আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

কালকে থেকে শুরু করতে যাচ্ছি জীবনের নতুন একটি অধ্যায়। সবাই দোয়া করবেন...

০১ লা জুলাই, ২০১০ রাত ১২:০৮

শেয়ারঃ
0 2 0

ঠিক এগারো বছর আগে "হাট্টি হাট্টি পা পা" করে বাবার হাত ধরে গিয়েছিলাম স্কুলে। স্কুলজীবন শুরু করেছিলাম তখন। এগারো বছর লেখায় কেউ নাক সিটকাবেন না এই বলে যে আমি ফেল করেছি! নাহ্, ফেল করতে হয়নি। হিসাব করলে কিন্তু এগারো বছরই হয়। যখন প্রথম স্কুলে যাই তখন আমার বয়স ছিল ৬। এখন ১৭। সরাসরি যোগবিয়োগ করে যেটা এসেছে লিখে দিয়েছি।

দেখতে দেখতে জীবন থেকে চলে গেলে এগারোটি বছর। স্কুল জীবন শেষ করেছি। পড়ালেখা কখনোই তেমন একটা করিনি। পড়ালেখায় আমার বিরাট অনিহা! এই নিয়ে আমার বাবা-মা'র অনেক অভিযোগ। তার উপরে আসলো বাংলা ব্লগ! "মরার উপর খরার ঘা" হয়ে!!! লেখাপড়া আগেই করতাম না। তারপর সারাদিন ব্লগে বসে থাকা শুরু করলাম। নেশা হয়ে গেল পুরো। একসময় বাসায় ব্লগকে ব্যান করা হলো। কিন্তু এই ব্লগই আমাকে শিখালো লেখাপড়ার আজব মজাটা। মুখস্থ বিদ্যাকে "টা টা" জানিয়ে শুরু করলাম নিজে থেকেই লেখা। আগেও রচনা, ভাবসম্প্রসারণ বানিয়ে বানিয়ে লিখতাম কিন্তু তেমন একটা নাম্বার আসতোনা। ব্লগ ব্যবহারের পরে দেখলাম ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। নাম্বারও বাড়তে লাগলো রচনায়। নানান বয়সের ব্লগারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এই ব্লগে। লেখার মধ্যে যে একটা আলাদা শিল্প আছে তাও এখান থেকেই শেখা। শিক্ষাটা খুব কাজে দিয়েছে জীবনে। যে ঘন্টার পর ঘন্টা ব্লগে ব্যায় করেছিলাম তার প্রতিদান হয়তো তখন পাইনি কিন্তু পরে ঠিকই পেয়েছি। ব্লগ আমাকে প্রচুর শিক্ষা দিয়েছে। পড়ালেখার বাইরেও একটা আলাদা জগৎ আছে। ব্লগ আমাকে সাহায্য করেছে সেই জগৎটা সম্পর্কে জানতে। যখনি কোন বিপদে পড়েছি ব্লগে এসেছি। ব্লগাররা খুব সুন্দর সুন্দর সমাধান দিয়েছে। চ্যাটেও প্রচুর সাপোর্ট পেয়েছি বিভিন্ন ব্লগারদের কাছ থেকে।

স্কুল জীবন শেষ হলো। শেষ হলো জীবনের একটি অধ্যায়। এখন পরের অধ্যায়। কলেজ লাইফ। আপনারা অনেকেই ইতিমধ্যেই জানেন যে সরকারের নির্দেশ অনুসারে সকল কলেজে ক্লাস শুরু হবে ‌১লা জুলাই থেকে। তার মানে আগামীকাল থেকে। আমি যে কলেজে ভর্তি হয়েছি সেখানেও কালকে থেকেই ক্লাস শুরু। সবাই দোয়া করবেন যাতে স্কুল লাইফের মতো কলেজ লাইফটাও শেষ করতে পারি সার্থকতার সাথে। ব্লগারদের দোয়া খুব কাজে দেয়। অন্তত আমার ক্ষেত্রে দিয়েছে।


সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি:::

জীবনের প্রথম স্কুলটার নাম ঠিক মনে নেই। এটা মাদারীপুরে ছিল। খুব সম্ভবত নামটা "মাদারীপুর সরকারী বিদ্যালয়" পড়েছিলাম ওয়ানে।

দ্বিতীয় স্কুল "অনির্বান স্কুল" এটা গোপালগঞ্জে। পড়েছিলাম দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর অর্ধেক।

তৃতীয় স্কুলটা ছিল ঢাকার একটা কিন্ডারগার্ডেন স্কুল। স্কুলটার অস্তিত্ব এখন আর আছে বলে মনে হয়না। নাম বদলিয়ে এখন কোন অবস্থায় কোথায় আছে জানিনা। পড়েছিলাম তৃতীয় শ্রেণীর শেষভাগ আর চতুর্থ শ্রেণী।

চতুর্থ স্কুলটার নাম "মডেল একাডেমী"। এটি ঢাকার পাইকপাড়া ডি-টাইপ কলোনীতে। পঞ্চম শ্রেণীতে থাকতে স্কুলটায় ভর্তি হয়েছিলাম। এখান থেকেই স্কুল জীবন শেষ হয়েছে।

এখন ভর্তি হয়েছি "বিসিআইসি কলেজে"। এটা মিরপুর চিড়িয়াখানা রোডে।



(পোস্ট লিখতে লিখতে নতুন একটা তারিখ এসে পড়লো। ১লা জুলাই...)


সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:১৩
টেকি মামুন বলেছেন: প্রথম দিনেই যেন ছক্কা মারতে পারো সেই দোয়া রইলো ;)
০১ লা জুলাই, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাই। তয় এইখানে "ছক্কা মারা" বলতে কি বোঝানো হইছে...? মনে হইতেছে বুঝ্বার পারছি। আবার বুঝিনাই বুঝিনাই বইলা মনে হইতেছে... ;) ;) ;)

২. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:১৩
শূণ্য উপত্যকা বলেছেন: নতুন জীবরে শুভেচ্ছা। একগাদা ডিগ্রি থাকতে হবে তা নয় ভাল মানুষ হও। সৃজনশীলতার যে ছাপ দেখা গেছে তোমার মাঝে তা প্রতিফলিত হোক সকল ক্ষেত্রে রইল এ কামনা।
০১ লা জুলাই, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমারও ইচ্ছা একজন ভাল মানুষ হবার। বিরাট বিরাট ডিগ্রীওয়ালা খুঁজলেই পাওয়া যায়। কিন্তু একজন ভাল মানুষ বের করা খুব কঠিন।।।

০১ লা জুলাই, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:১৫
ঢাকাইয়া টোকাই বলেছেন: হুমম.....। স্পিরিট ঠিক আছে।

তোমার ভবিষ্যত আছে।
০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। সুন্দর ভবিষ্যতবানীর জন্য... :) :) :)

৫. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য। ভাল করে পড়াশোনা করবেন, জানেন তো লেখা পড়া করে যে গাড়ী ঘোড়া চড়ে সে... =p~ =p~ =p~ =p~


থাইল্যান্ড ভ্রমনের উপর সামুতে আমার লেখা ব্লগটি কাল ভোরের কাগজের বেড়ানো পাতায় প্রকাশিত হতে যাচ্ছে। বিস্তারিত এখানে দেখুনঃ
Click This Link
০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ছোটবেলায় খুব পড়েছি, "লেখা পড়া করে যে গাড়ী ঘোড়া চড়ে সে..."। অনেকদিন পরে শুনলাম খুব পরিচিত সেই লাইনটি। ধন্যবাদ ভাই।।। :)

০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩৫

লেখক বলেছেন: ব্যাপার না। আমি ভাবছি আমার পোস্টের কোথাও টাইপ মিসটেক। পরে দেখি আপনার কমেন্টে। :) আমি কমেন্ট পড়ার সময় খেয়ালই করিনাই।।। :):):)

০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।।।

৮. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:১৮
অনন্ত দিগন্ত বলেছেন: অনেক শুভেচ্ছা নাও ছোট্ট ভাইটা ...

আশাকরি হঠাৎ কোন একদিন হয়ত ধরে ফেলবো তোমায় কলেজের সামনে ... !:#P
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: অবশ্যই ধরে ফেলবেন। ধরা খাওয়ার জন্য অধীর আগ্রহে কলেজের সামনে অপেক্ষা করবো... ;)

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১১

লেখক বলেছেন: ওক্কে.... :) :) :)

১০. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:১৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: উইশ ইউ বেস্ট অফ লাক।

আমার কলেজের প্রথম দিনের কথা মনে করা চেষ্টা করতেসি।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১২

লেখক বলেছেন: মনে পড়লো কিছু??? :)

১১. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩১
ছানাপোনা বলেছেন: আমার কলেজের প্রথম দিন ছিল ২৬ শে আগস্ট। তোমার পোস্ট দেখে আজ সেই দিনটির কথা মনে পরে গেল.....(মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে)

শুভ কামনা রইল তোমার জন্য।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: আমার স্কুলের কথা মনে পড়তেছে... :( :( :(



শুভকামনার জন্য ধন্যবাদ ভাই...

১২. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩৯
নাঈম বলেছেন: কমুনা বলেছেন: পুংটামি কম কইরো ;) ;) ;) =p~ =p~ =p~
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: ওক্কে। কম করুম... ;)

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: জেরীপু কিছু কইলেন না। খালি একখান হাসি মারলেন। কাহিনী কিতা??? :)

১৪. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৪৯
কি নাম দিব বলেছেন: শুভকামনা রইলো।


হেডিং পড়ে ভেবেছিলাম কোন অনুষ্ঠানের দাওয়াত পাবো :P :P :P
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আমিও লেইখা বুঝছিলাম যে আপ্নেরা বিয়া-শাদি মনে করবেন... ;) ;) ;)

১৫. ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৫৪
চাঙ্কু বলেছেন: বিসিআইসি কলেজে ? মেলাদূরে !!! ;)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: আমার বাসা থিকা কাছে আছে... :)

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭. ০১ লা জুলাই, ২০১০ রাত ১:৩৩
বৈদ্যুতিক আঘাত বলেছেন: শুভকামনা থাকলো ভ্রাতা। :)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা... :)

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।।।

১৯. ০১ লা জুলাই, ২০১০ ভোর ৪:৩৫
রাজসোহান বলেছেন: আমার কলেজের প্রথম দিনের কথা মনে নাই :(
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আহারে.... :(

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

২১. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:৪০
অলস ছেলে বলেছেন: গুডলাক। সামনের পরীক্ষাগুলো ভালো হোক।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

২২. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:৪৪
সোমহেপি বলেছেন: আমিতো ভাবছিলাম সাদি করবে বুঝি!
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: :D:D:D



ইচ্ছাকৃতভাবেই এমনে কইরা পোস্টটাকে লেখা হইছে...;););)

২৩. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:৫২
কৌশিক বলেছেন: আহ! কি সুন্দর সময়! অনেক বড় হও বৎস।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: চারিদিকে এতো রং কেন? গাছের পাতাগুলিরে এতো বেশি সবুজ লাগে কেন??? ;) ;) ;)

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: thanx bro...

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।।। :)

২৬. ০২ রা জুলাই, ২০১০ রাত ১২:৫২
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: শুভকামনা রইল তোমার জন্য।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই

২৭. ০২ রা জুলাই, ২০১০ রাত ২:৫৪
সাধারণমানুষ বলেছেন: কেলাস কেমন করলা ???? কোন গুতা গাতি খাইছো নাকি ;)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: নাহ্। গুতা গাতি কিছু খাইনাই অক্ষনো। গুতা সেকেন্ড ইয়ারের আগে খাওনের চান্স নাই মুনহয়।।। :(

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: :)

২৯. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৯
জেরী বলেছেন: আসলে জানতে এসেছিলাম কো-এডুকেশনে ভর্তি হইলা নাকি :-P
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: নাহ্। পোলা-মাইয়া দুই শিফট্। মেয়েরা মর্নিং আর ছেলেরা ডে... :( :( :( মেয়েগোর ছুটির একঘন্টা পরে আমগো ক্লাস শুরু হয়.... :(( :(( :((

৩০. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬
অজানা এক পথিক বলেছেন: লেখক বলেছেন: নাহ্। পোলা-মাইয়া দুই শিফট্। মেয়েরা মর্নিং আর ছেলেরা ডে... :( :( :( মেয়েগোর ছুটির একঘন্টা পরে আমগো ক্লাস শুরু হয়.... :(( :(( :((


থাক আর কাইন্দ না......ইস্কুলে কি কো-এড আছিল??
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: না থাকলেও ক্লাস পর পর শুরু হইতো... :(

৩১. ০৫ ই জুলাই, ২০১০ রাত ২:৩৪
নিম্ফ বলেছেন: গেছি আইছি কলেজ এ পড় ভালো ভালো :) .......যাওয়া আর আসার মধ্যেই থাইকো....।দুষ্টামী কইরো না....।চিড়িয়াখানা রোড বাতাস-বুতাস না লাগে আবার.... /:) ।ঐ জায়গার বাতাস শুনছি ভালো না :P
০৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: কথা সত্য। গতকালকে বোটানীতে গেছিলাম কলেজ ছুটির পরে। পরিচিত এক মাইয়ারে দেখলাম নতুন বয়ফ্রেন্ডের লগে। ঐখানে গেলে একটু খবরদারী করা যায়... ;););)

৩২. ১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
ড়ৎশড় বলেছেন: প্রিয় মুন্না, তোমার "কোন কলেজে পড়বে" ওই লিখাটি এতক্ষণ পড়ে এখানে এসে জানতে পারলাম বিসিআইসি কলেজে ভর্তি হয়েছো।বেশ ভালো লেগেছে শুনে।

একটা পরামর্শ দেবো, আশা করি কিছু মনে করবেনা।ইন্টারনেটে সময় না দিয়ে এখন পড়াশোনায় ধ্যান জ্ঞান দাও।নাহলে এস.এস.সির পর যে সমস্যায় পড়েছো তার থেকে বড় ঝামেলায় পড়বে এইচ.এস.সির পর।তোমার এই সময়টা প্রচন্ড মূল্যবান।এটাকে নষ্ট করোনা।প্রার্থনা করি তুমি আমার কথাটা বুঝতে পারো এবং জীবনে কিছু পাওয়ার জন্য এগিয়ে যাও জোরে,অনেক জোরে।
১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: পড়াশোনা'তো চলবেই। তাই বলে সবকিছু ছেড়ে দিলে কিভাবে চলবে ভাই???

৩৩. ১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:২৯
অলস ছেলে বলেছেন: কেমন চলছে ফাষ্ট ইয়ার ড্যাম কেয়ার? অনেকদিন পর দেখতে এসে ভালো ভালো মন্তব্য দেখে ভালো লেগেছে।
১৫ ই জুলাই, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: ভালই চলছে ক্লাস। তবে সারাদিন দৌড়ের উপ্রে থাকতে হচ্ছে।।। :):):)

৩৪. ২৭ শে জুন, ২০১১ সকাল ১০:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিলম্বিত শুভ কামনা।

বড় মানুষ হওয়ার চেয়ে কঠিন কাজ আর নেই।








৩০ শে জুন, ২০১১ সকাল ১১:০৯

লেখক বলেছেন: হ ভাই। ঠিক বলছেন ... :(

 

মোট সময় লেগেছে ১.০৯৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বিসিআইসি কলেজে। মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই যে বড় বড় দেয়াল ঘেরা মিনি চিড়িয়াখানাটা আছে, ঐটাই আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই