গতকাল রাত থেকে দেশ আছে কাপাকাপির মধ্যে। এর মধ্যেই আজ বিশেষজ্ঞরা দিলেন আরেকটি দূঃসংবাদ। দেশে নাকি যেকোন মূহুর্তে হতে পারে তিনটি বেশি ক্ষমতাসম্পন্ন ভূমিকম্প। নিউজ চ্যানেলগুলোও বেশি ফাজিল। ভূমিকম্পের খবরে দেখাইছে হাইতির ছবি। হৃদপিন্ডটা মনে হইলো গলার কাছে আইসা পড়ছে। দেশের যে অবস্থা তাতে ভূমিকম্প কোনমতে হয়া গেলে বাচার চান্সতো নাই-ই বরং লাশের কি হবে তার্ও কোন ঠিক-ঠিকানা নেই। যে বাড়িটায় আছি সেটা মোটামুটি শক্তপোক্ত আছে। ছোটখাট ধাক্কা হয়তো সামলাতে পারবে। কিন্তু বড় ধরণের কোন ধাক্কা লাগলে কি অবস্থা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। নিজের কথা নাহয় বাদই দিলাম। বাসার পাশেই পাইকপাড়া ডি-টাইপ কলোনীর সব বিল্ডিংগুলো মান্দাতার আমলের। তারপর আছে পুরান ঢাকা। এইসব এলাকার অবস্থা কি হবে ভাবলেই শিওরে উঠি।
ভূমিকম্প হলে করণীয় নিয়ে বলছিলেন বিশেষজ্ঞ। বললেন শক্ত কোন টেবিল অথবা খাটের নিচে ঢুকতে। মেজো ভাই আমার সঙ্গে নিউজ শুনছিলেন। তার কথায় ভয় আরো বাড়লো, "বাসার ছাদ যদি মাথার উপর ভাইঙ্গা পড়ে তাহলে কি তার ভর টেবিল অথবা খাট সহ্য করতে পারবে? তখনতো উল্টা দেখা যাবে ইটের পাশাপাশি টেবিলের চাপ।" মাথায় খেলা করে গেল আরেকটা কথা। আমাদের উপরেতো আরেকটা ফ্লোর আছে। ছাদ ভেঙ্গে পড়লেতো সেখানের সব জিনিসপত্র এসে আমাদের উপরেই পড়বে। আমাদের ডাইনিং টেবিল বরাবর উপরে তাদেরটাও...!
জানটা হাতে নিয়া বসবাস করছি এই নগরীতে। "রাখে আল্লাহ মারে কে" - আপাতত এই কথায় বিশ্বাস করে কোনমতে নিশ্চিন্তে আছি। কিন্তু পোস্টটা লিখতে লিখতে ভয় আরো বেড়ে গেল। আর লিখতে পারবোনা।
সবাইকে ঈদের শুভেচ্ছা
ভালো থাকবেন
-হ্যাপি ব্লগিং...
জানটাকে হাতে নিয়ে বসবাস করছি এই দেশে... যেকোন মূহুর্তে ঘটে যেতে পারে অঘটন...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।