেকে। ইদানীং এত রকম ভিডিও এবং অডিও ফাইল ফরমেট বের হয়েছে যে নির্দিষ্ট কোডেক ইনস্টল করা না থাকলে ফাইলগুলো চলেনা। আমার এমন অনেক সময় হয়েছে যে মুভি ডাউনলোড করার পর ভিডিও খুব ভালভাবে চলতেছে কিন্তু কোন সাউণ্ড পাচ্ছিনা। এই সমস্যাগুলো বেশির ভাগ ক্ষেত্রে হয় একটাই কারণে আর তা হল নির্দিষ্ট কোডেকের অভাব। আপনি সবসময় নতুন কোডেকগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন। তাহলেই সমস্যা দূর হয়ে যাবার কথা যদি না ফাইলটা করাপ্টেড হয় অথবা উইন্ডোজে কোন সমস্যা থাকে। নিচের সাইটটা আপনার সকল ভিডিও এবং অডিও সমস্যার সমাধান করবে।

http://www.videohelp.com/
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ........ অনেক ইনফরমেশন পেলাম আপনার মন্তব্য থেকে। কাজে দেবে........

৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২১
অরণ্যচারী বলেছেন: Combined Community Codec Pack ইন্সটল করে সব কিছু এখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালাই। এটাই সেরা বুদ্ধি।

http://www.cccp-project.net/
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আমি K-lite Codec Pack এর Mega ভার্সনটা ডাউনলোড করছি। এখন সব ভিডিও মিডিয়াপ্লেয়ারেই চলতেছে।।।।।।।।।। :):):)

১০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০১
কাঙাল মামা বলেছেন: কেএম অপেন কইরা এফ-টু চাপো, এরপর বাম দিকের প্যানেলে গিয়া স্প্লিটার খুজো। পাইলে সিলেক্ট কইরা ডান দিকে সবার নিচে দেখবা এফ-এল-ভি আছে, ঐটা KMP FLV Splotter থেকে Gabest FLV Splitter কইরা দেও।

এরপরে যদি কে-এম প্লেয়ারে এফ-এল-ভি চলে, তাইলে নাফিস ইফতেখাররে একটা ধনিয়া দিয়া দিও :)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: K-lite Codec Pack ইন্সটল মাইরা সবগুলারেই খেদাইছি।।।।।।।।








অহন flv, mp4, mpeg, avi সব ভিডিও চলে..........................................................................................................................................................................................................................
.
.
.
.
.
.
.
.

.
.
.

.
.
.

.
.
.
.

.
.
.

.
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে...........;););););)

১১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২
কাঙাল মামা বলেছেন: তা চলবে, কিন্টু কেলাইট মাঝে সাঝে ভেজাল করে। এক্সপ্লোরার হ্যাং করায় দেয়, অবশ্য খুবই কম।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: আমার এখনো এইরকম কোন সমস্যা হয়না। অহন মুভি দেখতাছি। আইস এজ থ্রি। ডিভিডি রিপ। ইন্টারনেট থিকা নামাইছি। মাগার সাবটাইটেল নাই। কি করুম বুঝতাছিনা। সাব টাইটেল ছাড়া ইংরেজী মুভি বুঝতে কষ্ট অয়।।।।।।। :(

১২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩
মহসিন০৮ বলেছেন: আমার কাছে K-Lite Codec ই ভাল মনে হয়। অনেকদিন ধরে চালাচ্ছি। খুব একটা সমস্যা করে না।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: একদিন ইউজ কইরা তাই মনে হইতেছে।।।।। :)

 

মোট সময় লেগেছে ২.৮৫৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বিসিআইসি কলেজে। মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই যে বড় বড় দেয়াল ঘেরা মিনি চিড়িয়াখানাটা আছে, ঐটাই আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই