somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

নতুন প্রজন্ম অনেক সচেতন। তারা নারীকে সম্মান করতে জানে......... (জার্নি বাই বাস। কাহিনী এবাউট "সংরক্ষিত আসন")

১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে গিয়েছিলাম আম্মুর সাথে পুরান পল্টন। একটা কাজে। আসার সময় বাস স্টপ খুজে পাইলাম না আর। এমন সময় দেখলাম "বাহন" পরিবহনের একটা বাস আসছে। বাসটা অনেকটা খালি ছিল। তাই হেল্পার আর ড্রাইভারকে বলে একটা সিগনাল থেকেই উঠে পড়লাম। বসলাম আমার আম্মুর সাথেই।

কিছুক্ষণের মধ্যেই বাস ভর্তি হয়ে গেল। কয়েকজন মহিলা উঠলো। এতক্ষণ বাদে খেয়াল করলাম আমি যে সিটে বসছি সেইটা সংরক্ষিত সিটগুলার মধ্যে একটা। :(( আমার আম্মু ব্যাপারটা বললো। আমি সাথে সাথে উইঠা মহিলাদেরকে জায়গা করে দিলাম। সিটের পাশেই দাড়াইলাম। আমি যে সিটে বসছিলাম তার পিছনে দেখলাম আরো তিনটা সংরক্ষিত সিট। সেইখানে তিনপুরুষ একদম চ্যাগায়া দিয়া বইসা আছে। ;) একটু পরে দুইটা মেয়ে (আমার বয়সী) বাসে উঠলো। ঐ তিনপুরুষের মধ্যে কোন ভ্রুক্ষেপ নাই। তারা যেমনে চ্যাগায়া ছিল তেমনেই চ্যাগায়া রইলো। মেয়ে দুইটা অনেকক্ষণ দাড়ায়া থাইকাও যখন দেখলো ব্যাটারা উঠে না তখন তাদের একজন ঐ লোকদেরকে বললো, "ভাইয়া, একটু উঠবেন?" আমি মনে মনে বললাম, "সাবাশ! এইবার না উইঠা কই যাইবা বাছাধনরা।" দুইজন একটু গাইগুই কইরা উইঠাই গেল। তৃতীয় পুরুষও একটু চাইপা বসলো। মেয়ে দুজন বসলো।

পরের স্টপে আরো একজন মহিলা উঠলো। সে আইসা সিটের সামনেই দাড়ায়া দাড়ায়া যাইতে লাগলো। তখন পিছের সিটের এক ছেলে (আমার চাইতে কয়েক বছরের বড় হইবো) সেই তৃতীয় পুরুষরে বললো, "ভাই, এইটাতো সংরক্ষিত সিট। ঐ মহিলাকে বসতে দেন।" তৃতীয় পুরুষ কইলো, "ভাই, আমার লগে একটা লাগেজ আছে। আমি উঠলে যারা দাড়ায়া আছে তাদের সমস্যা হবে।" (ভাবছে লাগেজের কথা কয়া বাইচা যাইবো ;)) আমি এতক্ষণ চুপ কইরাই আছিলাম। এইবার আমিও মুখ খুললাম, "ভাই, আপনি লাগেজটারে ঐখানেই রাখেন। নিজে উইঠা আসেন। আমাদের সাথে সামিল হোন।" ব্যাটায় আমার দিকে একটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তারপরে আমার সামনে আইসা দাড়াইলো। আমার আম্মা আমার দিকে তাকায়া ইশারায় মানা করলো যাতে আর কিছু না কই। ;) আমি চুপ কইরা দাড়ায়া থাকলাম। একটু পরে এক লোক নামার সময় আমারে তার জায়গাটা দিয়া গেলগা। খুব সম্ভবত সে খেয়াল করছে যে আমি সংরক্ষিত সিট ছাইড়া উঠছি মহিলাদের বসার জায়গা কইরা দেবার জন্য। আমি বাকি জার্নিটা বইসা বইসাই করলাম। আর ঐ ব্যাটা (তৃতীয় পুরুষ) মুখ কালা কইরা দাড়ায়াই থাকলো............;);););)








(নারীদের প্রাপ্যটুকুকে আদায় করে নিতে হবে। ঐ মেয়েটার মতো করে। চাওয়ার পরেও কেউ না দিলে আমরা নতুন প্রজন্মের ছেলেরা আছি। আসুন, আমরা সবাই আজকে থেকে শপথ করি নারীদেরকে তাদের প্রাপ্যটুকু দেওয়ার.........)
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×