আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

দুইন্যার হগ্গল পদের ভিডিও চালান ♫♫♫উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে♫♫♫!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৪

শেয়ারঃ
0 1 0

আইজকা মিডিয়া প্লেয়ার বিষয়ক সাহায্য চাইয়া পোস্টাইছিলাম। সেইখানে শয়তান -এর কমেন্টে খোজ পাইলাম K-lite Codec নামক একখান বস্তুর। শয়তান ভাই কইলো ঐটারে ডাউনলোডাইয়া ইন্সটল মারতে। ডাউনলোড কইরা ইন্সটল করলাম আর পিসির KMPlayer-রে বিদায় জানাইলাম। পিসিটা রিস্টার্ট মাইরাই আক্কেল-গুড়ুম। যেই ফাইলই চালাই না কেন হেইডা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালু হয়। AVI, MP4, FLV, MPEG, MOV যতোপদের ফাইল আছে সবডিই চলতাছে। মাগার অন্য কোন সফটওয়্যারে না, পিসির লগে থাকা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১-এ। তাইলে আমরা এতোপদের সফটওয়্যার ডাউনলোড করুম কেন ফাইল চালানের লিগা? যেইখানে একখান কোডেক দিয়াই কাম চলে.................;)



যারা যারা এইখান চান তারা নিচের লিংকে ক্লিকান::::::::::

http://www.codecguide.com/download_kl.htm



এই কোডেকের ৪পদের ভার্সন আছে। যার যেইটা লাগবো সেইটা লন। আমি Mega-টা লইছি। এইটায় দুইন্যার হগ্গল ভিডিওই চলার কথা। তয় আপনাগো প্রয়োজনের উপরে ডাউনলোড করেন। কারণ, যতো বেশি ভিডিও চালাইবার চাইবেন ডাউনলোড ফাইলের সাইজ ততোই বড় হইবো।।।



আমি Mega ভার্সনটা ডাউনলোডের ডাইরেক্ট লিংক দিয়া দিতেছি।।।
এইখানে ক্লিক করেন.........

 

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৪
নতুন রাজা বলেছেন: দুইডা বাটনে চাপলাম... একটা তারা মার্কা আর একটায় যোগ চিহ্ন।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ.............:):):)

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: :):)

৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৩
ইমন জুবায়ের বলেছেন: @ নতুন রাজা ... কে লাইট মেগা এখান থেকে ডাউনলোড করেন ...

Click This Link
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: থ্যাংকিউ.............:)

৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮
অলস ছেলে বলেছেন: ধন্যবাদ মুন্না।
তবে পোষ্টের লিংকটার স্পীড খুব স্লো। ইমন জুবায়ের এর লিংক অনেক দ্রুত।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: ও। এখন বুঝতে পারছি সে কেন ডাউনলোড লিংক দিছে।।।।।।।।। :)

৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮
ইমন জুবায়ের বলেছেন: কোডেস যখন আছে-তখন এই প্লেয়ারটাও খারাপ লাগবে না -

http://www.filehippo.com/download_gom_player/
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: হুমমম....... এইটা ট্রাই করা হয়নাই।।।।।।।।।। :)

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: :D :D :D

৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
নাফিস ইফতেখার বলেছেন: কিসু মনে কইরো না.........





















পুরা ফাউল পোস্ট হইসে এটা একখান। VLC, KMPlayer আর GOM Player থাকতে মানুষ কোন দুঃখে কোডেক ইন্সটল দিতে যাবে। আজাইরা!


















তবে তুমারে ভালা পাই সেই জন্য +, পোস্টে না.............
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: কিসু মনে কইরেন না.....














তিনখান প্লেয়ার ইন্সটল করার চাইতে একখান কোডেক ইন্সটল করাটাই সহজ মনে হইতেছে। আমার নিজের কেএম আর ভিএলসি ব্যবহার করার এক্সপেরিয়েন্স আছে। ভিএলসি ব্যবহার করছি দু্ইবছর আর কেএম ৬মাস। কেএম-রে দেইখা সোন্দর মনে হইলেও পুরাই ফাউল। গম অহনো ইউজ কইরা দেখি নাইক্কা।


















তয় যার ধারে যেইটা সোজা লাগবো হেয় হেইডা ইউজ করবো। আপ্নার আমার কথায় কিছু আসে যাইবো না।

৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০০
নিহন বলেছেন: কেগো ............??
মুন্না'নি ,কিরাম আছো ??
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: ভালাছি। আম্নে কিরামাছেন???? :)

৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
নাফিস ইফতেখার বলেছেন: তোমারে ৩খান প্লেয়ার ইন্সটল দিতে কে বলছে? এগুলার যেকোন একটা দিলেই হবে। আমি খালি বলছি এরকম ৩টা প্লেয়ার আছে যেগুলা সব ভিডিও চালাতে পারে।

কেএম ফাউল কেন মনে হলো একটু বলো তো দেখি।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: হেইডা আপ্নেরে কইতে চাইলে ঐটা আবার ইন্সটল করা লাগবো। তা করলে মরছি। অহন ভালই চলতেছে।।।।।।।।






তয় অহনো যা যা মনে আছে।

১. একটা ভিডিও চলা অবস্থায় আরেকটা ছাড়লে ding!!!

২. আজিব আজিব কিসিমের এরর। "Pure Virtual Function"-টাইপের। এই এরর পাইছিলাম মোস্ট ওয়ান্টেড "গেমস্" খেলার সময়। "সোয়াট" আইলে এইরকম একটা এরর মারতো।

৩. ভিডিও চলাকালীন সময়ে মাঝেমধ্যেই "KMPlayer.exe has encountered by a problem and needs to close. We are sorry for inconvience" দেখাইতো।

৪. ভিডিও ক্লোজ করতে গেলে দুইন্যার সময় লাগতো। মাঝেমধ্যে নরমালি ক্লোজ হইতো না। টাস্ক ম্যানেজার দিয়া ক্লোজ করা লাগতো।




আরো বহুত কারণ আছে ভাই। কইয়া শেষ করবার পারুম না।












আমিতো কাউরে কইতাছি না যে আপ্নে কেএম বাদ দিয়া কোডেক চালান। আমি জাস্ট ব্যাপারটা সবাইরে জানায়া রাখলাম। যার খুশি হেয় ইউজ করবো। যার খুশি হেয় করবোনা। আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়াররে বহুত ভালা পাই। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আর উইন্যাম্প দিয়াই যদি আমি কাম চালাইতে পারি তাইলে আমার লিগা বহুত ভালা অয়। (অবশ্য এই টেকনিকে উইন্যাম্প-ও লাগেনা। কিন্তু উইন্যাম্প ছাড়ুম না। এইটারে ছাড়া গান শুইনা মজা পাইনা..........।)

১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: কিরে পাকনা কেমন আছিস?ম্যাসে দেহিনা কেনু?
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: অহনো মেসেঞ্জারে আছি। আপ্নে দেখেন্না কিলা? অনলাইনে আহেন

১১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
নুরুল বলেছেন: ভাল :), ধন্যবাদ
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
নাফিস ইফতেখার বলেছেন: আমার কেএম এ আমার জীবনে এমন কোন সমস্যা হয় নাই........তুমার জন্য আফসুসিত হহইলাম!
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আপসুস..............আপসুস....................:(:(:(

১৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
শয়তান বলেছেন: মুন্না দেখি বেজায় খুশী :)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আপ্নারে যে কি কইয়া থ্যাংকু দিমু..............:):):)

১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৪
সাধারণমানুষ বলেছেন: আমি বিপদে পড়ছি টরেন্ট থিকা 2012 XviD DVDRIP [ENG].avi নামাইছি এখন ভিডিও ছাড়লে কয় x3 player নামাইতে ভিলসি বা কেমপি তে ছাড়লে চালু হয় মাত্র ৪০ সেকেন্ড :'( । মুন্না বাবু বুদ্ধি দাও ।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: x3 player-টা কি জিনিস বুঝতে পারলাম না। এই নামে কোন প্লেয়ার আছে বইলা মনে হয়না। :)



কেমপি-তে ছাড়লে এতোবেশি সময় লাগতেছে কেনো বুঝতেছি না। তবে আমারও মাঝেমাঝে এইরকম হয়। কোডেক দিয়া চালায়া দেখেন। আমার কাছে "Dil Se" মুভিটা আছে। সেইটারেও কেএম দিয়া চালাইলে চলেনা। কিন্তু কোডেকে ঠিকই চলে।।।

১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
স্বাধীনতার বার্তা বলেছেন: কে লাইট কোডেক এ অনেক সমস্যা আছে। হাই কোয়ালিটি ফাইল চালাতে গেলে কে লাইট কোডেক ফেল মারে।

এক্ষেত্রে ভিএলসি সেরা।
তবে ভিএলসির ও কিছু প্রব্লেম আছে। ভিডিও কোয়ালিটি কিছুটা নষ্ট হয়।
সবচেয়ে ভালো পধতি হল, হাই কোয়ালিটি ফাইল এর জন্য ভিএলসি, আর অন্যান্য ফাইলের জন্য গম প্লেয়ার বা কে এম প্লেয়ার।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: কোডেক কিছু কিছু সময় সমস্যা করে হয়তো। কিন্তু আমার তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। ডিভিডি সরাসরি ডিস্ক থেকে চালানোর সময় প্রব্লেম করে। তবে আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ করাটাই ভাল।।। :)

১৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
আহাসান বলেছেন: আমিও কোডেক ভালা পাই। আমি তো মিডিয়া প্লেয়ার ক্লাসিকেই চালাই। একমাত্র ডিভিডি থেইকা প্লে করতে সমস্যা হইত। লেটেস্ট কোডেকে (ফুল) সেটাও হয়না। হাই কোয়ালিটিও (ব্লু-রে রিপ) তো ভালই চলে, মনে হইল...
২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: আমার কোডেকটা আপডেট করা লাগবো। আপডেট করা হয়নাই।।। :)

১৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
আহাসান বলেছেন: তুমি ডাউনলোডার কোনটা ই্উজ করছ এখন ?
আমি অরবিট ইউজ করি...
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: আমি আইডিএম ইউজ করতেছি।।। :)

১৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৬
মুক্ত বয়ান বলেছেন: k-lite কাজের জিনিস। আমিই তুমার দলের। :) :)
২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: :):)



কেএম প্লেয়ার রাখলেও কে-লাইট রাখা দরকার। আমার কেএম প্লেয়ার-এ বেশ কিছু জিনিস চলেনা।।।

২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধইন্যবাদ।।।। :)

২০. ১৯ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৫৮
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: এতো অল্প বয়সে এতো জ্ঞান কই পাইলা। তোমার এখন বয়স কতো?

 

মোট সময় লেগেছে ১.০০৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বিসিআইসি কলেজে। মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই যে বড় বড় দেয়াল ঘেরা মিনি চিড়িয়াখানাটা আছে, ঐটাই আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই