হঠাৎ মনে পড়লো একটা গানের কথা। গুগলে একটু খুঁজতেই পেয়ে গেলাম কাংখিত গানটি। love...21 মুভির Unreleased track ভালবাসি তোমায়। গানটি বা এর মুভিটি কোনটিই এখনো মুক্তি পায়নি। তবে এক ব্যাক্তি (কোথায় পেয়েছি ঠিক মনে নেই) ঠিকই রেকর্ড করে আপলোড করে দিয়েছে নেটে। কোয়ালিটিও দেখলাম বেশ ভাল। গানটা শুনতে শুনতে একসময় লিখেই ফেললাম লিরিক্সটা। বেশি একটা বড় না। কথাগুলোও স্পষ্ট। তাই লিখতে বেশি একটা বেগ পেতে হলোনা। তো........ শেয়ার করলাম আপনাদের সবার সাথে। শুনে কেমন লাগে জানাবেন। তবে আশা করি সবারই ভাল লাগবে। আমার কাছে ভালই লেগেছে..........
লিরিক্স:::
চলে গিয়েও, তুমি রয়েছো,
আমারই মাঝে
অশ্রু হয়ে ফিরে এসো
তুমি বারবার
যতো স্মৃতি আছে তোমার
সবই চিৎকার করে বলে
ভালবাসি তোমায়
ভালবাসি তোমায়
তোমাকে চাওয়ার আশা এমনই
যে তা বেড়েই যায়
এটাই বলি যন্ত্রনা যা শুধু
আমাকে কষ্ট দেয়
যতো স্মৃতি আছে তোমার
সবই চিৎকার করে বলে
ভালবাসি তোমায়
ভালবাসি তোমায়
তোমার স্মৃতি এতোই গভীর
যে আমার মন হারিয়ে যায়
আর তাই দু’চোখে অশ্রু
সান্তনা হয়ে ঝরে যায়
যতো স্মৃতি আছে তোমার
সবই চিৎকার করে বলে
ভালবাসি তোমায়
ভালবাসি তোমায়
ডাউনলোড লিংক: Click This Link
ডাউনলোড না করে শুধু শুনতে চাইলেও ডাউনলোডের লিংকটিতে ক্লিক করুন। প্লে করার অপশন পাবেন। নেট খুব ডিস্টার্ব দিচ্ছে। অনেক চেষ্টা করেও esnips অথবা mediafire এ গানটিকে আপলোড করতে পারিনি। শুধুমাত্র 4shared-এই হয়েছে।।।
আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে। সেটা শেষ হলে একটা সিরিজ লেখবো। পরীক্ষার ভিতরে অনেক মজার মজার অভিজ্ঞতা হয়েছে। সেগুলোকে নিয়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

